Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

আমি ফিরোজা (সুবোধ সরকার) Ami Firoza Ekti Varotio Meye Poem Lyrics?

আমি ফিরোজা (সুবোধ সরকার) Ami Firoza Ekti Varotio Meye Poem Lyrics?
  • 11
  • 11,759
  • 0

    You must login to add an answer.

    Continue with Google
    or use


    Forgot Password?

    Need An Account, Sign Up Here

    1 Answer

    1. Hridoy
      Hridoy
      2020-09-21T16:18:44+05:30Added an answer on September 21, 2020 at 4:18 pm

      আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে

      সুবোধ সরকার

       

      হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত,
      এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে
      আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে ।

      আপনারা বলতে পারেন, আমি কি দোষ করেছি ?
      পৃথিবীর যে কোন দেশের
      যে কোন একটি মেয়ের মতো আমি একজনকে
      ভালবেসেছিলাম ।
      প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার
      আমি জানতাম না ও কে
      বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল
      ওর চুলে, তার কোথাও লেখা ছিল ওর ধর্ম ।

      হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত
      আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ?

      আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম
      আমি যেদিন বলে ফেললাম, আমি শরিয়ৎ মানি না
      আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে
      মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ
      সেদিন থেকেই শুরু হল অত্যাচার ।

      হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত
      আপনারা বলতে পারেন, আমি কি দোষ করেছি
      ছেলেটাতো আপনাদের
      সে কি দোষ করল ?
      আমাকে ভালবাসাই তার দোষ ?

      ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন
      পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন
      ওকে হাতে মেরে, ভাতে মেরে
      বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন,
      ‘এসব চলবে না।’

      লজ্জা করে না আপনাদের, আপনারা এগিয়ে থাকা মানুষ
      এম এ পাশ, বি এ পাশ, ডাক্তার, এঞ্জিনিয়র
      আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন
      আর প্রয়োজন মতো
      গণতন্ত্রের টুঁটি টিপে ধরেন ।
      ধিক আপনাদের !

      আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল
      . কাটিনি ?
      আমি কি স্কুলের বারান্দায় বসে
      রাত জেগে আলপনা দিইনি ?
      আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ?
      ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ
      . শেখাইনি ?
      আমি আরবি শিখিনি, ফারসি শিখিনি, উর্দু শিখিনি
      বাংলাই আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি
      আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর ।
      এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে
      আমার চোখের জল ।

      আমরা যেদিন বিয়ে করি
      সেদিন কফিহাউস গিয়েছিলাম, ও সেদিন
      আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল
      হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন
      ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য
      তুমি আমার সুচরিতা ।

      সেদিন রাত্রে কি হয়েছিল জানি না
      কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি
      . করেছিল ওদের
      বাবাকাকা – সেটা আজও আমি জানি না
      কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি
      ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি ।

      এই আপনাদের ভারতবর্ষ ?
      এই আমাদের ভারতবর্ষ ?

      আমি একজন সাধারণ মেয়ে
      অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে
      বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস
      ডাক্তারের কাছে যাই – ফিসফাস
      কলেজে ঢুকি – ফিসফাস
      বাজারে যাই – ফিসফাস
      যে হাউসিং –এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ।
      ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়
      ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক-একটা সুপ্ত গুজরাট ।
      যদি আপনাদের হৃদয়
      বড় না করেন
      আকাশের দিকে আপনারা যদি না তাকান
      এই পোড়া দেশে আরও, আরও, আরও
      অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে ।

       

      In English Font:

      Ami Firoza Ekti Bharotio Meye

      Subodh Sarkar

      Hindu Bharat, Jaina Bharat, Bud’dha Bharat, khristan Bharat,
      Etagulo bharater majhe daṛiye
      Ami Firoza ekaṭ bharatiya meye.

      Apanara bolte paren, ami ki dosh korechi?
      Pr̥thibir je kuno desher
      Je kuno ekṭi meyer mato ami ekjonke
      bhalobesechilam.
      Pratham jedin ora chokhe cokh paṛechilo amar
      Ami jantam na o ke
      Bikel belar college cumpus e je alo ese paṛechilo
      Or chule, tar kutha’o lekha chilo or dharmo.

      Hindu Bharat, Jaina Bharat, Bud’dha Bharat, khristan Bharat,
      Apanara bolte paren, ami ki dosh korechi?

      Ami jedin hate mombati niye uṭhe daralam
      Ami jedin bole fellam, ami sariyaṯ mani na
      Ami jedin bujhiye dilam bharatbarsher maṭike
      Ma bole jani, bharatbarsher akashke akash
      Sedin theke’i suru holo atyachar.

      Hindu Bharat, Jaina Bharat, Bud’dha Bharat, khristan Bharat,
      Apanara bolte paren, ami ki dosh korechi?
      cheleṭato apanader
      Se ki dosh karlo?
      Amake bhalobasa’i tar dosh?

      Cheleṭar baṛite apnara ḍhil churlen
      parcel kore chera choṭi paṭhalen
      Oke hate mere, bhate mere
      Baṛir deyale boro boro kore likhe dilen,
      ‘eshob cholbe na.’

      Lajja kore na apanader, apanara egiye thaka manuṣh
      MA pass, BA pass, doctor, Engineer
      Amla, masṭar, aponara’i gaṇatantra niye bhaṣaṇ den
      Ar prayojan mato
      Gaṇatantrer ṭuṭi ṭipe dharen.
      Dhik apanader!

      Ami ki choṭobelay bhorer aloy saraswatī pujor phal Kaṭini?
      Ami ki skuler baranday boshe
      Raat jege alpana de’ini?
      Ami ki pasher baṛir hindu babar jonno rakto de’ini?
      Oder baṛir uṭhone boshe oder cheleder o aa ka kha Sekha’ini?
      Ami arabi sikhini, farsi sikhini, urdu sikhini
      Bangla’i amar bhaṣha, e’i bhaṣha amar bhat, amar ruṭi
      Amar chokher kajal, amar payer ghuṅur.
      E’i bhaṣha amar gopan ciṭhi, jar akhare akhare lege ache
      Amar chokher jol.

      Amara jedin biye kori
      Sedin coffe house giyechilam, o sedin
      Amake jhola bharti kore Rabindranath kine diyechilo
      Howra sṭation e pauche kane kane Rabindranath bolechilen
      Firoza, tumi amar mr̥inmoyi, tumi amar labaṇya
      Tumi amar sucharita.

      Sedin ratre ki hoyechilo jani na
      Ki ghaṭechilo oder baṛite, ki ghaṭechilo oder paṛay,
      Ki Korechilo oder
      babakaka – seṭa aj’o ami jani na
      kintu tar porer din oke ar kutha’o khuje pawa jaini
      O kuthao chole gelo ami jante parini.

      E’i apanader bharatabarṣha?
      E’i amader bharatabarṣha?

      Ami ekajan sadharaṇ meye
      Othocho baṛite paṛay office e pujor pyanḍele
      Biye baṛite annaprashone ekhono amake niye fishfash
      Daktarer kache ja’i – fishfash
      College ḍhuki – fishfash
      Bazare ja’i – fishfash
      Je housing-e thaki sekhane’o cholte thake abiram lukochuri.
      Oṭa lukochuri noy, oṭa fishfash noy
      Oṭa apanader gabhire lukiye thaka ek-ekṭa supta gujraṭ.
      Jodi apanader hr̥iday
      Boro na karen
      Akaser dike apanara jodi na takan
      E’i poṛa deshe ar’o, ar’o, ar’o
      Onekgulo poṛa gujraṭ toiri hobe.

        • 0

    Sidebar

    Join us on Telegram
    Join our FaceBook Group

    বিষয়

    All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

    Footer

    © 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

    Add Bengali Forum to your Homescreen!

    Add