Bengali Forum Latest Questions

  1. তৎপুরুষ সমাসের উদাহরণ যে সমাসে পূর্বপদের (দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি থাকতে পারে) বিভক্তি লােপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমনঃ চায়ের বাগান = চাবাগান গাছে পাকা = গাছ পাকা বইকে পড়া = বইপড়া ভাতকে রাধা = ভাতরাঁধা মন দিয়ে গড়া = মনগড়া ঘি দিয়ে ভাজা = ঘিভাজRead more

    তৎপুরুষ সমাসের উদাহরণ

    যে সমাসে পূর্বপদের (দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি থাকতে পারে) বিভক্তি লােপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে।

    যেমনঃ

    চায়ের বাগান = চাবাগান

    গাছে পাকা = গাছ পাকা

    বইকে পড়া = বইপড়া

    ভাতকে রাধা = ভাতরাঁধা

    মন দিয়ে গড়া = মনগড়া

    ঘি দিয়ে ভাজা = ঘিভাজা

    দেবকে দত্ত = দেবদত্ত

    গুরুকে ভক্তি = গুরুভক্তি

    See less
  1. দ্বন্দ্ব সমাস ও তার উদাহরণ যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমনঃ কাগজ ও পত্র = কাগজপত্র। ভাই ও বােন = ভাইবােন। ফল ও মূল = ফলমূল।   রাজা ও প্রজা = রাজাপ্রজা লাভ ও লােকসান = লাভলােকসান জমা ও খরচ = জমা খরচ দেব ও দ্বিজ = দেবদRead more

    দ্বন্দ্ব সমাস ও তার উদাহরণ

    যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

    যেমনঃ

    কাগজ ও পত্র = কাগজপত্র।

    ভাই ও বােন = ভাইবােন।

    ফল ও মূল = ফলমূল।  

    রাজা ও প্রজা = রাজাপ্রজা

    লাভ ও লােকসান = লাভলােকসান

    জমা ও খরচ = জমা খরচ

    দেব ও দ্বিজ = দেবদ্বিজ

    মাতা ও পিতা = মাতাপিতা

    গুরু ও শিষ্য = গুরুশিষ্য

    খােকা ও খুক = খােকা খুকু

    গােলা ও গুলি = গােলাগুলি

    কানা ও ঘুষা = কানাঘুষা

    See less
  1. দ্বন্দ্ব সমাস যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন- ভাই ও বােন = ভাইবােন। ফল ও মূল = ফলমূল। কাগজ ও পত্র = কাগজপত্র। কেনা ও বেচা = কেনাবেচা    দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হতে পারেঃ ১. মিলনার্থক শব্দ যােগে – ভাইবােন,Read more

    দ্বন্দ্ব সমাস

    যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

    যেমন-

    ভাই ও বােন = ভাইবােন।

    ফল ও মূল = ফলমূল।

    কাগজ ও পত্র = কাগজপত্র।

    কেনা ও বেচা = কেনাবেচা 

     

    দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হতে পারেঃ

    ১. মিলনার্থক শব্দ যােগে – ভাইবােন, মা-বাপ, জ্বিন-পরী, দীন-দুঃখী ইত্যাদি।

    ২. বিরােধার্থক শব্দ যােগে – চোর-পুলিশ, স্বর্গ-নরক, দা-কুমড়া, অহি-নকুল ইত্যাদি।

    ৩. বিপরীতার্থক শব্দের মিলনে – শত্রু-মিত্র, রাজা-প্রজা, সৎ-অসৎ, পাপ-পুণ্য, আয়-ব্যয়, জন্ম-মৃত্যু ইত্যাদি।

    ৪. সমার্থক শব্দের মিলনে – হাট-বাজার, ধন-দৌলত, রাজা-বাদশা, বই-পুস্তক ইত্যাদি।

    ৫. সংখ্যাবাচক শব্দের মিলনে – সাত-সতের, উনিশ-বিশ, নয়-ছয়, সাত-পাঁচ ইত্যাদি।

    ৬. অঙ্গবাচক শব্দের মিলনে – মাথা-মুণ্ডু, হাত-পা, নাক-মুখ, চোখ-কান, মুখ-চোখ ইত্যাদি।

    ৭. দুটো বিশেষ্য পদ যােগে – রাজা-রানী, ভাই-বােন, মা-বাবা ইত্যাদি।

    ৮. দুটো বিশেষণ পদের মিলনে – সত্য-মিথ্যা, উঁচু-নিচু, ভাল-মন্দ ইত্যাদি।

    ৯. দুটো সর্বনাম পদের মিলনে – যা-তা, যেমন-তেমন, যে-সে, যথা-তথা, যেখানে-সেখানে ইত্যাদি।

    ১০. দুটো ক্রিয়াপদের মিলনে – লেখাপড়া, চলা-ফেরা, আসা-যাওয়া ইত্যাদি।

     

    তাছাড়া আর দুটি প্রকার হলঃ

    অলুক দ্বন্দ্ব সমাসঃ

    যে দ্বন্দ্ব সমাসে পদের বিভক্তি লােপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন- দুধে ও ভাতে = দুধেভাতে, হাতে ও কলমে = হাতেকলমে, পথে ও ঘটে = পথে-ঘাটে ইত্যাদি।

     

    বহুপদী দ্বন্দ্ব সমাসঃ

    দুইয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্বসমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন- ইট, কাঠ ও পাথর = ইট-কাঠ-পাথর, সাহেব, বিবি ও গােলাম সাহেব-বিবি-গােলাম, টাকা, আনা ও পাই = টাকা-আনা-পাই ইত্যাদি।

     

    See less