সৎপাত্র | shot patro শুনতে পেলুম পোস্তা গিয়ে- তোমার নাকি মেয়ের বিয়ে ? গঙ্গারামকে পাত্র পেলে ? জান্তে চাও সে কেমন ছেলে ? মন্দ নয় সে পাত্র ভাল- রঙ যদিও বেজায় কালো ; তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন । বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই- ধন্যি ছেলের অধ্যবসায় ! উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়েল হযRead more
সৎপাত্র | shot patro
শুনতে পেলুম পোস্তা গিয়ে-
তোমার নাকি মেয়ের বিয়ে ?
গঙ্গারামকে পাত্র পেলে ?
জান্তে চাও সে কেমন ছেলে ?
মন্দ নয় সে পাত্র ভাল-
রঙ যদিও বেজায় কালো ;
তার উপরে মুখের গঠন
অনেকটা ঠিক প্যাঁচার মতন ।
বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই-
ধন্যি ছেলের অধ্যবসায় !
উনিশটি বার ম্যাট্রিকে সে
ঘায়েল হয়ে থাম্ল শেষে ।
বিষয় আশয় ? গরীব বেজায়-
কষ্টে-সৃষ্টে দিন চলে যায় ।
মানুষ ত নয় ভাই গুলো তার-
একটা পাগল একটা গোঁয়ার ;
আরেকটি সে তৈরি ছেলে,
জাল ক’রে নোট্ গেছেন জেলে ।
কনিষ্ঠটি তব্লা বাজায়
যাত্রাদলে পাঁচ টাকা পায় ।
গঙ্গারাম ত কেবল ভোগে
পিলের জ্বর আর পাণ্ডু রোগে ।
কিন্তু তারা উচচ ঘর
কংসরাজের বংশধর !
শ্যাম লাহিড়ী বনগ্রামের
কি যেন হয় গঙ্গারামের ।-
যাহোক্, এবার পাত্র পেলে,
এমন কি আর মন্দ ছেলে ?
খিচুড়ি |khichuri হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না ৷ বক কহে কচ্ছপে—"বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি' ৷" টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা— পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !Read more
খিচুড়ি |khichuri
হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না),
See lessহয়ে গেল ‘হাঁসজারু’ কেমনে তা জানি না ৷
বক কহে কচ্ছপে—”বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের ‘বকচ্ছপ মূর্তি’ ৷”
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা—
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !
জিরাফের সাধ নাই মাঠে–ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি সেও চায় উড়িতে ৷
গরু বলে, “আমারেও ধরিল কি ও রোগে ?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে ?”
‘হাতিমি’র দশা দেখ–তিমি ভাবে জলে যাই
হাতি বলে, “এই বেলা জঙ্গলে চল ভাই ৷”
সিংহের শিং নাই এই বড় কষ্ট—
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট