লিরিক্স : মন মোর মেঘের সঙ্গী | Mono Mor Megher Sangi Lyrics
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
মন মোর মেঘের সঙ্গী
রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। তার অসংখ্য গানে, কবিতায় ছড়িয়ে রয়েছে প্রকৃতির জয়গান । বর্ষা, শরত থেকে শুরু করে বৎসরের প্রতিটি ঋতুর নিখুঁত সুন্দর্য্যের বর্ণনা মেলে তার রচনায় ।
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম॥
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥
English Transliteration:
Mono mor megher songi
Lyricist : Rabindranath Tagore
Written on: 1939
Mono mor megher songi,
Ure chole digdigantero paane
Nihsimo shunnye Srabono borshono songite
Rimijhim rimijhim rimijhim
Mono mor hongsobolakar pakhay jaay ure
Kochito kochito chokito torito aaloke.
Jhanjhanomonjiro bajay jhonjha rudro anonde
Kolo-kolo kolomondre nirjhorini
Dak dey prolay ahhobbane
Bayu bohe purbosamudra hote
Uchchholo cholo-cholo totinitarange
Mono mor dhaay tari motto probahe
Taal-tomal-Oronnay
Khubdho shakhar andolone