আবোল তাবোল | abol tabol আয়রে ভোলা খেয়াল খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় ৷ আয় যেখানে ক্ষ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন্ সুদূর ৷ আয় ক্ষ্যাপা–মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন্ ধিন্, আয় বেয়াড়া সৃষ্টিছাড়া নিয়মহারা হিসাব–হীন ৷ আRead more
আবোল তাবোল | abol tabol
আয়রে ভোলা খেয়াল খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয় ৷
আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন্ সুদূর ৷
আয় ক্ষ্যাপা–মন ঘুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তাধিন্ ধিন্,
আয় বেয়াড়া সৃষ্টিছাড়া
নিয়মহারা হিসাব–হীন ৷
আজগুবি চাল বেঠিক বেতাল
মাতবি মাতাল রঙ্গেতে,
আয়রে তবে ভুলের ভবে
অসম্ভবের ছন্দেতে ৷৷
সৎপাত্র | shot patro শুনতে পেলুম পোস্তা গিয়ে- তোমার নাকি মেয়ের বিয়ে ? গঙ্গারামকে পাত্র পেলে ? জান্তে চাও সে কেমন ছেলে ? মন্দ নয় সে পাত্র ভাল- রঙ যদিও বেজায় কালো ; তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন । বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই- ধন্যি ছেলের অধ্যবসায় ! উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়েল হযRead more
সৎপাত্র | shot patro
শুনতে পেলুম পোস্তা গিয়ে-
তোমার নাকি মেয়ের বিয়ে ?
গঙ্গারামকে পাত্র পেলে ?
জান্তে চাও সে কেমন ছেলে ?
মন্দ নয় সে পাত্র ভাল-
রঙ যদিও বেজায় কালো ;
তার উপরে মুখের গঠন
অনেকটা ঠিক প্যাঁচার মতন ।
বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই-
ধন্যি ছেলের অধ্যবসায় !
উনিশটি বার ম্যাট্রিকে সে
ঘায়েল হয়ে থাম্ল শেষে ।
বিষয় আশয় ? গরীব বেজায়-
কষ্টে-সৃষ্টে দিন চলে যায় ।
মানুষ ত নয় ভাই গুলো তার-
একটা পাগল একটা গোঁয়ার ;
আরেকটি সে তৈরি ছেলে,
জাল ক’রে নোট্ গেছেন জেলে ।
কনিষ্ঠটি তব্লা বাজায়
যাত্রাদলে পাঁচ টাকা পায় ।
গঙ্গারাম ত কেবল ভোগে
পিলের জ্বর আর পাণ্ডু রোগে ।
কিন্তু তারা উচচ ঘর
কংসরাজের বংশধর !
শ্যাম লাহিড়ী বনগ্রামের
কি যেন হয় গঙ্গারামের ।-
যাহোক্, এবার পাত্র পেলে,
See lessএমন কি আর মন্দ ছেলে ?