লিরিক্স -জন্মান্তর (পৃথিবী ব্যান্ড) janmantar by prithibi lyrics
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
জন্মান্তর (পৃথিবী ব্যান্ড)
ব্যান্ড-পৃথিবী
গান -জন্মান্তর
লিরিক্স -কৌশিক চক্রবর্তী
পথের ধারে পড়ে পাওয়া, ছেঁড়া খাতায়
হাজার বছর কেটেছে অনেক, যাওয়া আসায়।
হিসেবে নিকেশ নিয়ম করে, রেখেছি তুলে
পথ হারাবো পথেই নেমে, পথেরই ভুলে..
গত জন্মান্তরের হিসেব
লিখে রাখা সেই খাতায়,
তুমি দেখতে চাইলেই পাবে
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় ..
আলোকিত এই নগরে
কোনায় কোনায় অন্ধকার,
পোড়া সভ্যতার শেষ বন্দরে..
আমি পুড়েছি বহু রাত ….
তবু কেন বারেবারে, ফিরে আসা
আমার চারপাশ নিচ্ছে নিঃশ্বাস,
গানের ভাষায়।
পথের ধরে তোমায় খুঁজি,
সময় অসময়,
কেন জানি আমার আজকাল
বাড়ছে মৃত্যু ভয় …
গত জন্মান্তরের শেষে,
অমরত্ব পাওয়া যায়
তুমি চাইলেই পেতে পারো
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় …