Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কবিতাঃ কারার ঐ লৌহ-কপাট | Karar oi louho kopat Lyrics
কারার ঐ লৌহ-কপাট কবি: কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ : ভাঙার গান ১ কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। ওরে ও তরুণ ঈশান! বাজা তোর প্রলয় বিষাণ! ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ২ গাজনের বাজনা বাজা! কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?Read more
কারার ঐ লৌহ-কপাট
কবি: কাজী নজরুল ইসলাম
কাব্যগ্রন্থ : ভাঙার গান
১
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
২
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে!
৩
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা
জোরসে ধরে হেচ্কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!
৪
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়-
আগুন-জ্বালা,
-জ্বালা, ফেল উপাড়ি।
English Transliteration:
Karar oi louho kopat
Kazi Nazrul Islam
Karar oi louho kopat
Venge fel, ko re lopat,
Rokto jomat
Shikol pujar pashan-bedi
Ore o tarun ishan
Baja tor proloy bishan
Dhongsho nishan
Uruk prachir prachir vedi
Gajoner bajna baja
Ke Malik? Ke se Raja?
Ke dey shaja
Mukto shadhin shotto ke re
Ha ha ha pay je hashi
Bhogoban porbe fashi
Sorbonashi
Shikay e hino tatyo ke re!
Ore o pagla bhola
De re de proloy dola
Garodgula
Jorse dhore hechka tane
Mar hak haydari hak
Kadhe ne dundhubhi dhak
Dak ore dak
Mrityuke dak jibon pane!
Nache oi kalboishakhi,
See lessKatabi kal boshe ki?
De re dekhi
Bhim karar Oi vitti nari
Lathi mar, Bhangre tala!
Joto shob bondi shalay-
Aagun-jala
Jala, Fel upari.
আকাশ এর সমার্থক শব্দ কি? Synonyms of Akash in Bengali?
আকাশ এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ আসমান, গগন, শূন্য, নীলিমা, অন্তরীক্ষ, নভঃ, অনন্ত, নভোমন্ডল, ব্যোম, দ্যু, অম্বর, নক্ষত্রলোক আসমান - মেঘ ভাসমান এই আসমানে। গগন - গগনে গরজে মেঘ ঘন বরষা। অনন্ত - অনন্ত অর্থাৎ যার কোন অন্ত নেই। অন্তরীক্ষ - বিজ্ঞান আজ জয় করেছে অন্তরীক্ষ।
আকাশ এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ
আসমান, গগন, শূন্য, নীলিমা, অন্তরীক্ষ, নভঃ, অনন্ত, নভোমন্ডল, ব্যোম, দ্যু, অম্বর, নক্ষত্রলোক
আসমান – মেঘ ভাসমান এই আসমানে।
গগন – গগনে গরজে মেঘ ঘন বরষা।
অনন্ত – অনন্ত অর্থাৎ যার কোন অন্ত নেই।
অন্তরীক্ষ – বিজ্ঞান আজ জয় করেছে অন্তরীক্ষ।
See lessচাঁদ এর সমার্থক শব্দ কি? Bengali synonyms of Moon?
চাঁদ এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ চন্দ্র, শশী, শশধর, চন্দ্রমা, সুধাকর, নিশাকর, তারানাথ, শশাঙ্ক, হিমাংশু, সুধাংশু, সোম, নিশাকান্ত, সুধাময়, বিধু, ইন্দু, মৃগাঙ্ক, রজনীকান্ত, দ্বিজরাজ, তারাপতি, রাকেশ, নিধি শশী - চন্দ্রের অপর নাম শশী । চন্দ্রমা - আজ পূর্ণ চন্দ্রমার রাত। শশধর - রাতের আকাশে শশধর আলোকিত করRead more
চাঁদ এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ
চন্দ্র, শশী, শশধর, চন্দ্রমা, সুধাকর, নিশাকর, তারানাথ, শশাঙ্ক, হিমাংশু, সুধাংশু, সোম, নিশাকান্ত, সুধাময়, বিধু, ইন্দু, মৃগাঙ্ক, রজনীকান্ত, দ্বিজরাজ, তারাপতি, রাকেশ, নিধি
শশী – চন্দ্রের অপর নাম শশী ।
See lessচন্দ্রমা – আজ পূর্ণ চন্দ্রমার রাত।
শশধর – রাতের আকাশে শশধর আলোকিত করেছে চারিদিক।
নিশাকর – নেশাকর এর বিপরীত শব্দ হলো দিবাকর।
সূর্য এর সমার্থক শব্দ কি? Bengali synonyms of sun?
সূর্য এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ ভানু, রবি, তপন, ভাস্কর, সবিতা, দিবাকর, দিনমণি, দিননাথ, অরুণ, বিভাবসু, বিভাকর, আদিত্য, অর্ক, প্রভাবকর, মিহির, পুষা, চিত্রাভানু, অর্ঘমা, বিবস্বান,হরিদশ্ব, কিরণমালী, উষাপতি, দিনেশ, দিবাবসু বিভাবসু, ময়ূখমালী ভানু - সূর্যের অপর নাম ভানু। রবি - আজ রবির কিরণ খুবই জ্বালামRead more
সূর্য এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ
ভানু, রবি, তপন, ভাস্কর, সবিতা, দিবাকর, দিনমণি, দিননাথ, অরুণ, বিভাবসু, বিভাকর, আদিত্য, অর্ক, প্রভাবকর, মিহির, পুষা, চিত্রাভানু, অর্ঘমা, বিবস্বান,হরিদশ্ব, কিরণমালী, উষাপতি, দিনেশ, দিবাবসু
বিভাবসু, ময়ূখমালী
ভানু – সূর্যের অপর নাম ভানু।
See lessরবি – আজ রবির কিরণ খুবই জ্বালাময়ী
তপন – তপনের তাপে পৃথিবী একাকার।
দিবাকর – দিবাকর উদিত হইয়া দিনের ঘোষণা করিল।
আমার বিদ্যালয়ের প্রথম দিন রচনা?
আমার বিদ্যালয়ের প্রথম দিন: প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। আমার স্কুলের প্রথম দিন সেই রকম একটি স্মৃতি যা চিরকাল মনে রাখার মত। দিনটি ছিল ৭ই জানুয়ারি ২০০৮ সাল, যেদিন আমি প্রথম স্কুলে পা রাখলাম। আমি তখন ভীষণ ছোট, বয়স সবেমাত্র ৫ পেরিয়ে ৬। সম্পূর্ণ রচনাটি পড়ুন এখানে
আমার বিদ্যালয়ের প্রথম দিন:
প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। আমার স্কুলের প্রথম দিন সেই রকম একটি স্মৃতি যা চিরকাল মনে রাখার মত। দিনটি ছিল ৭ই জানুয়ারি ২০০৮ সাল, যেদিন আমি প্রথম স্কুলে পা রাখলাম। আমি তখন ভীষণ ছোট, বয়স সবেমাত্র ৫ পেরিয়ে ৬।
সম্পূর্ণ রচনাটি পড়ুন এখানে
See lessজীবদেহে প্রোটিনের ভূমিকা কি?
জীবদেহে প্রোটিনের ভূমিকাঃ ১। দেহের বৃদ্ধি, কোষ গঠনে প্রোটিন অত্যাবশ্যক। ২। প্রোটিন প্রাণীদেহে দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি প্রস্তুত করে। ৩। প্রোটিন প্রাণীদেহে বিভিন্ন পদার্থের সরবরাহ করতে সাহায্য করে। ৪। দেহের ইমিউন সিস্টেমও প্রোটিননির্ভর।তাই প্রোটিন দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। ৫। পোষক দেহে রোগRead more
জীবদেহে প্রোটিনের ভূমিকাঃ
১। দেহের বৃদ্ধি, কোষ গঠনে প্রোটিন অত্যাবশ্যক।
২। প্রোটিন প্রাণীদেহে দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি প্রস্তুত করে।
৩। প্রোটিন প্রাণীদেহে বিভিন্ন পদার্থের সরবরাহ করতে সাহায্য করে।
৪। দেহের ইমিউন সিস্টেমও প্রোটিননির্ভর।তাই প্রোটিন দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে।
৫। পোষক দেহে রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য যে অ্যান্টিবডি তৈরি হয় তা সংশ্লেষ করতে প্রোটিন এর প্রয়োজন হয়।
See lessসুগন্ধি ফুলের নামের তালিকা?
কয়েকটি সুগন্ধি ফুলের নামঃ ১। হাসনুহানা বা হাসনাহেনা - ইংরাজিতেঃ lady of the night, night-blooming jasmine ২। দোলন চাঁপা - ইংরাজিতেঃ White Ginger lily, Butterfly ginger lily ৩। গন্ধরাজ - ইংরাজিতেঃ Cape jasmine, Gardenia ৪। বেলী বা বনমল্লিকা বা মগরা - ইংরাজিতেঃ Arabian Jasmine, Tuscan Jasmine ৫। বRead more
কয়েকটি সুগন্ধি ফুলের নামঃ
১। হাসনুহানা বা হাসনাহেনা – ইংরাজিতেঃ lady of the night, night-blooming jasmine
২। দোলন চাঁপা – ইংরাজিতেঃ White Ginger lily, Butterfly ginger lily
৩। গন্ধরাজ – ইংরাজিতেঃ Cape jasmine, Gardenia
৪। বেলী বা বনমল্লিকা বা মগরা – ইংরাজিতেঃ Arabian Jasmine, Tuscan Jasmine
৫। বন জুঁই বা যুথি – ইংরাজিতেঃ Jasmine
৬। চামেলি – ইংরাজিতেঃ Spanish Jasmine
৭। শিউলি বা শেফালি – ইংরাজিতেঃ Night-flowering Jasmine
৮। সন্ধ্যামালতি – ইংরাজিতেঃ Marvel of Peru
৯। বকুল – ইংরাজিতেঃ Spanish cherry
১০। রজনীগন্ধা – ইংরাজিতেঃ Tuberose
See lessআমি আজ কারো রক্ত চাইতে আসিনি | Ami aj karo rokto chaite ashini poem lyrics
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি: নির্মলেন্দু গুণ সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজRead more
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি:
নির্মলেন্দু গুণ
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’
পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শাহবাগ এ্যভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝরনাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
ভালোবাসা আছে_ শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো কান পেতে শুনুক,
আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক_
আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে
আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা
রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম।
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।
In English Font:
Ami aj karo rokto chaite ashini
Nirmalendu Goon
Samabeto shokoler moto ami’o golap phul khub bhalobasi,
Race course par hoye jete se’isob golaper ekaṭi golap
Gotokal amake boleche, ami jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
Shohid minar theke khose-poṛa ekṭi roktakto iṭ gotokal amake boleche,
Ami jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
Samabeto shokoler mato ami’o polash phul khub bhalobasi, ‘shomokal’
Par hoye jete sadya phuṭa ekaṭi polash gotokal kane kane
Amake boleche, ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
Sahbaga e avenue ghurṇayito joler jharnaṭi atmashare amake boleche,
Ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
Samabeto shokoler moto amaro shopner prati pakṣapat ache,
Bhalobasa ache_ seṣh rate dekha ekaṭ sahoshi shapno gotokal
Amake boleche, ami ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
E’i basanter boṭomule samabeto byathito manuṣhgulo sakkhi thakuk,
Na-phoṭa krishnochurar suknobhagna aprastut praṇer ei gopan manjorigulo kan pete shunuk,
Ashanna shandhyar e’i kalo kokilṭi jene jak_
Amar payer talay puṇya maṭi chuye
Ami aj se’i golaper kotha rakhlam, aj se’i polaser kotha
Rakhlam, aja se’i shopner kotha rakhlam.
Ami aj karo rakta chaite asini,
See lessAmi amar bhalobasar kotha bolte esechilam
লিরিক্স : মঙ্গল দ্বীপ জ্বেলে | Mangal deep jele Lyrics in Bengali Font
মঙ্গল দ্বীপ জ্বেলে গায়কঃ লতা মঙ্গেশকর সঙ্গীতঃ বাপ্পি লাহিড়ী গীতিকারঃ গৌরি প্রসন্ন মজুমদার মঙ্গল দ্বীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছ তাদের মার্জনা করো প্রভু যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য উঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুনাRead more
মঙ্গল দ্বীপ জ্বেলে
গায়কঃ লতা মঙ্গেশকর
সঙ্গীতঃ বাপ্পি লাহিড়ী
গীতিকারঃ গৌরি প্রসন্ন মজুমদার
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
যে তুমি আলো দিতে
প্রতিদিন সূর্য উঠাও
ওদের বুঝিয়ে দাও সেই তুমি
পাথরেও ফুল যে ফোটাও
জীবন মরুতে
করুনা ধারায় ধরো প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
বল তার কি অপরাধ
জন্ম হয়েছে যার পাকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে
ভুল পথে গেলে
তুমি এসে হাত ধর প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
English Transliteration:
Mangal Deep Jele
Andhokare du chokh aloy bhoro prabhu
Tobu jara bishash kore na tumi acho
Tader marjona koro prabhu..
Je tumi alo dite
Protidin surjo Uthao
Oder bujiye dao shei tumi
Pathoreo phul je phutao
Jibon moru te
koruna dharay dhoro prabhu.
Mangal Deep Jele
Andhokare du-chokh aloy bhoro prabhu
Tobu jara bishash kore na tumi acho
Tader marjona koro prabhu.
Bolo tar ki Aporadh
See lessJonmo hoyeche jar pape
Tomar-o chuwa diye tumi
Phutao poddo kore take
Bhul pothe gele
Tumi eshe haath dhoro probhu
Ott প্লাটফর্ম কি? ott platform meaning in Bengali?
Ott প্লাটফর্ম: – ott এর পূর্ণরূপ হচ্ছে over-the-top (ওভার-দ্য-টপ) মিডিয়া সার্ভিস। – Ott হচ্ছে এক ধরনের স্ট্রিমিং মিডিয়া পরিষেবা যা দর্শকদের কাছে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সরবরাহ করা হয়। – Ott প্লাটফর্ম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলি আমাদেরকে ভিডিও স্ট্রিমিং এর সুবিধা প্রধান করে। যাহা আমরা শুধু ইনRead more
Ott প্লাটফর্ম:
– ott এর পূর্ণরূপ হচ্ছে over-the-top (ওভার-দ্য-টপ) মিডিয়া সার্ভিস।
– Ott হচ্ছে এক ধরনের স্ট্রিমিং মিডিয়া পরিষেবা যা দর্শকদের কাছে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সরবরাহ করা হয়।
– Ott প্লাটফর্ম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলি আমাদেরকে ভিডিও স্ট্রিমিং এর সুবিধা প্রধান করে। যাহা আমরা শুধু ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি তাতে কোন কেবল বা স্যাটেলাইট টেলিভিশনের দরকার হয়না।
– জনপ্রিয় কতগুলি Ott প্লাটফর্ম হচ্ছেঃ Netflix, Amazon Prime, Mx player, Hoichoi ইত্যাদি।
See less