পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত) পাল্কী চলে ! পাল্কী চলে ! গগন-তলে আগুণ জ্বলে ! স্তব্ধ গাঁয়ে আদুল্ গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা ! ময়রা মুদি' পাটায় ব'সে ঢুলচে ক'সে ! দুধের চাঁছি শুষ্ ছে মাছি, উড়ছে কতক ভন্ ভনিয়ে আস্ ছে কারা হন্ হনিয়ে ? হাটের শেষে রুক্ষ বেশে ঠিক্ দুপুরে ধায় হাটুরে ! কুকুর গুলোRead more
পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত)
পাল্কী চলে !
পাল্কী চলে !
গগন-তলে
আগুণ জ্বলে !
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা !
ময়রা মুদি’
পাটায় ব’সে
ঢুলচে ক’সে !
দুধের চাঁছি
শুষ্ ছে মাছি,
উড়ছে কতক
ভন্ ভনিয়ে
আস্ ছে কারা
হন্ হনিয়ে ?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক্ দুপুরে
ধায় হাটুরে !
কুকুর গুলো
শুঁকছে ধুলো,-
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ
ঢুকছে গরু
দোকান-ঘরে,
আমের গন্ধে
আমোদ করে !
পাল্কী চলে,
পাল্কী চলে-
দুল্ কি চালে
নৃত্য তালে !
ছয় বেহারা,-
জোয়ান তারা,-
গ্রাম ছাড়িয়ে
আগ্ বাড়িয়ে
নাম্ ল মাঠে
তামার টাটে !
তপ্ত তামা,-
যায় না থামা,-
উঠ্ ছে আলে
নাম্ ছে গাড়ায়,-
পাল্কী দোলে
ঢেউয়ের নাড়ায় !
ঢেউয়ের দোলে
অঙ্গ দোলে !
মেঠো জাহাজ
সাম্ নে বাড়ে,-
ছয় বেহারার
চরণ-দাঁড়ে !
কাজ্ লা সবুজ
কাজল প’রে
পাটের জমি
ঝিমায় দূরে !
ধানের জমি
প্রায়সে নেড়া,
মাঠের বাটে
কাঁটার বেড়া ।
‘সামাল’ হেঁকে
চল্ ল বেঁকে
ছয় বেহারা,-
মর্দ তারা !
জোর হাঁটুনি
খাট্ নি ভারি;
মাঠের শেষে
তালের সারি ।
তাকাই দূরে,
শূন্যে ঘুরে
চিল্ ফুকারে
মাঠের পারে ।
গরুর বাথান-
গোয়াল-থানা,-
ওই গো ! গাঁয়ের
ওই সীমানা !
বৈরাগী সে,-
কণ্ঠী বাঁধা,-
ঘরের কাঁথে
লেপছে কাদা;
মট্ কা থেকে
চাষার ছেলে
দেখ্ ছে,-ডাগর
চক্ষু মেলে !
দিচ্ছে চালে
পোয়াল গুছি;
বৈরাগীটির
মূর্তি শুচি |
পের্ জাপতি
হলুদ বরণ,-
শশার ফুলে
রাখছে চরণ !
কার বহুরি
বাসন মাজে ?
পুকুর ঘাটে
ব্যস্ত কাজে;-
এঁটো হাতেই
হাতের পোঁছায়
গায়ে মাথার
কাপড় গোছায় !
পাল্কী দেখে
আস্ ছে ছুটে
ন্যাংটা খোকা,-
মাথায় পুঁটে !
পোড়োর আওয়াজ
যাচ্ছে শোনা,-
খোড়ো ঘরে
চাঁদের কোণা !
পাঠশালাটি
দোকান-ঘরে,
গুরু মশাই
দোকান করে !
পোড়ো ভিটের
পোতার ‘পরে
শালিক নাচে,
ছাগল চরে ।
গ্রামের শেষে
অশথ-তলে
বুনোর ডেরায়
চুল্লী জ্বলে;
টাট্ কা কাঁচা
শাল-পাতাতে
উড়ছে ধোঁয়া
ফ্যান্ সা ভাতে ।
গ্রামের সীমা
ছাড়িয়ে, ফিরে
পাল্কীমাঠে
নাম্ ল ধীরে;
আবার মাঠে,-
তামার টাটে,-
কেউ ছোটে, কেউ
কষ্টে হাঁটে;
মাঠের মাটি
রৌদ্রে ফাটে,
পাল্কী মাতে
আপন নাটে !
শঙ্খ-চিলের
সঙ্গে, যেচে-
পাল্লা দিয়ে
মেঘ চলেছে !
তাতারসির
তপ্ত রসে
বাতাস সাঁতার
দেয় হরষে !
গঙ্গা ফড়িং
লাফিয় চলে
বাঁধের দিকে
সূর্য ঢলে ।
পাল্কী চলে রে !
অঙ্গ ঢলে রে !
আর দেরী কত ?
আরো কত দূর ?
‘আর দূর কি গো ?
বুড়ো-শিবপুর
ওই আমাদের;
ওই হাটতলা
ওরি পেছুখানে
ঘোষেদের গোলা ।
পাল্কী চলে রে,
অঙ্গ টলে রে;
সূর্য ঢলে,
পাল্কী চলে !
In English Font:
Palikr Gaan
Satyendranath Dutta
Palki chole!
Palki chole!
Gagan-tore
Aagun-jole!
Stabda gaye
Aadul gaye
jacche kara
Rodre Shara!
Moyra Mudi
Patay boshe
Dhulche koshe!
Duder chachi
Shushche machi,
Urche kotok
Von voniye
Aashche kara
Hon honiye?
Hater seshe
Rukko beshe
Thik dupure
Dhay hature!
Kukur gulo
Shukche dhulo,
Dhukche keho
klanto deho
Dukche garu
Dukan ghore
Aamer gondhe
aamod kore!
Palki Chole,
Palki chole-
Dulki chale
Nrityo tale!
Choy behara,
Jowan tara,
Gram chariye
Aag bariye
Namlo mathe
Tamar tate!
Tapta tama,
Jay na thama,
Uthche Aale
Namche guray
Palki dule
Deuyer naray!
Deauyer dule
Anga dule!
Metho jahaj
Shamne bare
Choy beharay
Charan-dare!
Kajla sabuj
Kajol pore
Pater jomi
Jhimay dure!
Dhaner jomi
Prayoshe nera,
Mather bate
Katar bera.
Shamal heke
Chollo beke
choy behara,
Mordo tahara!
Jor hatuni
Khatuni bhari;
mater seshe
Taler sari.
Takai dure
Shunno ghore
Chil fukare
Mather pare.
Garur bathan-
Guwal thana,
Oi go! gayer
Oi Shimana
Boiragi Se,
Konthi badha,
Ghorer kathe
Lepche kada;
Motka theke
Chashar chele
Dekche dagor
Chokku mele!
Dicche chale
Peyal guchi;
Boiragitir
murti shuchi.
Projapoti
Halud baran,
Soshar ful
Rakche charan!
Kar bahuri
Bashche maje?
Pukur ghate
Besto kaje;
Eto hatei
hather puchay
Gaye mathar
Kapor guchay
Palki dekhe
Aashche chute
Negta kokha,
Mathay pute!
Paror aawaj
Jacche shuna,
Kharo ghore
Chader kona!
Pathshalati
Dukan ghore,
Guru moshai
Dukan kore!
Poro viter
Putar pore
Shalik nache
chagol chore.
Gramer seshe
Oshoth-tole
Bunor deray
Chulli jole;
Tatka kacha
Shal patate
Urche dhuwa
fansha bhate.
Gramer shima
chariye, fire
Palki mathe
namlo dhire;
Abar mathe,
Tamar tate,
Keu chute, keu
koste hate;
Mater mathi
roudre fate
palki mate
Apon nate!
Sankha Chiler
Songe jeche
palla diye
megh choleche!
Tatarashir
tapta roshe
Batash shatar
Dey horshe!
Gonga foring
lafiye chole
bader dike
Surja dhole.
Palki chole re!
anga dole re!
Aar deri koto?
Aar koto dur?
Buro shibpur
Oi amader;
Oi Hattola
Ori pichukhane
gosheder gola
Palki Chole re!
Anga Dole re;
Surja dole
palki chole!
এক কোটি বছর তোমাকে দেখি না -মহাদেব সাহা এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাRead more
এক কোটি বছর তোমাকে দেখি না
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
In English Font:
Ek kuti bachor tomake deki na
Mohadeb Saha
Ek kuti bochor hoy tumake dekhi na
See lessEkbar tumake dekhte pabo
Ei nishchoyotatuku pele-
Bidyashagarer moto amio shatre par
Hobo bhora damodor
Koyek hajar bar pari debo English Channel;
Tumake ektibar dekhte pabo etuku bhorosha pele
Onayashe dingabo ei karar prachir,
chute jabo nagrajjye patalpurite
Kingba bumaru biman ura
Shankito shohore.
Jodi jani ekbaar deka pabo tahole uttopto marubhumi
Onayashe hete pari debo,
Katatar dingabo sohoje, loklojja jhere muche
Fele jabo je kuno shovai
Kingba parke o melay;
Ekbar deka pabo shudhu ei aashash pele
Ek prithibir Etuku durotto
Ami obolilakrome pari debo
Tumake dekechi kobe, sei kobe, Kuno brihospotibar
Aar ek kuti bochor hoy tumake dekhi na.