Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
শাস্তি গল্পের সারসংক্ষেপ | Shasti Story Summary in Bengali
শাস্তি গল্পের সারসংক্ষেপ: দুখিরাম ও ছিদাম দুই ভাই। আর্থিকভাবে খুবই দরিদ্র তারা। অন্যের জমিতে বাস করে, মজুরি খেটে কোনাে রকমে | জীবিকা নির্বাহ করে। দুই ভাইয়ের মধ্যে মিল থাকলেও তাদের স্ত্রী রাধা ও চন্দরা সব সময় কলহ করত। একদিন দুখিরাম কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী রাধার কাছে ভাত চায়। ঘরে চাল না থাকায় রRead more
শাস্তি গল্পের সারসংক্ষেপ:
দুখিরাম ও ছিদাম দুই ভাই। আর্থিকভাবে খুবই দরিদ্র তারা। অন্যের জমিতে বাস করে, মজুরি খেটে কোনাে রকমে | জীবিকা নির্বাহ করে। দুই ভাইয়ের মধ্যে মিল থাকলেও তাদের স্ত্রী রাধা ও চন্দরা সব সময় কলহ করত। একদিন দুখিরাম কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী রাধার কাছে ভাত চায়। ঘরে চাল না থাকায় রাধা দুখিরামকে ভাত দিতে পারল না। উল্টো বলল- “আমি কি নিজে রােজগার করিয়া আনিব।’ একে পেটে ক্ষুদা, তার ওপর এই কথাটার গােপন কুৎসিত ইঙ্গিতে দুখিরাম ক্ষিপ্ত হয়ে রাধার মাথায় দায়ের কোপ বসিয়ে দেয়। ফলে রাধা মারা যায়। ভাইকে বাঁচানাের জন্য ছিদাম চেয়েছিল রাধার মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। কিন্তু সন্ধ্যাবেলা খাজনা আদায় করার জন্য রামলােচন চক্রবর্তী দুখিরামের বাড়িতে আসে। ফলে রাধার হত্যাকাণ্ডের কথা জেনে যায় রামলােচন। ক্রমে অতি দ্রুত সারা এলাকায় কথাটা | ছড়িয়ে পড়ে এবং পুলিশ এসে হাজির হয়। সকলেই বিষম বিপদে পড়ে।
See lessOtt প্লাটফর্ম কি? ott platform meaning in Bengali?
Ott প্লাটফর্ম: - ott এর পূর্ণরূপ হচ্ছে over-the-top (ওভার-দ্য-টপ) মিডিয়া সার্ভিস। - Ott হচ্ছে এক ধরনের স্ট্রিমিং মিডিয়া পরিষেবা যা দর্শকদের কাছে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সরবরাহ করা হয়। - Ott প্লাটফর্ম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলি আমাদেরকে ভিডিও স্ট্রিমিং এর সুবিধা প্রধান করে। যাহা আমরা শুধু ইনRead more
Ott প্লাটফর্ম:
– ott এর পূর্ণরূপ হচ্ছে over-the-top (ওভার-দ্য-টপ) মিডিয়া সার্ভিস।
– Ott হচ্ছে এক ধরনের স্ট্রিমিং মিডিয়া পরিষেবা যা দর্শকদের কাছে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সরবরাহ করা হয়।
– Ott প্লাটফর্ম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলি আমাদেরকে ভিডিও স্ট্রিমিং এর সুবিধা প্রধান করে। যাহা আমরা শুধু ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি তাতে কোন কেবল বা স্যাটেলাইট টেলিভিশনের দরকার হয়না।
– জনপ্রিয় কতগুলি Ott প্লাটফর্ম হচ্ছেঃ Netflix, Amazon Prime, Mx player, Hoichoi ইত্যাদি।
See lessপৃথিবীতে উপমহাদেশ কয়টি ও কি কি? Upomohadesh koiti?
ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য পৃথিবীতে আরও অনেক উপমহাদেশ রয়েছে । পৃথিবীতে মোট পনেরোটি উপমহাদেশ রয়েছে। সেগুলো নিম্নরুপঃ ১। স্ক্যান্ডিনেভিয়া (Scandinavia) ২। আইবেরিয়া (স্পেন এবং পর্তুগাল) Iberia (Spain and Portugal) ৩। ককেশিয়া (ব্ল্যাক ও ক্যাস্পিয়ান সমুদ্রের মধ্যে) Caucasia (between the Black andRead more
ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য পৃথিবীতে আরও অনেক উপমহাদেশ রয়েছে । পৃথিবীতে মোট পনেরোটি উপমহাদেশ রয়েছে। সেগুলো নিম্নরুপঃ
১। স্ক্যান্ডিনেভিয়া (Scandinavia)
২। আইবেরিয়া (স্পেন এবং পর্তুগাল) Iberia (Spain and Portugal)
৩। ককেশিয়া (ব্ল্যাক ও ক্যাস্পিয়ান সমুদ্রের মধ্যে) Caucasia (between the Black and Caspian Seas)
৪। আরব (Arabia)
৫। আফ্রিকা (The Horn of Africa)
৬। ভারত (India)
৭। পূর্ব চীন (East China)
৮। দক্ষিণ-পূর্ব এশিয়া (Southeast Asia)
৯। কোলিমা (পূর্ব সাইবেরিয়া) Kolyma (eastern Siberia)
১০। আমুরিয়া (কোরিয়া, মাঞ্চুরিয়া, দক্ষিণ-পূর্ব সাইবেরিয়া) Amuria
১১। গ্রিনল্যান্ড (Greenland)
১২। আলাস্কা (Alaska)
১৩। মেসো-আমেরিকা (মেক্সিকো এবং মধ্য আমেরিকা) Meso-America
১৪। কুইবেক-ল্যাব্রাডর (Quebec-Labrador)
১৫। প্যাটাগোনিয়া ((দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপদ্বীপ) Patagonia
See lessবিভিন্ন বিষয়ের উপর বাংলা রচনা | bengali essay online
বাংলা রচনা: 1. বিজ্ঞান মনস্কতা | Scientific Attitude Essay 2. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students 3. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students 4. শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা | Role of Mass Media in Education Essay 5. ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | PrRead more
বাংলা রচনা:
1. বিজ্ঞান মনস্কতা | Scientific Attitude Essay
2. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students
3. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students
4. শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা | Role of Mass Media in Education Essay
5. ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | Prakritik Biporjoy Essay in
6. জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ | Jatiya Sanhati Essay in Bengali or National Integration Essay
7. ক্রিকেট খেলা | Essay on Cricket in Bengali language
8. গ্রন্থাগার বা লাইব্রেরী | Library Essay in Bengali language
9. বাংলাদেশের নদ নদী | Bangladesher Nod Nodi Essay
10. আমার প্রিয় গ্রন্থ । আমার প্রিয় বই | amar priyo grontho essay in bengali
আরও রচনা দেখুন এখানে
See lessপানিবাহিত রোগ কি কি?
জলবাহিত রােগগুলিকে চারভাগে ভাগ করা যেতে পারে: i. জল থেকে সৃষ্ট রােগ: ডায়রিয়া, আমাশা, Gastroenteritis, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ এবং ই, জিয়ার্ডিয়াসিস, পােলিও ইত্যাদি রােগ হতে পারে যদি কোন ব্যাক্তি এই সমস্ত রােগের জীবাণু সংক্রমিত জল পান করেন। ii. জল-ধৌত রােগ: চামড়ার বিষক্রিয়া, পাঁচড়া এবং চাRead more
জলবাহিত রােগগুলিকে চারভাগে ভাগ করা যেতে পারে:
i. জল থেকে সৃষ্ট রােগ: ডায়রিয়া, আমাশা, Gastroenteritis, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ এবং ই, জিয়ার্ডিয়াসিস, পােলিও ইত্যাদি রােগ হতে পারে যদি কোন ব্যাক্তি এই সমস্ত রােগের জীবাণু সংক্রমিত জল পান করেন।
ii. জল-ধৌত রােগ: চামড়ার বিষক্রিয়া, পাঁচড়া এবং চামড়ায় ছত্রাক সংক্রমণ, চোখের সংক্রামক ব্যাধি যেমন ট্রকোমা সংক্রমণের মত রােগ জলের অপর্যাপ্ত ব্যবহারের দ্বারা সৃষ্ট। যারা নিয়মিত স্নান করে না, চুল ধােয় না, নিয়মিত কাপড় কাচে না, কাপড় জামা কাচার জন্য দূষিত জল ব্যবহার করে, তারা এই ধরণের রােগে আক্রান্ত হতে পারে।
iii. জল ভিত্তিক রােগ: গিনি কীট, যা ভারত থেকে নির্মূল হয়েছে, যখন একজন ব্যক্তি কোনও জল পান করেন যার মধ্যে এমন প্যাথােজেন রয়েছে যা জলজ পরিবেশে জীবনচক্র গড়ে তােলে, তার প্রভাবেও রােগ হতে পারে।
iv. জল সংক্রান্ত রােগ: জমা জলে মশা জন্ম নেয়, এবং এই মশা কামড়ালে ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর এবং ফাইলেরিয়ার মতাে রােগ হতে পারে ।
See lessদূষিত পানি পান করলে কি হয়?
দূষিত জল পানের প্রভাব: - ব্যাকটেরিয়া সংক্রমিত দূষিত জল পান করলে ডায়রিয়া, আমাশয়, পেটের সমস্যা, কলেরা, টাইফয়েড, জ্বর, জন্ডিস, পােলিও হতে পারে। সাধারণ গ্রামবাসীদের মধ্যে এই ধরণের রােগের প্রাদুর্ভাব যথেষ্ট বেশি দেখা যায়। - ভারতে আনুমানিক ৪ লক্ষ্য ছােট শিশু প্রতি বছর মারা যায় ডায়রিয়ার কারণে ।
দূষিত জল পানের প্রভাব:
– ব্যাকটেরিয়া সংক্রমিত দূষিত জল পান করলে ডায়রিয়া, আমাশয়, পেটের সমস্যা, কলেরা, টাইফয়েড, জ্বর, জন্ডিস, পােলিও হতে পারে। সাধারণ গ্রামবাসীদের মধ্যে এই ধরণের রােগের প্রাদুর্ভাব যথেষ্ট বেশি দেখা যায়।
– ভারতে আনুমানিক ৪ লক্ষ্য ছােট শিশু প্রতি বছর মারা যায় ডায়রিয়ার কারণে ।
See lessজীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও?
জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণঃ জীবের পাঁচটি উদাহরণ: 1. মানুুষ 2. গরু 3. মাছ 4. হরিণ 5. গাছপালা জড়ের পাঁটি উদাহরণ: 1. চেয়ার 2. টেবিল 3. বাসনপত্র 4. বই 5. কলম
জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণঃ
জীবের পাঁচটি উদাহরণ:
1. মানুুষ
2. গরু
3. মাছ
4. হরিণ
5. গাছপালা
জড়ের পাঁটি উদাহরণ:
1. চেয়ার
2. টেবিল
3. বাসনপত্র
4. বই
5. কলম
See lessকবিতা : খুব কাছে এসো না | Khub Kache Eso Na Kabita Lyrics
খুব কাছে এসো না রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ খুব কাছে এসো না কোন দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা । যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যিRead more
খুব কাছে এসো না
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।
তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
English Transliteration:
Khub Kache Eso Na
Rudra Muhammad Shahidullah
Khub kache eso na kono din
Jotota kache ele kache asa bole loke
E chokh theke oi choker kache thaka
Ek pa barano theke onno payer sathe chola
Kingba dhoro rail liner pashapashi shuye
Obiram boye chola.
Je kachakachir majhe bindu khanek durotto o aache
Megher meye oto kache eso na kono din
Dibbi dilam megher barir, Akash kingba alor sharir
Tar cheye borong durei thako
See lessJemon dure thake chuwa, theke sporsho
Ruddurer buke, Theke uttap
Shitolota theke ushnota
Premer, Khub ghovir map-e jemon lukiye thake bhalobasha
Temon durotte-i theke jeo
Ek inchiteo kabhu bolte parbe na keu
Kotota kachakachi esechile bole durotter poriman dite pareni prithibi
বাংলাটা ঠিক আসে না | Bangla ta thik asena Kobita lyrics
বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা। ইংলিশে ও ‘রাইমস’ বলে ‘ডিবেট’ করে, পড়াও চলে আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না। ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যRead more
বাংলাটা ঠিক আসে না!
ভবানীপ্রসাদ মজুমদার
ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা প’ড়ে?
বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
কীসের গরব? কীসের আশা?
আর চলে না বাংলা ভাষা
কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
এই ভাষাতে দিবানিশি
হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
মায়ের দুধের বড়ই অভাব
কৌটোর দুধ খাওয়াই স্বভাব
ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
আজ ইংলিশ বিশ্বভাষা
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
কাজী নজরুল- রবীন্দ্রনাথ
ওদের কাছে তুচ্ছ নেহাত
মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।
English Transliteration:
Poem- Banglaṭa ṭhik asena
Bhabani Prasad Majumdar
Chele amar khub ‘serious’ kothay-kothay hase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English o ‘rhymes’ bole
‘Debate’ kore, poṛa’o chole
Amar chele khub ‘positive’ alik shopne bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
‘English’ or gule khawa, oṭa’i ‘first’ language
Hindi second, satti bolchi, hindite or daruṇ tej.
Ki labh boluna bangla poṛe?
Biman cheṛe ṭhelay chore?
Bengali ‘third language’ ta’i, teman bhalobase na
Jane dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla abar bhaṣa naki, ne’i kuno ‘charm’ bengalite
Sahaj-saral e’i kothaṭa lajja kiser mene nite?
English very fantastic
Hindi sweet scientific
Bengali is glamor less, or ‘place’ eder pashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla jeno kemon-kemon, khub-e durbal panpane
Shunle besi ga jole jay, ekgheye ar gangane.
Kiser garob? Kiser asa?
Ar chole na bangla bhaṣa
kobe jeno hoya ‘bengali ḍay’, February mase na?
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English besh bombastic shobde ṭhasa daruṇ bhaṣa
Bengali is disgusting, disgusting sarbanasa.
E’i bhaṣate dibanisi
Hoy sudhu bha’i ‘Pi.Ean.Pi.Si’
E’i bhaṣa ta’i holeo dishi, saba’i bhalobase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla bhaṣa niye’ naki engla-pangla shobai mugdha
Bangla jader matr̥ibhaṣa, bangla jader matr̥idugdha
Mayer dudher boroi obhab
Kauṭor dudh khawa’i sbobhab
O’i dudhe tej-takat hoy na, Bangla’o ta’i hashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bideshe ki bangla chole? Ke’u bojhe na bangla kotha
bangla niye borai korar cheye’o bhalo nirabata.
Aj English bishobhaṣa
bangla finish, nisḥwa asha
bangla niye ajakal ke’u sukher shorge bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Shakespeare, Wordsworth, Shelley ba Keats ba Byron
bhaṣa oder ki boliṣṭha, sakta-sabal jeno iron
Kazi Nazrul- Rabindranath
Oder kache tuccho nehat
Michel here Banglay phere, abege-ucchashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
See lessজড় পদার্থ কাকে বলে?
জড় পদার্থঃ যে সব বস্তুর প্রান নেই তাদেরকে জড় বলে।অর্থাৎ, নিষ্প্রাণ বস্তুকে জড় পদার্থ বলে যেমন: কলম, টেবিল, গাড়ি, বাড়ি ইত্যাদি। জড় পদার্থের বৈশিষ্ট্যঃ ১। জড়ের আকার বৃদ্ধি হয় না । ২। এদের খাদ্যের প্রয়োজন হয় না। ৩। বংশবিস্তার করতে পারে না ।
জড় পদার্থঃ
যে সব বস্তুর প্রান নেই তাদেরকে জড় বলে।অর্থাৎ, নিষ্প্রাণ বস্তুকে জড় পদার্থ বলে যেমন: কলম, টেবিল, গাড়ি, বাড়ি ইত্যাদি।
জড় পদার্থের বৈশিষ্ট্যঃ
১। জড়ের আকার বৃদ্ধি হয় না ।
২। এদের খাদ্যের প্রয়োজন হয় না।
৩। বংশবিস্তার করতে পারে না ।
See less