Bengali Forum Latest Questions

  1. যাবার দিনে এই কথাটি (রবীন্দ্রনাথ ঠাকুর) কাব্যঃ গীতাঞ্জলি যাবার দিনে এই কথাটি বলে যেন যাই-- যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিঃসমুদ্র-মাঝে যে শতদল পদ্ম রাজে তারি মধু পান করেছি ধন্য আমি তাই-- যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মRead more

    যাবার দিনে এই কথাটি (রবীন্দ্রনাথ ঠাকুর)

    কাব্যঃ গীতাঞ্জলি

    যাবার দিনে এই কথাটি
    বলে যেন যাই–
    যা দেখেছি যা পেয়েছি
    তুলনা তার নাই।
    এই জ্যোতিঃসমুদ্র-মাঝে
    যে শতদল পদ্ম রাজে
    তারি মধু পান করেছি
    ধন্য আমি তাই–
    যাবার দিনে এই কথাটি
    জানিয়ে যেন যাই।

    বিশ্বরূপের খেলাঘরে
    কতই গেলেম খেলে,
    অপরূপকে দেখে গেলেম
    দুটি নয়ন মেলে।
    পরশ যাঁরে যায় না করা
    সকল দেহে দিলেন ধরা।
    এইখানে শেষ করেন যদি
    শেষ করে দিন তাই–
    যাবার বেলা এই কথাটি
    জানিয়ে যেন যাই

     

    Jabar Dine Ei Kothati Lyrics:

    Rabindranath Tagore

    Book: Gitanjali

     

    Jabar dine ei kothati
    Bole jeno jai
    Ja dekhechi ja peyechi
    Tulona tar nai
    Ei Jyotisamudro majhe
    Je shatadal padma raje
    Tari modhu paan korechi
    Dhanno ami tai
    Jabar dine ei kothati
    Janiye jeno jai

    Bishwaruper khela ghare
    Kataigelen khele
    Aparupke dekhe gelem
    Duti nayan mele
    Parash jare jy na kora
    Sakal dehe dilen dhora
    Eikhane shesh koren jadi
    Shesh kore din tai
    Jabar bela ei kothati
    Janiye jeno jai

    See less
  1. যদি প্রেম দিলে না প্রাণে (রবীন্দ্রনাথ ঠাকুর) রাগ: সাহানা তাল: একতাল রচনাকাল: 1914   যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে? যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানেRead more

    যদি প্রেম দিলে না প্রাণে (রবীন্দ্রনাথ ঠাকুর)

    রাগ: সাহানা
    তাল: একতাল
    রচনাকাল: 1914

     

    যদি প্রেম দিলে না প্রাণে
    কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
    কেন তারার মালা গাঁথা,
    কেন ফুলের শয়ন পাতা,
    কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?
    যদি প্রেম দিলে না প্রাণে
    কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
    তবে ক্ষণে ক্ষণে কেন
    আমার হৃদয় পাগল-হেন
    তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?

     

    Jodi Prem Dile na Prane Lyrics in English:

    Parjaay: Puja
    Upa-parjaay: Sundar
    Taal: Dadra
    Raag: Sahana
    Written on: 1913

    Jodi prem dile na prane
    Keno bhorer akash bhore dile emon gane gane ?
    Keno tarar mala gatha,
    Keno phuler shayon pata,
    Keno dokhin hawa gopan kotha janay kane kane ?
    Jodi prem dile na prane
    Keno akash tobe emon chawa chay e mukher pane ?
    Tobe khane khane keno
    Amar hridoy pagol-heno
    Tori sei sagore bhasay jahar kul se nahi jane ?

    See less
  1. মহারাজ একি সাজে (রবীন্দ্রনাথ ঠাকুর) পর্যায়: পূজা রাগ: বেহাগ তাল: ঝাঁপতাল রচনাকাল: 1909 এই রবীন্দ্রসঙ্গীতটি এক যে ছিল রাজা (Ek Je Chhilo Raja) সিনেমায় নেওয়া হয় এবং সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie) গানটি গান।   মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ॥ গর্ব সব টুটিয়া মূর্ছRead more

    মহারাজ একি সাজে (রবীন্দ্রনাথ ঠাকুর)

    পর্যায়: পূজা
    রাগ: বেহাগ
    তাল: ঝাঁপতাল
    রচনাকাল: 1909

    এই রবীন্দ্রসঙ্গীতটি এক যে ছিল রাজা (Ek Je Chhilo Raja) সিনেমায় নেওয়া হয় এবং সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie) গানটি গান।

     

    মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!
    চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ॥
    গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,
    সকল মম দেহ মন বীণাসম বাজে ॥
    একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!
    কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।
    পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে–
    নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ॥

     

    Maharaj eki saje Rabindra Sangeet lyrics in English:

    Parjaay: Puja
    Taal: Jhaptaal
    Anga: Dhrupad
    Written on: 1909

    Maharajo eki saje ele hridoyopuro majhe !
    Choronotole koti shashi surjyo more laje.
    Garbo sab tutiya murchi pore lutiya,
    Sakolo momo deho mono binashomo baje.
    Eki pulako bedona bohiche modhubaye !
    Kanone joto pushpo chilo mililo tobo paye
    Palok nahi noyone, heri na kichu bhobane –
    Nirokhi shudhu ontare sundaro biraje.

    See less
  1. খরবায়ু বয় বেগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যায়: বিচিত্রা রাগ: ইমন তাল: কাহারবা রচনাকাল: ১৮ অক্টোবর, ১৯২৭   খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে, ওগো নেয়ে, নাওখানি বাইয়ো। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল-- হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥ শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার-- বন্ধনRead more

    খরবায়ু বয় বেগে

    রবীন্দ্রনাথ ঠাকুর
    পর্যায়: বিচিত্রা
    রাগ: ইমন
    তাল: কাহারবা
    রচনাকাল: ১৮ অক্টোবর, ১৯২৭

     

    খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
    ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
    তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল–
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
    শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার,
    নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার–
    বন্ধন দুর্বার সহ্য না হয় আর,
    টলমল করে আজ তাই ও।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
    গণি গণি দিন খন চঞ্চল করি মন
    বোলো না, ‘যাই কি নাহি যাই রে’।
    সংশয়পারাবার অন্তরে হবে পার,
    উদ্‌বেগে তাকায়ো না বাইরে।
    যদি মাতে মহাকাল,
    উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
    হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল–
    জয়-জয় জয়গান গাইয়ো।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥

    Khara Bayu Boy Bege Lyrics

    Rabindranath Tagore
    Parjaay: Bichitro
    Taal: Kaharwa
    Raag: Iman

    Khara bayu boy bege,charidik chay meghe,
    Ogo neye, naokhani baiyo.
    Tumi koshe dhoro hal,aami tule badhi paal –
    Hai maaro maaro tan haiyyo.
    Shrinkhole barbar jhanjhan jhonkar,
    Noy e to toronir krondono shankar –
    Bandhono durbar sojjo na hoy aar,
    Talomaolo kare aaj tai o.
    Hai maro maro tan haiyo.
    Goni goni din khon chanchalo kori mon
    Bolo na, Jai ki nai jai re’.
    Sangshoy parabar ontare hobe par,
    Udbege takayo na baire.
    Jodi mate mahakal,
    uddam jatajal joare hoy luntthito dheu uthe uttal,
    Hoyo nako kunthito, tale tar diyo taal
    joy joy joygan gaiyo.
    Hai maro maro tan haiyo.

    See less
  1. এই লভিনু সঙ্গ তব রবীন্দ্রনাথ ঠাকুর পর্যায়: পুজা রাগ: দেশ তাল: ঝম্পক রচনাকাল : ১৪ মে, ১৯১৪ এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর ! পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥ আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর॥ এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,Read more

    এই লভিনু সঙ্গ তব

    রবীন্দ্রনাথ ঠাকুর
    পর্যায়: পুজা
    রাগ: দেশ
    তাল: ঝম্পক
    রচনাকাল : ১৪ মে, ১৯১৪

    এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর !
    পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥
    আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
    হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর॥
    এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
    এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
    তোমার মাঝে এমনি ক’রে নবীন করি লও যে মোরে
    এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর সুন্দর হে সুন্দর॥

    Ei lobhinu Songo Tobo Lyrics

    Rabindranath Tagore
    Parjaay: Puja
    Taal: Jhampak
    Raag: Desh

    Ei lobhinu songo tobo,
    sundoro he sundoro !
    Punya holo ongo momo,
    dhanyo holo antoro
    sundoro hey sundoro.
    Aloke mor chokkhuduti
    mugdho hoye uthlo futi,
    Hridgogone pabano holo
    sourobhete monthoro
    sundoro hey sundoro.
    Ei tomari poroshorage
    chitto holo ronjito,
    Ei tomari milonosudha
    roilo praane sonchito.
    Tomar majhe emni kore
    nobin kore lo je more
    Ei jonome ghotale mor
    janmo janomantoro
    Sundaro hey sundaro.

    See less
  1. বাংলা অর্থঃ * Are you serious? এর বাংলা অর্থ হলঃ তুমি কি সত্যি বলছ? বা তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? * কোন কিছু নিশ্চিত বা কনফার্ম করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে এভাবে বলা হয়। যেমনঃ Peter: I am going to Paris tomorrow. Natasha: What? Are you serious?

    বাংলা অর্থঃ

    * Are you serious? এর বাংলা অর্থ হলঃ তুমি কি সত্যি বলছ? বা তুমি কি এ ব্যাপারে নিশ্চিত?

    * কোন কিছু নিশ্চিত বা কনফার্ম করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে এভাবে বলা হয়।

    যেমনঃ

    Peter: I am going to Paris tomorrow.

    Natasha: What? Are you serious?

    See less
  1. বাংলা অর্থঃ * I am serious? এর বাংলা অর্থ হলঃ আমি সত্যি বলছি বা আমি এ ব্যাপারে নিশ্চিত। * কোন কিছু নিশ্চিত বা কনফার্ম করার জন্য এভাবে বলা হয়। যেমনঃ I am serious about my study. I am serious about our affairs.  

    বাংলা অর্থঃ

    * I am serious? এর বাংলা অর্থ হলঃ আমি সত্যি বলছি বা আমি এ ব্যাপারে নিশ্চিত।

    * কোন কিছু নিশ্চিত বা কনফার্ম করার জন্য এভাবে বলা হয়।

    যেমনঃ

    • I am serious about my study.
    • I am serious about our affairs.

     

    See less
  1. বাংলা অর্থ: - There is nothing like a book এর অর্থ হল " বইয়ের মত কিছু নাই" বা "বই অমুল্য সম্পদ"। যেমনঃ - I have learned one thing after reading all those books that there is nothing like a book - Books have no alternative, there is nothing like a book.

    বাংলা অর্থ:

    – There is nothing like a book এর অর্থ হল ” বইয়ের মত কিছু নাই” বা “বই অমুল্য সম্পদ”।

    যেমনঃ

    – I have learned one thing after reading all those books that there is nothing like a book

    – Books have no alternative, there is nothing like a book.

    See less
  1. Vice Versa এর বাংলা অর্থ হল 'বিপরীতক্রমে', 'ত্বদিপরীত' বা 'পালটাভাবে'। যখন কোন কিছুর অন্য কিছুর সাথে বিপরীত ক্রমের সম্পর্ককে বুঝানো হয় তখন শব্দের ব্যবহার করা হয়। যদি দুজন মানুষ একে অপরের জন্য বিপরীত দিকে একই কাজ করে তখন vice versa শব্দ দিয়ে এই বিপরীতমুখী সম্পর্ককে বুঝানো হয়। যেমনঃ সেলিম রহিমাকে ভালবRead more

    Vice Versa এর বাংলা অর্থ হল ‘বিপরীতক্রমে’, ‘ত্বদিপরীত’ বা ‘পালটাভাবে’। যখন কোন কিছুর অন্য কিছুর সাথে বিপরীত ক্রমের সম্পর্ককে বুঝানো হয় তখন শব্দের ব্যবহার করা হয়। যদি দুজন মানুষ একে অপরের জন্য বিপরীত দিকে একই কাজ করে তখন vice versa শব্দ দিয়ে এই বিপরীতমুখী সম্পর্ককে বুঝানো হয়। যেমনঃ

    • সেলিম রহিমাকে ভালবাসে এবং vice versa । মানে সেলিম আর রহিমা একে অপরকে ভালবাসে।
    • Ram helps khushbu in studies and vice versa.  মানে রাম আর খুশবু একে অপরকে পড়াশোনায় সাহায্য করে।
    See less