Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কবিতাঃ এখনো তো বড় হয়নি আমি | Ekhono to Boro Hoini Ami Kobita lyrics?
এখনো তো বড় হইনি আমি, ছোট আছি, ছেলেমানুষ বলে, দাদার মতো অনেক মস্ত হবো, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেবো, বলবো তুমি ভারি দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হবো বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষবো পাখির ছানা,Read more
এখনো তো বড় হইনি আমি,
See lessছোট আছি, ছেলেমানুষ বলে,
দাদার মতো অনেক মস্ত হবো,
বড় হয়ে বাবার মতো হলে।
দাদা তখন পড়তে যদি না চায়,
পাখির ছানা পোষে কেবল খাঁচায়,
তখন তাকে এমনি বকে দেবো,
বলবো তুমি ভারি দুষ্টু ছেলে,
বলবো তুমি চুপটি করে পড়ো,
যখন হবো বাবার মতো বড়।
তখন নিয়ে দাদার খাঁচা খানা,
ভালো ভালো পুষবো পাখির ছানা,
সাড়ে দশটা যখন যাবে বেজে,
নাবার জন্য করবো না তো তাড়া,
ছাতা একটা ঘাড়ে করে নিয়ে,
চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া।
বুড়োমশায় দাওয়ায় এলে পরে,
চৌকি এনে দিতে বলবো ঘরে,
তিনি যদি বলেন, “খোকা দেরি হচ্ছে,
সেলেট কোথা? বসে পড়া করো”
আমি বলবো, খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়।
বুড়োমশায় শুনে তখন কবে,
বাবুমশায়, আসি এখন তবে।
খেলা করতে নিয়ে যেতে মাঠে,
বুলু যখন আসবে বিকেল বেলা,
আমি তাকে ধমক দিয়ে কবো,
কাজ করছি, গোল কোরো না মেলা।
রথের দিনে খুব যদি ভীড় হয়,
একলা যাবো, করবো না তো ভয়,
মামা যদি বলে ছুটে এসে,
খোকা, হারিয়ে যাবে, কোলে চড়ো,
আমি বলবো, দেখছো না কি মামা,
হয়েছি যে বাবার মতো বড়।
দেখে দেখে মামা বলবে,
তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো..
মা, আমি যেদিন প্রথম বড় হবো,
সেদিন গঙ্গাস্নানের পরে আসবে যখন খিড়কী দুয়োর দিয়ে,
ভাববে কেন গোল শুনিনে ঘরে!
আমি তখন চাবি খুলতে শিখে,
যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝি কে,
তুমি দেখে বলবে তাড়াতাড়ি,
খোকা, তোমার খেলা কেমনতর,
আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়,
ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাই মা, এনে দেবো আবার।
আশ্বিনে তে পূজার ছুটি হবে,
মেলা বসবে গাঁজনতলার মাঠে,
বাবার নৌকো কতোদূরের থেকে,
লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে,
বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি,
ছোট ছোট রঙিন জামাজুতো কিনে এনে, বলবে আমায়, পরো,
আমি বলবো, দাদা পরুক এসে,
আমি এখন তোমার মতো বড়,
দেখছো না কি! যে ছোট মাপ জামার,
পরতে গেলে আঁট হবে যে আমার।