এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো | e tumi kemon tumi lyrics?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এ তুমি, কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !
জন্মের আগেও, জন্ম পরেও, জন্ম তুমি এমন,
সুরের গভীর সুরে পদাবলীর ধরণ যেমন |
কথা নয়, নিরবতায় সজলতার আখর ভরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !
এসেছি আগেও আমি, যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলোক (শ্লোক), তোমার মতই অশ্রুমতী |
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ,
নীরবে জাতিস্বরে গল্প বলা তোমার ধরন |
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি, আবার ঝরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !