1. নদীর সমার্থক শব্দ : তরঙ্গিনী, প্রবাহিনী, তটিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, কল্লোলিনী, কূলবতী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী,  গিরি নিঃস্রাব, মন্দাকিনী, সমুদ্রকান্তা, স্রোতোবহা, সমুদ্রবল্লতা   তরঙ্গিনী - নদীর ওপর নাম তরঙ্গিনী। প্রবাহিনী - নদীর অন্যতম বৈশিষ্ট্য হল প্রবাহ হওয়া বা বয়ে যাওয়া তাই প্Read more

    নদীর সমার্থক শব্দ :

    তরঙ্গিনী, প্রবাহিনী, তটিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, কল্লোলিনী, কূলবতী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী,  গিরি নিঃস্রাব, মন্দাকিনী, সমুদ্রকান্তা, স্রোতোবহা, সমুদ্রবল্লতা

     

    তরঙ্গিনী – নদীর ওপর নাম তরঙ্গিনী।

    প্রবাহিনী – নদীর অন্যতম বৈশিষ্ট্য হল প্রবাহ হওয়া বা বয়ে যাওয়া তাই প্রবাহিনী।

    তটিনী – তট শব্দের অর্থ পার তাই নদীর পার আছে বলিয়াই নদীর অন্য নাম তটিনী।

    See less
  2. সাত টি সমুদ্রের নাম: 1. ভূমধ্যসাগর - Mediterranean Sea 2. কাস্পিয়ান সাগর - Caspian Sea 3. লোহিত সাগর - Red Sea 4. আরব সাগর - Arabian Sea 5. কৃষ্ণ সাগর - Black Sea 6. বঙ্গোপসাগর - Bay of Bengal 7. মৃত সাগর - Dead Sea  

    সাত টি সমুদ্রের নাম:

    1. ভূমধ্যসাগর – Mediterranean Sea

    2. কাস্পিয়ান সাগর – Caspian Sea

    3. লোহিত সাগর – Red Sea

    4. আরব সাগর – Arabian Sea

    5. কৃষ্ণ সাগর – Black Sea

    6. বঙ্গোপসাগর – Bay of Bengal

    7. মৃত সাগর – Dead Sea

     

    See less
  3. This answer was edited.

    পৃথিবীর মহাসাগরগুলির নামঃ পৃথিবীতে স্বীকৃত ৫ টি মহাসাগর রয়েছে, সেগুলো হল- ১। প্রশান্ত মহাসাগর - Pacific Ocean ২। আটলান্টিক মহাসাগর - Atlantic Ocean ৩। ভারত মহাসাগর - Indian Ocean ৪। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর - Arctic Ocean ৫। দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর - Antarctic Ocean    

    পৃথিবীর মহাসাগরগুলির নামঃ

    পৃথিবীতে স্বীকৃত ৫ টি মহাসাগর রয়েছে, সেগুলো হল-

    ১। প্রশান্ত মহাসাগর – Pacific Ocean

    ২। আটলান্টিক মহাসাগর – Atlantic Ocean

    ৩। ভারত মহাসাগর – Indian Ocean

    ৪। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর – Arctic Ocean

    ৫। দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর – Antarctic Ocean    

    See less
  4. পৃথিবীর ৭ টি মহাদেশের নামঃ ১। এশিয়া - Asia ২। ইউরোপ - Europe ৩। আফ্রিকা - Africa ৪। উত্তর আমেরিকা - North America ৫। দক্ষিন আমেরিকা - South America ৬। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া - Oceania, Australia ৭। এন্টার্কটিকা - Antarctica   - আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় মহাদেশ - এশিয়া - আয়তনের দিক দিয়ে সবচেয়েRead more

    পৃথিবীর ৭ টি মহাদেশের নামঃ

    ১। এশিয়া – Asia

    ২। ইউরোপ – Europe

    ৩। আফ্রিকা – Africa

    ৪। উত্তর আমেরিকা – North America

    ৫। দক্ষিন আমেরিকা – South America

    ৬। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া – Oceania, Australia

    ৭। এন্টার্কটিকা – Antarctica

     

    – আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় মহাদেশ – এশিয়া

    – আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট মহাদেশ – ওশেনিয়া

    – জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় মহাদেশ – এশিয়া

    – জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট মহাদেশ – অস্ট্রেলিয়া

    See less
  5. নন্দলাল ও দেবদুলাল কথা ও সুর: সলিল চৌধুরী ওহে নন্দলাল, শুনছি নাকি মেয়ের বিয়ে, তো পাত্র কেমন দেকে এলে ? পাত্র খুবই ভাল, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা ট্যারা , একটা ঠ্যাঙ খোঁড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভাল ! তা হোকগে, বুঝলে নন্দলাল, পাত্র তেমন সরেস হলে, কানা কিংবা খোঁড়াটা কেউ বিচার করRead more

    নন্দলাল ও দেবদুলাল

    কথা ও সুর: সলিল চৌধুরী

    ওহে নন্দলাল,
    শুনছি নাকি মেয়ের বিয়ে,
    তো পাত্র কেমন দেকে এলে ?

    পাত্র খুবই ভাল,
    খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে,
    চোখ দুটো যা ট্যারা ,
    একটা ঠ্যাঙ খোঁড়া,
    রংটা বেজায় কালো,
    নইলে পাত্র খুবই ভাল !

    তা হোকগে,
    বুঝলে নন্দলাল,
    পাত্র তেমন সরেস হলে,
    কানা কিংবা খোঁড়াটা কেউ
    বিচার করে থোড়া ,
    জয় কালি জয় কালি বলে
    দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে,
    বুঝলে নন্দলাল ..

    তবে বুঝলে দেবদুলাল,
    আরেকটু দোষ আছে,
    তাতে ভাঙ্গছে ব্রাহ্মণের রেয়াজ …
    সুযোগ পেলেই ছেলেটা খাচ্ছে
    একটু আধটু পেঁয়াজ,
    একটু আধটু পেঁয়াজ !

    অ্যাঁ, বল কি নন্দলাল !
    ভেঙ্গে ব্রাহ্মণের রেয়াজ
    ছেলে কি না খাচ্ছে পেঁয়াজ ..

    না না না না, বুঝলে দেবদুলাল,
    পেঁয়াজটা তো রোজ খায় না এমনি ভাল ছেলে .
    পেঁয়াজটা খায় মাঝে মধ্যে
    মাংস-টাংস খেলে … মাংস-টাংস খেলে .

    অ্যাঁ, বল কি নন্দলাল !
    আরে ছি ছি ছি ছি ,
    শেষে কিনা পেলে, পেঁয়াজ-খেকো
    মাংস-খেকো ছেলে এ এ এ !

    না না না না, বুঝলে দেবদুলাল,
    মাংসটা তো রোজ খায় না এমনি ভাল ছেলে .
    মাংসটা খায় মাঝে মধ্যে নেশা টেশা করলে,
    নেশা টেশা করলে .

    অ্যাঁ, বল কি নন্দলাল !
    আরে ছো ছো ছো ছো —
    শেষে কিনা পেলে পেঁয়াজ-খেকো,
    মাংস-খেকো, মোদো-মাতাল ছেলে এ এ এ !

    না না না না বুঝলে দেবদুলাল,
    নেশাটা তো রোজ করে না এমনি ভাল ছেলে ..
    নেশা করে মাঝে মধ্যে কুসঙ্গে-টুসঙ্গে গেলে,
    এ এ …কুসঙ্গে-টুসঙ্গে গেলে ..

    অ্যাঁ, বল কি নন্দলাল,
    আরে ছে ছে ছে ছে —
    শেষে কিনা পেলে পেঁয়াজ-খেকো
    মাংস-খেকো মোদো-মাতাল চরিত্রহীন ছেলে এ এ এ !

    না না না না বুঝলে দেবদুলাল, –
    কুসঙ্গে তো রোজ যায় না এমনি ভাল ছেলে …
    কুসঙ্গে যায় ওয়াগান ভেঙ্গে টাকা পয়সা পেলে
    এ এ …টাকা পয়সা পেলে …!

    অ্যাঁ, বল কি নন্দলাল !
    ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা,
    শেষে কিনা পেলে পেঁয়াজ-খেকো মাংস-খেকো
    মোদো-মাতাল চরিত্রহীন ওয়াগান-ভাঙ্গা ছেলে এ এ এ !

    না না না না বুঝলে দেবদুলাল ,
    ওয়াগানটা তো রোজ ভাঙ্গে না এমনি ভাল ছেলে …
    ওয়াগান ভাঙ্গে মাঝে মধ্যে .
    ওয়াগান ভাঙ্গে মাঝে মধ্যে বাইরে-টাইরে গেলে,
    কেননা তার বেশির ভাগই সময় কাটে
    আলিপুরের জেলে এ এ …
    আলিপুরের জেলে … !

    অ্যাঁ, বল কি নন্দলাল !
    আরে তউবা তউবা তউবা,
    এতো দেখছি এক্কেবারে হাড়-হাভাতে ছেলে !

    না না না না বুঝলে দেবদুলাল,
    এখন সে আর নেইকো জেলে এমনি ভাল ছেলে …
    এখন সে আর নেইকো জেলে এমনি ভাল ছেলে —
    এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে,
    বুঝলে, ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে

    এ… এ …মন্ত্রী হবে বলে !
    অ্যাঁ, বল কি নন্দলাল !
    অ্যাঁ, বল কি নন্দলাল !
    এতো দেখছি খাসা ছেলে …
    মন্ত্রী কি এম-এল-এ হলে
    সব কলংক যাবে চলে
    মন্ত্রী কি এম-এল-এ হলে
    সব কলংক যাবে চলে …
    জয় কালি জয় কালি বলে
    দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে,
    জয় কালি জয় কালি বলে
    দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে,

    কি না বুঝলে নন্দলাল ..
    তা ঠিক বলেছ দেবদুলাল

    কি না বুঝলে নন্দলাল ..
    তা ঠিক বলেছ দেবদুলাল !

    কি না বুঝলে নন্দলাল ..
    তা ঠিক বলেছ দেবদুলাল !!

    In English font:

    Ohe Nandalal
    Shunchi naki meyer biye
    To patro kemon dekhe ele

    Patro khubi Bhalo
    Khati shot brahmoner chele
    Chokh duto ja tyara
    Ekta teng khura
    Rongta bejay kalo
    Noile Patro khubi bhalo

    To hokge
    Bujhle nandalal
    Patro temon sorosh hole
    Kana kingba kurata keu
    bichar kore khura
    Joy kali joy kali bole
    Dao jhuliye dao jhuliye
    Bujhle nandalal

    Tobe bujhle Debdulal
    Arektu dosh aache
    tate bhagche brahmoner reyaj
    Sujog pelei cheleta khacche
    Ektu adhtu peyaj
    Ektu adhtu peyaj

    Eh, Bolo ki Nandalal
    Venge brahmoner reyaj
    Chele ki na khacche peyaj

    Na na na na, bujhle debdulal
    Peyajta to roj khay na Emni valo chele
    peyajta Khay maje moddhe
    Mangsho tangsho khele..mangsho tangsho khele

    Eh, Ki bolo bolo nandalal
    Are chi chi chi
    Sheshe kina pele, peyaj kheko
    Mangsho-kheko chele e e e

    Na na na na, bujhle debdulal
    Mangsota to roj khay na Emni valo chele
    Mangsho khay majhe moddhe nesha tesha korle
    Nesha tesha korle..

     

    See less
  6. বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এল, সুয্যি ডোবে-ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে-- রঙের উপর রঙ, মন্দিরেতে কাঁসর ঘন্টা। বাজল ঠঙ ঠঙ। ও পারেতে বিষ্টি এল, ঝাপসা গাছপালা। এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান--Read more

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    দিনের আলো নিবে এল,
    সুয্যি ডোবে-ডোবে।
    আকাশ ঘিরে মেঘ জুটেছে
    চাঁদের লোভে লোভে।
    মেঘের উপর মেঘ করেছে–
    রঙের উপর রঙ,
    মন্দিরেতে কাঁসর ঘন্টা।
    বাজল ঠঙ ঠঙ।
    ও পারেতে বিষ্টি এল,
    ঝাপসা গাছপালা।
    এ পারেতে মেঘের মাথায়
    একশো মানিক জ্বালা।
    বাদলা হাওয়ায় মনে পড়ে
    ছেলেবেলার গান–
    “বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।’

    আকাশ জুড়ে মেঘের খেলা,
    কোথায় বা সীমানা!
    দেশে দেশে খেলে বেড়ায়,
    কেউ করে না মানা।
    কত নতুন ফুলের বনে
    বিষ্টি দিয়ে যায়,
    পলে পলে নতুন খেলা
    কোথায় ভেবে পায়।
    মেঘের খেলা দেখে কত
    খেলা পড়ে মনে,
    কত দিনের নুকোচুরি
    কত ঘরের কোণে।
    তারি সঙ্গে মনে পড়ে
    ছেলেবেলার গান —
    “বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।’

    মনে পড়ে ঘরটি আলো
    মায়ের হাসিমুখ,
    মনে পড়ে মেঘের ডাকে
    গুরুগুরু বুক।
    বিছানাটির একটি পাশে
    ঘুমিয়ে আছে খোকা,
    মায়ের ‘পরে দৌরাত্মি সে
    না যায় লেখাজোখা।
    ঘরেতে দুরন্ত ছেলে
    করে দাপাদাপি,
    বাইরেতে মেঘ ডেকে ওঠে —
    সৃষ্টি ওঠে কাঁপি।
    মনে পড়ে মায়ের মুখে
    শুনেছিলেম গান —
    “বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।

    মনে পড়ে সুয়োরানী
    দুয়োরানীর কথা,
    মনে পড়ে অভিমানী
    কঙ্কাবতীর ব্যথা।
    মনে পড়ে ঘরের কোণে
    মিটিমিটি আলো,
    একটা দিকের দেয়ালেতে
    ছায়া কালো কালো।
    বাইরে কেবল জলের শব্দ
    ঝুপ্‌ ঝুপ্‌ ঝুপ্‌ —
    দস্যি ছেলে গল্প শোনে
    একেবারে চুপ।
    তারি সঙ্গে মনে পড়ে
    মেঘলা দিনের গান —
    “বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।’

    কবে বিষ্টি পড়েছিল,
    বান এল সে কোথা।
    শিবঠাকুরের বিয়ে হল,
    কবেকার সে কথা।
    সেদিনও কি এম্‌নিতরো
    মেঘের ঘটাখানা।
    থেকে থেকে বাজ বিজুলি
    দিচ্ছিল কি হানা।
    তিন কন্যে বিয়ে ক’রে
    কী হল তার শেষে।
    না জানি কোন্‌ নদীর ধারে,
    না জানি কোন্‌ দেশে,
    কোন্‌ ছেলেরে ঘুম পাড়াতে
    কে গাহিল গান —
    “বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।’

    In English:

    Bristi Pore Tapur Tupur
    Rabindranath Tagore

    Diner alo nibhe elo
    Surjo dube dube
    Akash ghire megh juteche
    chader lubhe lubhe
    Megher upor megh koreche
    Ranger upor rang
    Mandirete kashor ghonta
    Bajlo thong thong
    Oparete bisti elo
    Japsha gachpala
    E-parete megher mathay
    Eksho manik jala
    Badla haway mone pore
    Chelebelar gaan
    Bristi pore tapur tupur
    Node elo ban
    Akash jure megher khela
    Kothay ba shimana
    deshe deshe khele beray
    Keu kore na mana
    Koto natun fuler bone
    BIsti diye jay
    Pole pole natun khela
    Kothay bhebe pay
    Megher khela dekhe koto
    Khela pore mone
    Koto diner nukochuri
    Koto ghorer kone
    Tari shonge mone pore
    Chelebelar gaan.
    Bristi pore tapur tupur
    Node elo ban
    Mone pore megher dake
    guruguru buk
    Bichanatir ekti pashe
    Ghumiye aache khoka
    Mayer pore douratti shey
    Na jay lekhajokha
    Ghorete duronto chele
    Kore dapadapi
    Bairete megh deke uthe
    Sristi uthe kapi
    MOne pore mayer mukhe
    shunechilam gaan
    Bisti pore tapur tupur
    Node elo ban
    mone pore shuworani
    Duworanir kotha
    Mone pore obhimani
    Konkabotir betha
    Mone pore ghorer kone
    Mitimiti alo
    Ekta diker deyalete
    Chaya kalo kalo
    Baire kebol joler shobdo
    Jhup jhup jhup
    Doshyi chele golpo shune
    Ekebare chup
    tari shonge mone pore
    Meghla diner gaan
    Bisti pore tapur tupur
    Node elo ban
    Kobe bisti porechilo
    Ban elo shey kutha
    Shibthakurer biye holo
    Kobekar shey kotha
    Sedin-o ki emnitoro
    Megher ghonagota
    Dicchilo ke hana
    Tin konye biye kore
    Ki holo tar sheshe
    Na jani kon deshe
    Kon cheler ghum parate
    Ke gahilo gaan
    Bisti pore tapur tupur
    Node elo ban

    See less
  7. রঞ্জিনীকে লেখা আমার চিঠি শ্রীজাত রঞ্জু সোনা, তোমার ই-মেল পড়ি না আর। এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে ইংলিশ বাদ। বাংলা চালু। শহরে সব রাস্তা ঢালু গড়াই, আবার ফিরেও আসি এক ঠেকে। . আকাশ ভরা সূর্য তারা, হাওয়ায় তখন কী আস্কারা বুঝিনি, তাও এগিয়ে গেছি চোখ বুঁজে ঠেকতে ঠেকতে এখন জানি, দুধ কা দুRead more

    রঞ্জিনীকে লেখা আমার চিঠি

    শ্রীজাত

    রঞ্জু সোনা,
    তোমার ই-মেল পড়ি না আর। এই অসীমে
    হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে
    ইংলিশ বাদ। বাংলা চালু। শহরে সব রাস্তা ঢালু
    গড়াই, আবার ফিরেও আসি এক ঠেকে।
    .
    আকাশ ভরা সূর্য তারা, হাওয়ায় তখন কী আস্কারা
    বুঝিনি, তাও এগিয়ে গেছি চোখ বুঁজে
    ঠেকতে ঠেকতে এখন জানি, দুধ কা দুধ– পানি কা পানি
    জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে।
    .
    কে কোন চুলোয় ঘাপটি মেরে কার কফিনে ঠুকছে পেরেক
    কে কার ঘাড়ে নল রেখেছে বন্দুকের….
    তবু তো প্রেম সর্বনাশী, পুজোর চাঁদা তুলতে আসি
    সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে।
    .
    অসীম কালের যে-হিল্লোলে তোমার বাবা দরজা খোলে
    দেখেই আমার প্রাণ উবে যায়,রঞ্জিনী
    বিকেল করে ঘুরতে বেরোই,স্টিমার চেপে গঙ্গা পেরোই
    আমি… তুমি… দাশকেবিন আর মঞ্জিনিস।
    .
    বেকার ছেলে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার
    এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে
    কিন্ত তার আড়ালের খবর? জবরদখল? দখলজবর?
    হাজারবার মরার আগে মরণ নেই।
    .
    কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি
    থমকে পাড়ার মোড়ে রাতদুপুর
    ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায় দৈনিক চারানা
    কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু।
    .
    প্রাতঃকৃত্য করছি বসে, এই সময় কে জমিয়ে কষে
    লাথ ঝেড়েছে কাজলকালো পশ্চাতে
    একেই দু- দিন হয় না, শক্ত, তার ওপরে চোটের রক্ত–
    খুব লেগেছে। কিন্তু আমি, বস, তাতে
    রাগ করিনি। ক্ষমাই ধর্ম শঙ্খ ঘোষের ‘কবির বর্ম’।
    গায়ে চাপিয়ে ঘুরে মরছি কলকাতায়
    ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি ….হাত- পা দিয়ে ঘুম তাড়াচ্ছি…
    বেঁচে ফিরছি, সেটাই তো আসল কথা।
    .
    টাকা খুঁজছি নোংরা হাতে, ঠান্ডাঘরে, কারখানাতে
    তুমি হতাশ,আমিও শালা বিরক্ত
    দেয়াল দেখে খিস্তি করি… কোলবালিশ জড়িয়ে ধরি…..
    কান্না আসে। এ কোনদেশি বীরত্ব?
    .
    বাড়ির লোকের উত্তেজনা– ‘কেন কিছু একটা করছ না’?
    যেন আজো বেকার আছি শখ করে।
    তবু এমন দেশপ্রেম,যে এমপ্লয়মেন্ট- এক্সচেঞ্জে
    নাম লিখেছি সোনাবরণ অক্ষরে।
    .
    তুমি বরং সেটল করো– গঙ্গারামকে পাত্র ধরো
    ফরেন কাটো। দুঃখ পাব, সামান্যই….
    আমায় নিয়ে খেলছে সবাই, সুযোগ পেলেই মুরগি জবাই
    তুমি তোমার। আমি তো আর আমার নই।
    .
    ঢপের আকাশ,সূর্য, তারা…. স্বপ্নগুলো বাস্তুহারা
    এবার থেকে নৌকো বুঝে পাল তুলো
    আজ এটুকুই। সামলে থেকো, আমায় ছাড়াই বাঁচতে শেখো-
    আদর নিও–
    .
    ইতি
    তোমার,
    ফালতু লোক।।।

    In English Font:

    Ranjini k Lekha Amar Chithi

    Srijat

    Ranju Shona
    Tomar Email pori na ar. Ei oshime
    Hopta pichu dosh taka jay thyak theke
    English baad. Bangla chalu. Shohore shob rasta chalu
    Gorai, abar fire aashi ek theke

    Akash bhora surjo tara, haway takhan ki askara
    Bujhini, tao egiye gechichokh buje
    Thekte Thekte ekhon jani, dudh ka ka dudh -pani ka pani
    Jibone shob step nite hoy lok bujhe

    Ke kun cholay ghapti mere kar coffine dukche perek
    Ke kar ghare nol rekeche banduker
    Tabu to prem shorbonashi, pujor chada tilte aashi
    Sahosh pete shonge rakhi bandhuke.

    Oshim kaler je hillole tomar baba dorja khule
    dekhei amar pran ube jay, ronjini
    Bikel kore ghurte beroi, Stimer chepe gonga peroi
    Ami…Tumi..dashcabin ar monjinish

    Bekar chele prem kore r podyo lekhe hajar hajar
    Emon probad hebbi prachin oronno
    Kintu tar araler khabar? Jabardakhal? dakhaljabar?
    Hajarbar morar aage moron nei.

    See less
  8. আমার পরান যাহা চায় রবীন্দ্রনাথ ঠাকুর রাগ: পিলু তাল: ত্রিতাল রচনাকাল : ১২৯৫ আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥ All that my heart desires for, it’s you You are the one. Nothing belongs to me in this world Except you. তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরRead more

    আমার পরান যাহা চায়

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রাগ: পিলু
    তাল: ত্রিতাল
    রচনাকাল : ১২৯৫

    আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।
    তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥

    All that my heart desires for, it’s you
    You are the one.
    Nothing belongs to me in this world
    Except you.

    তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও–
    আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥

    If you are displeased with me than don’t hesitate to free yourself
    My heart is pleased with your existence, I don’t need anymore.

    আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
    দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

    I would remain captivate in your loving memory even after your separation
    I will live on those memories day after day, year after years.

    যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
    তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥

    You may love anyone, you wish to; you might not come back again.
    May all your desires get fulfilled, Let me live with grief in my heart.

     

    English Transliteration:

    Aamaro parano jaha chay tumi tai, tumi taai go.
    Toma chara ar e jogote mor keho nai kichhu nai go.
    Tumi sukho jodi nahi pao, jao, sukhero sondhane jaao
    Ami tomare peyechhi hridoyomajhe, aar kichhu nahi chai go.
    Ami tomaro birohe rohibo bilin, tomate koribo bash,
    Dirgho diboso, dirgho rojoni, dirgho baroso mash.
    Jodi aro kare bhalobaso, jodi ar phire nahi asho,
    Tobe, tumi jaha chao, tai jeno pao, ami joto dukho pai go.

     

    See less
  9. চল চল চল কাজী নজরুল ইসলাম চল চল চল! ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি তল, অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল চল চল চল। ঊষার দুয়ারে হানি' আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল! চল রে নRead more

    চল চল চল

    কাজী নজরুল ইসলাম

    চল চল চল!
    ঊর্ধ্ব গগনে বাজে মাদল
    নিম্নে উতলা ধরণি তল,
    অরুণ প্রাতের তরুণ দল
    চল রে চল রে চল
    চল চল চল।

    ঊষার দুয়ারে হানি’ আঘাত
    আমরা আনিব রাঙা প্রভাত,
    আমরা টুটাব তিমির রাত,
    বাধার বিন্ধ্যাচল।

    নব নবীনের গাহিয়া গান
    সজীব করিব মহাশ্মশান,
    আমরা দানিব নতুন প্রাণ
    বাহুতে নবীন বল!
    চল রে নও-জোয়ান,
    শোন রে পাতিয়া কান
    মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
    জীবনের আহবান।
    ভাঙ রে ভাঙ আগল,
    চল রে চল রে চল
    চল চল চল।।

    ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
    শহীদী-ঈদের সেনারা সাজ,
    দিকে দিকে চলে কুচ-কাওয়াজ—
    খোল রে নিদ-মহল!

    কবে সে খেয়ালী বাদশাহী,
    সেই সে অতীতে আজো চাহি’
    যাস মুসাফির গান গাহি’
    ফেলিস অশ্রুজল।

    যাক রে তখত-তাউস
    জাগ রে জাগ বেহুঁশ।
    ডুবিল রে দেখ কত পারস্য
    কত রোম গ্রিক রুশ,
    জাগিল তা’রা সকল,
    জেগে ওঠ হীনবল!
    আমরা গড়িব নতুন করিয়া
    ধুলায় তাজমহল!
    চল্‌ চল্‌ চল্।

    English Transliteration:

    Kazi Nazrul Islam

    Chol Chol Chol
    Urdho gagane baje madol
    Nimne utola dhoroni tol
    Arun prater tarun dol
    Chol re chol re chol
    Chol Chol Chol

    Ushar duware hani aghat
    Amra anibo ranga probhat
    Amra tutabo Timir raat
    Badhar Bindhyachol

    Nabo nabiner gahiya gaan
    Sojib koribo mohashoshan
    Amra danibo natun pran
    Bahute Nabin bol!
    Chol re najowan
    Shun re patia kan
    Mrityu tarn duware duware
    Jiboner ahobban
    Bhang re bhang agol
    Chol re chol re chol
    Chol Chol Chol

    Urdho adesh haniche baj
    Shohodi-Eid-er Shenara aaj
    Dike dike chole kuchkawaj
    Khol re nind mohol

    Kobe she kheyali badshahi
    Shei she otit aaj-o chahi
    Jas musafir gaan gahi
    Felish osrujol

    Jak re takhat taus
    Jag re jag behush
    Dubilo re dekho koto paroshyo
    Koto Room Grick Rush
    Jagilo tara shokol
    Jege uth hinobol
    Amra goribo natun koriya
    Dhulay Tajmahal!
    Chol Chol Chol

     

    See less
  10. ধনধান্য পুষ্প ভরা দ্বিজেন্দ্রলাল রায় ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে যে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারRead more

    ধনধান্য পুষ্প ভরা

    দ্বিজেন্দ্রলাল রায়

    ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
    তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
    ও সে যে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা,
    কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
    ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    এতো স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
    কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
    এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
    গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
    তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
    ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
    আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি

    English Transliteration:

    Dhono dhanne pushpe bhora amader ei bashundhora
    Tahar majhe ache desh ek shokol desher shera
    O-shey shopno diye toiri she desh sriti diye ghera
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Chandro shurjo groho tara, kothay ujol emon dhara
    Kothay emon khale torit emon kalo meghe
    O tar pakhir dake ghumiye pori pakhir dake jege
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Eto snigdho nodi kahar, Kuthay emon dhumro pahar
    Kuthay emon horit-khetro akash tole meshe
    Emon dhaner upor dheu khele jay batash kahar deshe
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Pushpe pushpe bhora shakhi, kunje kunje gahe pakhi
    Gunjoriya ashe oli, punje punje dheye,
    Tara fuler upor ghumiye pore fuler madhu kheye
    Emon dhaner upor dheu khele jay batash kahar deshe
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Bhaier Mayer eto sneho, Kuthay gele pabe keho,
    O ma Tomar choron duti bokkhe amar dhori,
    Amar ei deshete jonmo jeno ei deshete mori
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

     

    See less