1. হারাধনের দশটি ছেলে কবি - যোগীন্দ্রনাথ সরকার হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। হারাধনের নয়টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দু’খান হল রইল বাকি আট। হারাধনের আটটি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল রইল বাকি সাত। হারাধনের সাতটি ছেলে গেল জলাশয়, একটি সেথা ডুবে ম’ল রইল বাRead more

    হারাধনের দশটি ছেলে

    কবি – যোগীন্দ্রনাথ সরকার

    হারাধনের দশটি ছেলে
    ঘোরে পাড়াময়,
    একটি কোথা হারিয়ে গেল
    রইল বাকি নয়।

    হারাধনের নয়টি ছেলে
    কাটতে গেল কাঠ,
    একটি কেটে দু’খান হল
    রইল বাকি আট।

    হারাধনের আটটি ছেলে
    বসলো খেতে ভাত,
    একটির পেট ফেটে গেল
    রইল বাকি সাত।

    হারাধনের সাতটি ছেলে
    গেল জলাশয়,
    একটি সেথা ডুবে ম’ল
    রইল বাকি ছয়।

    হারাধনের ছয়টি ছেলে
    চ’ড়তে গেল গাছ,
    একটি ম’ল পিছলে পড়ে
    রইল বাকি পাঁচ।

    হারাধনের পাঁচটি ছেলে
    গেল বনের ধার,
    একটি গেল বাঘের পেটে
    রইল বাকি চার।

    হারাধনের চারটি ছেলে
    নাচে ধিন ধিন,
    একটি ম’ল আছাড় খেয়ে
    রইল বাকি তিন।

    হারাধনের তিনটি ছেলে
    ধরতে গেল রুই,
    একটি খেলো বোয়াল মাছে
    রইল বাকি দুই।

    হারাধনের দুইটি ছেলে
    মারতে গেল ভেক,
    একটি ম’ল সাপের বিষে
    রইল বাকি এক।

    হারাধনের একটি ছেলে
    কাঁদে ভেউ ভেউ,
    মনের দুঃখে বনে গেল
    রইল না আর কেউ।

    Haradhoner Dosti Chele Kobita

    Jogindranath Sarkar

    Haradhoner dosti chele
    Ghore paramoy
    Ekti kotha hariye gelo
    Roilo baki noy

    Haradhoner noyti chele
    Kathte gelo kath
    Ekti kete dukhan holo
    Roilo baki aath

    Haradhoner aathti chele
    boshlo khete bhat
    Ekti peth fete gelo
    Roilo baki shat

    Haradhoner saathti chele
    Gelo jolashoy
    Ekti setha dube morlo
    Roilo baki choy

    Haradhoner choyti chele
    Chorte gelo gaach
    Ekti marlo pichle pore
    Roilo baki paach

    Haradhoner paachti chele
    Gelo boner dhar
    Ekti gelo bagher pete
    baki roilo char

    Haradhoner charti chele
    Nache dhin dhin
    Ekti morlo achar kheye
    Baki roilo tin

    Haradhoner tinti chele
    Dharte gelo rui
    Ekti khelo bowal mache
    Baki roilo dui

    Haradhoner ekti chele
    Kade vheu vheu
    Moner dukkhe bone gelo
    Roilo na aar keu

    Haradhoner duiti chele
    Marte gelo bhek
    Ekti morlo shaper bishe
    Roilo baki ek

    See less
  2. আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন “মানুষ হইতে হবে” — এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ? হাত, পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ? সে ছেলে কে চায় বল কথাRead more

    আদর্শ ছেলে

    কুসুমকুমারী দাশ

    আমাদের দেশে হবে সেই ছেলে কবে
    কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
    মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
    “মানুষ হইতে হবে” — এই তার পণ,
    বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
    নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ?
    হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,
    চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?
    সে ছেলে কে চায় বল কথায়-কথায়,
    আসে যার চোখে জল মাথা ঘুরে যায় |
    সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ —
    “মানুষ হইতে হবে মানুষ যখন” |
    কৃষকের শিশু কিংবা রাজার কুমার
    সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,
    হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান
    তোমরা মানুষ হলে দেশের কল্যাণ |

    Adorsho Chele Kobita

    Kusumkumari Das

    Amader deshe hobe sei chele kobe
    Kothay na boro hoye kaje boro hobe?
    Mukhe hashi, buke bol teje bhora mon
    “Manush hoite hobe” – Ei tar pon,
    Bipod aashile kache how aaguwan,
    Nai ki shorire tobo rokto mangsho pran?
    Hath, pa shobaroi aache miche keno bhoy,
    Chetona royeche jar she ki pore roy?
    She chele ke chay bolo kothay kothay,
    Aashe jar choke jol matha ghure jay
    Shada prane hashi mukh kore ei pon
    “manush hoite hobe manush jakhan”
    Krishoker sishu kingba rajar kumar
    shobari royeche kaaj e bissho majar
    Hathe prane khato shobe shakti koro daan
    tomora manush hole desher kolyan.

    See less
  3. কাজের ছেলে যোগীন্দ্রনাথ সরকার দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ, দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ। পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল; ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল। দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ, দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ। বাহবা বাহবা – ভোলা ভুতো হRead more

    কাজের ছেলে

    যোগীন্দ্রনাথ সরকার

    দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
    দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
    পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
    ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

    দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
    দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।

    বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
    দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
    দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
    ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।

    ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;
    আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!
    দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,
    সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!

    এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;
    মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
    দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
    চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।

     

    Kajer Chele Kobita

    Jogindranath Sarkar

    Dadkhani chal, mudhurir daal, chini-pata doi
    Duta paka bel, sorishar tel, dimbhora koi.
    Pothe hete choli, mone mone boli, pache hoy bhul
    Bhul jodi hoy, Maa tobe nischoy Chire dibe chul.

    Dadkhani chal, mudhurir daal, chini-pata doi
    Duta paka bel, sorishar tel, dimbhora koi.

    Bahba bahba – Bhola bhuto haba kheliche ta besh
    dekhibo khelate, ke hare ke jete, kena hole shesh
    Dadkhani chal, mudhurir daal, chini-pata doi
    Dim-bhora bel, duta paka tel, shorishar koi

    Oi to okhane ghuri dhore tane, ghoshder noni
    Ami jodi pai, Ta hole urai akash ekhoni!
    Dakhani tel, dim bhora bel, duta paka doi,
    Shorishar chal, chini pata daal, mushurir koi!

    Esechi dokane kini eikhane, jata kichu pai
    Maa jaha boleche, thik mone aache, tate bhul nai
    Dadkhani bel, mushurir tel, shorishar koi
    Chini pata chal, duta paka daal, dim bhora doi.

    See less
  4. সুখ দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ক্ষণিকা বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা-- সকাল থেকে বাদল হল, ফুরিয়ে এল বেলা। আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি-- এক পয়সায় কিনিছে ও তালপাতার এক বাঁশি। বাজে বাঁশি, পাতার বাঁশি আনন্দস্বরে। হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরেRead more

    সুখ দুঃখ

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ : ক্ষণিকা

    বসেছে আজ রথের তলায়
    স্নানযাত্রার মেলা–
    সকাল থেকে বাদল হল,
    ফুরিয়ে এল বেলা।
    আজকে দিনের মেলামেশা
    যত খুশি যতই নেশা
    সবার চেয়ে আনন্দময়
    ওই মেয়েটির হাসি–
    এক পয়সায় কিনিছে ও
    তালপাতার এক বাঁশি।

    বাজে বাঁশি, পাতার বাঁশি
    আনন্দস্বরে।
    হাজার লোকের হর্ষধ্বনি
    সবার উপরে।

    ঠাকুরবাড়ি ঠেলাঠেলি
    লোকের নাহি শেষ,
    অবিশ্রান্ত বৃষ্টিধারায়
    ভেসে যায় রে দেশ।
    আজকে দিনের দুঃখ যত
    নাই রে দুঃখ উহার মতো,
    ওই-যে ছেলে কাতর চোখে
    দোকান-পানে চাহি
    একটা রাঙা লাঠি কিনবে
    একটি পয়সা নাহি।
    চেয়ে আছে নিমেষহারা,
    নয়ন অরুণ–
    হাজার লোকের মেলাটিরে
    করেছে করুণ।

    Sukh dukkho

    Rabindranath Tagore

    Boseche aaj rather tolay
    Snanjatrar mela
    Shokal theke badol holo,
    Furiye elo bela
    Aajke diner melamesha
    Jata khushi jatai nesha
    Shobar cheye anandomoy
    Oi meyetir hashi
    Ek poyshay kineche o
    Tal patar ek bashi

    See less
  5. ক্ষমা করো হজরত কাজী নজরুল ইসলাম তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত । ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত ।। বিলাস বিভব দলিয়াছ পায় ধুলিসম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু এই ধরণীর ধন সম্ভার সকলের তাহে সমান সম অধিকার তুমি বলেছিলে, ধরণীতে সবে সমান পুত্রবত। ক্ষমাRead more

    ক্ষমা করো হজরত

    কাজী নজরুল ইসলাম

    তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত ।
    ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ
    ক্ষমা করো হজরত ।।
    বিলাস বিভব দলিয়াছ পায় ধুলিসম তুমি প্রভু
    তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু
    এই ধরণীর ধন সম্ভার
    সকলের তাহে সমান সম অধিকার
    তুমি বলেছিলে, ধরণীতে সবে সমান পুত্রবত।
    ক্ষমা করো হজরত।।
    তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে
    আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে।
    ভিন্-ধর্মীর পূজা মন্দির
    ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
    আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পর-মত
    ক্ষমা করো হজরত।।
    তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
    তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বানী,
    মোরা ভুলে গিয়ে তব উদারতা
    সার করিয়াছি ধর্মান্ধতা,
    বেহেশত হতে ঝরে নাক আর তব রহমত।
    ক্ষমা করো হজরত।।

    Khoma Koro Hazrat Lyrics

    Kazi Nazrul Islam

    Tomar banire korini grohon, khoma koro hazrat.
    Bhuliya giyachi tobo aadorsho, tomar dekhno poth
    Khoma koro hazrat
    Bilash bibhob doliyacho pay dhulishomo tumi prabhu
    Tumi chaho nai amra hoibo badshah nawaz kabhu
    Ei dhoronir dhon shomber
    Shokoler tahe shoman shomo odhikar
    Tumi bolechile, dhoronite shobe shoman putrobot
    Khoma koro hazrat
    Tomar dhorme obishashire tumi grina nahi kore
    Aponi tader koriyaho sheba thai diye nij ghore
    vin-dharmir puja mandir
    Bhangite adesh daoni, he bir
    Amra aajike shojyo korite parinako poro-mot
    Khoma koro hazrat
    Tumi chaho nai dhormer name glanikor hanahani
    Talwar tumi dao nai hathe, diyacho omor bani,
    Mora bhule giye taba udharota
    Shar koriyachi dhormandhota,
    Behesht hote jhore nako aar tobo rahmat
    Khoma koro hazrat

    See less
  6. হারিয়ে-যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : পলাতকা ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল ক'রে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্রমাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে দেখতে গেলেম ছুRead more

    হারিয়ে-যাওয়া

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ : পলাতকা

    ছোট্ট আমার মেয়ে
    সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
    সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে
    অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।
    হাতে ছিল প্রদীপখানি,
    আঁচল দিয়ে আড়াল ক’রে চলছিল সাবধানী।

    আমি ছিলাম ছাতে
    তারায় ভরা চৈত্রমাসের রাতে।
    হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
    দেখতে গেলেম ছুটে।
    সিঁড়ির মধ্যে যেতে যেতে
    প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।
    শুধাই তারে, “কী হয়েছে, বামী।”
    সে কেঁদে কয় নিচে থেকে, “হারিয়ে গেছি আমি।”
    তারায় ভরা চৈত্রমাসের রাতে
    ফিরে গিয়ে ছাতে
    মনে হল আকাশপানে চেয়ে
    আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে
    নীলাম্বরের আঁচল্‌খানি ঘিরে
    দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
    নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামি
    আকাশ ভরে উঠত কেঁদে, “হারিয়ে গেছি আমি।”

    Hariye Jaoa Poem by Rabindranath Tagore Lyrics

    Rabindranath Tagore

    Chotto amar meye
    Sanginider daak shunte peye
    Siri diye nicher tolay jacchilo shey neme
    Ondhokare bhoye bhoye, theme theme
    Hathe chilo prodipkhani
    Aachol diye aral kore cholechilo shabdhani

    Ami chiam chate
    taray bhora choitramasher raate
    Hotath meyer kanna shune, uthe
    Dekhte gelam chute
    Sirir moddhe jete jete
    Prodipta tar nibhe geche batasheta
    Sudhai tare, Ki hoyeche bami?
    She kede koy niche theke, hariye gechi aami!

    Taray bhora choitramasher raate
    Fire gechi chate
    MOne holo akash paane cheye
    Amar bamir motoi jeno omni ke ek meye
    Nilamborer aacholkhani ghire
    Deepshikati bachiye eka chilche dhire dhire
    Nibot jodi aalo, jodi hotath jeto thami
    Akash bhore uthto kede, Hariye gechi ami!

     

    See less
  7. খোকা ঘুমালো পাড়া জুড়ালো খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে? ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কী? আর ক’টা দিন সবুর কর রসুন বুনেছি।। ধনিয়া পিঁয়াজ গেছে পচে সর্ষে ক্ষেতে জল। খরা-বন্যায় শেষ করিল বর্ষার ফসল।। ধানের গোলা, চালের ঝুড়ি সব শুধু খালি। ছিন্ন কাপRead more

    খোকা ঘুমালো পাড়া জুড়ালো

    খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এল দেশে।
    বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে?
    ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কী?
    আর ক’টা দিন সবুর কর রসুন বুনেছি।।
    ধনিয়া পিঁয়াজ গেছে পচে সর্ষে ক্ষেতে জল।
    খরা-বন্যায় শেষ করিল বর্ষার ফসল।।
    ধানের গোলা, চালের ঝুড়ি সব শুধু খালি।
    ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত তালি।

    Khoka Ghumalo Para Juralo Lyrics in English:

    Khoka Ghumalo Para Juralo, Borgi elo deshe
    Bulbulite dhan kheyeche khajna dibe kishe?
    Dhan furolo, Paan furolo, khajnar upay ki?
    Ar kota din sabar kor rashun bunechi
    Dhaniya Piyaj geche poche sorshe khete jol
    Khora bonnay sesh korilo borshar fashal
    Dhaner gola, chaler jhuri shob sudhu khali
    Chinno kapor joriye gaye shoto shoto taali.

     

    See less
  8. খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে।     In English: Khoka jabe shosur bari Shonge jabe ke? Ghore jabe aache hulu biral Komor bedeche.

    খোকা যাবে শ্বশুর বাড়ি

    খোকা যাবে শ্বশুর বাড়ি
    সঙ্গে যাবে কে?
    ঘরে আছে হুলো বেড়াল
    কোমর বেঁধেছে।

     

     

    In English:

    Khoka jabe shosur bari
    Shonge jabe ke?
    Ghore jabe aache hulu biral
    Komor bedeche.

    See less
  9. জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ - ক্ষণিকা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গ নব যুগের চালক। আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাই রে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবRead more

    জন্মান্তর

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ – ক্ষণিকা

    আমি ছেড়েই দিতে রাজি আছি
    সুসভ্যতার আলোক,
    আমি চাই না হতে নববঙ্গ
    নব যুগের চালক।
    আমি নাই বা গেলেম বিলাত,
    নাই বা পেলেম রাজার খিলাত,
    যদি পরজন্মে পাই রে হতে
    ব্রজের রাখাল বালক
    তবে নিবিয়ে দেব নিজের ঘরে
    সুসভ্যতার আলোক।

    আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ

    যারা নিত্য কেবল ধেনু চরায়
    বংশীবটের তলে,
    যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে
    পরে পরায় গলে,
    যারা বৃন্দাবনের বনে
    সদাই শ্যামের বাঁশি শোনে,
    যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে
    শীতল কালো জলে–
    যারা নিত্য কেবল ধেনু চরায়
    বংশীবটের তলে।

    “ওরে বিহান হল, জাগো রে ভাই’
    ডাকে পরস্পরে।
    ওরে ওই-যে দধি-মন্থ-ধ্বনি
    উঠল ঘরে ঘরে।
    হেরো মাঠের পথে ধেনু
    চলে উড়িয়ে গো-খুর-রেণু,
    হেরো আঙিনাতে ব্রজের বধূ
    দুগ্ধ দোহন করে।
    “ওরে বিহান হল, জাগো রে ভাই’
    ডাকে পরস্পরে।

    ওরে শাঙন-মেঘের ছায়া পড়ে
    কালো তমাল-মূলে,
    ওরে এপার ওপার আঁধার হল
    কালিন্দীরই কূলে।
    ঘাটে গোপাঙ্গনা ডরে
    কাঁপে খেয়া তরীর ‘পরে,
    হেরো কুঞ্জবনে নাচে ময়ূর
    কলাপখানি তুলে।
    ওরে শাঙন-মেঘের ছায়া পড়ে
    কালো তমাল-মূলে।
    মোরা নবনবীন ফাগুন-রাতে
    নীল নদীর তীরে
    কোথা যাব চলি অশোকবনে
    শিখিপুচ্ছ শিরে।
    যবে দোলার ফুলরশি
    দিবে নীপশাখায় কষি
    যবে দখিন-বায়ে বাঁশির ধ্বনি
    উঠবে আকাশ ঘিরে
    মোরা রাখাল মিলে করব মেলা
    নীল নদীর তীরে।

    আমি হব না ভাই নববঙ্গ
    নবযুগের চালক,
    আমি জ্বালাব না আঁধার দেশে
    সুসভ্যতার আলোক।
    যদি ননি-ছানার গাঁয়ে
    কোথাও অশোক-নীপের ছায়ে
    আমি কোনো জন্মে পারি হতে
    ব্রজের গোপবালক
    তবে চাই না হতে নববঙ্গ
    নবযুগের চালক।

     

    Jonmantor Poem lyrics in English

    Rabindranath Tagore

    Ami cherei dite raji aachi
    Su-shobbotar alok
    Ami chai na hote nababongo
    Naba juger chalok
    Ami naiba gelem bilat
    Naiba pelem rajar khilat
    Jodi porojonme pai re hote
    Brojer rakhal balok
    Tobe nibiye debo nijer ghore
    So-shobbotar alok

    Jara nityo kebol dhenu choray
    Bangshi boter tole
    Jara gunja fuler mala gethe
    Pore poray gole
    Jara brindaboner bone
    Sodai Shamer bashi shune
    Jara jamunate jhapiye pore
    Shitol kalo jole
    Jara nityo kebol dhenu choray
    Bangshi boter tole

    Ore bihag holo, jago re bhai
    Dake porospore
    Ore oi je dodhi montho dhoni
    Uthlo Ghore ghore
    Hero mather pothe dhenu
    Chole uriye go-khub-renu
    Hero anginate brojer badhu
    Dugdo dohon kore
    Ore bihag holo, jago re bhai
    Dake porospore

    Ore shaon-megher chaya pore
    Kao tomal mule
    Ore epar opar adhar holo
    Kolindiri kole
    Ghate gopangona dore
    Kape kheya torir pore
    Hero kunjobone nache muyur
    Kolapkhani tulo
    Ore shaon-megher chaya pore
    Kao tomal mule

    MOra nabanobin fagun rate
    nil nodir tire
    Kotha jabo choli oshokbone
    shikipuccho shire
    Jobe dolar fulrashi
    Dibe nipsakhay koshi
    Jobe dokhin baye bashir dhoni
    Uthbe aksh ghire
    Mora rakhal mile korbo mela
    Nil nodir tire

    Ami hobo na bhai nababongo
    Naba juger chalok
    Ami jalabo na adhar deshe
    Su shobbotar alok
    Jodi noni chanar gaye
    Kothao oshok niper chaye
    Ami kono jonme pari hote
    Brojer gopbalok
    Tobe chai na hote Nababongo
    Nabajuger chalok

    See less
  10. চল চলে যাই Singer :  শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং Music & Lyrics : রানা মজুমদার চল চলে যাই হাতে হাত রেখে তুই আমি দুজনে পুরোনো গান এর সুরে চল চলে যাই জলপরীর দেশে তোর আদর ছোয়ায় আমায় লে আপন করে চল চলে যাই চল চলে যাই তোর বিদগ্ধ মনে মহা সিন্ধু হারায় তোর দুচোখ জুড়ে প্রেম অঝোরো ধারায় চল চলে যাই তিন ভূবRead more

    চল চলে যাই

    Singer :  শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং
    Music & Lyrics : রানা মজুমদার

    চল চলে যাই
    হাতে হাত রেখে
    তুই আমি দুজনে
    পুরোনো গান এর সুরে

    চল চলে যাই
    জলপরীর দেশে
    তোর আদর ছোয়ায় আমায়
    লে আপন করে
    চল চলে যাই
    চল চলে যাই

    তোর বিদগ্ধ মনে
    মহা সিন্ধু হারায়
    তোর দুচোখ জুড়ে
    প্রেম অঝোরো ধারায়

    চল চলে যাই
    তিন ভূবনের পারে
    তোর যত চাওয়া পাওয়া
    নে উজাড় করে

    চল চলে যাই
    চল চলে যাই
    চলে যাই

    In English:

    Song Name : Chol Choley Jaai
    Music & Lyrics : Rana Mazumder
    Singers : Shreya Ghoshal & Arijit Singh

    Chol choley jaai
    Hathe hath dhore
    Tui ami dujone
    Purono gaaner shure

    Chol choley jaai
    Jolporir deshe
    Tor ador chuyay amay
    Le apon kore

    Chol choley jaai
    Chol choley jaai
    Tor bidogdho mone
    Moha sindhu haray

    Tor duchokh jure
    Prem ojhoro dharay

    Chol chole jai
    Tin bhuboner pare
    Tor joto chawa pawa
    Ne ujar kore

    Chol choley jaai
    Chol choley jaai
    Choley jaai

    See less