প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
প্রশংসা পত্রের নমুনাঃ
এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য বিভিন্ন সময় প্রশংসা পত্র বা character certificate এর দরকার হয়। যাহা পাওয়ার জন্য পূর্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট আবেদন করতে হয়। তার একটি নমুনা এখানে দেওয়া হল।
১০ই জানুয়ারি ২০২০ইং
প্রধান শিক্ষক
গহপুর সরকারি উচ্চ বিদ্যালয়
বর্ধমান
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন
মহােদয়,
আমার সবিনয় বিনীত নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। গত ২০১৯ সনের পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় সাফ্যলের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। স্কুলে থাকাকালীন গত তিন বৎসর নিষ্ঠাবান ছাত্র হিসাবে কোন আইন শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত না হয়ে আমি সুষ্ঠ ভাবে পড়াশুনা সম্পন্ন করেছি। তাছাড়া বিভিন্ন সময়ে শিক্ষা সহায়ক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহের সহিত অংশগ্রহন করেছি। বর্তমানে আমি শিক্ষাবিকাশ জুনিওর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইচ্ছুক, তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত দরকার।
অতএব, আমার বিনীত প্রার্থনা, দয়া করে উপরোক্ত বিষয়গুলির নিরিখে আমাকে চারিত্রিক ও শিক্ষা বিষয়ক প্রশংসা পত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত,
আপনার একান্ত অনুগত
অমিত চক্রবর্তী
রেজিস্ট্রেশন নাম্বার: 87654
রোল নাম্বারঃ 32123