Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সারাংশ ও সারমর্ম, সাহিত্য

সারাংশ – গুপ্তধন রবীন্দ্রনাথ ঠাকুর | Guptodhon Rabindranath Tagore Summary

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on October 5, 2020 at 12:19 am

    গুপ্তধন ‘গুপ্তধন’ কথাটির অর্থ লুকোনাে সম্পদ, যে সম্পদ মানুষের দৃষ্টির বাইরে থাকে, তাকেই ‘গুপ্তধন’ বলে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই গুপ্তধন কখনই মানুষের কাছে মঙ্গলকর নয়, এর মধ্যেই লুক্কায়িত থাকে মৃত্যুর অমােঘ হাতছানি। রবীন্দ্রনাথ এভাবে ধন প্রাপ্তিতে শ্রদ্ধাশীল ছিলেন না। যে ধন থাকে মনুষ্যচক্ষুর অন্Read more

    গুপ্তধন

    ‘গুপ্তধন’ কথাটির অর্থ লুকোনাে সম্পদ, যে সম্পদ মানুষের দৃষ্টির বাইরে থাকে, তাকেই ‘গুপ্তধন’ বলে।
    রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই গুপ্তধন কখনই মানুষের কাছে মঙ্গলকর নয়, এর মধ্যেই লুক্কায়িত থাকে মৃত্যুর অমােঘ হাতছানি। রবীন্দ্রনাথ এভাবে ধন প্রাপ্তিতে শ্রদ্ধাশীল ছিলেন না। যে ধন থাকে মনুষ্যচক্ষুর অন্তরালে সে ধনকে তিনি বলেছেন ‘মরা ধন’। এই ধনের প্রতি আকর্ষণ তিনি সহ্য করতে পারেন নি। এর প্রতি আকর্ষণ কীভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তারই ছবি ‘গুপ্তধন’ গল্পে লেখক অঙ্কন করার চেষ্টা করেছেন।

    গুপ্তধন গল্পটির শুরুতেই একটি চমক আর সেই চমকের মাধ্যমেই মৃত্যুঞ্জয়ের মানসিকতার উন্মােচন একটা পরিচয়কে প্রতিষ্ঠা করেছে। মৃত্যুঞ্জয় নিষ্ঠাবান, সদাচারী ও নিতান্ত সাধারণ কিন্তু লােভ লালসার উর্ধ্বে নয়। বিত্তের স্বাভাবিক লােভের কারণে অনন্যমনা অধ্যবসায়ী, ফলে গুপ্তধনের আবিষ্কারে মনপ্রাণ সমর্পণ করেছে। সেই আবিষ্কারের মূল সূত্রটিই যখন রহস্যজনকভাবে উধাও হয়, লেখক সেই মানসিক পরিস্থিতি অত্যন্ত জীবন্ত করে তুলেছেন এবং একই সঙ্গে পাঠকমনও মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে রহস্য উদঘাটনে সঙ্গী হয়েছে। নামকরণে থাকে বিষয়বস্তুর ইঙ্গিত, গল্প শুরু হয় প্রথম পঙক্তি থেকেই। গুপ্তধন গল্পও এর ব্যতিক্রম নয়।

    আসলে এই গল্পের নামকরণের মধ্য দিয়ে মানুষের অন্তরের সুপ্ত এক সম্পদের কথাই বলা হয়েছে, ইন্দ্রিয়ের তাড়নায় ও বাসনায় মােহজালে আবদ্ধ হয়ে যা ঘুমন্ত অবস্থায় থাকে। এক্ষেত্রে শংকর ও মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্য এক – গুপ্তধনের সন্ধান। অবশ্য একসময়ে তার সন্ধান পেয়েও তারা তা গ্রহণ করেনি। সন্ন্যাসী শংকর একসময় স্বরূপানন্দ স্বামীর মাধ্যমে মৃত্যুঞ্জয় সম্পদের লােভে তাঁকে হত্যার চেষ্টা করল। আবার এই শংকরই মৃত্যুঞ্জয়ের গুপ্তধনের মােহমুক্তি ঘটালেন, আলাে বাতাসে ছড়িয়ে থাকা প্রকৃত সম্পদকে চেনালেন।

    রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন, “সুখের উপায় বাহিরে নাই, তাহা অন্তরেই আছে, তাহা উপকরণজালের বিপুল জটিলতার মধ্যে নাই, তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যে জটিলতার মধ্যে নাই, তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যে বিরাজমান।” এই দৃষ্টিভঙ্গী থেকেই বিশ্বব্যপী অক্ষয় সম্পদের সন্ধান পেলেন মৃত্যুঞ্জয়, ত্যাগ করলেন গুপ্তধনের বিপুল সম্পদ, যা এতদিন অন্তদৃষ্টির বন্ধনে আবদ্ধ ছিল আজ তা আলাে বাতাসে ছড়িয়ে পড়ল – শংকর আর মৃত্যুঞ্জয়ের প্রকৃত গুপ্তধন অর্থাৎ মনের ঐশ্বর্যের সন্ধান মিলল। আর এই তাৎপর্যই গুপ্তধন গল্পটি ব্যঞ্জনা বা ইঙ্গিতবহ হয়ে উঠেছে

    See less
      • 0
  • 1
  • 4,917
  • 0
Answer
In: সারাংশ ও সারমর্ম, সাহিত্য

জন্মভূমি আজ কবিতার সারমর্ম | Jonmobhumi Aj Summary in Bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on September 22, 2020 at 2:18 am

    সারাংশ ও সারমর্ম আধুনিক বাস্তববাদী সমস্যা দীর্ন মানুষের কাছে প্রয়োজনীয় কবি যার কাছে সমাজ, দেশ, কাল ও সমাজের প্রতি সচেতনতাই প্রাধান্য পেয়েছে সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা "বেঁচে থাকার কবিতা" নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জন্মভূমি আজ কবিতা টি। এই কবিতাটিতে কবির স্বদেশের কাল ও সমাজ সচেতনতRead more

    সারাংশ ও সারমর্ম

    আধুনিক বাস্তববাদী সমস্যা দীর্ন মানুষের কাছে প্রয়োজনীয় কবি যার কাছে সমাজ, দেশ, কাল ও সমাজের প্রতি সচেতনতাই প্রাধান্য পেয়েছে সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা “বেঁচে থাকার কবিতা” নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জন্মভূমি আজ কবিতা টি।

    এই কবিতাটিতে কবির স্বদেশের কাল ও সমাজ সচেতনতার পরিচয় স্পষ্ট। সমাজের অন্যায় অবিচার যেখানেই দেখেছেন সেখানেই তাঁর কবিতার বাণী গর্জে উঠেছে। তাই তিনি উদ্বিগ্ন ভাবে ও মুক্তকণ্ঠে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। যুগ যুগ ধরে জগদ্দল পাথরের মতো দেশের মানুষের উপর চেপে বসে আছে দুঃখ দারিদ্র্যের কালো অন্ধকার। সেই অন্ধকার কে সরাতে হবে, তবে দেশের সার্বিক কল্যাণ সম্ভব হবে।

    কল্পনার জগত থেকে নেমে এসে কবি বাস্তবের মুখোমুখি দাঁড়াতে বলেছেন। দেশের মানুষের উন্নতির জন্য মাটি ও মানুষের দিকে তাকাতে হবে। দুঃখ এবং দুর্যোগ যে অন্ধকার বুকের উপর চেপে বসে আছে তাকে দূর করতেই হবে। ফলবান করে তুলতে হবে দেশের শুষ্ক মরূভূমির মত স্বদেশকে সেজন্য মাটি আর মানুষের মেলবন্ধনের দরকার । মাটি তো আগুনের মত হবেই তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলবান করে তুলতে হবে আর যদি তা না পারা যায় তবে দেশ মরুভূমিতে পরিণত হবে তাই দেশকে ভালবাসতে হলে দেশের মানুষকে, মাটি কে, জীব জন্তু ও গাছপালা কে ভালবাসতে হবে।

    See less
      • 1
  • 1
  • 21,252
  • 0
Answer
In: সাহিত্য

লিরিক্স : ঘুমপাড়ানী মাসি পিসি | Ghum parani mashi pishi lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 23, 2020 at 2:27 am

    ঘুমপাড়ানী মাসি পিসি ঘুমপাড়ানী মাসি পিসি, মোদের বাড়ি এসো। খাট নাই পালং নাই, চোখ পেতে বোসো। বাটা ভরা পান দেব, গাল ভরে খেও। খোকার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও।   This is a famous Bengali lullaby. Every mother in Bengal used to Sing this beautiful song to calm down their children or put them to sleepRead more

    ঘুমপাড়ানী মাসি পিসি

    ঘুমপাড়ানী মাসি পিসি,
    মোদের বাড়ি এসো।
    খাট নাই পালং নাই,
    চোখ পেতে বোসো।

    বাটা ভরা পান দেব,
    গাল ভরে খেও।
    খোকার চোখে ঘুম নাই,
    ঘুম দিয়ে যেও।

     

    This is a famous Bengali lullaby. Every mother in Bengal used to Sing this beautiful song to calm down their children or put them to sleep.

    Ghum parani mashi pishi lyrics in English font:

    Ghum parani mashi pishi
    Muder bari esho
    khat nai palong nai
    chokh pete bosho
    Bata vora pan debo
    Gal vore kheo
    Khokar choke ghum nei
    Ghum diye jeo

     

    See less
      • 0
  • 1
  • 39,935
  • 0
Answer
In: সাহিত্য

লিরিক্স : আয় আয় চাঁদ মামা | Aay Aay Chand Mama Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 23, 2020 at 2:42 am

    আয় আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুঁড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কাল গাইয়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।   Aay Aay Chand Mama Lyrics: Aay Aay Chand Mama Tip diye ja Chader kopale chand tip diye ja Dhan banleRead more

    আয় আয় চাঁদ মামা

    আয় আয় চাঁদ মামা
    টিপ দিয়ে যা
    চাঁদের কপালে চাঁদ
    টিপ দিয়ে যা।
    ধান ভানলে কুঁড়ো দেব
    মাছ কাটলে মুড়ো দেব
    কাল গাইয়ের দুধ দেব
    দুধ খাবার বাটি দেব
    চাঁদের কপালে চাঁদ
    টিপ দিয়ে যা।

     

    Aay Aay Chand Mama Lyrics:

    Aay Aay Chand Mama
    Tip diye ja
    Chader kopale chand
    tip diye ja
    Dhan banle kuro debo
    Mach katle muro debo
    Kalo gaiyer dudh debo
    Dudh khabar bati debo
    Chader kopale chand
    tip diye ja

    See less
      • 1
  • 1
  • 32,366
  • 0
Answer
In: সাহিত্য

ভারতবর্ষ কবিতা (শমীন্দ্র ভৌমিক) Shamindra Bhowmick Poem Bharatbarsha

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 16, 2020 at 3:53 pm

    ভারতবর্ষ শমীন্দ্র ভৌমিক এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঢেউ। এই তল্লাটে তারা ছাড়া আর মনিষ্যি নেই কেউ। হরে রে রে রে রে চিৎকার শুনে সবাই পগারপার। কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয়Read more

    ভারতবর্ষ

    শমীন্দ্র ভৌমিক

    এখানে তিনটে ওখানে তিনটে
    সেখানে তিনটে ঢেউ।
    এই তল্লাটে তারা ছাড়া আর
    মনিষ্যি নেই কেউ।
    হরে রে রে রে রে চিৎকার শুনে
    সবাই পগারপার।
    কেবল একটা হাবাগোবা ছেলে
    নাম ভুলে গেছে তার।
    তার দু চোখের দৃষ্টি কেমন
    স্বপ্নের মতো নীল।
    আমির খানের মুখের সঙ্গে
    একটু রয়েছে মিল।
    সবাই ধরল, মারল, বলল
    বল জয় সিয়ারাম।
    ছেলেটা বলল, রবীন্দ্রনাথ
    নজরুল ইসলাম।
    আরো একদল বলল, বল তো
    আল্লাহ আকবর,
    ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর।
    সবাই ধরল মারল বলল
    কোনখানে তোর ঘর?
    ছেলেটা বলল : ভারতবর্ষ।
    সরবমতির চর।

     

    Shamindra Bhowmick Poem Bharatbarsha:

    Bharatbarsha
    Shamindra Bhaumick

    Ekhane tinte Okhane tinte
    Sekhane tinte deu
    Ei tollate tara chara aar
    Monishiyi nei keu
    Hore re re re re chitkar shune
    Sobai pogarpaar
    Kebol ekta habaguba chele
    Naam bhule geche tar
    Tar duchoker dristi kemon
    Shopner moto nil
    Aamir khaner mukher songe
    Ektu royeche mil
    Sobai dhorlo, marlo, bollo
    Bol joy siyaram
    Cheleta bollo, Rabindranath
    Nazrul Islam
    Aro ekdol bollo, bol to
    Allahu Akbar
    Cheleta bollo, Dirijio ar Otish Dipankar
    Sobai dhorlo, marlo, bollo
    Kunkhane tor ghor?
    Cheleta bollo: Bharatbarsha
    Sarabmatir char

     

    See less
      • 0
  • 1
  • 10,301
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : মানচিত্র (দেবেশ ঠাকুর) Kobita Manchitra by Debesh Thakur

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 16, 2020 at 1:56 am

    মানচিত্র দেবেশ ঠাকুর ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেড পেনসিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকবো কি! লেড পেনসিলের শিস হাতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয় মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেনসিল বাবার জ্যাঠাইমা ছিRead more

    মানচিত্র
    দেবেশ ঠাকুর

    ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম
    প্রথম দিন একটা ধারালো লেড পেনসিল হাতে ধরিয়ে
    তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন
    আঁকবো কি!
    লেড পেনসিলের শিস হাতে ফুটে একেবারে রক্তারক্তি
    সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়
    আরও ভয় মানচিত্রে
    মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেনসিল

    বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপারের মেয়ে
    তাঁর একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত
    ‘ত’গো মানচিত্র বুঝি না মণি,
    রংপুর – কুষ্ঠিয়ারে ত রা কইস বিদেশ!
    আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে’?

    ঠাকুমার কাছে চোখ বুজে
    আব্বাসউদ্দিনের সেই পাখির গল্প শুনতাম,
    বগাকে দেখে বগী কাঁদে বগীকে দেখে বগা
    -আয় পাখি আমরা দুজনে
    গলা ধরাধরি করি কাঁদি লো নীরবে
    ঠাকুমা শুনিয়ে যেতেন
    নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক-ঝুনুক নূপুরের গান
    স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে
    বাড়ির পাশে আরশিনগরে যার বসত

    স্বদেশবাবু ভূগোল শিক্ষক,
    তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেনসিল দিয়ে
    একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে
    একটা রেখা চিরে গেল লালন – আব্বাসউদ্দিনের বুক,
    অন্য রেখাটা টানলাম গোলাম আলি, নসরৎ ফতে আলির
    হৃৎপিন্ডের পাশ দিয়ে

    আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী,
    তিনি তালিবান ছিলেন না , তবু ছিল চোখে পট্টি বাঁধা,
    আমরাও এখন বালুচ – পাখতুনদের কাছে
    পট্টি কিনে সযত্নে ঢেকে রেখেছি চোখ

    স্বদেশ স্যার,
    সবরমতির ঘরের দাওয়ায় কারা গায় রামধূন?
    গুজরাত আজ শমীবৃক্ষ কি!লুকোনো কালের তূণ?
    কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে
    একটা দশ বাই দশের বস্তি কি খুব বেশি!

    এখন আমরা স্বদেশ আঁকি তারকাঁটাতে
    আঁকতে আঁকতে হাতে আমার রক্তক্ষত
    স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেনসিল
    স্বদেশ মানে রক্তঝরা অবিরত!

    Manchitra by Debesh Thakur in English font:

    Mancitra
    Debesh Thakur

    Choṭobelay swadesababur kache bhugol partam
    Prtham din ekṭa dharalo leḍ pencil hate dhariye
    Tini amay bharatabarṣa aakte balechilen
    Aakbo ki!
    Leḍ pensiler sis hate phuṭe ekebare raktarakti
    se’i theke bhugole amar bhiṣhan bhoy
    Ar’o bhoy mancitre
    Manacitra mane’i amar kache dharalo leḍ pencil

    Babar jeṭha’ima chilen padmaparer meye
    Tar ekta nijashwa bhugol chilo tetallish theke aparibartita
    ‘ta’go manacitra bujhi na moṇi,
    Rangpur – kuṣṭhiyare tora kois bidesh!
    Amago baper baṛi bidesh hoy kemne’?

    Ṭhakumar kache chokh buje
    Abbas uddiner se’i pakhir golpa suntam,
    Bagake dekhe bagi kade bagike dekhe baga
    -aye pakhi amar dujane
    Gola dharadhari kori kadi lo nirabe
    Thakuma suniye jeten
    Nirmalendur se’i chand badani meyer runuk-jhunuk nupurer gaan
    Shopne khuje beṛatam se’i paṛsike
    Baṛir pashe arasinagare jaa basat

    Sbadesababu bhugol shikkok
    Tini sikhiyechilen sukko dharalo leḍ pencil diye
    Ekta nikhut Bharatabarṣa aakte
    Ekṭa rekha chire gelo Lalon – Abbas uddiner buke,
    onnyo rekhaṭa ṭanlam Gulam Ali, Nasaraṯ Fate alir
    Hr̥iṯpinḍer pash diye

    Afganistaner meye chilen Gandhari,
    Tini Taliban chilen na, tabu chil cokhe paṭṭi badha,
    Amara’o ekhan baluch – Phaktunder kache
    Paṭṭi kine sajatne ḍheke rekhechi chokh

    Swadesh Sir,
    Sabarmatir gharer daway kara gaay Ramdhanu?
    Gujarata aj Samibr̥ikka ki! Lukono kaler tuṇ?
    Kashmir theke kan’yakumarir bistirṇa e’i maṭite
    Ekṭa dash ba’i dasher basti ki khub beshi!

    Ekhan amar swadesh aaki tarkaṭate
    Aakte aakte hate amar raktakhata
    Swadesh mane katar beṛa leḍ pencil
    Swadesh mane raktajhora abiroto!

    See less
      • 0
  • 1
  • 4,693
  • 0
Answer
In: সারাংশ ও সারমর্ম, সাহিত্য

জয় গোস্বামীর নুন কবিতার বিষয়বস্তু | Nun Bengali Poem Summary?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on July 12, 2020 at 1:21 am
    This answer was edited.

    সারাংশ ও সারমর্মঃ জয় গোস্বামীর লিখিত ‘নুন’ কবিতা সমাজের খেটে খাওয়া, গরিব শ্রেণীর মানুষের কবিতা। কবিতায় স্থান পেয়েছে তাঁদের দুঃখের কথা, তাঁদের অভাবের কথা। এই মানুষদের বেশি চাওয়া পাওয়া নেই । তারা অল্পতেই খুশি তাঁদের নেই কোন অভিযোগ অনেক বেশি পাওয়ার। এদের জীবন অতি সাধারন তারা সম্পূর্ণ দিন পরিশ্রমRead more

    সারাংশ ও সারমর্মঃ

    জয় গোস্বামীর লিখিত ‘নুন’ কবিতা সমাজের খেটে খাওয়া, গরিব শ্রেণীর মানুষের কবিতা। কবিতায় স্থান পেয়েছে তাঁদের দুঃখের কথা, তাঁদের অভাবের কথা। এই মানুষদের বেশি চাওয়া পাওয়া নেই । তারা অল্পতেই খুশি তাঁদের নেই কোন অভিযোগ অনেক বেশি পাওয়ার। এদের জীবন অতি সাধারন তারা সম্পূর্ণ দিন পরিশ্রম করে যা উপার্জন করে তাহাতেই তাঁদের সংসার চলে। অনেকদিন তাঁরা অনেক কিছু ক্রয় করতে পারেনা তাদের আর্থিক অসচ্ছলতার কারণে তাঁদের বাড়ি ফিরতে হয় অনেক কিছু না নিয়ে।

    যদিও তাহারা অভাবে ভুগে কিন্তু তাদের নেশা থেমে থাকে না। আর্থিক ভাবে সচ্ছল না হলে তাঁদের বিলাসিতার ইচ্ছে হয়। তাঁদের ইচ্ছে হয় কখনো বা একটি গোলাপ ফুলের চারা লাগানোর কিন্তু লাগাবার জায়গাটা ও তাঁদের নেই।

    অভাবের টানে অনেক সময় তাদের ঠান্ডা ভাতে নুন টুকু ও জোটে না। তখনই শুরু হয় উৎপাত এবং এই উৎপাতের শব্দ শুনতে পায় সমস্ত পাড়ার মানুষ। কিন্তু ইহাতে তাঁদের কোন লজ্জা বোধ হয় না কারণ কেহই তাহাদের কথা ভাবে না। তাঁদের জীবন যাপনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা ও কেউই তাদের দেয়নি। তাই তাঁদের কাতর আবেদন যে তাদের নুনের ব্যবস্থা হোক। ‌ অর্থাৎ তাহাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব গুছিয়ে যাক।

    তাই এই কবিতায় নুন শুধুমাত্র একটি উদাহরণ, একটি উপলক্ষ। নুন হচ্ছে দরিদ্র, মধ্যবিত্ত মানুষের চাওয়া পাওয়ার প্রতীক। যেভাবে নুন বা লবন রান্নার জন্য একটি মৌলিক উপাধান সেইভাবে তাহাদের জীবনে দু বেলা দুমুটো  ভাত তাহাদের মৌলিক চাওয়া পাওয়া। কিন্তু সেইটুকু ও তাহাদের কপালে জুটেনা এবং এই মানুষদের তাহার ব্যবস্থা হউক এটা কেউ দেখে না । তাই নুন কবিতাটি দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অসচ্ছলতার প্রতীক।

    See less
      • 0
  • 1
  • 17,056
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : আমি (রবীন্দ্রনাথ ঠাকুর) Ami kobita by Rabindranath Tagore Lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 12, 2020 at 9:30 pm

    আমি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ- শ্যামলী স্থান - শান্তিনিকেতন, ২৯ মে, ১৯৩৬ আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে । আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে । গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর' , সুন্দর হল সে । তুমি বলবে এ যে তত্ত্বকথা , এ কবির বাণী নয় । আমি বলব, এ সত্য , তাইRead more

    আমি

    রবীন্দ্রনাথ ঠাকুর

    কাব্যগ্রন্থ- শ্যামলী

    স্থান – শান্তিনিকেতন, ২৯ মে, ১৯৩৬

    আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,
    চুনি উঠল রাঙা হয়ে ।
    আমি চোখ মেললুম আকাশে,
    জ্বলে উঠল আলো
    পুবে পশ্চিমে ।
    গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’ ,
    সুন্দর হল সে ।

    তুমি বলবে এ যে তত্ত্বকথা , এ কবির বাণী নয় ।
    আমি বলব, এ সত্য ,
    তাই এ কাব্য ।
    এ আমার অহংকার ,
    অহংকার সমস্ত মানুষের হয়ে ।
    মানুষের অহংকার – পটেই
    বিশ্বকর্মার বিশ্বশিল্প ।

    তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে–
    না, না, না—
    না-পান্না, না-চুনি, না-আলো,না-গোলাপ ,
    না-আমি, না-তুমি ।
    ও দিকে, অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা
    মানুষের সীমানায়,
    তাকেই বলে ‘আমি’ ।

    সেই আমি’র গহনে আলো – আঁধারের ঘটল সংগম,
    দেখা দিল রূপ, জেগে উঠল রস ;
    ‘না’ কখন ফুটে উঠে হল ‘হাঁ’ মায়ার মন্ত্রে ,
    রেখায় রঙে, সুখে দুঃখে ।।

    একে বোলো না তত্ত্ব–
    আমার মন হয়েছে পুলকিত
    বিশ্ব-আমির রচনার আসরে
    হাতে নিয়ে তুলি , পাত্রে নিয়ে রঙ ।।
    পণ্ডিত বলছেন—
    বুড়ো চন্দ্রটা , নিষ্ঠুর চতুর হাসি তার ,
    মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে
    পৃথিবীর পাঁজরের কাছে ।
    একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে ;
    মর্তলোকে মহাকালের নূতন খাতায়
    পাতা জুড়ে নামবে একটা শূন্য ,
    গিলে ফেলবে দিনরাতের জমাখরচ ;
    মানুষের কীর্তি হারাবে অমরতার ভান ,
    তার ইতিহাসে লেপে দেবে
    অনন্ত রাত্রির কালি ।

    মানুষের যাবার দিনের চোখ
    বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ ,
    মানুষের যাবার দিনের মন
    ছানিয়ে নেবে রস ।
    শক্তির কম্পন চলবে আকাশে আকাশে ,
    জ্বলবে না কোথাও আলো ।
    বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে ,
    বাজবে না সুর ।
    সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে
    নীলিমাহীন আকাশে
    ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।
    তখন বিরাট বিশ্বভুবনে,
    দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
    এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই -—
    ‘তুমি সুন্দর’ ,
    ‘আমি ভালোবাসি’ ।
    বিধাতা কি আবার বসবেন সাধনা করতে
    যুগযুগান্তর ধ’রে–
    প্রলয়সন্ধ্যায় জপ করবেন
    কথা কও, কথা কও’,
    বলবেন ‘বলো , তুমি সুন্দর’,
    বলবেন ‘বলো , আমি ভালোবাসি’?

     

    English Transliteration:

    Ami
    Rabindranath Tagore

    Aamari chetonar ronge panna holo shabuj
    Chuni uthlo ranga hoye.
    Ami chokh mellum aakashe,
    Jole uthlo aalo
    Pube poschime
    Golaper dike cheye bollum ‘sundor’
    Sundar holo se.

    Tumi bolbe e je tatwakotha, E kobir bani noy
    Ami bolbo, E shotto,
    Tai e kabbyo
    E amar ohongkar
    Ohongkaar somosto manusher hoye
    Manusher ohongkar- potei
    Bishwakormar biswashilpo

    Tatwagyani jop korechen nishashe proshashe
    Na, Na, Na-
    Na-Panna, Na-chuni, Na-alo, Na-golap
    Na-ami, Na-tumi
    O dike, Oshim jini tini shoyong korechen sadhona
    Manusher shimanay,
    Takei bole ami.

    Sei aamir gohone alo-Adharer ghotlo shongam
    Dekha dilo roop, Jege uthlo rosh;
    ‘Na’kokhon fute holo ‘ha’ mayar montre,
    Rekhar ronge, sukhe dukhe

    Eke bole na tatwa-
    Amar mon hoyeche pulokito
    Bishwa aamir rochonar aashore
    Hate niye tuli, patre niye rong
    Pondit bolechen-
    Buro chondrota, Nishtur hashi tar
    Mrityuduter moto guri mere aashche she
    Prithibir pajorer kache
    Ekdin debe chorom taan tar shagor porbote
    Motroloke mohakaler natun khatay

    Pata jure nambe ekta shunno
    File felbe din raater joma khoros
    Manusher Kirti harabe omorotar van
    Tar itihas lepe debe
    Ononto ratrir kali।

    Manushe r jabar diner chokh
    Bishwa theke nikiye debe rong
    Manusher jabar diner mon
    Chaniye nebe rosh
    Shaktir kompon cholbe akashe akashe
    Jolbe na kuthao aalo
    Binahin shovay jontrir aagun nachbe
    Bajbe na shur
    sedin kobittohin bidhata ek roben boshe
    Nilimahin akashe
    Baktitwa hara ostiter gonittatwa niye
    Takhan birat bishwabhubone,
    Dure Durante ananta oshongko loke lokantor e
    E bani dhonito hobe kunokhanei-
    Tumi sundor,
    Ami valobashi
    Bidhata ki abar aashben sadhona korte
    Jugjuganto dhore-
    Proloy sondhay jap korben
    Kotha ko, kotha ko;
    Bolben ‘bolo, tumi sundor’
    Bolben ‘bolo, ami valobashi’?

    See less
      • 1
  • 1
  • 42,666
  • 0
Answer
In: সাহিত্য

রবীন্দ্রসঙ্গীতঃ বিশ্ব সাথে যোগে যেথায় | Biswa Sathe Joge Jethay lyrics in Bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on July 2, 2020 at 1:55 am

    বিশ্ব সাথে যোগে যেথায় - রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও॥ নয়কো বনে, নয় বিজনে নয়কো আমার আপন মনে-- সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও॥ সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে-- সবার তুমিRead more

    বিশ্ব সাথে যোগে যেথায়

    – রবীন্দ্রনাথ ঠাকুর

    বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
    সেইখানে যোগ তোমার সাথে আমারও॥
    নয়কো বনে, নয় বিজনে নয়কো আমার আপন মনে–
    সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও॥

    সবার পানে যেথায় বাহু পসারো,
    সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
    গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে–
    সবার তুমি আনন্দধন,হে প্রিয়, আনন্দ সেই আমারও॥

    In English Font:

    Biswa Sathe Joge Jethay
    -Rabindranath Tagore

    Biswa sathe juge jethay biharo
    Seikhane jog tumar sathe amaro.
    Noyko bone, Noy bijone, noyko amar aapon monhan
    Sobar jethay aapon tumi, he prio sethay aapon amaro

    Sobar pane jethay bahu posharo
    Seikhanetei prem jagibe amaro
    Gupon prem roy na ghore, Aalor moto choriye pore
    Sobar tumi anandodhan, He prio, Aanando sei amaro.

     

     

    See less
      • 1
  • 1
  • 15,721
  • 0
Answer
In: সাহিত্য

রবীন্দ্রসঙ্গীত : বিশ্ববিদ্যাতীর্থ প্রাঙ্গন কর | Biswa Bidya Tirtha Prangana lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on July 1, 2020 at 3:27 am

    বিশ্ব বিদ্যা তীর্থ প্রাঙ্গন কর -রবীন্দ্রনাথ ঠাকুর -আনুষ্ঠানিক সংগীত বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে। বরপুত্রসংঘ বিরাজ’ হে । শুভসঙ্খ বাজ' বাজ হে। ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ’ জ্যোতিদীক্ষা । যাত্রিদল সব সাজ’ হে । দিব্যবীণা বাজ’ হে । বল জয়নরোত্তম পুরুষোত্তম , জয়তপস্বী রাজ হRead more

    বিশ্ব বিদ্যা তীর্থ প্রাঙ্গন কর

    -রবীন্দ্রনাথ ঠাকুর
    -আনুষ্ঠানিক সংগীত

    বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে।
    বরপুত্রসংঘ বিরাজ’ হে । শুভসঙ্খ বাজ’ বাজ হে।
    ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ’ জ্যোতিদীক্ষা ।
    যাত্রিদল সব সাজ’ হে । দিব্যবীণা বাজ’ হে ।
    বল জয়নরোত্তম পুরুষোত্তম , জয়তপস্বী রাজ হে।
    জয় হে, জয় হে, জয় হে, জয় হে,
    এস’ কর্মী, এস’ জ্ঞানী, এস’ জনকল্যাণধ্যানী,
    এস’ হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে ।।
    বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয়ে রাজ হে।


    In English Font:

    Biswa Bidya Tirtha Prangana

    Rabindranath Tagore

    Biswa bidya tirtha prangan kor, mohojjol aaj he
    Barputra sangha birajo he. Subha sankha bajo, bajo he.
    Ghana timirratrir chiroprotikka purna kor, loho jyotidikka.
    Jatridal shob shajo he, dibyobina bajo he.
    Bolo norojyottomo purushottomo, joyotapashi raj he.
    Esho karmi, esho gyani, Esho janakalyani,
    Esho tapashrajo he!
    Esho he Dhishakti shampad muktabondho shomaj he
    Birodhorme punnokorme biswahridoye raj he.

    See less
      • 0
  • 1
  • 7,776
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • দারিদ্র্য কবিতার মূলভাব ও আলোচনা | Daridro poem summary in Bengali
  • নারী কবিতার সারমর্ম ও মূলভাব | Nari poem summary in Bengali
  • সাম্যবাদী কবিতার বিষয়বস্তু ও মূলভাব | Samyabadi Poem Summary in Bengali
  • সারাংশ – বাংলার মুখ | Banglar Mukh Ami Dekhiachi Poem Summary in Bengali
  • জন্মভূমি আজ কবিতার সারমর্ম | Jonmobhumi Aj Summary in Bengali?
  • জয় গোস্বামীর নুন কবিতার বিষয়বস্তু | Nun Bengali Poem Summary?
  • তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা (শামসুর রহমান) কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | shadhinota tumi summary in bengali
  • সিঁড়ি (সুকান্ত ভট্টাচার্য ) কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | bengali poem siri summary
  • রানার (সুকান্ত ভট্টাচার্য ) কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | ranar poem summary in bengali
  • বনলতা সেন কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | bonolota sen poem explanation in bengali
  • কবিতা: হাওয়ার রাত (জীবনান্দ দাস) সারমর্ম ও বিষয়বস্তু | windy night poem by jibanananda das summary
  • আবার আসিব ফিরে কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | abar asibo phire poem summary in bengali
  • আবার আসিব ফিরে সারাংশ | abar asibo phire poem summary
  • রাস্তা কারো একার নয় কবিতার সারাংশ | Rasta Karo Ekar Noy Poem Summary in Bengali?
  • আঠারো বছর বয়স কবিতার সারমর্ম | Atharo Bochor Boyosh Poem Summary in Bengali?
  • অমলকান্তি কবিতার সারমর্ম বিষয়বস্তু | Amalkanti Poem Summary in Bengali?
  • ভোরাই (সত্যেন্দ্রনাথ দত্ত) সারাংশ ও মূলভাব | Bhorai Poem Summary in Bengali?
  • Mountain and Squirrel কবিতার বাংলা সারাংশ ও মূলভাব | Fable Poem Summary in Bengali?
  • রূপসী বাংলা কবিতার সারমর্ম ও বিষয়বস্তু | ruposhi bangla poem summary
  • বনলতা সেন কবিতার সারাংশ ও মূলভাব | bonolota sen kobita summary in bengali
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add