Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

মাইকেল মধুসূদন দত্ত কবিতা | bengali poem michael madhusudan dutta

  • 0
  • 2,133
  • 0
Answer
In: সাহিত্য

মেঘের কোলে রোদ হেসেছে | megher kole rod heseche kobita lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 27, 2021 at 1:27 pm

    মেঘের কোলে রোদ হেসেছে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ – প্রকৃতি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় । মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥ কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌Read more

    মেঘের কোলে রোদ হেসেছে

    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ্রন্থ – প্রকৃতি

    কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় ।

    মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।
    আহা, হাহা, হা।
    আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
    আহা, হাহা, হা ॥
    কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
    কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
    আহা, হাহা, হা ॥
    কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
    তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
    রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
    মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
    আহা, হাহা, হা ॥

    In English Font:

    Rabindranath Tagore
    Book- Prokriti

    Megher kole rod heseche badal geche toti
    Aha Haha ha
    Aaj amader chuti O bhai aaj amader chuti
    Aha Haha ha
    Ki kori aaj bhebe na pai, poth hariye kun bone jai
    Kun mathe je chute berai sokol chele juti
    Aha Haha ha
    Keya patar nouka gore sajiye debo fule
    Taal digite bhashiye debo cholbe dule dule
    Rakhal cheler songe dhenu chorabo aaj bajiye benu
    Makhbo gaye fuler renu chapar bone luti
    Aha Haha ha

    See less
      • 0
  • 1
  • 2,992
  • 0
Answer
In: সাহিত্য

তোমার মনের মন্দিরে (রবীন্দ্রনাথ ঠাকুর) tomar monero mondire lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 21, 2020 at 3:40 am

    ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্Read more

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    আমার পরানে যে গান বাজিছে
    তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
    আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
    মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
    আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    আমার লতার একটি মুকুল
    ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..

    আমার স্মরণ শুভ সিন্দুরে
    একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
    আমার মনের মোহের মাধুরী
    মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..

    আমার আকুল জীবনমরণ
    টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    See less
      • 0
  • 1
  • 4,933
  • 0
Answer
In: সাহিত্য

আজি এ প্রভাতে রবির কর (নির্ঝরের স্বপ্নভঙ্গ -রবীন্দ্রনাথ ঠাকুর) Aji e probhate robir kor full poem in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 14, 2020 at 11:12 pm
    This answer was edited.

    নির্ঝরের স্বপ্নভঙ্গ | nirjharer swapnabhanga আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশRead more

    নির্ঝরের স্বপ্নভঙ্গ | nirjharer swapnabhanga

    আজি এ প্রভাতে রবির কর
    কেমনে পশিল প্রাণের পর,
    কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
    না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
    জাগিয়া উঠেছে প্রাণ,
    ওরে উথলি উঠেছে বারি,
    ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
    থর থর করি কাঁপিছে ভূধর,
    শিলা রাশি রাশি পড়িছে খসে,
    ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
    গরজি উঠিছে দারুণ রোষে।
    হেথায় হোথায় পাগলের প্রায়
    ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় –
    বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
    কেন রে বিধাতা পাষাণ হেন,
    চারি দিকে তার বাঁধন কেন!
    ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
    সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
    লহরীর পরে লহরী তুলিয়া
    আঘাতের পরে আঘাত কর্।
    মাতিয়া যখন উঠেছে পরান
    কিসের আঁধার, কিসের পাষাণ!
    উথলি যখন উঠেছে বাসনা
    জগতে তখন কিসের ডর!

    আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ

    আমি ঢালিব করুণাধারা,
    আমি ভাঙিব পাষাণকারা,
    আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
    আকুল পাগল-পারা।
    কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
    রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
    রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
    শিখর হইতে শিখরে ছুটিব,
    ভূধর হইতে ভূধরে লুটিব,
    হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
    এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
    এত সুখ আছে, এত সাধ আছে – প্রাণ হয়ে আছে ভোর।।

    কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ –
    দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
    ওরে, চারি দিকে মোর
    এ কী কারাগার ঘোর –
    ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
    ওরে আজ কী গান গেয়েছে পাখি,
    এসেছে রবির কর।।

    English transliteration:

    Aaji E Probhater rabir kar
    Kemone Poshila praner par,
    kemone poshila guhar aadhare probhatpakhir gaan!
    Na jani keno re eto din pore jagiya uthilo pran.
    Jagiya utheche pran.
    Ore uthli utheche bari,
    Ore praner bashona praner aabeg rudhiya rakhite nari.
    Thar thar kori kapiche bhudhar,
    Shila rashi rashi poriche khashe
    Fuliya Fuliya fenin shalil
    Garji uthiche darun roshe
    Hetay huthay pagaler prai
    Ghuriya ghuriya matia beray
    bahirete chay, dekhite na pay kothay karar dhar.
    Keno re bidhata pashan heno,
    Chari dike tar badhan keno.
    bhang re hridoy, bhang re badhan
    Shad re aajike praner shadhan,
    Laharir pare lahari tulia
    Agather pare aaghat kara
    matia jokhon utheche poran
    Kisher aaadhar, kisher pashan
    Uthli jokhon utheche bashana
    Jogote takhan kisher bhoy

    Ami dhalibo Karunadhara
    Ami vangibo pashankara,
    Ami jagat plabia berabo gahiya
    aakul pagal para.
    Kesh elaiya, ful kuraiyya
    Ramdhanu aaka pakha uraiyya
    Rabir kirone hashi choraiyya dibo re poran dhali
    Shikhar hoite shikhore chutibo,
    Bhudhar hoite bhudhare lutibo
    heshe khalkhal geye kalkal tale tale dibo tali
    Eto kotha aache, eto gaan aache, eto pran aache mor
    Eto shukh aache, eto shadh aache- pran hoye aache vor

    Ki jani ki holo aaji, jagiya uthilo pran-
    Dur hote shuni jeno mahashagorer gaan
    Ore charidike mor
    E ki karagaar ghur-
    Bhang bhang bhang kara, aaghate aaghate kar.
    Esheche rabir kar.

     

    See less
      • 0
  • 1
  • 73,363
  • 0
Answer
In: সাহিত্য

নির্ঝরের স্বপ্নভঙ্গ (রবীন্দ্রনাথ ঠাকুর) nirjharer swapnabhanga full poem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 14, 2020 at 11:09 pm
    This answer was edited.

    নির্ঝরের স্বপ্নভঙ্গ | Nirjharer Swapnabhanga আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশRead more

    নির্ঝরের স্বপ্নভঙ্গ | Nirjharer Swapnabhanga

    আজি এ প্রভাতে রবির কর
    কেমনে পশিল প্রাণের পর,
    কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
    না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
    জাগিয়া উঠেছে প্রাণ,
    ওরে উথলি উঠেছে বারি,
    ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
    থর থর করি কাঁপিছে ভূধর,
    শিলা রাশি রাশি পড়িছে খসে,
    ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
    গরজি উঠিছে দারুণ রোষে।
    হেথায় হোথায় পাগলের প্রায়
    ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় –
    বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
    কেন রে বিধাতা পাষাণ হেন,
    চারি দিকে তার বাঁধন কেন!
    ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
    সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
    লহরীর পরে লহরী তুলিয়া
    আঘাতের পরে আঘাত কর্।
    মাতিয়া যখন উঠেছে পরান
    কিসের আঁধার, কিসের পাষাণ!
    উথলি যখন উঠেছে বাসনা
    জগতে তখন কিসের ডর!

    আমি ঢালিব করুণাধারা,
    আমি ভাঙিব পাষাণকারা,
    আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
    আকুল পাগল-পারা।
    কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
    রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
    রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
    শিখর হইতে শিখরে ছুটিব,
    ভূধর হইতে ভূধরে লুটিব,
    হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
    এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
    এত সুখ আছে, এত সাধ আছে – প্রাণ হয়ে আছে ভোর।।

    কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ –
    দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
    ওরে, চারি দিকে মোর
    এ কী কারাগার ঘোর –
    ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
    ওরে আজ কী গান গেয়েছে পাখি,
    এসেছে রবির কর।।

    English transliteration:

    Aaji E Probhater rabir kar
    Kemone Poshila praner par,
    kemone poshila guhar aadhare probhatpakhir gaan!
    Na jani keno re eto din pore jagiya uthilo pran.
    Jagiya utheche pran.
    Ore uthli utheche bari,
    Ore praner bashona praner aabeg rudhiya rakhite nari.
    Thar thar kori kapiche bhudhar,
    Shila rashi rashi poriche khashe
    Fuliya Fuliya fenin shalil
    Garji uthiche darun roshe
    Hetay huthay pagaler prai
    Ghuriya ghuriya matia beray
    bahirete chay, dekhite na pay kothay karar dhar.
    Keno re bidhata pashan heno,
    Chari dike tar badhan keno.
    bhang re hridoy, bhang re badhan
    Shad re aajike praner shadhan,
    Laharir pare lahari tulia
    Agather pare aaghat kara
    matia jokhon utheche poran
    Kisher aaadhar, kisher pashan
    Uthli jokhon utheche bashana
    Jogote takhan kisher bhoy

    Ami dhalibo Karunadhara
    Ami vangibo pashankara,
    Ami jagat plabia berabo gahiya
    aakul pagal para.
    Kesh elaiya, ful kuraiyya
    Ramdhanu aaka pakha uraiyya
    Rabir kirone hashi choraiyya dibo re poran dhali
    Shikhar hoite shikhore chutibo,
    Bhudhar hoite bhudhare lutibo
    heshe khalkhal geye kalkal tale tale dibo tali
    Eto kotha aache, eto gaan aache, eto pran aache mor
    Eto shukh aache, eto shadh aache- pran hoye aache vor

    Ki jani ki holo aaji, jagiya uthilo pran-
    Dur hote shuni jeno mahashagorer gaan
    Ore charidike mor
    E ki karagaar ghur-
    Bhang bhang bhang kara, aaghate aaghate kar.
    Esheche rabir kar.

     

    See less
      • 0
  • 1
  • 49,910
  • 0
Answer
In: সাহিত্য

নেমন্তন্ন (অন্নদাশঙ্কর রায়) nemontonno kobita lyrics

  1. Hridoy
    Best Answer
    Hridoy
    Added an answer on February 14, 2020 at 11:03 pm

    নেমন্তন্ন |nemontonno যাচ্ছ কোথা ? চাংড়িপোতা কীসের জন্য ? নেমম্ভন্ন। বিয়ের বুঝি ? না, বাবুজি I কীসের তবে ? ভজন হবে I শুধুই ভজন ? প্রসাদ ভোজন I কেমন প্রসাদ ? যা খেতে সাধ I কী খেতে চাও ? ছানার পােলাও। ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস এই কেবলি ? ক্ষীর কদলী I বাহ কী ফলার। সবরি কলাRead more

    নেমন্তন্ন |nemontonno

    যাচ্ছ কোথা ? চাংড়িপোতা
    কীসের জন্য ? নেমম্ভন্ন।
    বিয়ের বুঝি ? না, বাবুজি I
    কীসের তবে ? ভজন হবে I
    শুধুই ভজন ? প্রসাদ ভোজন I
    কেমন প্রসাদ ? যা খেতে সাধ I
    কী খেতে চাও ? ছানার পােলাও।
    ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I
    আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস
    এই কেবলি ? ক্ষীর কদলী I
    বাহ কী ফলার। সবরি কলার I
    এবার থামাে I ফজলি আমও I
    আমিও যাই ? না, মশইি

    See less
      • 1
  • 2
  • 16,710
  • 0
Answer
In: সাহিত্য

পারিব না (কালী প্রসন্ন ঘোষ ) bangla poem paribona

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 14, 2020 at 5:07 pm

    পারিব না |paribona পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব এক বার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার এক বারে না পারিলে দেখ শত বার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাক তাদের আকার তবেRead more

    পারিব না |paribona

    পারিব না এ কথাটি বলিও না আর
    কেন পারিবে না তাহা ভাব এক বার,
    পাঁচজনে পারে যাহা,
    তুমিও পারিবে তাহা,
    পার কি না পার কর যতন আবার
    এক বারে না পারিলে দেখ শত বার।

    পারিব না বলে মুখ করিও না ভার,
    ও কথাটি মুখে যেন না শুনি তোমার,
    অলস অবোধ যারা
    কিছুই পারে না তারা,
    তোমায় তো দেখি নাক তাদের আকার
    তবে কেন পারিব না বল বার বার?

    জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
    হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
    সাঁতার শিখিতে হলে
    আগে তব নাম জলে,
    আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার
    পারিব বলিয় সুখে হও আগুয়ান।

    See less
      • 1
  • 3
  • 16,361
  • 0
Answer
In: সাহিত্য

ছন্নছাড়া (অচিন্ত্য কুমার সেনগুপ্ত) channachara poem lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 13, 2020 at 2:05 pm
    This answer was edited.

    ছন্নছাড়া | chonnochara অচিন্ত্য কুমার সেনগুপ্ত গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া — আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনাRead more

    ছন্নছাড়া | chonnochara

    অচিন্ত্য কুমার সেনগুপ্ত

    গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে
    গাছ না গাছের প্রেতচ্ছায়া —
    আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল
    শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া,
    রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ
    লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই
    নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি
    এক বিন্দু সরসের সম্ভাবনা |
    ওই পথ দিয়ে
    জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি ক’রে |
    ড্রাইভার বললে, ওদিকে যাব না |
    দেখছেন না ছন্নছাড়া ক’টা বেকার ছোকরা
    রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে–
    চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল–
    ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে,
    বলবে, হাওয়া খাওয়ান |

    ওরা কারা ?
    চেনেন না ওদের ?
    ওরা বিরাট এক নৈরাজ্যের –এক নেই রাজ্যের বাসিন্দে |
    ওদের কিছু নেই
    ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই
    আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই
    শ্লীলতা-শালীনতা নেই |
    ঘেঁষবেন না ওদের কাছে |

    কেন নেই ?
    ওরা যে নেই রাজ্যের বাসিন্দে–
    ওদের জন্যে কলেজে সিট নেই
    অফিসে চাকরি নেই
    কারখানায় কাজ নেই
    ট্রামে-বাসে জায়গা নেই

    মেলায়-খেলায় টিকিট নেই
    হাসপাতালে বেড নেই
    বাড়িতে ঘর নেই
    খেলবার মাঠ নেই
    অনুসরণ করবার নেতা নেই
    প্রেরণা-জাগানো প্রেম নেই
    ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই–
    ঘরে-বাইরে উদাহরণ যা আছে
    তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়,
    তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ–
    শুধু নিজের দিকে ঝোল- টানা |
    এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক
    তাও দিয়েছে লোপট ক’রে |

    তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে |
    কোথ্বকে আসছে সেই অতীতের স্মৃতি নেই |
    কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই
    কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা |

    সেচ-হীন ক্ষেত
    মণি-হীন চোখ
    চোখ-হীন মুখ
    একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তুপ |

    আমি বললুম, না ওদিক দিয়েই যাব,
    ওখান দিয়েই আমার শর্টকাট |
    ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে
    জিজ্ঞেস করলুম,
    তোমাদের ট্যাক্ সি লাগবে ? লিফট চাই ?
    আরে এই তো ট্যাক্ সি, এই তো ট্যাক্ সি, লে হালুয়া
    সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা
    সিটি দিয়ে উঠল
    পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলঘরিয়া |
    তিন-তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্ সীতে,
    বললুম কদ্দুর যাবে |
    এই কাছেই | ওই দেখতে পাচ্ছেন না ভিড় ?
    সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা |
    একটা নিরীহ লোক গাড়িচাপা পড়েছে,
    চাপা দিয়ে গাড়িটা উধাও–
    আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে
    আমরা খালি ট্যাক্ সি খুঁজছি |
    কে সে লোক ?
    একটা বেওয়ারিশ ভিখিরি |
    রক্তে-মাংসে দলা পাকিয়ে গেছে |
    ওর কেউ নেই কিছু নেই
    শোবার জন্য ফুটপাথ আছে তো মাথার উপরে ছাদ নেই,
    ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো
    তার মধ্যে প্রকান্ড একটা ফুটো |
    রক্তে মাখামাখি সেই দলা-পাকানো ভিখিরিকে
    ওরা পাঁজাকোলা করে ট্যাক্ সির মধ্যে তুলে নিল |
    চেঁচিয়ে উঠল সমস্বরে –আনন্দে ঝংকৃত হয়ে–
    প্রাণ আছে, এখনো প্রাণ আছে |

    রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে
    আমি নেমে পড়লুম তাড়াতাড়ি |
    তারপর সহসা শহরের সমস্ত কর্কশে-কঠিনে
    সিমেন্টে-কংক্রিটে |
    ইটে-কাঠে-পিচে-পাথরে দেয়ালে-দেয়ালে
    বেজে উঠল এক দুর্বার উচ্চারণ
    এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি–
    প্রাণ আছে, এখনো প্রাণ আছে
    সমস্ত বাধা-নিষেধের বাইরেও
    আছে অস্তিত্বের অধিকার |

    ফিরে আসতেই দেখি
    গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ ক’রে
    বেরিয়ে পড়েছে হাজার-হাজার সোনালি কচি পাতা
    মর্মরিত হচ্ছে বাতাসে,
    দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল
    ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ,
    উড়ে এসেছে রঙ-বেরঙের পাখি
    শুরু করেছে কলকন্ঠের কাকলি,
    ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘছায়া
    যেন কোনো শ্যামল আত্মীয়তা |
    অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম
    কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন |
    প্রাণ আছে, প্রাণ আছে– শুধু প্রাণই আশ্চর্য সম্পদ
    এক ক্ষয়হীন আশা
    এক মৃত্যুহীন মর্যাদা |

    See less
      • 0
  • 1
  • 3,079
  • 0
Answer
In: সাহিত্য

চিত্ত যেথা ভয়শূন্য (রবীন্দ্রনাথ ঠাকুর) chitto jetha bhayshunyo

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 13, 2020 at 2:03 pm

    চিত্ত যেথা ভয়শূন্য | chitto jetha bhayshunyo চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতারRead more

    চিত্ত যেথা ভয়শূন্য | chitto jetha bhayshunyo

    চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
    জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
    আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
    বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
    যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
    উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
    দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
    অজস্র সহস্রবিধ চরিতার্থতায়–
    যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
    বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
    পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
    তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা–
    নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
    ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।

    See less
      • 0
  • 1
  • 3,417
  • 0
Answer
In: সাহিত্য

ছন্নছাড়া (অচিন্ত্য কুমার সেনগুপ্ত) chonnochara kobita lyrics in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 13, 2020 at 1:58 pm

    ছন্নছাড়া | chonnochara অচিন্ত্য কুমার সেনগুপ্ত গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া -- আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনাRead more

    ছন্নছাড়া | chonnochara

    অচিন্ত্য কুমার সেনগুপ্ত

    গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে
    গাছ না গাছের প্রেতচ্ছায়া —
    আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল
    শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া,
    রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ
    লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই
    নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি
    এক বিন্দু সরসের সম্ভাবনা |
    ওই পথ দিয়ে
    জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি ক’রে |
    ড্রাইভার বললে, ওদিকে যাব না |
    দেখছেন না ছন্নছাড়া ক’টা বেকার ছোকরা
    রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে–
    চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল–
    ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে,
    বলবে, হাওয়া খাওয়ান |

    ওরা কারা ?
    চেনেন না ওদের ?
    ওরা বিরাট এক নৈরাজ্যের –এক নেই রাজ্যের বাসিন্দে |
    ওদের কিছু নেই
    ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই
    আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই
    শ্লীলতা-শালীনতা নেই |
    ঘেঁষবেন না ওদের কাছে |

    কেন নেই ?
    ওরা যে নেই রাজ্যের বাসিন্দে–
    ওদের জন্যে কলেজে সিট নেই
    অফিসে চাকরি নেই
    কারখানায় কাজ নেই
    ট্রামে-বাসে জায়গা নেই

    মেলায়-খেলায় টিকিট নেই
    হাসপাতালে বেড নেই
    বাড়িতে ঘর নেই
    খেলবার মাঠ নেই
    অনুসরণ করবার নেতা নেই
    প্রেরণা-জাগানো প্রেম নেই
    ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই–
    ঘরে-বাইরে উদাহরণ যা আছে
    তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়,
    তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ–
    শুধু নিজের দিকে ঝোল- টানা |
    এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক
    তাও দিয়েছে লোপট ক’রে |

    তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে |
    কোথ্বকে আসছে সেই অতীতের স্মৃতি নেই |
    কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই
    কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা |

    সেচ-হীন ক্ষেত
    মণি-হীন চোখ
    চোখ-হীন মুখ
    একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তুপ |

    আমি বললুম, না ওদিক দিয়েই যাব,
    ওখান দিয়েই আমার শর্টকাট |
    ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে
    জিজ্ঞেস করলুম,
    তোমাদের ট্যাক্ সি লাগবে ? লিফট চাই ?
    আরে এই তো ট্যাক্ সি, এই তো ট্যাক্ সি, লে হালুয়া
    সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা
    সিটি দিয়ে উঠল
    পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলঘরিয়া |
    তিন-তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্ সীতে,
    বললুম কদ্দুর যাবে |
    এই কাছেই | ওই দেখতে পাচ্ছেন না ভিড় ?
    সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা |
    একটা নিরীহ লোক গাড়িচাপা পড়েছে,
    চাপা দিয়ে গাড়িটা উধাও–
    আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে
    আমরা খালি ট্যাক্ সি খুঁজছি |
    কে সে লোক ?
    একটা বেওয়ারিশ ভিখিরি |
    রক্তে-মাংসে দলা পাকিয়ে গেছে |
    ওর কেউ নেই কিছু নেই
    শোবার জন্য ফুটপাথ আছে তো মাথার উপরে ছাদ নেই,
    ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো
    তার মধ্যে প্রকান্ড একটা ফুটো |
    রক্তে মাখামাখি সেই দলা-পাকানো ভিখিরিকে
    ওরা পাঁজাকোলা করে ট্যাক্ সির মধ্যে তুলে নিল |
    চেঁচিয়ে উঠল সমস্বরে –আনন্দে ঝংকৃত হয়ে–
    প্রাণ আছে, এখনো প্রাণ আছে |

    রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে
    আমি নেমে পড়লুম তাড়াতাড়ি |
    তারপর সহসা শহরের সমস্ত কর্কশে-কঠিনে
    সিমেন্টে-কংক্রিটে |
    ইটে-কাঠে-পিচে-পাথরে দেয়ালে-দেয়ালে
    বেজে উঠল এক দুর্বার উচ্চারণ
    এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি–
    প্রাণ আছে, এখনো প্রাণ আছে
    সমস্ত বাধা-নিষেধের বাইরেও
    আছে অস্তিত্বের অধিকার |

    ফিরে আসতেই দেখি
    গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ ক’রে
    বেরিয়ে পড়েছে হাজার-হাজার সোনালি কচি পাতা
    মর্মরিত হচ্ছে বাতাসে,
    দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল
    ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ,
    উড়ে এসেছে রঙ-বেরঙের পাখি
    শুরু করেছে কলকন্ঠের কাকলি,
    ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘছায়া
    যেন কোনো শ্যামল আত্মীয়তা |
    অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম
    কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন |
    প্রাণ আছে, প্রাণ আছে– শুধু প্রাণই আশ্চর্য সম্পদ
    এক ক্ষয়হীন আশা
    এক মৃত্যুহীন মর্যাদা |

    See less
      • 0
  • 1
  • 581
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : আবহমান (নীরেন্দ্রনাথ চক্রবর্তী) Nirendranath Chakraborty Poem Abohoman
  • কবিতা : অমলকান্তি | Nirendranath Chakraborty Poem Amalkanti
  • কবিতা : নিঃস্বার্থ (সুকুমার রায়) Bangla Kobita Nisarto Sukumar Roy
  • কবিতাঃ যাবার দিনে এই কথাটি | Jabar Dine Ei Kothati Lyrics in Bengali
  • যদি প্রেম দিলে না প্রাণে | Jodi Prem Dile na Prane Lyrics
  • রবীন্দ্রসংগীতঃ মহারাজ একি সাজে | Maharajo Eki Saje Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ খরবায়ু বয় বেগে | Khara Bayu Boy Bege Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ এই লভিনু সঙ্গ তব | Ei lobhinu Songo Tobo Lyrics in Bengali
  • রবীন্দ্রসংগীতঃ বর্ষণ মন্দ্রিত অন্ধকারে | Barshan Mandrita Andhakare lyrics
  • Martyrs of Barak Valley Language Movement | ১৯ মে আসামের বাংলাভাষা শহীদদের পরিচিতি
  • হোরিখেলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Hori Khela Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : একুশে আইন | Ekushe Ain Poem By Sukumar Roy
  • কবিতা : ঠিকানা | Thikana Poem By Sukumar Roy
  • কবিতা : জীবনের হিসাব | Jiboner Hisab Sukumar Roy Kobita
  • কবিতা : বোম্বাগড়ের রাজা | Bombagorer Raja Sukumar Roy Kobita
  • কবিতা : ভয় পেয়োনা (সুকুমার রায়) Bhoy Peona Sukumar Roy Kobita
  • কবিতা : কাতুকুতু বুড়ো | Katukutu Buro Sukumar Roy Kobita lyrics
  • কবিতা : রাম গরুড়ের ছানা | Kobita Ramgorurer Chhana Sukumar Roy
  • কবিতা : বিজ্ঞ (রবীন্দ্রনাথ ঠাকুর) Biggo by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সবলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sobola by Rabindranath Tagore Lyrics
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add