অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র ও তাঁর নমুনা?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র:
আমাদেরকে অনেক সময় অফিসে/কার্যালয়ে উপস্থিত না থাকার কারণে লিখিত আবেদন পত্র বা অ্যাপ্লিকেশন করতে হয়। তাই মনে করেন আপনি অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারেন নাই, এইবার আপনি কিভাবে আবেদন পত্র লিখবেন তার একটি নমুনা এখানে দেওয়া হলো।
20 সেপ্টেম্বর 2020 ইং
প্রধান নির্বাহী কর্মকর্তা
ABC Private Limited
পশ্চিম কলকাতা
বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র।
স্যার,আমার নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের কর্মরত একজন ডাটা এন্ট্রি সহায়ক। গত বেশ কয়েকদিন ধরে আমি হার্টের সমস্যায় ভুগছি তাই ডাক্তার আমাকে এক সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামী 21 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অফিসের কাজে যোগ দিতে পারিব না।
অতএব, আমার উক্ত অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে আমাকে আগামী এক সপ্তাহের ছুটির বিষয় টি মঞ্জুর করিবেন।
নিবেদক
সপ্নিল ঠাকুর
ডাটা এন্ট্রি সহায়ক