আমার ভারতবর্ষ বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রৌদ্রে খাটে, সারারাত ঘুমুতে পারে না ক্ষুধার জ্বালায়, শীতে ; কত রাজা আসে যায়, ইতিহাসে ঈর্ষা আর দ্বেষ আকাশ বিষাক্ত করে জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয় । চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ যRead more
আমার ভারতবর্ষ
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
আমার ভারতবর্ষ
পঞ্চাশ কোটি নগ্ন মানুষের
যারা সারাদিন রৌদ্রে খাটে, সারারাত ঘুমুতে পারে না
ক্ষুধার জ্বালায়, শীতে ;
কত রাজা আসে যায়, ইতিহাসে ঈর্ষা আর দ্বেষ
আকাশ বিষাক্ত করে
জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায়
ক্রমে অন্ধকার হয় ।
চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ
যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে
মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায় ;
আমার ভারতবর্ষ চেনে না তাদের
মানে না তাদের পরোয়ানা ;
তার সন্তানেরা ক্ষুধার জ্বালায়
শীতে চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে
আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর ।
In English Font:
Poem – Amar Bharatbarsha
By – Birendra Chattopadhyay
Amar Bharatbarsha
Ponchash koti nagno manusher
Jara saradin roudre khate, sararat ghumute pare na
Khudar jalay, shite;
Koto raja ashe jay, itihash irsha aar dwesh
Akash bishakto kore
JOl kalo kore, batash dhuway kuwashay
Krome ondhokar hoy
Chardike shorojantro, chardike lovir prolap
Juddho o durbhikko ashe porosporer mukhe chumu khete khete
Mati kape Shaper chobole, bager thabay;
Amar bharatbarsha chene na tader
Mane na tader porowana;
Tar shontanera khuday jalay
Shite charidike prochondo marer modhye
Ajo isshorer sishu, porosporer shohodor
রাসুল নামের ফুলের ঘ্রানে রাসুল নামের ফুলের ঘ্রানে সবাই মাতয়ারা হেসে উঠে ফুলকলিরা বাড়ায় ঘুমের পারা রাসুল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে প্রিয় নবী ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার সে মধুর তাসবিতে মন হয় যে মাতোয়ারা নবীর নামে সালাম দিলে হাজারো ব্যাথা দুখে মন ভরে যায় নতুন করে সবপ্ন এবং সুখে নRead more
রাসুল নামের ফুলের ঘ্রানে
রাসুল নামের ফুলের ঘ্রানে সবাই মাতয়ারা
হেসে উঠে ফুলকলিরা বাড়ায় ঘুমের পারা
রাসুল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে
প্রিয় নবী ধ্যানের ছবি মনের পাতায় ভাসে।
তার সে মধুর তাসবিতে মন হয় যে মাতোয়ারা
নবীর নামে সালাম দিলে হাজারো ব্যাথা দুখে
মন ভরে যায় নতুন করে সবপ্ন এবং সুখে
নবির প্রেমে তাইতো আকুল তাই যে পাগোল পারা
রাসুল নামের ফুলের ঘ্রানে সবাই মাতয়ারা
হেসে উঠে ফুলকলিরা বাড়ায় ঘুমের পারা
Rasul Namer Fuler Grane Gazal:
Rasul Namer fuler grane shobai matoara
Heshe uthe fulkolira baray ghumer para
Rasul namer gaan shune je chandra surjo hashe
Priyo nabi dhyaner chobi moner patay bhashe
Tar shey madhur tasbite mon hoy je matoara
Nabir name salam dile hajaro batha dukhe
Mon bhore jaay natun kore shopno ebong sukhe
Nabir preme taito aakul tai je pagol para
Rasul Namer fuler grane shobai matoara
Heshe uthe fulkolira baray ghumer para
See less