Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

রচনা

20 Followers
104 Answers
102 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: রচনা

নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী | Essay on nelson mandela in bengali language | nelson mandela paragraph in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 8:02 pm

    নেলসন ম্যান্ডেলা ভূমিকা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ও মহান রাষ্ট্রনায়কদের একজন হলেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার জাতির পিতা ও সাবেক প্রেসিডেন্ট। বিশ্ববাসীর কাছে তিনি এক মহান অবিসংবাদিত নেতা ও বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ। তিনি বর্ণবাদ নির্মূল তথা জাতীয় ঐক্যের জন্য সারাজীবন সংগ্রামRead more

    নেলসন ম্যান্ডেলা

    ভূমিকা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ও মহান রাষ্ট্রনায়কদের একজন হলেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার জাতির পিতা ও সাবেক প্রেসিডেন্ট। বিশ্ববাসীর কাছে তিনি এক মহান অবিসংবাদিত নেতা ও বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ। তিনি বর্ণবাদ নির্মূল তথা জাতীয় ঐক্যের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার অক্লান্ত সংগ্রামের ফলেই অবহেলিত ও নিপীড়িত মানুষ স্বাধীনতা, সাম্য ও মুক্তির স্বাদ পেয়েছে।

    নেলসন ম্যান্ডেলার জন্ম ও শৈশবকাল: নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার উমতাতু প্রদেশের এমভাজো গ্রামে টেম্বু রাজবংশে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হেনরি ম্যান্ডেলা, মায়ের নাম নোসেকেনি ফ্যানি। তার ডাকনাম ‘রোরিহ্লাহ্লা’ যার অর্থ ‘গাছের ডাল ভাঙে যে’ অর্থাৎ সমস্যা সৃষ্টিকারী, উপদ্রবকারী বা দুষ্টু ছেলে। দক্ষিণ আফ্রিকানদের কাছে তিনি মাদিবা নামে বেশি পরিচিত। তবে পূর্বপুরুষদের নাম অনুযায়ী তার পদবি ম্যান্ডেলা। ম্যান্ডেলার দাদা ছিলেন একজন রাজা এবং বাবা ছিলেন টেম্বু উপজাতির গোত্রপ্রধান। জন্মের ৮ বছর বয়সেই তিনি বাবাকে হারান। পরে তার গোত্র প্রধানের পরিচর্যায় বড় হন। তার শৈশবকাল কাটে নানার বাড়িতে। তিনিই তার পরিবারের প্রথম সদস্য যিনি স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলে পড়ার সময় তার শিক্ষিকা মদিঙ্গানে তার ইংরেজি নাম রাখেন “নেলসন”।

    ম্যান্ডেলার শিক্ষাজীবন: স্কুল থেকে পাশ করার পর ম্যান্ডেলা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ আর্টস কোর্সে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের শেষে ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে ছাত্র সংসদের ডাকা আন্দোলনে জড়িয়ে পড়েন। তাই কর্তৃপক্ষ তাকে শাস্তি হিসেবে ফোর্ট হেয়ার থেকে বহিষ্কার করেন। পরবর্তীকালে জোহানেসবার্গের আইনী প্রতিষ্ঠান উইটকিন সিডেলস্কি অ্যান্ড এডেলম্যানে কেরানি হিসেবে যোগ দেন। এই প্রতিষ্ঠানে কাজ করার সময় তিনি ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার দূরশিক্ষণ কার্যক্রমের অধীনে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ইউনিভার্সিটি অফ উইটওয়াটার স্ট্যান্ড থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। এসময়ে তিনি জোহানেসবার্গের উত্তর দিকের শহর আলেক্সান্ডিয়াতে বাস করতেন।

    রাজনৈতিক জীবন: নেলসন ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই ১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করেন। তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু সিসুলু, অলিভার টাম্বার মতো তরুণ, বুদ্ধিদীপ্ত ও নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মীদের একত্র করে এএনসিকে পুরোপুরি আন্দোলনমুখী দলে পরিণত করেন। ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকান নির্বাচনে বর্ণবাদে বিশ্বাসী ও বিভিন্ন জাতিকে আলাদা করার পক্ষপাতি আফ্রিকানদের দল ন্যাশনাল পার্টি জয়লাভ করে। ন্যাশনাল পার্টির ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ম্যান্ডেলা সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজনৈতিক জীবনের প্রথমভাগে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর দর্শন দ্বারা প্রভাবিত হন। তিনি প্রথম থেকেই অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন। ১৯৫২ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৫৫ সালে জনগণের সম্মেলনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

    বর্ণবাদবিরোধী আন্দোলন: ১৯৫৫ সালে নেলসন ম্যান্ডেলা জনগণের সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের মূল ভিত্তি হিসেবে ‘স্বাধীনতার সনদ’ বা ‘মুক্তি সনদ’ প্রনয়ণ করেন। ১৯৫২ সালের অসহযোগ আন্দোলনের কারণে ম্যান্ডেলাকে কমিউনিস্ট দমন আইনে অভিযুক্ত করা হয়। তার সকল প্রকার সভা-সমাবেশ ও ছয় মাস পর্যন্ত জোহানেসবার্গের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়। এরপর ম্যান্ডেলা এএনসির নতুন সাংগঠনিক পরিকল্পনা তৈরি করেন এবং কৃষ্ণাঙ্গ পরিচালিত প্রথম আইন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার ১৯৫৬ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলাসহ ১৫৬ জন বর্ণবাদবিরোধী কর্মীকে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার করে। সুদীর্ঘ ৫ বছর (১৯৫৬-৬১) ধরে মামলা চললে পরে সব আসামী নির্দোষ প্রমাণিত হয় এবং ১৯৬১ সালে সবাইকে মুক্তি দেয়া হয়। ঐ বছর ম্যান্ডেলা এএনসির সশস্ত্র অঙ্গসংগঠন ‘উমখান্তো উই সিমওয়ে’ অর্থাৎ ‘দেশের বল্লম’ এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বর্ণবাদবিরোধী সরকার ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তর্ঘাতী ও চোরাগোপ্তা হামলার পরিকল্পনা ও সমন্বয় করেন। এতে বর্ণবাদী সরকার পিছু না হটলে প্রয়োজনবোধে গেরিলা যুদ্ধে যাবার জন্যও পরিকল্পনা করেন।

    সংগ্রামী জীবন: দক্ষিণ আফ্রিকার সরকারের দীর্ঘদিন ধরে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংস আন্দোলন সফল হবে না বলে ম্যান্ডেলা সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়ে ছিলেন। বর্ণবাদভিত্তিক আন্দোলনের কারণে ১৯৬২ সালের ৫ আগস্ট ম্যান্ডেলাকে গ্রেফতার করে জোহানেসবার্গের দূর্গে আটকে রাখা হয়। ১৯৬১ সালে শ্রমিক ধর্মঘটে নেতৃত্বদান এবং বেআইনীভাবে দেশের বাইরে যাবার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। ১৯৬২ সালের ২৫ অক্টোবর এই দুই অভিযোগে তাকে ৫ বছরের কারাদ- দেয়া হয়। এর দুই বছর পর ১৯৬৪ সালের ১১ জুন ম্যান্ডেলার বিরুদ্ধে এএনসির সশস্ত্র সংগ্রামে নেতৃত্বদান এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। পরে পাঠানো হয় কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে।

    ম্যান্ডেলার কারাজীবন: ম্যান্ডেলার কারাবাস শুরু হয় রোবেন দ্বীপে। এখানে তিনি তার ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান। এখানে ম্যান্ডেলা ডি গ্রুপের অর্থাৎ সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত বন্দীদের তালিকায় ছিলেন। তাকে মাত্র দুই মিটার চওড়া ও আড়াই মিটার লম্বা একটি প্রকৌষ্টে রাখা হয়েছিল এবং শোয়ার ব্যবস্থা ছিল মেঝেতে। তাকে প্রতি ৬ মাসে একটি মাত্র চিঠি দেয়া হত এবং একজন মাত্র দর্শনার্থীর সাথে দেখা করার অনুমতি দেয়া হত। ম্যান্ডেলাকে লেখা চিঠি কারাগারের সেন্সর কর্মীরা অনেকদিন আটকে রাখত এবং অনেক জায়গায় কালি দিয়ে অপাঠযোগ্য করে দিত। ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রোবেন দ্বীপের কারাগার থেকে পোল সমুর কারাগারে স্থানান্তর করা হয়। পরে ১৯৮৮ সালে তাকে ভিক্টর ভার্সটার কারাগারে নেয়া হয়। মুক্তির আগ পর্যন্ত এ কারাগারেই বন্দী ছিলেন ম্যান্ডেলা।

    কারাগার থেকে মুক্তি: ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার তদানিন্তন রাষ্ট্রপতি পি ডব্লিউ বোথা শর্তসাপেক্ষে মুক্তি দিতে চাইলে ম্যান্ডেলা তা নাকচ করেছিলেন। পরবর্তীতে তাঁর মুক্তির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উপর চাপ বাড়তে থাকে। ১৯৮৯ সালে রাষ্ট্রপতি বোথা হৃদরোগে আক্রান্ত হয়ে পদ থেকে সড়ে দাঁড়ান এবং ফ্রেডেরিক উইলেম ডি ক্লার্ক তার স্থলাভিষিক্ত হন। রাজনৈতিক এই পটপরিবর্তনের পরেই ডি ক্লার্ক ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে ম্যান্ডেলাকে মুক্তি দেয়ার ঘোষণা দেন।

    দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: কারামুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন। ১৯৯৩ সালের এপ্রিল মাসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা ক্রিস জানিকে হত্যার ফলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে ছিল। তখন ম্যান্ডেলা রাষ্ট্রপতি না থাকা স্বত্ত্বেও রাষ্ট্রপতি সুলভ ভাষণে দেশবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ জানান। এই সময় তিনি সরকারের সাথে বর্ণবাদ অবসানের লক্ষ্যে আলোচনায় বসেন। এই শান্তি আলোচনা ফলপ্রসূ হলে ১৯৯৪ সালে দেশের ইতিহাসে প্রথমবারের মত সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিকভাবে বিপুল ভোটে জয়ী হয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন ম্যান্ডেলা। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

    পুরস্কার ও সম্মান: ম্যান্ডেলাকে শত শত পুরস্কার ও সম্মানে ভূষিত করা হয়েছে। গত চার দশকে ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৯০ সালে ভারত সরকার তাকে ভারতরত্ম উপাধিতে ভূষিত করে। তিনি কানাডার সম্মানজনক নাগরিকত্ব, ব্রিটিশ লেবার পার্টি ও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের সম্মানজনক সদস্য হিসেবে সম্মান লাভ করেন। এছাড়া একটি পারমানবিক কনার নাম রাখা হয়েছে ম্যান্ডেলা পার্টিকল। একটি প্রাগৈতিহাসিক কাঠঠোকরা ও একটি অর্কিডের নামকরণও হয়েছে তার নামে। জাতিসংঘ ২০০১ সালে তার জন্ম দিন ১৮ জুলাইকে প্রতিবছর ম্যান্ডেলা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

    বিদায় বেলা/ম্যান্ডেলার অন্তিমকাল/মৃত্যু: রোবেন দ্বীপের নোংরা কারা প্রকোষ্টে থাকার সময় ম্যান্ডেলার শরীরে বাসা বাধে মরণব্যাধি যক্ষ্মা। শেষ বয়সে তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। দীর্ঘ তিন মাস প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে থাকার পর জোহানেসবার্গের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ৫ ডিসেম্বর তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ১০ দিন ধরে রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ায় নানা অনুষ্ঠান সম্পন্ন করার পর ১৫ ডিসেম্বর ইস্টার্ন কেপ প্রদেশের নিজ গ্রাম কুনুতে পারিবারিক সমাধিতে তাকে সমাহিত করা হয়।

    উপসংহার: বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস নেলসন ম্যান্ডেলা। তাঁর অহিংস রাজনীতির আদর্শ ও বর্ণবাদীবিরোধী সংগ্রাম তাকে অনন্তকাল ধরে পৃথিবীবাসীর হৃদয়ে চিরঞ্জীব, চিরস্মরণীয় করে রাখবে। একটি কল্যাণকর ও ন্যায়নিষ্ঠ জাতি গড়ার ক্ষেত্রে তার মূল্যবোধ, ত্যাগ ও সংগ্রাম উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    See less
      • 0
  • 1
  • 2,450
  • 0
Answer
In: রচনা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী ও বাংলা সাহিত্যে তার অবদান | sarat chandra chattopadhyay biography in bengali language pdf

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 27, 2020 at 2:55 am

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী ও বাংলা সাহিত্যে তার অবদান ভূমিকা : কোন জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠ মানদণ্ড তার কবি ও সাহিত্যিক। তারাই মানবসভ্যতার আলােকস্তম্ভ। তাদের সৃষ্টি মানুষকে জ্ঞান ও আনন্দ দেয়। সাহিত্যিকরা দেশকালের উর্ধ্বে, তারা বিশ্বমানবের মঙ্গলদৃত। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ইRead more

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী ও বাংলা সাহিত্যে তার অবদান

    ভূমিকা : কোন জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠ মানদণ্ড তার কবি ও সাহিত্যিক। তারাই মানবসভ্যতার আলােকস্তম্ভ। তাদের সৃষ্টি মানুষকে জ্ঞান ও আনন্দ দেয়। সাহিত্যিকরা দেশকালের উর্ধ্বে, তারা বিশ্বমানবের মঙ্গলদৃত। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই আমার প্রিয় সাহিত্যিক যখন বঙ্কিম যুগ প্রায় অস্তমিত আর বাঙ্গালা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ তাঁর প্রতিভা দীপ্তিতে ভাস্কর তখন বাংলার সাহিত্য গগনে আবির্ভাব আমার প্রিয় সাহিতিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।

    জন্ম ও বংশ পরিচয় : ১৮৭৬ সালে শরৎচন্দ্র হুগলী জেলার দেবানন্দপূরে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভূবন মােহিনা দেবী। শরৎচন্দ্রের শৈশব ও কৈশােরকাল অতিবাহিত হয় বিহারের ভগলপুরে মামার বাড়িতে। সেখানেই তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হন কিন্তু এফ. এ. পরীক্ষার ফি দিতে অপারক হওয়ায় এখানেই তার পড়ার ইতি পড়ে।

    প্রথম শ্রেণীর সাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র : যে কথা সাহিত্যে আছেন বলিষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর , আর আছেন শ্রেষ্ঠ সাহিত্যিক/উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাণিক বন্দোপাধ্যায় র মতাে সুনাম ধন্য লেখক/উপন্যাসিক সে জায়গায় শরৎচন্দ্রকে প্রিয় রূপে দেখাতে গেলে সে স্বাভাবিক ভাবে কথা উঠতেই পারে।কিন্তু শরৎসাহিত্য জগৎ আমাদের পরিচিত মৃত্তিকার জগৎ। এ জগতের প্রতিটি মানুষই আমাদের মতাে সুখকান্না, পতন, প্রেম, অশ্রু হাহাকার আলােড়নে বিলোড়ণে উচ্ছ্বসিত। তারা সমাজে অবহেলিত, বঞ্চিত, শােষিত, অত্যাচারিত- যাদের বুক ফটে তবুও মুখ না। শরৎচন্দ্র তাদের কথাই বলে গেছেন। তাইতাে শরৎচন্দ্র বাংলার সবচেয়ে দরদী ও জীবনরস পরিবেশনের রসিক লেখক/সাহিত্যিক/উপন্যাসিক।

    সাহিত্য চর্চার সুচনা ও সাহিত্য সম্ভার : মাত্র চৌদ্দবছর বয়সেই শরৎচন্দ্র ‘কাশীনাথ’ নামে একখানি উপন্যাস রচনা করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে তিনি মন্দির নামক গল্প লিখে কুন্তলীন পুরস্কার লাভ করেন। তারপর ১৯০৭ খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় শরৎচন্দ্র অনিলা দেবী ছদ্ম নামে বড়দিদি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করে সাহিত্য ক্ষেত্রে পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেন। তার রচিত ‘বিন্দুর ছেলে’, ‘রামের সুমতি’ পরিণত গল্প ও ‘দেবদাস’, ‘বিপ্রদাস’, ‘দেনা পাওনা’, পথের দাবী’, ‘দত্তা’, ‘গৃহদাহ’, ‘মেজদিদি’ প্রভৃতি উপন্যাস মানুষের স্নেহ-প্রীতি, কোমল হৃদয় বৃত্তি এবং চিরন্তন মানবিক দুর্বলতার বিষয় নিয়ে রচিত। সে জন্য এ সকল রচনা সহজেই পাঠকের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। একমাত্র তার সাহিত্যেই আছে অসহায়, বঞ্চিত, নির্যাতিত মানবাত্মার প্রতি সমবেদনা। সমাজ জীবনে ঘাত-প্রতিঘাত উত্থানপতনের মধ্যে বিচিত্র নর-নারীর বৈচিত্র্যময় রূপের কত বিপুল পরিচয় যে শরৎসাহিত্যে ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই।

    শরৎ সাহিত্যে বাস্তবতার প্রতিভা : শিল্পী বা সাহিত্যিক ভগবানের মতাে তার শিল্পের রাজ্যে সকলের প্রতিই তিনি সত্যের দৃষ্টিতে চেয়ে থাকেন। তবে সামাজিক, মানুষ হিসেবে বিশেষ বিশেষ করুণ চিত্রের প্রতি তার সহানুভূতি বিশেষভাবে প্রকট। এ জন্য তার গল্প বা উপন্যাসে দরিদ্রের প্রতি অসীম মমতা ছিল। সেকালে ম্যালেরিয়াপীড়িত, কলেরা-অধ্যষিত অনাহারে অর্ধহারে ধীরে ধীরে মৃত্যুর দেশে উপনীত হওয়া মানুষগুলিকেই তিনি গভীর ভাবে ভালােবেসে ছিলেন। তাই শহর অপেক্ষা গ্রামের মানুষের প্রতি ছিল তার সহানুভূতি অতি প্রবল।

    শরৎসাহিত্যে নারী : শরৎ সাহিত্যে নারীকে উচ্চস্থানে বসানাে হয়েছে। পুরুষ-প্রধান সমাজে নারীর উপর যে অত্যাচার চলছে সে বিষয়ে তিনি যে সচেতন ছিলেন তাতে কোন সন্দেহ নেই। নারী শুধু যে স্বামীর ভােগ্য বস্তু, সম্পদ বা Commodity, এর বিরুদ্ধে তিনি সােচ্ছার হয়েছেন। পুরুষদের মতাে নারীও যে রক্ত মাংসে গড়া মানুষ এ কথা শরৎচন্দ্রের মতাে জোরের সঙ্গে তখন পর্যন্ত আর কেউ বলেননি। তার উপন্যাসে অবহেলিত, অপমানিত, বঞ্চিত নায়িকা অল্প স্নেহ, ভালবাসায়, বাৎসল্যে বাঙ্গালীর গাহস্থ জীবনের কেন্দ্রে রাজেন্দ্রানী, অন্নপূর্ণার ন্যায় নারী যে বেশি। পরিমাণে দেখা গিয়েছে তা শরৎচন্দ্রের যে কোন গল্প বা উপন্যাসে সহজেই প্রত্যক্ষ করা যায়। রামের সমতি’তে নারায়ণই সর্বেসর্বা, ‘বিন্দুর ছেলে’তে বিন্দর দাপটে পরিবারের প্রতিটি নারী-পুরুষ নিম্প্রত হয়েছে। তার শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্তে রাজলক্ষ্মী পুরুষ সমাজকে শাসন করছে।

    শরৎ সাহিত্যে প্রেম : পৃথিবীতে সকল অধিকারের উৎসই যে প্রেম এ কথাটি শরৎচন্দ্র একবারও আমাদিগকে ভুলতে দেননি। ‘আনন্দমঠ’ উপন্যাসে জীবনানন্দের মতো লম্পট হৃদয়হীন জমিদার শেষপর্যন্ত ভালোবাসায় নিজেকে আত্মসমর্পণ করেছেন। শরৎসাহিত্যে অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ এবং নারীকে শুধু ভালোবাসার মধ্যেই স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছে। আর যেখানে তাদের দুঃখ, যন্ত্রণা, বিরহ প্রবল হয়ে উঠেছে সেখানেই দেখা গেছে যে তারা পারস্পরিক ভালোবাসা হতে বিচ্যুত। আমাদের মনে হয় চৈতন্যদেবের মত শরৎচন্দ্র হয়তো বক্তব্য ছিল যে ভালবাসায় মানুষের চরম পুরুষার্থ। কেননা এর মধ্যে নর নারী নিজেকে মহৎ করে তোলে।

    শরৎ সাহিত্যে বালক ও কিশাের চরিত্র : শরৎচন্দ্র বালক ও কিশোরদের মনের গহনে অবলীলাক্রমে ডুব দিতে পেরেছিলেন। ‘মেজদিদি’ উপন্যাসের অসহায়, দরিদ্র, সম্বলহীন নিরুপায় বিধবার একমাত্র সন্তান ১৪ বছরের কেষ্টর সাথে ‘বিন্দুর ছেলে’ গল্পের ‘অরণ্য’ অথবা অকাল পক্ক নরেন একই জীবন্ত সত্তা নিয়ে সমুপস্থিত। কলমের দু-একটি আঁচড়ে এই বালক ও কিশাের গুলির মান-অভিমান অথবা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিতুগুলি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা দেখলে অবাক লাগে, ‘রামের সমতির রামের ছেলে মনুষী ‘শ্রীকান্ত’ উপন্যাসের কিশাের শ্রীকান্ত, চন্দ্রনাথ, সতীশ এবং অন্যান্য বেপরােয়া বালক গুলির কথা খুব সহজে ভুলা যায় না। কিশাের ইন্দ্রনাথ চরিত্রটি তার এক অনবদ্য সৃষ্টি।

    শরৎ সাহিত্যে ভাষা : বস্তুত শরৎচন্দ্রের হাতে সহজ-সরল লােক চলিত ভাষার সঙ্গে আবেগ যুক্ত হয়ে এটি এমন হৃদয়গ্রাহী হয়ে উঠেছে যে পড়ামাত্র মর্মের ভিতরে গিয়ে সাড়া জাগায়। শরৎচন্দ্রের জন হৃদয় জয়ের অন্যতম কারণ এই সহজ সরল অনাড়ম্বর ভাষা। এসব কারণেই বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্রের জন্য নির্দিষ্ট হয়ে গিয়েছে শ্রেষ্ঠত্বের আসন।।

    উপসংহার : বাস্তবতা, নারীচরিত্র, পরুষ-চরিত্র, বালক ও কিশাের চরিত্র বর্ণনা ইত্যাদি সমস্ত দিক দিয়ে বিচার করলে শরৎসাহিত্যের মােহময় জনপ্রিয়তার নিকট আর কোন বাঙ্গালি সাহিত্যিক বা উপন্যাসিক কাছাকাছিও আসতে পারবেন না । এখনও যদি পল্লী-বাংলার অর্ধ শিক্ষিত গৃহবধূ বলেন যে তিনি জীবনে মাত্র একখানি উপন্যাস কিংবা গল্প পড়েছেন তা হলে আমরা তাকে জিজ্ঞাসা না করে নিঃসন্দে বলতে পারি যে উপন্যাস বা গল্পখানি শরৎচন্দ্রের লিখা। এসব কারণে শরৎচন্দ্র আমার প্রিয় লেখক/সাহিত্যিক /উপন্যাসিক।

     

    See less
      • 0
  • 1
  • 21,698
  • 0
Answer
In: রচনা

রচনা : সময়ের মূল্য বা সময়ানুবর্তিতা | somoyer mullo rochona in bengali

  • 0
  • 4,614
  • 0
Answer
In: রচনা

রচনা : আমাদের বিদ্যালয় | amader biddaloy rochona in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 6:30 pm

    আমাদের বিদ্যালয় সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরRead more

    আমাদের বিদ্যালয়

    সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।

    ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এই স্কুল স্থাপিত হয়।

    অবস্থান: আমাদের স্কুল বর্ধমান জেলার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। জেলার মহকুমা থেকে আমাদের স্কুলের দূরত্ব অতি সামান্য। জাতীয় রাস্তার পাশে থাকায় এই স্কুলের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত।

    অবকাঠামো: আমাদের বিদ্যালয়ে আঠারো টি শ্রেণিকক্ষ, দুইটি শিক্ষকদের কক্ষ এবং একটি কম্পিউটার ল্যাব রয়েছে। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরী এবং একটি সাইন্স ল্যাবরেটরি ও আছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের স্কুলের সম্মুখে একটি খেলার মাঠ ও পার্কিংয়ের ব্যবস্থা আছে।
    আমাদের স্কুলে প্রায় আট শত ছাত্র-ছাত্রী রয়েছে। তাদেরকে সর্বমোট পনেরো জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত শিক্ষা দান করেন।

    সহপাঠ ক্রমিক কার্যাবলী: প্রত্যেকদিন সমাবেশের মধ্যে দিয়েই আমাদের স্কুল আরম্ভ হয়। সমাবেশে শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকেন এবং ছাত্ররা অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত উপস্থাপন করে। তাছাড়া বিভিন্ন সময়ে নানারকম সামাজিক এবং ধার্মিক উৎসব, বিশেষ বিশেষ দিবস খুব গুরুত্ব সহকারে পালন করা হয়।

    উপসংহার: আমাদের বিদ্যালয় ভালো শিক্ষা এবং ভালো ফলাফলের জন্য পুরো জেলায় শিক্ষানুরাগীদের মধ্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। প্রকৃত অর্থে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সবাই বিদ্যালয়ের কল্যাণ কামনা করে। আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে অনেক গর্ববোধ করে থাকি।

    See less
      • 1
  • 3
  • 28,288
  • 0
Answer
In: রচনা

প্রজাতন্ত্র দিবস রচনা | prajatantra diwas essay in bengali

  • 0
  • 2,198
  • 0
Answer
In: রচনা

রচনা : স্বচ্ছ ভারত অভিযান | swachh bharat abhiyan essay in bengali pdf download

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 26, 2020 at 1:36 am

    স্বচ্ছ ভারত অভিযান ভূমিকা: স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকারের প্রচলিত একটি জাতীয় প্রকল্প ।এই প্রকল্পের অধীনে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যেখাRead more

    স্বচ্ছ ভারত অভিযান

    ভূমিকা: স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকারের প্রচলিত একটি জাতীয় প্রকল্প ।এই প্রকল্পের অধীনে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এই প্রকল্পের শুভাৰম্ভ হয় । সেই দিন এই প্রকল্পকে রূপায়িত করতে দেশের প্রায় ত্রিশ লক্ষ সরকারি কর্মচারী এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।

    আবশ্যকতা : ইহা নির্দ্বিধায় শিকার করা যায় যে স্বচ্ছতার দিক দিয়ে ভারত অন্যান্য পশ্চিমা দেশগুলি থেকে অনেক পিছিয়ে । ভারত বর্ষ একটি পুরনো সভ্য সংস্কৃতির দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের নাগরিক স্বচ্ছতার দিক দিয়ে অনেকটাই উদ্বেগহীন। আর এই উদ্যোগ হীনতা ই নিত্যদিন বয়ে আনছে নানান রোগ ও ব্যাদি। তাই বৃহত্তর ভারতীয় নাগরিকদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আরম্ভ হয় এই গণআন্দোলন। চারিদিক স্বচ্ছ রাখা এবং স্বচ্ছ করা এই গণআন্দোলনের একমাত্র লক্ষ।

    স্বচ্ছতার উপরে উল্লেখযোগ্য সাবেক প্রয়াস : ভারতবর্ষে সর্বপ্রথম ১৯৫৪ সালে স্বচ্ছতার প্রোগ্রাম চালানো হয়। পরে ১৯৮৬ সেন্ট্রাল সেন্ট্রাল রুবেল স্যানিটেশন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালিত হয়। এবং সর্বশেষ ১৯১২ সালে কংগ্রেস সরকার নির্মল ভারত অভিযান নামে একটি প্রোগ্রাম চালায়। যদিও নির্মল ভারতের আওতায় কয়েকটি বিশেষ এলাকা এবং সীমিত বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হয়, এবং এর ফলাফল খুব একটা সুদূরপ্রসারি হয়ে উঠতে পারেনি। তাই এই নির্মল ভারত অভিযান কে ২০১৪ সালে আবার স্বচ্ছ ভারত অভিযান নামে আরম্ভ করা হয়।

    স্বচ্ছ ভারত অভিযানের তাৎপর্য: মহাত্মা গান্ধী যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তা শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর ছিলনা। তিনি চেয়েছিলেন বিদেশি শক্তির উৎখাতের সঙ্গে সঙ্গে সমস্ত ভেদাভেদ এবং নোংরামির উৎখাত। তাই মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ২০১৪ সালে এই গণ আন্দোলনের ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশবাসীকে পরিচ্ছন্ন অস্বাস্থ্যকর ভারতের যে স্বপ্ন গান্ধী দেখেছিলেন তা পূরণ করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।

    স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন প্রকল্প ও কার্যকলাপ: স্বচ্ছ ভারত অভিযানে ব্যক্তিগত শৌচাগার, গোষ্ঠী শৌচাগার নির্মাণ ও কঠিন বর্জ্য পরিচালন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। গ্রামাঞ্চলে আবার মানুষের ব্যবহারিক আচরণ বদলানোর লক্ষ্যে মুখোমুখী কথাবার্তার মাধ্যমে মানুষকে বোঝানোর কাজ চলছে। এছাড়া, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রকল্প রূপায়ণ ও পরিষেবা প্রদান ব্যবস্থাকে জোরদার করা হয়ে । শৌচাগার নির্মাণের জন্য উৎসাহ প্রদান বাবদ অর্থ সাহায্যের পরিমাণ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে কঠিন ও তরল বর্জ্য পরিচালনের জন্যও অর্থ প্রদান করা হচ্ছে। সারা দেশে নাগরিকরা যেসব পরিচ্ছন্নতার কাজ করেছেন, তা তুলে ধরতে, স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে MycleanIndiaনামে একটি পোর্টালও চালু করা হয়েছে।

    প্রভাব ও প্রসার: এই উদ্যোগে অংশগ্রহণের অনুরোধ স্বচ্ছতা অভিযান এক জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছ ভারত আন্দোলনের মাধ্যমে দেশবাসীর মধ্যে এক ধরনের দায়িত্ববোধের সঞ্চার হয়েছে।সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ পরিচ্ছন্নতার গণআন্দোলনে এগিয়ে এসে যুক্ত হয়েছেন। এই মহান উদ্যোগে সরকারি কর্মকর্তা থেকে জওয়ান, বলিউডের অভিনেতা থেকে ক্রীড়াবিদ, শিল্পপতি থেকে ধর্মীয় নেতা সকলেই যুক্ত হয়েছেন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন বিভিন্ন সরকারি বিভাগ, অসরকারি সংগঠন এবং স্থানীয় গোষ্ঠীগুলি কেন্দ্রের উদ্যোগে পরিচ্ছন্নতার উদ্যোগে যুক্ত হয়েছেন। সারা দেশ জুড়ে ঘন ঘন পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার কর্মসূচিতে নাটক ও সঙ্গীতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে স্বাস্থ্যবিধি নিয়ে প্রচার সংগঠিত হচ্ছে।
    বলিউডের খ্যাতনামা চিত্রতারকা থেকে শুরু করে টেলিভিশনের অভিনেতারা এগিয়ে এসে এই পরিচ্ছন্নতার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। অমিতাভ বচ্চন, আমির খান, কৈলাশ খের, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এগিয়ে এসেছেন । শচীন তেন্ডুলকর, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল এবং মেরীকমের মতো বহু বিশিষ্ট ক্রীড়াবিদদের স্বচ্ছ ভারত অভিযানে অবদান বিশেষভাবে প্রশংসনীয়।

    See less
      • 0
  • 1
  • 6,938
  • 0
Answer
In: রচনা

জনজীবনে দূরদর্শনের প্রভাব রচনা | essay on television in bengali language

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 25, 2020 at 4:29 am

    দূরদর্শন বা জনজীবনে দূরদর্শনের প্রভাব ভূমিকা : আজকের ভারতবর্ষে সর্বাধিক মনােরঞ্জক ও জনপ্রিয় কোন বৈজ্ঞানিক যন্ত্রের নাম যদি করতে হয়, তাহলে যে যন্ত্রটির নাম বহুজনের কণ্ঠে উচ্চারিত হবে, সেটি হল টেলিভিশন। বাংলায় আমরা একে বলে থাকি দূরদর্শন। বহুদুরের জিনিসকে, আমরা কাছে এনে দেখে থাকি এই যন্ত্রের মাধ্যমেRead more

    দূরদর্শন বা জনজীবনে দূরদর্শনের প্রভাব

    ভূমিকা : আজকের ভারতবর্ষে সর্বাধিক মনােরঞ্জক ও জনপ্রিয় কোন বৈজ্ঞানিক যন্ত্রের নাম যদি করতে হয়, তাহলে যে যন্ত্রটির নাম বহুজনের কণ্ঠে উচ্চারিত হবে, সেটি হল টেলিভিশন। বাংলায় আমরা একে বলে থাকি দূরদর্শন। বহুদুরের জিনিসকে, আমরা কাছে এনে দেখে থাকি এই যন্ত্রের মাধ্যমে। এই দেখার মধ্যে একাধারে যেমন আছে উত্তেজনা, ঠিক তেমনি আছে আনন্দ। ঘরে বসে এমন উত্তেজক আনন্দ আর কোন যন্ত্রের মাধ্যমে পাই না, তাই ‘দূরদর্শন আমাদের একান্ত প্রিয়।
    আবিষ্কার ও গবেষণা : বলা যেতে পারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দান এই আনন্দদায়ক যন্ত্রটি। যদিও ব্রিটিশ বিজ্ঞানী জে, এল, বােয়ার্ডকে এই যন্ত্রটি আবিষ্কারের গৌরব দেওয়া হয়ে থাকে তথাপি পূর্বসূরী হিসাবে জার্মানির কর্ণ ও মার্কিন বৈজ্ঞানিক রেঞ্জারে নামও আমাদের স্মরণ করতে হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে জার্মান বৈজ্ঞানিক কর্ণ। বেতারের মাধ্যমে প্রথম দুরে ছবি পাঠাতে পেরেছিলেন যদিও তার দূরত্বটা ছিল কম। পরবর্তীতে রেঞ্জার এই ছবি পাঠাতে সমর্থ হলেন আটলান্টিক সাগরের এপার থেকে ওপারে। এ দুজন বৈজ্ঞানিক যে ছবি পাঠিয়ে ছিলেন তা ছিল স্থির। ১৯২৫ সালে অনেক গবেষণার পর বেয়ার্ড সমর্থ হলেন চলমান দৃশ্যের ছবি পাঠাতে। বলাবাহুল্য এই চলমান ছবি থেকেই আমরা পেয়ে গেলাম টেলিভিশন বা দূরদর্শন।
    ভারতে দূরদর্শন : ইউরােপ ও আমেরিকায় টেলিভিশন চালু হওয়ার অনেক পরে আমাদের দেশে এ যন্ত্রটি চালু হয়। এর কারণ আমাদের মতাে গরীব দেশের জন্য এটা ছিল বড়ই ব্যয় বহুল। বিজ্ঞানের এই শ্রেষ্ঠ ফসল যদি মানুষের ঘরে পৌঁছে দেওয়া না যায়, যদি নির্দিষ্ট সংখ্যক লােকের কাছে পৌছায় তবে বিজ্ঞানের এই প্রকৃত সুফলটি পাওয়া যাবে না। তাই অনেক চেষ্টা সাবুদ করে প্রথমে চালু করা হল দিল্লী শহরে। তারপর সত্তরের দশকের মাঝামাঝি পশ্চিমবঙ্গে দূরদর্শন চালু হয়। দুরদর্শনের কলকাতা কেন্দ্রে টেলিভিশন প্রচার আরম্ভ হয় ১৯৭৫ খ্রিষ্টাব্দ থেকে। ১৯৮২ তে মাইক্রোওয়েভ সংযােগের মাধ্যমে দিল্লি থেকে সরাসরি কলকাতা এবং দেশের অপরাপর কেন্দ্রে প্রচার সম্ভব হয়।

    দূরদর্শনের উপযােগিতা : টেলিভিশন বা দূরদর্শন মানুষের জীবনে আনন্দ দানের এক বিরাট ও ব্যাপক ব্যবস্থা প্রবর্তন করেছে।টেলিভিশনের কল্যাণে পৃথিবী ঘটে যাওয়া বড় বড় ঘটনা সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু গােচর হচ্ছে।এত সহজে এবং এত অল্প সময়ে এত বিস্তৃতভাবে লক্ষ লক্ষ জ্ঞান শিক্ষা আনন্দ-বিতরণের ব্যবস্থায় দূরদর্শন অপ্রতিদ্বন্দ্বী। দূরদর্শন শিক্ষক, চাকুরীজীবী, রাজনৈতিক বা বৈজ্ঞানিক, শিক্ষিত অশিক্ষিত সকলের জন্যই প্রয়োজনীয়। আমেরিকার বক্তৃতা, ইংল্যান্ডের গান আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার বর্ণনা আমরা নিজ নিজ ঘরে বসেই দৈনন্দিন টেলিভিশনের মাধ্যমে দেখে আনন্দ উপভোগ করতে পারি। একই সময়ে একই সঙ্গে লক্ষ লক্ষ লোককে আনন্দ দানের এত বড় মাধ্যম পৃথিবীতে কোন কালেই ছিল না।

    ইডিয়েট বক্স বোকা বাক্স: বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে টেলিভিশন একটি বোকা বাক্স। এই দৃশ্যমান যন্ত্রটি মানুষকে বোকা বানিয়ে রাখে। ভাববার বা চিন্তা করবার ক্ষমতা কেড়ে নিয়ে দিনে দিনে একটু একটু করে দর্শকদের নির্বোধ বানিয়ে ফেলে। নির্বোধ না হলে দিনের পর দিন ওই সব ছবি কেউ কি দেখতে পারে? রাজনীতিকরা মনে করেন যে এটি শাসক দলের প্রচার এর একটি হাতিয়ার। সুতরাং এই হাতি এটি তাদের হাতে না থাকাই ভালো। মোট কথা অনেকের কাছেই টিভি আজাদ পছন্দের বস্তু নয়। তবে ব্যবসায় দাঁড়ায় এবং জিজ্ঞাসু কৌতুহলী দর্শকদের কাছে এটি খুবই জনপ্রিয়। ব্যবসায়ীরা দেখছেন এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারলে খদ্দের ধরা খুবই সহজ। তাই টিভির মধ্যে দিয়ে বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে। নাচ-গান, বিজ্ঞান, চিকিৎসা, খেলাধুলা, শিক্ষা, ভ্রমণ ইত্যাদি সম্পর্কে সারা সপ্তাহ ধরে নানান বিচিত্র আলোচনা এখানে পরিবেশিত হয়।

    ছাত্রদের জন্য : ছাত্র-ছাত্রীদের জন্য অনেক অনুষ্ঠান দুরদর্শনে পরিবেশন করা হয়। তবে টিভি প্রােগ্রাম দেখা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উপরও কিছুটা বিধি নিষেধ থাকা দরকার। সব অনুষ্ঠান তাদের দেখা ঠিক নয়। যেগুলি শিক্ষামূলক সেগুলিই তারা দেখুক। সেগুলি ছাড়া আর সব অনুষ্ঠানের দিকে ঝোক ছাত্রদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। অধিকাংশ হিন্দি সিনেমা, নাচ, গান, ছাত্র-ছাত্রীদের দেখা উচিত নয়। প্রদর্শনীয় বিষয় পরিকল্পনার সময় দেশের কিশাের-কিশােরীদের নৈতিক এবং মানসিক গঠনের কথাটা ভাবতেই হবে।

    উপসংহার: মানুষের কল্যাণে বিজ্ঞানের আবিষ্কার। মানুষের প্রয়োগ পদ্ধতির জন্য আবিষ্কার হয়েছে কোন আশীর্বাদ আবার কখনো হয়েছে অভিশাপ। কোটি কোটি মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাই আজও বহুলোকের টিভি ক্রয় ক্ষমতার বাইরে। টিভি এখনো উচ্চবিত্ত উচ্চ-মধ্যবিত্ত বিলাসের উপকরণ অথচ বিজ্ঞানের আবিষ্কার কে করে করে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ধীরে ধীরে এগিয়ে রূপান্তরিত করতে হবে অগ্রগতির শানিত হাতিয়ারে। কেননা আধুনিক জীবনে এই অপরিহার্য সঙ্গীটিকে আর বর্জন করার উপায় বা সাধ্য নেই। তবে সেখানে প্রয়োজন অনুষ্ঠান সূচির নৈতিক নিয়ন্ত্রণ। প্রয়োজন ব্যাপক গঠনমূলক রুচি শিল্পোন্নত অনুষ্ঠানের নিত্য নতুন পরিকল্পনা উদ্ভাবন।

    See less
      • 0
  • 1
  • 4,572
  • 0
Answer
In: রচনা

রচনা: মাদার টেরেসা ও তার সমাজসেবা | Mother Teresa essay in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 25, 2020 at 12:40 am
    This answer was edited.

    বিশ্বজননী মা টেরেসা ভূমিকা: মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ সেবা ও প্রেম। সেবা ও প্রেম দিয়ে যারা পৃথিবীর মানব সমাজে অমরত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন মাদার টেরেসা তাদের মধ্যে অন্যতম। শৈশবকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত তিনি ছিলেন মানবসেবায় নিয়ােজিত প্রাণ। রােগগ্রস্ত শােক সন্তপ্ত মানুষের কাছে তিনি দেবমূর্তিRead more

    বিশ্বজননী মা টেরেসা

    ভূমিকা: মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ সেবা ও প্রেম। সেবা ও প্রেম দিয়ে যারা পৃথিবীর মানব সমাজে অমরত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন মাদার টেরেসা তাদের মধ্যে অন্যতম। শৈশবকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত তিনি ছিলেন মানবসেবায় নিয়ােজিত প্রাণ। রােগগ্রস্ত শােক সন্তপ্ত মানুষের কাছে তিনি দেবমূর্তি। তার সেবা যত্নে, আদর আর ভালবাসায় অগণিত মানুষ রােগ মুক্ত হয়ে স্বস্তি পেয়েছে, তার স্নেহধন্য হয়ে কেউ পরম সুখে জীবন যাপন করছে। আর্ত লােকদের অতি কাছের মানুষ ছিলেন মাদার টেরেসা।

    জন্ম ও বাল্য জীবন : টেরেসা মায়ের নিজের দেশ ভারতবর্ষ, যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯১০ খৃষ্টাব্দের ২৭শে আগষ্ট যুগােশ্লাভিয়ার স্কপেজ শহরের এক আলবেনীয় দম্পতির ঘরে। তার পূর্বনাম অ্যাগনেস গংক্সা বােজাক্সিউ। বাল্যকালে পড়াশুনা শুরু হয় একটি সরকারি বিদ্যালয়ে। স্কুলের পড়া-শুনা যেমন তার ভালাে লাগত তেমনি ভালাে লাগত সেবামূলক কাজ। স্কুলের শিক্ষিকার নিকট হতে জানতে পারেন যে সেবামলক কাজ করবার জন্য পথিবীতে বেশ কয়টি সংগঠন আছে। অ্যাগনেস মনে মনে স্থির করেন যে এ সব সংগঠনে যােগ দান করবেন। এর সঙ্গে এক অধ্যাত্ববােধও তার মনে বাসা বাঁধে, তাই মাত্র আঠারাে বছর বয়সে তিনি একটি খ্রিষ্টীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।

    কর্মজীবন : মিশনারির ব্রত নেওয়ার পর তার নাম রাখা হয় টেরেসা। তারপর ধর্মীয় প্রতিষ্ঠান ডাবলিনের লরেটো অ্যাবেতে ভারতের বৈচিত্র্যময় জীবনের কথা শুনে তিনি ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হন। ১৯২৮ খৃষ্টাব্দে মাদার ভারতে আসেন। প্রথমে মার্গারেট স্কুলে শিক্ষকতা, ছাত্র-ছাত্রীদের পরিচালনা ও পরে অধ্যক্ষার দায়িত্ব গ্রহণ করেন। ওই শিক্ষকতার ফাকে বস্তির দুঃস্থ অসহায় মানুষের সেবা করতেন।

    সেবায় নিজেকে নিয়ােগ : ১৯৪৬ খৃষ্টাব্দে দার্জিলিং যাত্রার পথে টেরেসার জীবনে এক ভাবান্তর দেখা যায়। শিক্ষকতা ছেড়ে তিনি একমাত্র সেবাব্রত গ্রহণে মনস্থ করেন। নীল পাড়যুক্ত সাদা সুতী শাড়ি পরিহিতা বিশ্বজননী মাদার এর এ সময় থেকে। শুরু হল জীবনের এক উজ্জ্বলতম অধ্যায়। ১৯৪৮ খৃষ্টাব্দে তিনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেন। পাটনা থেকে নার্সিং ট্রেনিং নিয়ে তিনি এ বৎসরেই মতিঝিল বস্তিতে একটি বিদ্যালয় খুলেন। ১৯৫০ খ্রিষ্টাব্দে তিনি ‘মিশনারিজ অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠা। করেন। তাঁর শুভ প্রচেষ্টায় কলকাতার কালীঘাটে গড়ে উঠে মরণাপন্নদের জন্য আতুর ভবন নির্মল হৃদয়’। সােদপুরে ‘প্রেমনিবাস’, ‘নির্মলা কেনেডি কেন্দ্রের মতাে অগণিত প্রতিষ্ঠান দুঃস্থ, আতুর অসহায় মানুষের জন্য মাদার গড়ে তুলেন। ভারতের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে মাদাদের প্রতিষ্ঠান গুলি। ভারতে তার পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা ৬৫, দাতব্য চিকিৎসাকেন্দ্র দুই শতাধিক, কুষ্ঠ চিকিৎসাকেন্দ্র ৫৫টি। ভারতের বাইরেও তার সেবা প্রতিষ্ঠান ছড়িয়ে আছে।

    সেবা কার্যের পুরস্কার : বিশ্বের নানাদেশ একের পর এক সম্মান ও স্বীকৃতি প্রদান করেছে মাদারকে। ১৯৬২ সালে ফিলিপাইন্স সরকার মাদারের জন্য ঘােষণা করেছে ম্যাগসেসে পুরস্কার। ওই বছরই ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করেন। ১৯৬৪ সালে পােপ জন পল তাকে একটি বহুমূল্য গাড়ি উপহার দেন। ওই দামি গাড়ি বিক্রি করে মাদার সেই টাকায় একটি কুষ্ঠাশ্রম গড়ে তােলেন। ১৯৭২ সালে পান নেহেরু পুরস্কার। ১৯৭৯ সালের ১৭ই অক্টোবর তিনি শান্তির জন্য নােবেল পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালে প্রদত্ত হয় ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘ভারতরত্ন’।

    আদর্শ : আত্ম প্রচার বিমুখ মা টেরেসা অক্লান্ত পরিশ্রমে দেশবাসীর কাছে। সেবার এক নতুন আদর্শ গড়ে তুলেছিলেন। শুধু সেবা নয় তার সঙ্গে আন্তরিক ভালবাসায় মানুষকে কাছে টেনে এনেছেন। বাণী বা উপদেশ নয়, যে কোন অবস্থায় আর্তের পাশে দাড়িয়ে সেবা ও ভালবাসাই ছিল তার জীবনাদর্শ।

    উপসংহার : ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর এই মহীয়সী নারী পঞ্জভতে বিলীন হয়ে যান। মানুষ হারাল তাদের বিশ্ব জননীকে। মহৎকাজে তাঁর সাধ ছিল, তাই সাদ্যের অকুলান হয়নি। তার সেবাদর্শ ও মানব প্রীতি সর্বকালের মানুষকে প্রেরণা ও শক্তি যোগায়।মূর্তিমতি সেবারূপা মা টেরেসা মানুষের মনিকোঠায় পূজিত ও বন্দিতা হবেন

    See less
      • 0
  • 1
  • 23,215
  • 0
Answer
In: রচনা

রচনা: দূরদর্শন | television paragraph in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 25, 2020 at 4:23 am

    দূরদর্শন ভূমিকা : আজকের ভারতবর্ষে সর্বাধিক মনােরঞ্জক ও জনপ্রিয় কোন বৈজ্ঞানিক যন্ত্রের নাম যদি করতে হয়, তাহলে যে যন্ত্রটির নাম বহুজনের কণ্ঠে উচ্চারিত হবে, সেটি হল টেলিভিশন। বাংলায় আমরা একে বলে থাকি দূরদর্শন। বহুদুরের জিনিসকে, আমরা কাছে এনে দেখে থাকি এই যন্ত্রের মাধ্যমে। এই দেখার মধ্যে একাধারে যেমনRead more

    দূরদর্শন

    ভূমিকা : আজকের ভারতবর্ষে সর্বাধিক মনােরঞ্জক ও জনপ্রিয় কোন বৈজ্ঞানিক যন্ত্রের নাম যদি করতে হয়, তাহলে যে যন্ত্রটির নাম বহুজনের কণ্ঠে উচ্চারিত হবে, সেটি হল টেলিভিশন। বাংলায় আমরা একে বলে থাকি দূরদর্শন। বহুদুরের জিনিসকে, আমরা কাছে এনে দেখে থাকি এই যন্ত্রের মাধ্যমে। এই দেখার মধ্যে একাধারে যেমন আছে উত্তেজনা, ঠিক তেমনি আছে আনন্দ। ঘরে বসে এমন উত্তেজক আনন্দ আর কোন যন্ত্রের মাধ্যমে পাই না, তাই ‘দূরদর্শন আমাদের একান্ত প্রিয়।
    আবিষ্কার ও গবেষণা : বলা যেতে পারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দান এই আনন্দদায়ক যন্ত্রটি। যদিও ব্রিটিশ বিজ্ঞানী জে, এল, বােয়ার্ডকে এই যন্ত্রটি আবিষ্কারের গৌরব দেওয়া হয়ে থাকে তথাপি পূর্বসূরী হিসাবে জার্মানির কর্ণ ও মার্কিন বৈজ্ঞানিক রেঞ্জারে নামও আমাদের স্মরণ করতে হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে জার্মান বৈজ্ঞানিক কর্ণ। বেতারের মাধ্যমে প্রথম দুরে ছবি পাঠাতে পেরেছিলেন যদিও তার দূরত্বটা ছিল কম। পরবর্তীতে রেঞ্জার এই ছবি পাঠাতে সমর্থ হলেন আটলান্টিক সাগরের এপার থেকে ওপারে। এ দুজন বৈজ্ঞানিক যে ছবি পাঠিয়ে ছিলেন তা ছিল স্থির। ১৯২৫ সালে অনেক গবেষণার পর বেয়ার্ড সমর্থ হলেন চলমান দৃশ্যের ছবি পাঠাতে। বলাবাহুল্য এই চলমান ছবি থেকেই আমরা পেয়ে গেলাম টেলিভিশন বা দূরদর্শন।
    ভারতে দূরদর্শন : ইউরােপ ও আমেরিকায় টেলিভিশন চালু হওয়ার অনেক পরে আমাদের দেশে এ যন্ত্রটি চালু হয়। এর কারণ আমাদের মতাে গরীব দেশের জন্য এটা ছিল বড়ই ব্যয় বহুল। বিজ্ঞানের এই শ্রেষ্ঠ ফসল যদি মানুষের ঘরে পৌঁছে দেওয়া না যায়, যদি নির্দিষ্ট সংখ্যক লােকের কাছে পৌছায় তবে বিজ্ঞানের এই প্রকৃত সুফলটি পাওয়া যাবে না। তাই অনেক চেষ্টা সাবুদ করে প্রথমে চালু করা হল দিল্লী শহরে। তারপর সত্তরের দশকের মাঝামাঝি পশ্চিমবঙ্গে দূরদর্শন চালু হয়। দুরদর্শনের কলকাতা কেন্দ্রে টেলিভিশন প্রচার আরম্ভ হয় ১৯৭৫ খ্রিষ্টাব্দ থেকে। ১৯৮২ তে মাইক্রোওয়েভ সংযােগের মাধ্যমে দিল্লি থেকে সরাসরি কলকাতা এবং দেশের অপরাপর কেন্দ্রে প্রচার সম্ভব হয়।

    দূরদর্শনের উপযােগিতা : টেলিভিশন বা দূরদর্শন মানুষের জীবনে আনন্দ দানের এক বিরাট ও ব্যাপক ব্যবস্থা প্রবর্তন করেছে।টেলিভিশনের কল্যাণে পৃথিবী ঘটে যাওয়া বড় বড় ঘটনা সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু গােচর হচ্ছে।এত সহজে এবং এত অল্প সময়ে এত বিস্তৃতভাবে লক্ষ লক্ষ জ্ঞান শিক্ষা আনন্দ-বিতরণের ব্যবস্থায় দূরদর্শন অপ্রতিদ্বন্দ্বী। দূরদর্শন শিক্ষক, চাকুরীজীবী, রাজনৈতিক বা বৈজ্ঞানিক, শিক্ষিত অশিক্ষিত সকলের জন্যই প্রয়োজনীয়। আমেরিকার বক্তৃতা, ইংল্যান্ডের গান আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার বর্ণনা আমরা নিজ নিজ ঘরে বসেই দৈনন্দিন টেলিভিশনের মাধ্যমে দেখে আনন্দ উপভোগ করতে পারি। একই সময়ে একই সঙ্গে লক্ষ লক্ষ লোককে আনন্দ দানের এত বড় মাধ্যম পৃথিবীতে কোন কালেই ছিল না।

    ইডিয়েট বক্স বোকা বাক্স: বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে টেলিভিশন একটি বোকা বাক্স। এই দৃশ্যমান যন্ত্রটি মানুষকে বোকা বানিয়ে রাখে। ভাববার বা চিন্তা করবার ক্ষমতা কেড়ে নিয়ে দিনে দিনে একটু একটু করে দর্শকদের নির্বোধ বানিয়ে ফেলে। নির্বোধ না হলে দিনের পর দিন ওই সব ছবি কেউ কি দেখতে পারে? রাজনীতিকরা মনে করেন যে এটি শাসক দলের প্রচার এর একটি হাতিয়ার। সুতরাং এই হাতি এটি তাদের হাতে না থাকাই ভালো। মোট কথা অনেকের কাছেই টিভি আজাদ পছন্দের বস্তু নয়। তবে ব্যবসায় দাঁড়ায় এবং জিজ্ঞাসু কৌতুহলী দর্শকদের কাছে এটি খুবই জনপ্রিয়। ব্যবসায়ীরা দেখছেন এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারলে খদ্দের ধরা খুবই সহজ। তাই টিভির মধ্যে দিয়ে বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে। নাচ-গান, বিজ্ঞান, চিকিৎসা, খেলাধুলা, শিক্ষা, ভ্রমণ ইত্যাদি সম্পর্কে সারা সপ্তাহ ধরে নানান বিচিত্র আলোচনা এখানে পরিবেশিত হয়।

    ছাত্রদের জন্য : ছাত্র-ছাত্রীদের জন্য অনেক অনুষ্ঠান দুরদর্শনে পরিবেশন করা হয়। তবে টিভি প্রােগ্রাম দেখা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উপরও কিছুটা বিধি নিষেধ থাকা দরকার। সব অনুষ্ঠান তাদের দেখা ঠিক নয়। যেগুলি শিক্ষামূলক সেগুলিই তারা দেখুক। সেগুলি ছাড়া আর সব অনুষ্ঠানের দিকে ঝোক ছাত্রদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। অধিকাংশ হিন্দি সিনেমা, নাচ, গান, ছাত্র-ছাত্রীদের দেখা উচিত নয়। প্রদর্শনীয় বিষয় পরিকল্পনার সময় দেশের কিশাের-কিশােরীদের নৈতিক এবং মানসিক গঠনের কথাটা ভাবতেই হবে।

    উপসংহার: মানুষের কল্যাণে বিজ্ঞানের আবিষ্কার। মানুষের প্রয়োগ পদ্ধতির জন্য আবিষ্কার হয়েছে কোন আশীর্বাদ আবার কখনো হয়েছে অভিশাপ। কোটি কোটি মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাই আজও বহুলোকের টিভি ক্রয় ক্ষমতার বাইরে। টিভি এখনো উচ্চবিত্ত উচ্চ-মধ্যবিত্ত বিলাসের উপকরণ অথচ বিজ্ঞানের আবিষ্কার কে করে করে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ধীরে ধীরে এগিয়ে রূপান্তরিত করতে হবে অগ্রগতির শানিত হাতিয়ারে। কেননা আধুনিক জীবনে এই অপরিহার্য সঙ্গীটিকে আর বর্জন করার উপায় বা সাধ্য নেই। তবে সেখানে প্রয়োজন অনুষ্ঠান সূচির নৈতিক নিয়ন্ত্রণ। প্রয়োজন ব্যাপক গঠনমূলক রুচি শিল্পোন্নত অনুষ্ঠানের নিত্য নতুন পরিকল্পনা উদ্ভাবন।

    See less
      • 0
  • 1
  • 13,724
  • 0
Answer
In: রচনা

রচনা: সর্বশিক্ষা অভিযান | sarva shiksha abhiyan in bengali language

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 25, 2020 at 6:22 pm

    সর্বশিক্ষা অভিযান ভূমিকা : রবীন্দ্রনাথ বলেছিলেন ‘অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তােমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘাের ব্যবধান। কিন্তু সেই বাণী হেলায় আমাদের রাষ্ট্রনেতারা উপেক্ষা করেছিলেন। তারা হয়তাে ভেবেছিলেন এমনি করেই যায় যদি দিন যাক না। কিন্তু এখন তারা বুঝেছেন, দেরিতে হলেও অন্য সব দেশ জাগছে জ্ঞRead more

    সর্বশিক্ষা অভিযান

    ভূমিকা : রবীন্দ্রনাথ বলেছিলেন ‘অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে
    তােমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘাের ব্যবধান। কিন্তু সেই বাণী হেলায় আমাদের রাষ্ট্রনেতারা উপেক্ষা করেছিলেন। তারা হয়তাে ভেবেছিলেন এমনি করেই যায় যদি দিন যাক না। কিন্তু এখন তারা বুঝেছেন, দেরিতে হলেও অন্য সব দেশ জাগছে জ্ঞানের গৌরবে, ভারত শুধুই ঘুমায়ে রয়। তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কুম্ভকর্ণের নিদ্রা ভেঙ্গেছে। যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে শুরু হয়েছে সর্বশিক্ষা অভিযান।

    বাস্তবতা : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম ‘ভিশন ২০১০ পরিকল্পনা ঘােষণা করেন। তাতে প্রকাশিত রিপাের্টে দেখা যায় পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৬৯.২২ শতাংশ, হিমাচল প্রদেশ ৭৭.১৩ শতাংশ এবং কেরলে ৯০.২২ শতাংশ। আসামে ৬৮.৫৮ শতাংশ। এই বাস্তব অবস্থানের প্রেক্ষিতে আমাদের দেশে সর্ব শিক্ষা অভিযানের গুরুত্ব অপরিসীম।
    সর্বশিক্ষা অভিযান কী ? সকলের জন্য শিক্ষা, তাই হলাে সর্বশিক্ষা। বিশেষ অভিযানের মাধ্যমে এই শিক্ষার সমাধান করার নাম সর্বশিক্ষা অভিযান। স্বাস্থ্যের জন্য যেমন পালস পােলিওর অভিযান – পােলিও মুক্ত পৃথিবী গড়ার জন্য, তেমনি সকল শিশুর জন্য সর্বশিক্ষা অভিযান। আসলে সর্বশিক্ষা অভিযান সকলের শিক্ষার জন্য সবশ্রেণির মানুষকে একসঙ্গে করে পথ চলার একটা পদ্ধতি মাত্র। যারা সমাজে নিজেদের শিক্ষিত বলে পরিচয় দিয়ে থাকে, তাদের যে অশিক্ষিত মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা সুনিশ্চিত করতে এই সর্বশিক্ষা অভিযান।

    সর্বশিক্ষা অভিযানের কারণ : এই সর্বশিক্ষা অভিযানের অন্যতম কারণ শুধু সব শিশুকেই শিক্ষা দান নয়, মাঝপথে শিক্ষা বন্ধ করে দেওয়া শিশুদেরও শিক্ষার মূল স্রোতে অঙ্গীভূত করা। কারণ, আমাদের দেশের সাধারণ মানুষ এখনও নিজেদের সম্পূর্ণরূপে জানে না, নিজেদের দুঃখ দুর্দশার কারণগুলি সম্পর্কেও আদৌ সচেতন নয়। সেজন্য পারস্পরিক লেনদেনের প্রয়ােজনে চাই যাতায়াতের পথ। সেটা যদি রাজপথ না হয় তাে অন্তত গলি রাস্তা হওয়া চাই। সর্বশিক্ষা অভিযান সে পল্লি গ্রামের মেটে পথ। দ্বিতীয়তঃ অনেক সাধারণ মানুষের মধ্যে এখনও বিশ্বাস আছে যে শিক্ষার জন্য ব্যয় করা বিলাসিতা মাত্র। তাই শিক্ষা এখনাে সর্বস্তরে ছড়িয়ে পড়েনি। অথচ ভারতীয় সংবিধানের ৪৫নং ধারায় বলা হয়েছে, ১৪ বছরের কম বয়স্ক শিশুরা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা পাবে। তবুও আজও পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়িত হয়নি। তৃতীয়তঃ জন্মসূত্রে পেশাগত কাজে যারা নিয়ােজিত তারা নিজেদের মতাে তাদের সন্তানদের নিজের মৌলিক কাজে নিয়ােজিত করতে গিয়ে মাঝপথে পড়া বন্ধ করে দেন, তাদের জন্য এই কর্মসূচির গুরুত্ব রয়েছে।

    সর্বশিক্ষা অভিযানের সমস্যা : সর্বশিক্ষা অভিযানের পথ কঠিন। গরিব পরিবারের ছেলে মেয়েরা শিশু শ্রমিক হিসাবে চায়ের দোকানে, হােটেলে, মিষ্টির দোকানে কাজ করে। তাদের পিতা-মাতাদের কাছে ছেলেমেয়েকে স্কুলে পড়ানাে সময়ের অপব্যয় মাত্র। এদের মধ্যে যারা স্কুলে যায়, তারাও পরে স্কুলছুট হয়ে যায়। এজন্য সর্বশিক্ষা প্রকল্প মার খাচ্ছে। ফলে সব শিশুকে স্কুলে পাঠানাের লক্ষ্যমাত্রা আজও ষােলাে আনা পূরণ হয়নি।

    গৃহীত কর্মসূচি : প্রথাগত শিক্ষার ব্যাপারে গরিব পরিবারের শিশুদের অনাহা কাটানাের জন্য চালু হয়েছে Midday Meal অর্থাৎ মধ্যাহ্ন ভােজন। বর্তমানে
    হালেবা সংস্থা সৰ্বশিক্ষার প্রচারে ও পসারে এগিয়ে এসেছে। জেলায় জেলায় ৪টি গঠন করে পরিকাঠামাে নির্মাণ করে শিক্ষকদেরও এই অভিযানে সামিল রা হয়েছে।

    উপসংহার : UNESCO এর মাধ্যমে “সকলের জন্য শিক্ষা” সমীক্ষার ফলাফল থেকে জানা যায়, ভারতে পঞ্চম শ্রেণিতে উঠার আগেই ৭৫ শতাংশ পড়ুয়া স্কুল ছেড়ে যায় ।জনসাধারণকে শিক্ষিত করার ব্যাপারে শিক্ষিত মানুষদের গা-ছাড়া মনােভাব কম দায়ী নয় । এব্যাপারে আমাদেরও এগিয়ে আসা উচিত কারণ শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না। মানুষ সমাজের সেবায় লাগার উপযুক্ত হয়ে উঠে না।

    See less
      • 1
  • 1
  • 7,963
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • বিজ্ঞান মনস্কতা রচনা | Scientific Attitude Essay
  • শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব রচনা
  • সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students
  • ছাত্র সমাজ ও রাজনীতি রচনা | Student and Politics Essay
  • শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা প্রবন্ধ | Role of Mass Media in Education Essay in Bengali?
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা | Bangla Essay Sheikh Mujibur Rahman
  • আসামের কুটির শিল্প রচনা | Cottage Industries of Assam essay in Bengali
  • রচনা : শিশু শ্রম | Child Labour Paragraph in Bengali?
  • আমাদের বিদ্যালয় অনুচ্ছেদ (ছোটদের জন্য) Amader vidyalaya Paragraph in Bengali?
  • আসামের প্রাকৃতিক সৌন্দর্য রচনা | Natural Beauty of Assam Essay in Bengali Language?
  • আসামের প্রাকৃতিক সম্পদ রচনা | Natural resources of assam essay in bengali language?
  • রচনাঃ অসমের বন্যা ও তার প্রতিকার | Flood in Assam Essay in Bengali?
  • রচনাঃ ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | Prakritik Biporjoy Essay in Bengali?
  • রচনাঃ জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ | Jatiya Sanhati Essay in Bengali or National Integration Essay in Bengali?
  • Songbad potro onucched?
  • রচনা : বাংলার ছয় ঋতু | Seasons of Bengal essay in Bengali
  • রচনা : একটি পাখির আত্মকথা | Autobiography of a Bird in Bengali
  • রচনা : বনভোজন | Bengali essay on Picnic for School student?
  • রচনা : শিক্ষা মূলক ভ্রমণ | Shikha mulok bhraman essay in Bengali
  • রচনা : দেশ ভ্রমণ | Essay on Travelling in Bengali for school student?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add