Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

আবার আসিব ফিরে | Abar Ashibo Phire lyrics in Bengali and English

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 17, 2020 at 2:22 pm
    This answer was edited.

    আবার আসিব ফিরে (abar asibo fire) – জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্Read more

    আবার আসিব ফিরে (abar asibo fire)

    – জীবনানন্দ দাশ

    আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
    হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
    হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
    কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
    হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
    সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
    আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
    জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।

    হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
    হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
    হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
    রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
    ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
    দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।

    English Transliteration:

    Abar Asibo Fire
    Abar asebo fehre dhansereter teere ae bangla ae
    Hoe to manush noe – hoe to sonkhocheel shaleker beshe,
    Hoeto bhoner kak hoe ae karticker nobanner deshe
    Kuashar booke bheshe ekdin asebo ae khathal chayae
    Hoeto ba hash hobo – kishorer- ghunghur rohebe lal paye
    Saradin kete jabe kolmeer ghondho bhora jolae bhese bhese.
    Abar asebo ame banglar nodi math khet bhalobhese
    Jolangeer dheu e bheja banglar aye sobuj koroon dangae.

    Hoeto dekhebe cheye sudarshan ureteche sondhar batase.
    Hoeto sunebe ek lookhipecha daketeche shimuler dale.
    Hoeto khoe er dhan chorateche sishu ek uthaner ghase.
    Rupsar ghola jole hoeto kishor ek sada chera pale
    Dinga bae , ranga megh satrae ondhokare aseteche neere
    Dekhebe dhobol bok ; amarae pabe tumi ehader bhere

     

    English Translation:

    Shall resurrect and return again to the banks of river Dhansiri in this Bengal.
    If not as human, then as conch-necked kite or a common myna fowl.
    Maybe as a crow of dawn that flies in fields of new harvest of early winter fall.
    Shall float on heart of frosts to under a shade of a Jackfruit tree diurnal.
    Wearing tinkerbells of young girl in my feet; may be, I shall be a duck fowl.
    Gliding, floating in fragrant waters of Water lilies-spending a day total .
    Will come again for the love of the rivers, fields, pastures of Bengal.
    On melancholy green banks moist with waves of river Jalangi of this very Bengal.

    Maybe you’ll see me as a bird drifting in dusky airflow.
    Maybe on a silk cotton tree you’ll hear me as a spotted owl.
    Maybe as a kid spreading puffed rice on front lawns feeding fowl.
    As a young man adrift in muddy waters of Rupsa lofts a torn white sail
    Wafting a raft – as crimson clouds swims and fade into oblivion
    Maybe you’ll see me as a white crane; you’ll find me in such obscure form.

    See less
      • 0
  • 1
  • 17,874
  • 0
Answer
In: সাহিত্য

আবার আসিব ফিরে বিশ্লেষণ | abar asibo fire poem analysis in bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 17, 2020 at 2:19 pm

    জীবনানন্দ দাশের লেখা ‘আবার আসিব ফিরে’ (abar asibo fire) কবি জীবনানন্দ দাশের জন্ম বাংলাদেশে। তিনি নিজের জন্মভূমির নিসর্গ সৌন্দর্যে বিভাের। তিনি তাঁর সমগ্র সত্তা, সমগ্র চেতনা ও সমগ্র ব্যক্তিবােধের সমন্বয় খুঁজেছেন এই বাংলায়। অত্যন্ত গভীর ও অন্তর্লীন তাঁর সন্ধান। পাঠ্য কবিতায় এক চিত্ররূপময় বাংলার সৌRead more

    জীবনানন্দ দাশের লেখা ‘আবার আসিব ফিরে’ (abar asibo fire)

    কবি জীবনানন্দ দাশের জন্ম বাংলাদেশে। তিনি নিজের জন্মভূমির নিসর্গ
    সৌন্দর্যে বিভাের। তিনি তাঁর সমগ্র সত্তা, সমগ্র চেতনা ও সমগ্র ব্যক্তিবােধের সমন্বয়
    খুঁজেছেন এই বাংলায়। অত্যন্ত গভীর ও অন্তর্লীন তাঁর সন্ধান। পাঠ্য কবিতায় এক
    চিত্ররূপময় বাংলার সৌন্দর্য প্রকাশিত হয়েছে। কবির ব্যক্তিসত্তার অভিনব প্রকাশ
    ঘটেছে এই কবিতায়।।

    কবির জন্ম ধানসিঁড়ি নদীর তীরে বরিশাল শহরে। তিনি মৃত্যুর পরেও বারে
    বারে ফিরে আসতে চান এই বাংলায়। মানুষ হয়ে ফিরে না-এলেও অন্য কোনও
    প্রাণীর রূপে বা অন্য কোনও ভাবে। তাই তিনি বলেন শঙ্খচিল বা শালিখের বেশে
    আসবেন। কার্তিকের নবান্নের দেশ এই বাংলাদেশে কুয়াশায় ভেসে ভেসে কাঁঠাল
    ছায়ায় আসবেন ভােরের কাক হয়ে। হয়তাে বা আসবেন হাঁস হয়ে। বাংলার নদী,
    মাঠ, ক্ষেত ভালোবেসে জলঙ্গি নদীর ঢেউয়ে ভেজা বাংলা সবুজ ডাঙায় কবি ফিরে।
    আসতে চান হয়তাে কোনও সুদর্শন হয়ে বা শিমূল ডালে বসে থাকা লক্ষ্মীপ্যাচা বা কোনও ধবল বকের বেশে। কবির বিশ্বাস জন্ম-জন্মান্তর ধরে তাকে এসবের
    ভিডিও দেখতে পাওয়া যাবে।

    See less
      • 0
  • 1
  • 723
  • 0
Answer
In: সাহিত্য

কতই রঙ্গ দেখি দুনিয়ায় | kotoi rongo dekhi duniyay lyrics bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 14, 2020 at 3:41 pm

    kotoi rongo dekhi duniyay কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে, ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে, ভাই রে, ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায়Read more

    kotoi rongo dekhi duniyay

    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
    আমি যেই দিকেতে চাই
    দেখে অবাক বনে যাই
    আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে,
    ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে,
    ভাই রে, ভাই রে
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

    দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে,
    মন্দ যে সে সিংহাসনে চড়ে।
    ও ভাই সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটেনা আহার,
    সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটেনা আহার।
    হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই,
    ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই।
    ও তার কানাকড়ি নাই, ওরে ভাই রে,
    ওরে ভাই রে, ভাই রে
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
    ওরে ভাই রে, ও ভাই
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

    See less
      • 0
  • 1
  • 14,587
  • 0
Answer
In: সাহিত্য

আনন্দলোকে মঙ্গলালোকে | Anondo Loke Mongola Loke Bengali Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 14, 2020 at 3:37 pm

    আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥ মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥ গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥ ধরণী'পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥ বহে জীবন রজনীদিন চিরনূতনধারা, করুণা তব অবিশ্রাম জনমে মরণRead more

    আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
    মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
    বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
    গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
    করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
    ধরণী’পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
    ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥
    বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
    করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
    স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
    কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
    জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
    শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

    See less
      • 0
  • 1
  • 19,191
  • 0
Answer
In: সাহিত্য

আমি বাংলায় গান গাই | ami banglay gaan gai lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 12, 2020 at 11:42 pm

    আমি বাংলায় গান গাই (Ami Banglay gaan gai) আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলRead more

    আমি বাংলায় গান গাই (Ami Banglay gaan gai)

    আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।।
    আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর,
    বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
    আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার,
    বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
    আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
    আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
    মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
    বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    – প্রতুল মুখোপাধ্যায়

    See less
      • 0
  • 1
  • 1,283
  • 0
Answer
In: সাহিত্য

বাংলার গান | bangla bhasha andolon poem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 12, 2020 at 11:40 pm

    আমি বাংলার গান গাই (Ami Banglar gaan gai) আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলাRead more

    আমি বাংলার গান গাই (Ami Banglar gaan gai)

    আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।।
    আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর,
    বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
    আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার,
    বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
    আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
    আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
    মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
    বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

    – প্রতুল মুখোপাধ্যায়

    See less
      • 0
  • 1
  • 742
  • 0
Answer
In: সাহিত্য

অনন্ত প্রেম কবিতা | Ononto Prem Kobita Lyrics by Rabindranath Tagore

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 12, 2020 at 11:30 pm

    অনন্ত প্রেম | Anonto Prem | Unending love তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতRead more

    অনন্ত প্রেম | Anonto Prem | Unending love

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে যুগে যুগে অনিবার।
    যত শুনি সেই অতীত কাহিনী,
    প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
    তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
    আমরা দুজনে ভাসিয়া এসেছি
    যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
    কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
    মিলনমধুর লাজে–
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
    আজি সেই চিরদিবসের প্রেম
    অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
    নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
    সকল প্রেমের স্মৃতি–
    সকল কালের সকল কবির গীতি।

    See less
      • 0
  • 1
  • 2,052
  • 0
Answer
In: সাহিত্য

অনন্ত প্রেম | anonto prem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 12, 2020 at 11:28 pm

    অনন্ত প্রেম | Anonto Prem | Unending love তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতRead more

    অনন্ত প্রেম | Anonto Prem | Unending love

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে যুগে যুগে অনিবার।
    যত শুনি সেই অতীত কাহিনী,
    প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
    তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
    আমরা দুজনে ভাসিয়া এসেছি
    যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
    কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
    মিলনমধুর লাজে–
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
    আজি সেই চিরদিবসের প্রেম
    অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
    নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
    সকল প্রেমের স্মৃতি–
    সকল কালের সকল কবির গীতি।

    See less
      • 0
  • 1
  • 587
  • 0
Answer
In: সাহিত্য

কৃষ্ণকলি আমি তারেই বলি | krishnokoli ami tarei boli lyrics in bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 12, 2020 at 11:23 pm

    কৃষ্ণকলি    krishnokoli কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ। ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যRead more

    কৃষ্ণকলি    krishnokoli

    কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
    মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ।
    ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
    কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

    ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
    শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
    আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
    কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

    পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
    আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
    আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে।
    কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

    এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
    এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
    এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
    কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

    কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
    দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
    মাথার ‘পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
    কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ॥

    See less
      • 1
  • 1
  • 6,116
  • 0
Answer
In: সাহিত্য

নারী কবিতা কাজী নজরুল ইসলাম। Nari Kobita Lyrics (Kazi Nazrul Islam)

  1. Hridoy
    Hridoy
    Added an answer on May 17, 2021 at 12:31 pm

    নারী- Nari কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান? তারেRead more

    নারী- Nari

    কাজী নজরুল ইসলাম

    সাম্যের গান গাই
    আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
    বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
    অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
    বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
    অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
    নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
    তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
    অথবা পাপ যে – শয়তান যে – নর নহে নারী নহে,
    ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
    এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
    নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
    তাজমহলের পাথর দেখেছে, দেখিয়াছ তার প্রাণ?
    অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
    জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শস্য-লক্ষ্ণী নারী,
    সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
    পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ,
    কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ।
    দিবসে দিয়াছে শক্তি-সাহস, নিশীথে হয়েছে বধু,
    পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু।
    শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
    নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
    নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে’
    ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।

    স্বর্ণ-রৌপ্যভার
    নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।
    নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
    যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
    নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে’
    জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।
    জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
    মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
    কোন্ রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
    কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
    কত মাতা দিল হৃদয় উপাড়ি’ কত বোন দিল সেবা,
    বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
    কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,
    প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্ণী নারী।
    রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রানী,
    রানির দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

    পুরুষ হৃদয়হীন,
    মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
    ধরায় যাঁদের যশ ধরে না ক’ অমর মহামানব,
    বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব।
    খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা।
    লব-কুশে বনে তাজিয়াছে রাম, পালন করেছে সীতা।
    নারী সে শিখাল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
    দীপ্ত নয়নে পরাল কাজল বেদনার ঘন ছায়া।
    অদ্ভূতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
    বুকে করে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ।

    তিনি নর-অবতার –
    পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
    পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর –
    নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।

    সে যুগ হয়েছে বাসি,
    যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী।
    বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
    কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি’।
    নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
    আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!

    যুগের ধর্ম এই-
    পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

    শোনো মর্ত্যের জীব!
    অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
    স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
    করিল তোমায় বন্দিনী, বল, কোন্‌ সে অত্যাচারী?
    আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
    আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
    চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
    মাথার ঘোম্‌টা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
    যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
    দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যত আভরণ!

    ধরার দুলালী মেয়ে,
    ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
    কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
    ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
    সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছ মরি’
    মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
    ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি!
    আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
    পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
    লুটায়ে পড়িবে ও চরণ-তলে দলিত যমের সাথে!
    এতদনি শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
    যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।

    সেদিন সুদূর নয়-
    যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!

    Nari Kobita by Kazi Nazrul islam recitation:

    See less
      • 0
  • 1
  • 22,916
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : আবহমান (নীরেন্দ্রনাথ চক্রবর্তী) Nirendranath Chakraborty Poem Abohoman
  • কবিতা : অমলকান্তি | Nirendranath Chakraborty Poem Amalkanti
  • কবিতা : নিঃস্বার্থ (সুকুমার রায়) Bangla Kobita Nisarto Sukumar Roy
  • কবিতাঃ যাবার দিনে এই কথাটি | Jabar Dine Ei Kothati Lyrics in Bengali
  • যদি প্রেম দিলে না প্রাণে | Jodi Prem Dile na Prane Lyrics
  • রবীন্দ্রসংগীতঃ মহারাজ একি সাজে | Maharajo Eki Saje Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ খরবায়ু বয় বেগে | Khara Bayu Boy Bege Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ এই লভিনু সঙ্গ তব | Ei lobhinu Songo Tobo Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ বর্ষণ মন্দ্রিত অন্ধকারে | Barshan Mandrita Andhakare lyrics
  • Martyrs of Barak Valley Language Movement | ১৯ মে আসামের বাংলাভাষা শহীদদের পরিচিতি
  • হোরিখেলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Hori Khela Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : একুশে আইন | Ekushe Ain Poem By Sukumar Roy
  • কবিতা : ঠিকানা | Thikana Poem By Sukumar Roy
  • কবিতা : জীবনের হিসাব | Jiboner Hisab Sukumar Roy Kobita
  • কবিতা : বোম্বাগড়ের রাজা | Bombagorer Raja Sukumar Roy Kobita
  • কবিতা : ভয় পেয়োনা (সুকুমার রায়) Bhoy Peona Sukumar Roy Kobita
  • কবিতা : কাতুকুতু বুড়ো | Katukutu Buro Sukumar Roy Kobita lyrics
  • কবিতা : রাম গরুড়ের ছানা | Kobita Ramgorurer Chhana Sukumar Roy
  • কবিতা : বিজ্ঞ (রবীন্দ্রনাথ ঠাকুর) Biggo by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সবলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sobola by Rabindranath Tagore Lyrics
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add