Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

রচনা

20 Followers
104 Answers
102 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: রচনা

মা নিয়ে রচনা | Essay on mother in Bengali language

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 6:29 pm

    আমার মা মায়ের হৃদয় স্পন্দন থেকে আমি আমার হূদয়স্পন্দন পেয়েছি। মাতৃদুধই প্রথম রক্ষা করেছে আমার জীবন। ছোটবেলায় আমার জান গড়ে উঠেছে মায়ের কোলে। মায়ের স্নেহময় লালনে পথিবীতে বিকশিত হয়েছে আমার জীবন। মায়ের মুখ থেকেই আমি ভাষা পেয়েছি, শিখেছি কথা বলতে। আমার মা আমার জীবনের পরম আশ্রয়। সুখে-দুঃখে, বিপRead more

    আমার মা

    মায়ের হৃদয় স্পন্দন থেকে আমি আমার হূদয়স্পন্দন পেয়েছি। মাতৃদুধই প্রথম রক্ষা করেছে আমার জীবন। ছোটবেলায় আমার জান গড়ে উঠেছে মায়ের কোলে। মায়ের স্নেহময় লালনে পথিবীতে বিকশিত হয়েছে আমার জীবন। মায়ের মুখ থেকেই আমি ভাষা পেয়েছি, শিখেছি কথা বলতে। আমার মা আমার জীবনের পরম আশ্রয়। সুখে-দুঃখে, বিপদে-আপদে মা-ই আমার একান্ত সহায়। তাই আমার মা-ই আমার সবচেয়ে প্রিয়জন।

    আমি আমার বাবা-মার একমাত্র সন্তান। তাই ছেলেবেলা থেকেই আমি মা-ঘেঁষা। আমার মা আমকে খুব ভালবাসেন। তিনি খুব ভােরে উঠে সংসারের কাজে হাত দেন। তিনি রােজ সকালে আমাদের সবার জন্য নাশতা তৈরি করেন। স্কুলে যাওয়ার সময় দরকারি বইপত্র ব্যাগে নিলাম কিনা, জামাকাপড় ঠিকমতাে পরলাম কিনা, সেদিকে তিনি খুবই খেয়াল রাখেন। তিনি স্কুলে পড়াতে যাওয়ার পথে আমাকে স্কুলে পৌছে দেন এবং ফেরার পথে আমাকে স্কুল থেকে নিয়ে আসেন।

    দুপুরে, বিকেলে ও রাতে তিনি আমাদের জন্য নানা রকম মজাদার খাবার রান্না করেন। আমি যেতে ভুলে গেলে কিংবা খেতে না চাইলে তিনি বুঝিয়ে শুনিয়ে আদর করে আমাকে খাওয়ান। আমার মা খুবই শান্ত, ধীরস্থির ও নরম মনের মানুষ। তিনি সাধারণত কখনােই আমাকে বকাবকি করেন না। কোনাে ভুল করলে তিনি সেটা ধরিয়ে দেন। লেখাপড়ার ব্যাপারে মা সব সময় আমাকে সাহায্য করেন। তবে, কখনাে বাড়তি চাপ দেন

     

     ক্লাসে প্রথম হওয়ার জন্য মুখ বুজে লেখাপড়া কিংবা প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভরতা তার পছন্দ নয়। বরং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, মেলামেশা, আচার-ব্যবহার মিলিয়ে নিজেকে মার্জিত মানুষ হিসেবে গড়ে তােলাই তার পছন্দ। তাই তিনি আমাকে গান গাওয়া, ছবি আঁকা, আবৃত্তি চর্চায় উৎসাহ দেন। আমাদের আত্মীয়-পরিজনদের আনন্দবেদনায় মা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। আমিও মাঝে মাঝে মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যাই। আমার অসখ হলে মা খুব উদ্বিগ্ন ও অথর হয়ে পড়েন। একবার আমার জ্বর হয়েছিল। মা তখন সারা রাত আমার পাশে জেগে ছিলেন।

    আমার মা খুব চমৎকার রাঁধেন। প্রায়ই তিনি আমার পছন্দের খাবার তৈরি করেন। আমার বন্ধুদেরও তিনি মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ান। আমার জন্মদিন পালনে তার উৎসাহ ও আয়ােজনের অন্ত থাকে না।আমার মায়ের গানের গলা খুব সুন্দর। ঘরােয়া কাজের সময়ে প্রায়ই তিনি গুনগুন করে গান করেন। সে সময়টা আমার খুব ভাল লাগে। আমি পরীক্ষায় ভালাে করলে মা আমাকে বই উপহার দেন। কিন্তু কখনাে পরীক্ষায় খারাপ করলে তিনি আমাকে বকেন না। বরং আমার ভুলগুলাে শুধরে দেন। দুর্বোধ্য বিষয় ভালােভাবে বুঝিয়ে দেন। আমার মা কেবল আমাকে নয় তার ছাত্রছাত্রীদেরও খুব ভালবাসেন।

    আমার মায়ের সুন্দর বাচনভঙ্গি, পড়ানাের সহজাত ক্ষমতা, তার অসীম স্নেহ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তার ছাত্রছাত্রীরা সবাই তাকে ভালবাসে, শ্রদ্ধা করে। এটা দেখে আমার খুব ভালাে লাগে। মায়ের জন্য আমার গর্ব হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মাকে অনুসরণ করতে যাতে আমিও মায়ের মতাে সবার ভালবাসা পেতে পারি। আমার মা-ই আমার অস্তিত্বের শেকড়। তাই তিনিই আমার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব।

    See less
      • 0
  • 1
  • 19,717
  • 0
Answer
In: রচনা

রচনা : আমার বিদ্যালয় | Bengali essay on my school

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 9, 2020 at 3:23 am
    This answer was edited.

    আমাদের বিদ্যালয় সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরRead more

    আমাদের বিদ্যালয়

    সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।

    ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এই স্কুল স্থাপিত হয়।

    অবস্থান: আমাদের স্কুল বর্ধমান জেলার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। জেলার মহকুমা থেকে আমাদের স্কুলের দূরত্ব অতি সামান্য। জাতীয় রাস্তার পাশে থাকায় এই স্কুলের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত।

    অবকাঠামো: আমাদের বিদ্যালয়ে আঠারো টি শ্রেণিকক্ষ, দুইটি শিক্ষকদের কক্ষ এবং একটি কম্পিউটার ল্যাব রয়েছে। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরী এবং একটি সাইন্স ল্যাবরেটরি ও আছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের স্কুলের সম্মুখে একটি খেলার মাঠ ও পার্কিংয়ের ব্যবস্থা আছে।
    আমাদের স্কুলে প্রায় আট শত ছাত্র-ছাত্রী রয়েছে। তাদেরকে সর্বমোট পনেরো জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত শিক্ষা দান করেন।

    সহপাঠ ক্রমিক কার্যাবলী: প্রত্যেকদিন সমাবেশের মধ্যে দিয়েই আমাদের স্কুল আরম্ভ হয়। সমাবেশে শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকেন এবং ছাত্ররা অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত উপস্থাপন করে। তাছাড়া বিভিন্ন সময়ে নানারকম সামাজিক এবং ধার্মিক উৎসব, বিশেষ বিশেষ দিবস খুব গুরুত্ব সহকারে পালন করা হয়।

    উপসংহার: আমাদের বিদ্যালয় ভালো শিক্ষা এবং ভালো ফলাফলের জন্য পুরো জেলায় শিক্ষানুরাগীদের মধ্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। প্রকৃত অর্থে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সবাই বিদ্যালয়ের কল্যাণ কামনা করে। আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে অনেক গর্ববোধ করে থাকি।

    See less
      • 0
  • 3
  • 16,971
  • 0
Answer
In: রচনা

গরু রচনা | cow paragraph in bengali language

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 5, 2020 at 1:32 am

    গরু রচনা সূচনা: গরু একটি গৃহপালিত পশু। গৃহস্থালির কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী। গরু আমাদের নানা উপকারে আসে এবং তার দ্বারা অনেক কাজ সাধন করা হয়। প্রাণী হিসেবে গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী। আকার ও আকৃতি: গরু একটি চার পা ওয়ালা প্রাণী। উচ্চতায় এটি তিন চার হাত এবং দৈর্ঘ্য পাঁচ ছয় হাত হয়েRead more

    গরু রচনা

    সূচনা: গরু একটি গৃহপালিত পশু। গৃহস্থালির কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী। গরু আমাদের নানা উপকারে আসে এবং তার দ্বারা অনেক কাজ সাধন করা হয়। প্রাণী হিসেবে গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী।

    আকার ও আকৃতি: গরু একটি চার পা ওয়ালা প্রাণী। উচ্চতায় এটি তিন চার হাত এবং দৈর্ঘ্য পাঁচ ছয় হাত হয়ে থাকে। গরুর দুই চোখ, দুই কান, দুই শিং,একটি দীর্ঘ মাথা এবং পিছনে একটি লেজ থাকে। গরুর সারা শরীর ছোট এবং ঘন লোমে আবৃত থাকে। গরু লাল,কালো, সাদা ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিশ্বের সবজায়গায় পাওয়া যায়।

    খাদ্য: গরু একটি তৃণভোজী প্রাণী। ঘাস খড় গাছের পাতা গরুর প্রধান খাদ্য। তাছাড়াও ভাতের ফ্যান শুকনো দানা জাতীয় খাবার খেয়ে থাকে।

    উপকারিতা: আমাদের জীবনে গরুর উপকারিতা অসীম। গরুর দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। এই দুধ থেকে দই ছানা মাখন কি ইত্যাদি নানারকম দ্রব্য তৈরি করা হয় যেগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।আমরা আমাদের জমি চাষ করতে ষাঁড় বা বলদ ব্যবহার করে থাকি।পণ্য পরিবহনের জন্য গরুর গাড়িও ব্যবহৃত হয়। তাছাড়াও কৃষি ক্ষেত্রে গরুর গোবর একটি উত্তম সার হিসাবে ব্যবহার করা হয়।

    উপসংহার: গরু নানা গুণ থাকা সত্ত্বেও গরুর প্রতি আমরা যত্নশীল নই। গরুর উপকারিতার দিকে চেয়ে আমাদের সবাইকে গরুর প্রতি সদয় হওয়া দরকার।গরু পালনে আমাদেরকে উৎসাহিত হওয়া দরকার তাহলে নানাভাবে উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিকভাবে লাভবান হতে পারব।

    See less
      • 0
  • 1
  • 16,921
  • 0
Answer
In: রচনা

রচনা : দৈনন্দিন জীবনে বিজ্ঞান | Science in Everyday life Essay in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 30, 2020 at 1:47 am
    This answer was edited.

    দৈনন্দিন জীবনে বিজ্ঞান ভূমিকা : মানব জাতির গৌরবের শিখরে উত্তরণে যার ভূমিকা নিঃসংশয়ে ।এক বাক্যে স্বীকার করে নিতে হয় তার নাম বিজ্ঞান। বিজ্ঞান’ শব্দটির অর্থ - বিশেষ  জ্ঞান। মানুষ অন্য প্রাণীর তুলনায় অনেক উন্নত ও বুদ্ধিমান। তাই সীমাবদ্ধ জ্ঞানের বাইরে বিশেষ জ্ঞানের সাহায্যেই সে বিশ্বের সব প্রাণীদের উপRead more

    দৈনন্দিন জীবনে বিজ্ঞান

    ভূমিকা : মানব জাতির গৌরবের শিখরে উত্তরণে যার ভূমিকা নিঃসংশয়ে ।এক বাক্যে স্বীকার করে নিতে হয় তার নাম বিজ্ঞান। বিজ্ঞান’ শব্দটির অর্থ – বিশেষ  জ্ঞান। মানুষ অন্য প্রাণীর তুলনায় অনেক উন্নত ও বুদ্ধিমান। তাই সীমাবদ্ধ জ্ঞানের বাইরে বিশেষ জ্ঞানের সাহায্যেই সে বিশ্বের সব প্রাণীদের উপর অধিকার স্থাপন করেছে। মানুষের কাছে কোন কিছুই আজ আর অসম্ভব নয়। কোন একদিনের সেই গুহাচারী মানুষ আজ নির্মাণ করছে গগনস্পর্শী অট্টালিকা। আদিম মানুষ থেকে আধুনিক জীবনে উপনীত হওয়ার একমাত্র অবলম্বন হলাে বিজ্ঞান।

    বিজ্ঞানের জন্ম : সৃষ্টির ঊষালগ্নে মানুষ গভীর অরণ্যে, নদীতীরে বসবাস করতো । ভয়ঙ্কর প্রকৃতি বার বার মানুষকে হাতছানি দিয়ে ডাকত। গভীর অরণ্যে ঝড় ঝঞা-বন্দ্র বিদ্যুৎ আর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচতে হতাে নিরন্তর সংগ্রামের মধ্যে। মানুষ ছিল তখন প্রকৃতির হাতের ক্রীড়নক। সে দিন মানুষকে রক্ষা করতে আসেননি স্বর্গবাসী কোন দেবতা। কিন্তু মানুষ যেদিন নিজ বুদ্ধি বলে পাথর ঘষে অস্ত্র নির্মাণ করে পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করল, তারপর ভয়ঙ্কর প্রকৃতিকে বশে এনে আত্মরক্ষার চিন্তা করল, সে দিন জন্ম হল বিজ্ঞানের।সে বিজ্ঞান-বুদ্ধির উপর নির্ভর করে মানুষ শিখেছে আগুনের ব্যবহার, শিখেছে কৃষিকর্ম, বয়ন কর্ম আর রাস্তা নির্মাণ। ওই বিজ্ঞানের বলেই নিসর্গ প্রকৃতি তথা জলে-স্থলে-আকাশ উড়াল বিজয় পতাকা। কবির ভাষায়

    “পাখিরে দিয়েছ গান,
    গায় সেই গান
    তার বেশী করে না সে দান,
    আমারে দিয়েছ সুর।
    আমি তার বেশি করে দান।
    আমি গাই গান।

    এভাবে মানুষ আপন প্রভাব বিস্তার করে বিধাতার শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে প্রমাণ করল।

    দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জয়যাত্রা : আজ শতশত শতাব্দী ধরে চলে আসছে বিজ্ঞানের জয়যাত্রা। সভ্যতার বিকাশ ও বিবর্তনে বিজ্ঞানের সীমাহীন অবদানের কথা আজ আর কারো অজানা নয়। বিজ্ঞানকে করায়ত্ত করে মানুষ সাগর লঙঘন। করল, উদ্দাম নদী স্রোতকে বশীভূত করে বাঁধ দিয়ে তার দুই তীর জুড়ে দিল। খাল নির্মাণ করে নদীর জল ধারাকে দিকে দিকে ছড়িয়ে দিয়ে মরু প্রান্তরকে উর্বর শস্য শালিনী করে তুলল। সকালে ঘুম থেকে উঠে দিন আরম্ভ করা থেকে রাত্রে শয্যা গ্রহণ, জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আজ বিজ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত। বলা যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিজ্ঞানের মুখাপেক্ষী।

    বৈদ্যুতিক অবদান : বৈদ্যুতিক শক্তির সহায়তায় সুইচ টিপে উঠে যাচ্ছে। মানুষ ঘরের বিভিন্ন তলার কক্ষে। তাইতো আজ পাঁচতলা, দশতলা আর বাহান্ন তলা বাড়িতে হাটু ভেঙ্গে সিঁড়ি বেয়ে উপরে উঠবার আর প্রয়ােজন নেই – রয়েছে লিফট।তাছাড়া বৈদ্যুতিক পাখা, হিটার, ফ্রিজ, ইলেকট্রিক ইস্ত্রি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক বেল, ঘড়ি, দাড়ি কামানাের সরঞ্জাম। সর্বোপরি মােবাইল ফোন যা সকাল থেকে রাত্র পর্যন্ত এই গানটা পৃথিবীটাকে নিয়ে এসেছে মানুষের হাতের মুঠোয়। তাই আজ আর চিঠিপত্র লিখে সময় নষ্ট করতে হয় না – সময় গড়িয়ে আত্মীয় স্বজনের খবর নেওয়ার প্রয়ােজন হয় না। ইলেকট্রিকের মাধ্যমে E. V. M. মেশিনের দ্বারা জনসাধারণ তাদের নেতা নির্বাচন করেছেন অতি সহজে।

    টেলিভিশনের অবদান : আধুনিক যুগে বিজ্ঞানের একটি শ্রেষ্ঠ আবিষ্কার টেলিভিশন। যার কল্যাণে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় ঘটনা সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুগোচর হচ্ছে। এত সহজে এত অল্প সময়ে এত বিস্তৃত ভাবে লক্ষ লক্ষ জ্ঞান শিক্ষা ও আনন্দ বিতরণের ব্যবস্থায় দূরদর্শন অপ্রতিদ্বন্দ্বী। দূরদর্শন ছাত্র-শিক্ষক, চাকুরিজীবি, রাজনৈতিক বা বৈজ্ঞানিক, শিক্ষিত-অশিক্ষিত সকলের জন্যই প্রয়ােজনীয়। আমেরিকার বক্তৃতা, ইংল্যান্ডের গান আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার বর্ণনা আমরা ঘরে বসেই টেলিভিশনে দেখতে পাই। এরকম আনন্দ দানের এত বড় মাধ্যম পৃথিবীতে কোন কালে ছিল না।

    বিজ্ঞানের আবিষ্কার – কম্পিউটার ও লেপটপ : বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার আর ল্যাপটপ এর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে যােগ-বিয়ােগ, গুণ-ভাগের বড় বড় অংকের নির্ভুল ভাবে হিসেবে সম্পন্ন করা যায়। বর্তমানে বেঙ্ক, অফিস-আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিদের দৈনন্দিন জীবনে হিসাবের কাজে অপরিহার্য হয়ে উঠেছে।

    চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের অবদান : পৃথিবীতে আজ মানুষের গড় আয়ু বৃদ্ধি হয়েছে যার দৌলতে সে হচ্ছে চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান এবং রসায়নের অগ্রগতি আরও বিস্ময়ের ব্যাপার। পূবে যে সব রোগ একে বারেই দুরারােগ্য ছিল আজ আর তা এমনটি নয়। বিজ্ঞান মানুষের হাতে তুলে দিয়েছে অনেক জীবনদায়ী ঔষধ যা বাড়াচ্ছে মানুষের গড় আয়ু। আজকের পৃথিবীতে কলেরা, মহামারী, টাইফয়েড, বসন্ত, কর্কট, যক্ষ্মা, ম্যালেরিয়া, কালাজ্বর, ব্লাড ফ্লু প্রভৃতি মারাত্মক রোগ আর দুরারোগ্য নয়। চিকিৎসকরা রঞ্জন রশ্মির সাহায্যে শরীরের ভিতরকার ছবি তুলে তা পরীক্ষা করে চিকিৎসা করতে পারছেন। রেডিয়ামের দ্বারা দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে। কৃত্রিম হৃদয় স্থাপন, কিড়নি স্থাপন প্রতিদিনই বড় বড়চিকিৎসালয়ে চলছে। বস্তুত চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কথা অল্প কথায় বলে শেষ করা যায় না।

    কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব : কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান আজকের দিনে অনস্বীকার্য। বিজ্ঞানের অবদানে উষর ভূমি আজ হয়েছে শস্য-শ্যামল ভূমি। পূর্বে যেভাবে ছিল দৈব নির্ভর কৃষিকাজ অর্থাৎ আকাশ থেকে বৃষ্টির উপর নির্ভরশীল, বর্তমানে তা আর নয়। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, নানা প্রকার যন্ত্রপাতি পাম্প-মেশিন এবং অধিক ফলনের জন্য গাছের অনুখাদ্য আবিষ্কারের ফলে কৃষিতে সবুজ বিপ্লবের সৃষ্টি হয়েছে। দেশের লােকের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে।

    উপসংহার : বিজ্ঞান যেভাবে দৈনন্দিন জীবনে অহরহ উন্নতি সাধন করে।চলেছে ঠিক সেভাবে বিজ্ঞানের আবার কিছু কিছু ধ্বংসাত্মক দিকও আছে। তবে মানুষের উপরে বিশ্বাস হারানাে ঠিক নয়। পৃথিবীতে এখনও বিবেকবান মানুষের অভাব নেই ধীর গতিতে হলেও বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে। আশা করা যায় মানুষ এই বিজ্ঞানকে সার্বিক মানব কল্যাণে ব্যবহার করবে। বিজ্ঞান কোটি কোটি মানুষের আশীর্বাদ লাভে ধন্য হবে।

    See less
      • 1
  • 1
  • 20,791
  • 0
Answer
In: রচনা

মোবাইলের সুব্যবহার এবং কূ ব্যবহার | use and abuse of mobile in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 7:41 pm

    মোবাইল ফোন ভূমিকা: বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। সভ্যতা হচ্ছে মানবজাতির বুদ্ধি, মেধা ও অভিজ্ঞতার সমষ্টি। এ মানব সভ্যতায় নানা সময় সৃষ্টি হয়েছে নানা বিষ্ময়কর জিনিস। বর্তমানে আমরা এক নতুন শতাব্দীতে এসে হাজির হয়েছি, যেখানে বিশ্বময় চলছে বিজ্ঞানের জয় জয়কার। এ বিংশ শতাব্দীতে বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিষRead more

    মোবাইল ফোন

    ভূমিকা: বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। সভ্যতা হচ্ছে মানবজাতির বুদ্ধি, মেধা ও অভিজ্ঞতার সমষ্টি। এ মানব সভ্যতায় নানা সময় সৃষ্টি হয়েছে নানা বিষ্ময়কর জিনিস। বর্তমানে আমরা এক নতুন শতাব্দীতে এসে হাজির হয়েছি, যেখানে বিশ্বময় চলছে বিজ্ঞানের জয় জয়কার। এ বিংশ শতাব্দীতে বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন।

    মোবাইল ফোন কী: মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ড ফোন হচ্ছে তারবিহীন টেলিফোন বিশেষ। “Mobile” ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো ‘ভ্রাম্যমান’ বা ‘স্থানান্তর যোগ্য’। এই ফোন সহজে যেকোনো স্থানে বহন এবং ব্যবহার করা যায় বলে একে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভূজ আকৃতির ক্ষেত্র বা এক-একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়। মূলত মোবাইল ফোন যোগাযোগের একটি ইলেকট্রনিক যন্ত্র বিশেষ। এটি বেতার তরঙ্গের মাধ্যমে কাজ করে বলে অনেক বড় ভৌগোলিক এলাকায় নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারে। শুধু কথা বলাই নয়, মোবাইল ফোন এ মাধ্যমে আরো অনেক সেবা গ্রহণ করা যায় যেমনঃ- এস,এম,এস, ই-মেইল, ইন্টারনেট, ব্লু-টুথ ব্যবহার ইত্যাদি।

    মোবাইল ফোনের আবিষ্কার: সেলুলার ফোন প্রারম্ভিকভাবে জাহাজ ও ট্রেনে এনালগ রেডিও কমিউনিকেশন হিসেবে ব্যবহার করা হত। মোবাইল ফোনের উদ্ভাবক হলেন- ড. মার্কিন কুপার। তিনি ১৯৭৩ সালের ৩ এপ্রিল সফলভাবে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। মোবাইল ফোন প্রথম বাজারে আসে ১৯৮৩ সালে।

    মোবাইল ফোনের ব্যবহার: আজ থেকে প্রায় বছর ত্রিশ পূর্বে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে। ধনী ও শৌখিন পরিবারেই শুরুর দিকে মোবাইল ফোনের ব্যবহার দেখা যেত। কিন্তু বর্তমানে শিল্পপতি থেকে রিক্সাচালক পর্যন্ত এটি ব্যবহার করে থাকে। ২০১২ সালের এক জরিপে দেখা গেছে বাংলাদেশে ১১ কোটিরও বেশি গ্রাহক মোবাইল ফোন যোগাযোগের আওতায় রয়েছে। বর্তমানে এটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে।

    মোবাইল ফোনের প্রয়োজনীয়তা: বর্তমান বিজ্ঞানের অগ্রগতির যুগে দেশে বিদেশে যোগাযোগসহ শিক্ষা, সংস্কৃতি, আচার ব্যবহার ইত্যাদির সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। তথ্য ও প্রযুক্তি ছাড়া বর্তমান মানব জীবন কল্পনা করা যায় না। এসব উপাদানের উৎস হিসেবেও মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এককথায় বর্তমানে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে আজকের মোবাইল ফোন।

    যোগাযোগের মাধ্যম: সুষ্ঠুভাবে জীবন ধারণের জন্য অপরিহার্য শর্ত হলো যোগাযোগ। দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। এর মাধ্যমে আমরা দূরের স্থানে বা মানুষের খবর জানতে পারি। গুরুত্বপূর্ণ তথ্য যথাসময়ে নির্দিষ্ট স্থানে পাঠাতে পারি।

    ইন্টারনেট ব্যবহার: বর্তমান বিশ্বকে বিশ্ব গ্রামে পরিণত করেছে যে উপাদানটি তার নাম ইন্টারনেট। মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলসহ বিশ্বের যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ইন্টানেট থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি ডাউনলোড করা যায়।

    চিত্তবিনোদনের মাধ্যম: মোবাইল ফোন মানুষের চিত্তবিনোদনের চাহিদা পূরণের মাধ্যম হিসেবে কাজ করে। মোবাইল ফোনে গান শোনা, ভিডিও দেখা, ছবি তোলা, খেলা করা ইত্যাদি মাধ্যমে মানুষের চিত্তবিনোদনের চাহিদা পূরণ হয়।

    বিবিধ সেবা প্রদান: মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভিন্ন সেবা প্রদান করা যায়, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন অপারেটর কর্তৃক স্বাস্থ্য সেবা, কৃষি সেবা ইত্যাদি প্রদান করা হয়ে থাকে যা জনসাধারণকে সুখী ও সমৃদ্ধ জীবনযাপনে সাহায্য করে। এটি রেডিও, টেলিভিশন থেকে শুরু করে ই-মেইল, ইন্টানেটের সকল সুবিধা প্রদান করে থাকে।

    মোবাইল ফোনের অপকারিতা: প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে মোবাইল ফোন অতি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। এর হাজারো উপকারিতা থাকলেও অপব্যবহার যেভাবে বেড়ে চলেছে তাতে যেন মোবাইল ফোনের অপকারিতার পাল্লাই দিন দিন ভারি হচ্ছে। নিম্নেমোবাইল ফোনের কিছু ক্ষতিকর দিক তুলে ধরা হলো-

    স্বাস্থের ক্ষতি: মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন-

    – একটানা ৩ মিনিটের বেশি ফোনে কথা বললে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে।

    – মোবাইল ফোনের রেডিয়েশনে ক্যানসার হতে পারে।

    – মোবাইল ফোন ব্যবহারে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায়।

    অপরাধ বৃদ্ধি: বর্তমানে অপরাধ জগতের প্রধান অবলম্বন মোবাইল ফোন। সন্ত্রাস, খুন, ছিনতাই, চাদাবাজি, অপহরণ, মাদক ব্যবসাসহ যাবতীয় অপকর্মে এটি ব্যবহার হচ্ছে। এছাড়া সাইবার অপরাধ বৃদ্ধিতে মোবাইল ফোন সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া মোবাইল ফোন সময় নষ্টের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও চরিত্র নষ্ট করছে। যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হিসেবে মোবাইল ফোন অনেকাংশে দায়ী।

    উপসংহার: পরিশেষে বলা যায় মোবাইল ফোন বর্তমান বিশ্বের আশীর্বাদ। যদিও এর কতিপয় নেতিবাচক প্রভাব রয়েছে তবুও সঠিক ব্যবহার নিশ্চিত করলে এর ব্যবহার আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহারই উন্নয়ন ও অগ্রগতিতে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। অতএব মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের সচেতন হতে হবে।

    See less
      • 0
  • 1
  • 3,018
  • 0
Answer
In: রচনা

রচনা : আমার প্রিয় খেলা ফুটবল | football paragraph in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 4:48 am

    ফুটবল খেলা ভূমিকা: বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় ও অন্যতম খেলা হচ্ছে ফুটবল। কারও মতে চীন আবার কারো মতে ইতালি থেকে ফুটবল খেলা আরম্ব হয় এবং পরবর্তী কালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে । জনপ্রিয়তার কারণে ইহা একটি আন্তর্জাতিক খেলা হিসাবে স্বীকৃতি পায় এবং প্রতি চার বছর পর পর আন্তর্জাতিক স্তরে ফুটবল বিশ্বকাপ প্রতিযRead more

    ফুটবল খেলা

    ভূমিকা: বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় ও অন্যতম খেলা হচ্ছে ফুটবল। কারও মতে চীন আবার কারো মতে ইতালি থেকে ফুটবল খেলা আরম্ব হয় এবং পরবর্তী কালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে । জনপ্রিয়তার কারণে ইহা একটি আন্তর্জাতিক খেলা হিসাবে স্বীকৃতি পায় এবং প্রতি চার বছর পর পর আন্তর্জাতিক স্তরে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজন করা হয় । ইউরোপ-আমেরিকার অনেক দেশেই ফুটবল একটি জাতীয় খেলা । আমাদের দেশে সর্বত্রই এই খেলার প্রচলন ও জনপ্রিয়তা দেখা যায়।
    মাঠের বর্ণনা ও খেলোয়াড়: ফুটবল খেলার মাঠ সাধারণত ১০০-১২০ গজ দীর্ঘ এবং ৫০-৫৬ গজ প্রস্থ হয়ে থাকে । মাঠের দুই প্রান্তে দু’টি করে গোলপোস্ট থাকে। প্রতিটি গোলপোস্ট এর উচ্চতা ৮ ফুট এবং একটি বার বা খুঁটির অপরটি থেকে ৮ গজ দূরে অবস্থিত। একটি আদর্শ ফুটবলের ওজন সাধারণত ১৪-১৬ আউন্স হয়ে থাকে। একটি ফুটবল খেলায় মোট ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে , যারা দুইটি দলে ১১ জন করে বিভক্ত হয়ে খেলে থাকে। খেলা পরিচালনার জন্য একজন প্রধান রেফারি ও তাকে সাহায্যের জন্য দু’ জন লাইন্সম্যান থাকে।

    ফুটবল খেলার নিয়ম বা পদ্ধতি: পূর্বসিদ্বান্ত অনুযায়ী খেলার জন্য মাঠের মধ্যস্থলে দুই দল মুখোমুখি অবস্থান করে। রেফারির বাঁশি বাজানোর সাথে সাথে খেলা শুরু হয় এবং প্রত্যেক খেলোয়াড় নিজের অবস্থানে চলে যায়। সাধারণত ১১ জন খেলোয়াড়ের পাঁচ জন সামনের ভাগে দাঁড়ায় যাদেরকে বলে ফরোয়ার্ড, তাদের পিছনে ৩ জন থাকে মিডফিল্ডার বা হাফ ব্যাক, তাদের পিছনে দু’ জন থাকে ডিফেন্স বা ফুল ব্যাক আর গোলবারের সামনে থাকে একজন গোলরক্ষক, যিনি সর্বাঙ্গ দিয়ে বলকে গোল হওয়া থেকে রক্ষা করেন। একটি ফুটবল ম্যাচ মোট ৯০ মিনিটের হয়, মধ্যেখানে ১৫ মিনিটের বিরতি থাকে।

    খেলার নিয়ম কানুন: যে ভাবে প্রত্যেকটি খেলার একটি নিয়ম থাকে সে ভাবে ফুটবল খেলার কয়েকটি নিয়ম রয়েছে । এসব নিয়মনীতি সবই ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা তৈরী করে থাকে । যেমন প্রথমে বলটি মাঠের মধ্যস্থলে রাখতে হবে। রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে খেলা শুরু করতে হবে। একমাত্র গোলরক্ষক ছাড়া অন্য কেউ বল হাত দিয়ে ধরতে বা মারতে পারবে না। এ নিয়ম না মানলে হ্যান্ডবল হয় এবং বিপক্ষ দলের দিকে বল ফ্রি কিক মারা হয়। অবৈধভাবে কাউকে লাথি বা ধাক্কা মারলে রেফারি শাস্তি স্বরূপ উক্ত খেলোয়াড়কে লাল বা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। লাল কার্ড পেলে ঐ খেলোয়াড় আর খেলতে পারেন না। এ ছাড়া খেলোয়াড়দের সহজেই চিনতে প্রত্যেকটি খেলোয়াড় কে তাদের ইউনিফর্ম এ জার্সি নাম্বার দেয়া হয়।

    ফুটবল ও ভারতবর্ষ : বিদেশি খেলা হলেও ফুটবল খেলা ভারতবর্ষের একটি জনপ্রিয় খেলা । বিশেষ করে বাংলায় সঙ্গে ফটবললের অনন্য সম্পর্ক । বিশ্বকাপ এলেই সারাদেশ জুড়ে শুরু হয় ফুটবল উন্মাদনা। পতাকা টানিয়ে বা সমর্থিত দলের জার্সি গায়ে দিয়ে দলের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে বাঙালিরা।ভারতবর্ষে ফুটবল আসে ইংরেজ দের হাত ধরে এবং ১৮৭২ সালে প্রথম “কলকাতা ফটবল ক্লাব” স্হাপিত হয়। বর্তমানে “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন” ভারতে ফুটবল খেলা নিয়ন্ত্রণ করে থাকে। ভারত একাধিকবার অলিম্পিক এবং এশিয়ান কাপ সহ অনেক প্রতিজোগিতায় অংশগ্রহণ করেছে।হাল আমলে ভারতবর্ষে ফুটবল কে আরও জনপ্রিয় করতে ২০১৩ সালে একটি প্রিমিয়াম ঘরোয়া প্রতিজুগিতা “ইন্ডিয়ান সুপার লিগ” নামে শুরু করা হয়।

    বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা): বিশ্বব্যাপী ফুটবল খেলার আইন-কানুন প্রচলন ও নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠা করা হয় FIFA (Federation of International Football Association). ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠা লাভ করে সংস্থাটি। বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে এটির সদরদপ্তর। ফিফা এর বর্তমান সভাপতি সেপ ব্লাটার। ফিফার বর্তমান সদস্য ২০৯টি। এ সংস্থা প্রতি ৪ বছর পর পর আয়োজন করে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। পুরুষদের ন্যায় নারীদের ফুটবল বিশ্বকাপেরও প্রতিনিধিত্ব করে এ সংস্থা। প্রতিবছর এ সংস্থা বর্ষসেরা ফুটবলার নির্বাচন ও দলগত র‌্যাংকিং করে থাকে।

    ফুটবল বিশ্বকাপ: ফুটবল খেলার ইতিহাস দীর্ঘদিনের হলেও বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ফিফার অধীনে প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২১ তম বিশ্বকাপ ফুটবলের আসর বসে রাশিয়ায় । এ আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স । তবে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট সম্মাননা দেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর হবে কাতারে ২০২২ সালে।

    ফুটবল খেলার উপকারিতা: ফুটবল খেলা শুধু খেলা নয়, এটির মাধ্যমে যেমন আনন্দ-বিনোদন পাওয়া যায়, তেমনি এ খেলার মাধ্যমে শারীরিক ব্যায়ামও হয়ে থাকে। তাছাড়া ফুটবল খেলা আজ বিশ্বব্যাপী বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ইউরোপ আমেরিকার ফুটবল ক্লাবগুলো ফুটবল বাণিজ্যের অন্যতম উদাহরণ। ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক অবসাদ দূর হয় তেমনি এর উত্তেজনা-উপভোগ মনকে আনন্দে ভাসিয়ে দেয়। ফুটবল খেলতে যথেষ্ট ছুটাছুটি ও পরিশ্রম করতে হয় বলে শরীর সর্বদাই ফিট থাকে। খেলার কঠোর আইন-কানুন খেলোয়াড়দের চারিত্রিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

    বিশ্বের উল্লেখিত ফুটবল তারকা ও ক্লাবসমূহ: ফুটবলের জগতে জীবন্ত কিংবদন্তী হলো ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে। তাছাড়া আর্জেন্টিনার ম্যারাডোনা ফুটবলের রাজপুত্র নামে পরিচিত। এ ছাড়া রোনাল্ডো, মেসি, নেইমার, জিদান বর্তমান ফুটবলের অন্যতম তারকা। বার্সালোনা, রিয়েল মাদ্রিদ, বায়ান মিউনিখ, ডর্টমুন্ড, চেলসি, ম্যানচেষ্টার সিটি প্রভৃতি বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব। কোপা আমেরিকা, কনফেডারেশন কাপ, এশিয়া কাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নস্ লীগ, প্রভৃতির মাধ্যমে ফুটবল সারা পৃথিবীতে উন্মাদনা ছড়িয়ে যাচ্ছে।

    উপসংহার: ফুটবল খেলা বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে এক অনাবিল আনন্দের উৎস। ফুটবল খেলায় থাকে হার-জিত, থাকে আনন্দ-বেদনার অশ্রু। সেই আনন্দ বেদনার ঊর্ধ্বে থাকে মনোরম লড়াই আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন, স্বদেশের মর্যাদা বৃদ্ধি আর বিজয়ের তীব্র বাসনা। ফুটবল খেলা বিশ্বব্যাপী মানুষের মাঝে প্রীতি-সম্প্রীতির বন্ধন তৈরি করে। এ জন্যই ফুটবল খেলা সকল খেলাকে ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

    See less
      • 1
  • 3
  • 35,236
  • 0
Answer
In: রচনা

মোবাইল এবং তার বিভিন্ন দিক | advantages and disadvantages of mobile phones in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 7:42 pm

    মোবাইল ফোন ভূমিকা: বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। সভ্যতা হচ্ছে মানবজাতির বুদ্ধি, মেধা ও অভিজ্ঞতার সমষ্টি। এ মানব সভ্যতায় নানা সময় সৃষ্টি হয়েছে নানা বিষ্ময়কর জিনিস। বর্তমানে আমরা এক নতুন শতাব্দীতে এসে হাজির হয়েছি, যেখানে বিশ্বময় চলছে বিজ্ঞানের জয় জয়কার। এ বিংশ শতাব্দীতে বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিষRead more

    মোবাইল ফোন

    ভূমিকা: বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। সভ্যতা হচ্ছে মানবজাতির বুদ্ধি, মেধা ও অভিজ্ঞতার সমষ্টি। এ মানব সভ্যতায় নানা সময় সৃষ্টি হয়েছে নানা বিষ্ময়কর জিনিস। বর্তমানে আমরা এক নতুন শতাব্দীতে এসে হাজির হয়েছি, যেখানে বিশ্বময় চলছে বিজ্ঞানের জয় জয়কার। এ বিংশ শতাব্দীতে বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন।

    মোবাইল ফোন কী: মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ড ফোন হচ্ছে তারবিহীন টেলিফোন বিশেষ। “Mobile” ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো ‘ভ্রাম্যমান’ বা ‘স্থানান্তর যোগ্য’। এই ফোন সহজে যেকোনো স্থানে বহন এবং ব্যবহার করা যায় বলে একে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভূজ আকৃতির ক্ষেত্র বা এক-একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়। মূলত মোবাইল ফোন যোগাযোগের একটি ইলেকট্রনিক যন্ত্র বিশেষ। এটি বেতার তরঙ্গের মাধ্যমে কাজ করে বলে অনেক বড় ভৌগোলিক এলাকায় নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারে। শুধু কথা বলাই নয়, মোবাইল ফোন এ মাধ্যমে আরো অনেক সেবা গ্রহণ করা যায় যেমনঃ- এস,এম,এস, ই-মেইল, ইন্টারনেট, ব্লু-টুথ ব্যবহার ইত্যাদি।

    মোবাইল ফোনের আবিষ্কার: সেলুলার ফোন প্রারম্ভিকভাবে জাহাজ ও ট্রেনে এনালগ রেডিও কমিউনিকেশন হিসেবে ব্যবহার করা হত। মোবাইল ফোনের উদ্ভাবক হলেন- ড. মার্কিন কুপার। তিনি ১৯৭৩ সালের ৩ এপ্রিল সফলভাবে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। মোবাইল ফোন প্রথম বাজারে আসে ১৯৮৩ সালে।

    মোবাইল ফোনের ব্যবহার: আজ থেকে প্রায় বছর ত্রিশ পূর্বে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে। ধনী ও শৌখিন পরিবারেই শুরুর দিকে মোবাইল ফোনের ব্যবহার দেখা যেত। কিন্তু বর্তমানে শিল্পপতি থেকে রিক্সাচালক পর্যন্ত এটি ব্যবহার করে থাকে। ২০১২ সালের এক জরিপে দেখা গেছে বাংলাদেশে ১১ কোটিরও বেশি গ্রাহক মোবাইল ফোন যোগাযোগের আওতায় রয়েছে। বর্তমানে এটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে।

    মোবাইল ফোনের প্রয়োজনীয়তা: বর্তমান বিজ্ঞানের অগ্রগতির যুগে দেশে বিদেশে যোগাযোগসহ শিক্ষা, সংস্কৃতি, আচার ব্যবহার ইত্যাদির সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। তথ্য ও প্রযুক্তি ছাড়া বর্তমান মানব জীবন কল্পনা করা যায় না। এসব উপাদানের উৎস হিসেবেও মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এককথায় বর্তমানে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে আজকের মোবাইল ফোন।

    যোগাযোগের মাধ্যম: সুষ্ঠুভাবে জীবন ধারণের জন্য অপরিহার্য শর্ত হলো যোগাযোগ। দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। এর মাধ্যমে আমরা দূরের স্থানে বা মানুষের খবর জানতে পারি। গুরুত্বপূর্ণ তথ্য যথাসময়ে নির্দিষ্ট স্থানে পাঠাতে পারি।

    ইন্টারনেট ব্যবহার: বর্তমান বিশ্বকে বিশ্ব গ্রামে পরিণত করেছে যে উপাদানটি তার নাম ইন্টারনেট। মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলসহ বিশ্বের যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ইন্টানেট থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি ডাউনলোড করা যায়।

    চিত্তবিনোদনের মাধ্যম: মোবাইল ফোন মানুষের চিত্তবিনোদনের চাহিদা পূরণের মাধ্যম হিসেবে কাজ করে। মোবাইল ফোনে গান শোনা, ভিডিও দেখা, ছবি তোলা, খেলা করা ইত্যাদি মাধ্যমে মানুষের চিত্তবিনোদনের চাহিদা পূরণ হয়।

    বিবিধ সেবা প্রদান: মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভিন্ন সেবা প্রদান করা যায়, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন অপারেটর কর্তৃক স্বাস্থ্য সেবা, কৃষি সেবা ইত্যাদি প্রদান করা হয়ে থাকে যা জনসাধারণকে সুখী ও সমৃদ্ধ জীবনযাপনে সাহায্য করে। এটি রেডিও, টেলিভিশন থেকে শুরু করে ই-মেইল, ইন্টানেটের সকল সুবিধা প্রদান করে থাকে।

    মোবাইল ফোনের অপকারিতা: প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে মোবাইল ফোন অতি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। এর হাজারো উপকারিতা থাকলেও অপব্যবহার যেভাবে বেড়ে চলেছে তাতে যেন মোবাইল ফোনের অপকারিতার পাল্লাই দিন দিন ভারি হচ্ছে। নিম্নেমোবাইল ফোনের কিছু ক্ষতিকর দিক তুলে ধরা হলো-

    স্বাস্থের ক্ষতি: মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন-

    – একটানা ৩ মিনিটের বেশি ফোনে কথা বললে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে।

    – মোবাইল ফোনের রেডিয়েশনে ক্যানসার হতে পারে।

    – মোবাইল ফোন ব্যবহারে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায়।

    অপরাধ বৃদ্ধি: বর্তমানে অপরাধ জগতের প্রধান অবলম্বন মোবাইল ফোন। সন্ত্রাস, খুন, ছিনতাই, চাদাবাজি, অপহরণ, মাদক ব্যবসাসহ যাবতীয় অপকর্মে এটি ব্যবহার হচ্ছে। এছাড়া সাইবার অপরাধ বৃদ্ধিতে মোবাইল ফোন সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া মোবাইল ফোন সময় নষ্টের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও চরিত্র নষ্ট করছে। যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হিসেবে মোবাইল ফোন অনেকাংশে দায়ী।

    উপসংহার: পরিশেষে বলা যায় মোবাইল ফোন বর্তমান বিশ্বের আশীর্বাদ। যদিও এর কতিপয় নেতিবাচক প্রভাব রয়েছে তবুও সঠিক ব্যবহার নিশ্চিত করলে এর ব্যবহার আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহারই উন্নয়ন ও অগ্রগতিতে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। অতএব মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের সচেতন হতে হবে।

    See less
      • 0
  • 1
  • 15,277
  • 0
Answer
In: রচনা

বৃক্ষরোপণ | tree paragraph in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 6:49 pm
    This answer was edited.

    বৃক্ষরোপণ সূচনা: মানবসভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায়, নিবিড় বৃক্ষশােভিত অরণ্যের শ্যাম-সিদ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। প্রাচীনকাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সাথে মানুষের জীবন ও জীবিকার একটা অচ্ছেদ্য সংযােগ গড়ে উঠেছে। বৃক্ষের প্রয়ােজনীয়তা: বৃকRead more

    বৃক্ষরোপণ

    সূচনা: মানবসভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায়, নিবিড় বৃক্ষশােভিত অরণ্যের শ্যাম-সিদ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। প্রাচীনকাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সাথে মানুষের জীবন ও জীবিকার একটা অচ্ছেদ্য সংযােগ গড়ে উঠেছে।

    বৃক্ষের প্রয়ােজনীয়তা: বৃক্ষ মানুষ তথা প্রাণীমাত্রেরই খাদ্যের একমাত্র উৎস। বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরােধ করে এবং তার অনিষ্টকর প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে। বৃক্ষের বিভিন্নমুখী অবদানকে বাদ দিয়ে মানবসভ্যতার ক্রমবিবর্তন বা উত্তরণের কথা কল্পনাই করা যায় না। বৃক্ষ খাদ্যের উৎস, শক্তির উৎস। বৃক্ষ মানুষের খাদ্য সরবরাহ করে, | বস্ত্রের জন্যে প্রয়ােজনীয় উপাদান তৈরি করে বাসস্থান তৈরির অন্যতম উপকরণ বৃক্ষ। রােগ নিবারণকারী এবং স্বাস্থ্য গঠন ও রক্ষাকারী মূল উপাদান আসে বৃক্ষ থেকে। জীবনের জন্যে অন্যতম উপাদান অক্সিজেন তৈরি এবং সরবরাহ করে বৃক্ষ। কাজেই মানবজীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা অপরিসীম।

    বৃক্ষরােপণ অভিযান: বৃক্ষ নিধনজনিত অনিবার্য পরিণতির হাত থেকে রেহাই পেতে প্রতিবছর বৃক্ষরােপণ অভিযান চলে আসছে। সাধারণত এ অভিযানে মেহগনি, সেগুন, ইউক্যালিপটাস, ইপিল-ইপিল, আম, জাম, পেয়ারা, জামরুল প্রভৃতি জাতের বৃক্ষের চারা সরকারি নার্সারি থেকে রােপণের জন্যে সরবরাহ করা হয়। আমাদের উচিত একটি বৃক্ষ নিধনের পূর্বেই তার বদলে কমপক্ষে চারটি করে চারা রােপণ এবং সযত্নে সেগুলােকে লালন করা।

    বৃক্ষ সংরক্ষণ: গাছ লাগালেই গাছ হয় না। তার যত্ন, পরিচর্যা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাদি না থাকলে অকালমৃত্যু অবশ্যম্ভাবী। তা ছাড়া পুরনাে অরণ্যরাজিরও যত্ন এবং সংরক্ষণাদি প্রয়ােজন। এ উদ্দেশ্যে সরকারিভাবে বন বিভাগ’ নামে একটি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই সক্রিয় প্রচেষ্টায় অরণ্য সম্প্রসারণ ও সংরক্ষণের কার্যক্রম রূপায়ণের যাবতীয় কাজকর্মও চলছে।

    বৃক্ষ সংরক্ষণে পালনীয় ব্যবস্থাদি: আর্থিক ব্যয় বরাদ্দ করলেই অরণ্য সম্প্রসারণ, সংরক্ষণের উদ্দেশ্য সার্থকভাবে রূপায়িত হতে পারে না। এজন্যে প্রয়ােজন আন্তরিক প্রয়াস ও প্রচেষ্টা। একদিকে যেমন দরকার বনভূমি সৃজনের উদ্যোগ, অপরদিকে তেমনই কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা প্রয়ােজন অরণ্য উচ্ছেদের অপপ্রয়াস। অরণ্য সম্পদ যাতে যথেচ্ছা ব্যবহার করা না হয়, সকলেরই সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুতরাং বনভূমি সংরক্ষণার্থে কয়েকটি পালনীয় ব্যবস্থার কথা প্রসঙ্গত উল্লেখ করা যায়। যেমন
    ১. অরণ্যের অবাধ ও যথেচ্ছ উচ্ছেদ নিবারণ।
    ২. নতুন চারাগাছ লাগানাে এবং তার প্রয়ােজনীয় পরিচর্যা।
    ৩.কেবল পরিণত বৃক্ষচ্ছেদন ; অপরিণত বৃক্ষচ্ছেদন যাতে না হয় আইন করে তা নিষিদ্ধ করা।
    ৪. কীট-পতঙ্গের আক্রমণ থেকে বৃক্ষকে রক্ষা করা।
    ৫. অরণ্য গবেষণার প্রয়ােজনীয় ব্যবস্থা করা।

    উপসংহার: বৃক্ষরাজি মানুষের সুখ-দুঃখের সাথী। কাজেই বৃক্ষরােপণের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশকে সাজাতে হবে সবুজ শ্যামলিমায়।

     

    See less
      • 1
  • 1
  • 13,778
  • 1
Answer
In: রচনা

স্বচ্ছ ভারত অভিযান | bengali essay on swachh bharat abhiyan

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 1:15 am

    স্বচ্ছ ভারত অভিযান ভূমিকা: স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকারের প্রচলিত একটি জাতীয় প্রকল্প ।এই প্রকল্পের অধীনে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যেখাRead more

    স্বচ্ছ ভারত অভিযান

    ভূমিকা: স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকারের প্রচলিত একটি জাতীয় প্রকল্প ।এই প্রকল্পের অধীনে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এই প্রকল্পের শুভাৰম্ভ হয় । সেই দিন এই প্রকল্পকে রূপায়িত করতে দেশের প্রায় ত্রিশ লক্ষ সরকারি কর্মচারী এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।

    আবশ্যকতা : ইহা নির্দ্বিধায় শিকার করা যায় যে স্বচ্ছতার দিক দিয়ে ভারত অন্যান্য পশ্চিমা দেশগুলি থেকে অনেক পিছিয়ে । ভারত বর্ষ একটি পুরনো সভ্য সংস্কৃতির দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের নাগরিক স্বচ্ছতার দিক দিয়ে অনেকটাই উদ্বেগহীন। আর এই উদ্যোগ হীনতা ই নিত্যদিন বয়ে আনছে নানান রোগ ও ব্যাদি। তাই বৃহত্তর ভারতীয় নাগরিকদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আরম্ভ হয় এই গণআন্দোলন। চারিদিক স্বচ্ছ রাখা এবং স্বচ্ছ করা এই গণআন্দোলনের একমাত্র লক্ষ।

    স্বচ্ছতার উপরে উল্লেখযোগ্য সাবেক প্রয়াস : ভারতবর্ষে সর্বপ্রথম ১৯৫৪ সালে স্বচ্ছতার প্রোগ্রাম চালানো হয়। পরে ১৯৮৬ সেন্ট্রাল সেন্ট্রাল রুবেল স্যানিটেশন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালিত হয়। এবং সর্বশেষ ১৯১২ সালে কংগ্রেস সরকার নির্মল ভারত অভিযান নামে একটি প্রোগ্রাম চালায়। যদিও নির্মল ভারতের আওতায় কয়েকটি বিশেষ এলাকা এবং সীমিত বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হয়, এবং এর ফলাফল খুব একটা সুদূরপ্রসারি হয়ে উঠতে পারেনি। তাই এই নির্মল ভারত অভিযান কে ২০১৪ সালে আবার স্বচ্ছ ভারত অভিযান নামে আরম্ভ করা হয়।

    স্বচ্ছ ভারত অভিযানের তাৎপর্য: মহাত্মা গান্ধী যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তা শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর ছিলনা। তিনি চেয়েছিলেন বিদেশি শক্তির উৎখাতের সঙ্গে সঙ্গে সমস্ত ভেদাভেদ এবং নোংরামির উৎখাত। তাই মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ২০১৪ সালে এই গণ আন্দোলনের ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশবাসীকে পরিচ্ছন্ন অস্বাস্থ্যকর ভারতের যে স্বপ্ন গান্ধী দেখেছিলেন তা পূরণ করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।

    স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন প্রকল্প ও কার্যকলাপ: স্বচ্ছ ভারত অভিযানে ব্যক্তিগত শৌচাগার, গোষ্ঠী শৌচাগার নির্মাণ ও কঠিন বর্জ্য পরিচালন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। গ্রামাঞ্চলে আবার মানুষের ব্যবহারিক আচরণ বদলানোর লক্ষ্যে মুখোমুখী কথাবার্তার মাধ্যমে মানুষকে বোঝানোর কাজ চলছে। এছাড়া, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রকল্প রূপায়ণ ও পরিষেবা প্রদান ব্যবস্থাকে জোরদার করা হয়ে । শৌচাগার নির্মাণের জন্য উৎসাহ প্রদান বাবদ অর্থ সাহায্যের পরিমাণ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে কঠিন ও তরল বর্জ্য পরিচালনের জন্যও অর্থ প্রদান করা হচ্ছে। সারা দেশে নাগরিকরা যেসব পরিচ্ছন্নতার কাজ করেছেন, তা তুলে ধরতে, স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে MycleanIndiaনামে একটি পোর্টালও চালু করা হয়েছে।

    প্রভাব ও প্রসার: এই উদ্যোগে অংশগ্রহণের অনুরোধ স্বচ্ছতা অভিযান এক জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছ ভারত আন্দোলনের মাধ্যমে দেশবাসীর মধ্যে এক ধরনের দায়িত্ববোধের সঞ্চার হয়েছে।সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ পরিচ্ছন্নতার গণআন্দোলনে এগিয়ে এসে যুক্ত হয়েছেন। এই মহান উদ্যোগে সরকারি কর্মকর্তা থেকে জওয়ান, বলিউডের অভিনেতা থেকে ক্রীড়াবিদ, শিল্পপতি থেকে ধর্মীয় নেতা সকলেই যুক্ত হয়েছেন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন বিভিন্ন সরকারি বিভাগ, অসরকারি সংগঠন এবং স্থানীয় গোষ্ঠীগুলি কেন্দ্রের উদ্যোগে পরিচ্ছন্নতার উদ্যোগে যুক্ত হয়েছেন। সারা দেশ জুড়ে ঘন ঘন পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার কর্মসূচিতে নাটক ও সঙ্গীতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে স্বাস্থ্যবিধি নিয়ে প্রচার সংগঠিত হচ্ছে।
    বলিউডের খ্যাতনামা চিত্রতারকা থেকে শুরু করে টেলিভিশনের অভিনেতারা এগিয়ে এসে এই পরিচ্ছন্নতার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। অমিতাভ বচ্চন, আমির খান, কৈলাশ খের, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এগিয়ে এসেছেন । শচীন তেন্ডুলকর, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল এবং মেরীকমের মতো বহু বিশিষ্ট ক্রীড়াবিদদের স্বচ্ছ ভারত অভিযানে অবদান বিশেষভাবে প্রশংসনীয়।

     

    See less
      • 0
  • 1
  • 7,852
  • 0
Answer
In: রচনা

বায়ু প্রদূষণ | air pollution in bengali speech

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 20, 2020 at 12:08 am

    বায়ু দূষণ – প্রাকৃতিক পরিবেশ আজ যে ছিন্নমস্তা রূপ ধারণ করতে চলেছে তার মূলে রয়েছে বায়ু দূষণ। প্রাণী জগতে প্রাণ ধারণের জন্য প্রয়ােজন নিল বায়ুর। জল ও খাদ্য ছাড়া মানুষ দু-চার দিন বেঁচে থাকতে পারে কিন্তু বায়ু অর্থাৎ বাতাস ছাড়া মানুষ বা প্রাণী এক মুহূর্তও বেচে থাকতে পারে না। বায়ু দুষিত হলে অক্সিজRead more

    বায়ু দূষণ – প্রাকৃতিক পরিবেশ আজ যে ছিন্নমস্তা রূপ ধারণ করতে
    চলেছে তার মূলে রয়েছে বায়ু দূষণ। প্রাণী জগতে প্রাণ ধারণের জন্য প্রয়ােজন নিল
    বায়ুর। জল ও খাদ্য ছাড়া মানুষ দু-চার দিন বেঁচে থাকতে পারে কিন্তু বায়ু অর্থাৎ
    বাতাস ছাড়া মানুষ বা প্রাণী এক মুহূর্তও বেচে থাকতে পারে না। বায়ু দুষিত হলে
    অক্সিজেনের পরিমাণ কমে যায় আর তার সঙ্গে আনুষঙ্গিক দুষিত গ্যাস আমাদের
    দেহে প্রবেশ করবে। এই অক্সিজেনের যােগান দেয় গাছ-পালা, এজন্য প্রাণী জগৎ বেঁচে
    আছে। তাই অরণ্য হল মানব জগতের ফুসফুস। সে অরণা আজ ফবংসের মুখে।
    মানুষ একদিন প্রয়ােজনের তাগিদে অরণ্য কেটে বসতি স্থাপন করেছিল আর
    আজ তাদের আগ্রাসী মনোভাবের জন্য করেছে অরণ্য ছেদন। যান্ত্রিক সভ্যতায় কল
    কারখানার ধোঁয়া, অপরিচ্ছন্ন শহরের ধুলা-বালু, রাস্তার ধারে জ্বালানাে কয়লার ঘোষ
    ইত্যাদি বাতাসকে করছে বিষাক্ত। ফলে আবহাওয়ার তাপমাত্রা ক্রম বর্ধমান, অকাল
    বর্ষণ, ঘূর্ণিঝড় এর মূলে বায়ু দূষণের অভিশাপ। এই দূষিত বায়ু নিশ্বাসকে নিষ্ট করে
    ফুসফুসকে দ্রুত জীর্ণ করে দেয়, ফলে শ্বাস রােগ, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রােগ
    দেখা দেয়।

    See less
      • 0
  • 1
  • 2,919
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • রচনা : শিশু শ্রম | Child Labour Paragraph in Bengali?
  • আসামের প্রাকৃতিক সৌন্দর্য রচনা | Natural Beauty of Assam Essay in Bengali Language?
  • আসামের প্রাকৃতিক সম্পদ রচনা | Natural resources of assam essay in bengali language?
  • রচনাঃ অসমের বন্যা ও তার প্রতিকার | Flood in Assam Essay in Bengali?
  • রচনাঃ ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | Prakritik Biporjoy Essay in Bengali?
  • রচনাঃ জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ | Jatiya Sanhati Essay in Bengali or National Integration Essay in Bengali?
  • রচনা : একটি পাখির আত্মকথা | Autobiography of a Bird in Bengali
  • রচনা : বনভোজন | Bengali essay on Picnic for School student?
  • রচনা : শিক্ষা মূলক ভ্রমণ | Shikha mulok bhraman essay in Bengali
  • রচনা : দেশ ভ্রমণ | Essay on Travelling in Bengali for school student?
  • সংকিপ্ত রচনা : কুকুর | Short Essay on Dog in Bengali
  • রচনা : আমার মা | Amar Maa Bengali Essay for school student?
  • রচনা : একটি গাছ একটি প্রাণ | One tree one life paragraph in Bengali
  • রচনা : আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন | Amar Priyo Khela Badminton Essay in Bengali
  • রচনাঃ গ্রন্থাগার বা লাইব্রেরী | Library Essay in Bengali language
  • রচনাঃ একটি নদীর আত্মকথা | Autobiography of a river in Bengali
  • রচনাঃ একটি বট গাছের আত্মকথা | Autobiography of a banyan tree in bengali
  • গরু রচনা | Goru rochona in bengali or shonkipto bangla guru rachana
  • রচনা : পরিবেশ সংরক্ষণ ও তার প্রয়োজনীয়তা | Write an essay on environment in bengali
  • রচনা : আমার পরিবার | Essay on my family in bengali
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add