কবিতা : গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ | Gram Chara oi Ranga Matir Poth Lyrics Bangla
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ – প্রায়শ্চিত্ত
সাল – ১৯০৯
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে ।।
ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে-পায়ে ধরে
(মরি হায় হায় রে)
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে ।।
ও যে কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে-
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে।
English Transliteration:
Gram Chara oi Ranga Matir Poth
Rabindranath Tagore
Collection – Prayashchitto
Year – 1909
Gram chara oi ranga matir poth
Amar mon bhulay re.
Ore kar pane mon hath bariye
Lutiye jay dhulay re.
O je amay ghorer bahir kore,
paye paye dhore –
O je kere amay niye jay re
Jay re kon chulay re.
O je kon bake ki dhon dekhabe,
Kon khane ki day thekabe –
Kothay giye shesh mele je
Bhebei na kulay re.