টিউটোরিয়াল জয় গোস্বামী তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি) তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি! পাঁচটা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে? এই জন্য কRead more
টিউটোরিয়াল
জয় গোস্বামী
তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি)
তোমাকে হতেই হবে একদম প্রথম
তার বদলে মাত্র পঁচাশি!
পাঁচটা নম্বর কম কেন? কেন কম?
এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি?
এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে
ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে?
এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায়
সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে?
তারপর ছুটি হতে, ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে
অটো-অলাদের ঐ খারাপ মেজাজ সহ্য করে
বাড়ি এসে, না হাঁপিয়ে, আবার তোমার পড়া নিয়ে
বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে
তোমার হোমটাস্ক দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে
ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে?
এই জন্যে? এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে
তোমার জন্য আন্টি রাখতাম?
মোটা মাইনে, ভদ্রতার চা-জলখাবার
হপ্তায় তিনদিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল?
বুদ্ধি আছে সে হিসেব করবার?
শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে
পাঠিয়েছি, জানিস না, কিরকম খরচাপাতি তার?
ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়। প্রথম, প্রথম!
কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার।
রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড়
বাড়ি ও পাড়ায়
কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে
বাবা মা-রা ছেলেমেয়েদের নিতে যায়?
আর ঐ গাড়ির পাশে, পাশে না পিছনে-
ঐ অন্ধকারটায়
রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে?
হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ –
দেখতে পাসনা? মন কোথায় থাকে?
ঐ মেয়েগুলোর দিকে? যারা তোর সঙ্গে পড়তে আসে?
ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না!
ওরা কত বড়লোক!
তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে
এন আর আই হতে হবে! এন আর আই, এন আর আই!
তবেই ম্যাজিক দেখবি
কবিসাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একডাকে চেনে
আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে, আমাকে
মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে
তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে
তাহলেই ছবি ছাপবে খবর কাগজ
আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ আরো পাঁচ
আরো আরো পাঁচ
পাঁচ পাঁচ করেই বাড়বে, অন্য দিকে মন দিস না,
বাঁচবি তো বাঁচার মত বাঁচ!
না বাপী না, না না বাপী, আমি মন দিই না কোনোদিকে
না বাপী না, না না আমি তাকাই না মেয়েদের দিকে
ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপী পড়ার কথাই
দেখি না, উত্তর দিই, নোট দিই নোট নিই
যেতে আসতে পথে ঘাটে
কত ছেলে মেয়ে গল্প করে
না বাপী না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখোনো
যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে
কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে
চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোটোলোক
না, আমি খেলতে যাই না কখোনো
খেলতে যাইনি। না আমার বন্ধু নেই
না বাপী না, একজন আছে, অপু, একক্লাসে পড়ে
ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে
বলেছে, কাগজে ছবি, ওর বাবা, ওকে…
হ্যাঁ বাপী হ্যা, না না বাপী, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম
বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলে ও বলেছে, বাড়িতে কোথায়
বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে,
হ্যাঁ বাপী হ্যা, ও বলেছে,
উঠে যাবে কাগজের প্রথম পাতায়।
Poem- Tutorial
Joy Goswami
Tomake pete’i hobe satkora antoto nabba’i (ba nabba’iyer besi)
Tomake hote’i hobe ekadam prothom
Tar badale matro pochish!
Pachṭa number kam keno? Keno kam?
E’i jan’ya ami roj mukhe rakto tule kheṭe asi?
E’i jan’ye tomar ma kak bhore uṭhe sab kajkarma sere
Choṭobela theke jeto tomake iskule pauche dite?
E’i jan’ya kaṭhphaṭa roddure ki pyacpyache barṣhay
Saradin bose thakato baṛir royake kimba parker benchite?
Tarapar chuṭi hote, bhiṛ bachate minibus cheṛe
Auṭo-alader ai kharap mejaj sajya kore
Baṛi ese, na hapiye, abar tomar poṛa niye
Bose paṛto, Jatakhaṇ na ami baṛi phire
Tomar homeṭask dekhchi, tarapare achole mukh muche
dhulto giye bhypasa rannaghore?
E’i jan’ye? E’i jan’ye haṛabhaṅga overtime kore
tomar jan’ya aunṭi rakhtam?
Moṭa ma’ine, bhadratar cha-jalkhabar
Haptay tindin, tate koto kharcha hoya re raskel?
Bud’dhi ache se hiseb korbar?
Sudhu choṭokale noy, ekhono je ṭutorial’e
Paṭhiyechi, janish na, kirokom kharchapati tar?
Okhane ekabar ḍhukle saba’i prothom hoy. Prothom, prothom!
Karo adhikar ne’i ditiya howar.
Roj je jas, dekhis na koto sab boro boro
baṛi o paṛay
koto sab gaṛi ase, koto boro gaṛi kore
Baba ma-ra chelemeyeder nite jay?
Ar ai gaṛir pase, pase na pichone-
Oi ondhokarṭay
Roj daṛate dekhish na nijer babake?
Hate officer bag, gopon ṭifin bakso, ghemo jama, bhanga mukh –
Dekhte pasna? Mon kothay thake?
Ai meyegulor dike? jara tor saṅge paṛte ase?
Ora toke patta debe? Bhule’o bhabis na!
Ora koto baṛolok!
Toke patta pete hole thakte hobe bidese, foreign e
N R I hote hobe! N R I, N R I!
Tobe’i magic dekhbi
kobisahityik theke mantrī obdi ekḍake cene
Amader’o niye jabi, tor make, amake
Majhe majhe rakhbi nijer kache ene
Tar jan’ya prothom howa darkar prothom
Tahole’i chobi chapbe khabar kagoje
Aro darja khule jabe, aro pach aro pach
aro aro pach
pach pach kore’i baṛbe, an’ya dike mon dis na,
Bachbi to bachar moto bach!
Na bapī na, na na bapī, ami mon di’i na konodike
na bapī na, na na ami taka’i na meyeder dike
Ora to pase’i bose, kemon sugandha ase, kotha bole, na na bapi porar kotha’i
Dekhi na, uttar di’i, noṭe di’i noṭe ni’i
Jete aste pothe ghaṭe
koto chele meye golpo kore
Na bapī na, ami meyeder sange miste ja’i na kakhono
Jete aste dekhte pa’i kada mekhe koto chele ball khelche maṭhe
koto sob duṣṭu chele parke prajapoti dhorche
Chaka ba ḍaṅguli khelche koto choṭoloke
Na, ami khelte ja’i na kakhono
khelte ja’ini. Na amar bandhu ne’i
Na bapī na, ekajan ache, apu, ek-class e poṛe
O bole je or baba’o boleche prothom hote
Boleche, kagaje chobi, or baba, oke…
Ha bapī ha, na na bapī, apu boleche poṛasona hoyni ekdom
Boleche o byak pabe, byaka pele o boleche, baṛite kothay
Bathroom saaf korar acid ache o jane,
Ha bapī ha, o boleche,
Uṭhe jabe kagojer protham patay
See less
রঞ্জিনীকে লেখা আমার চিঠি শ্রীজাত রঞ্জু সোনা, তোমার ই-মেল পড়ি না আর। এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে ইংলিশ বাদ। বাংলা চালু। শহরে সব রাস্তা ঢালু গড়াই, আবার ফিরেও আসি এক ঠেকে। . আকাশ ভরা সূর্য তারা, হাওয়ায় তখন কী আস্কারা বুঝিনি, তাও এগিয়ে গেছি চোখ বুঁজে ঠেকতে ঠেকতে এখন জানি, দুধ কা দুRead more
রঞ্জিনীকে লেখা আমার চিঠি
শ্রীজাত
রঞ্জু সোনা,
তোমার ই-মেল পড়ি না আর। এই অসীমে
হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে
ইংলিশ বাদ। বাংলা চালু। শহরে সব রাস্তা ঢালু
গড়াই, আবার ফিরেও আসি এক ঠেকে।
.
আকাশ ভরা সূর্য তারা, হাওয়ায় তখন কী আস্কারা
বুঝিনি, তাও এগিয়ে গেছি চোখ বুঁজে
ঠেকতে ঠেকতে এখন জানি, দুধ কা দুধ– পানি কা পানি
জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে।
.
কে কোন চুলোয় ঘাপটি মেরে কার কফিনে ঠুকছে পেরেক
কে কার ঘাড়ে নল রেখেছে বন্দুকের….
তবু তো প্রেম সর্বনাশী, পুজোর চাঁদা তুলতে আসি
সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে।
.
অসীম কালের যে-হিল্লোলে তোমার বাবা দরজা খোলে
দেখেই আমার প্রাণ উবে যায়,রঞ্জিনী
বিকেল করে ঘুরতে বেরোই,স্টিমার চেপে গঙ্গা পেরোই
আমি… তুমি… দাশকেবিন আর মঞ্জিনিস।
.
বেকার ছেলে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার
এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে
কিন্ত তার আড়ালের খবর? জবরদখল? দখলজবর?
হাজারবার মরার আগে মরণ নেই।
.
কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি
থমকে পাড়ার মোড়ে রাতদুপুর
ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায় দৈনিক চারানা
কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু।
.
প্রাতঃকৃত্য করছি বসে, এই সময় কে জমিয়ে কষে
লাথ ঝেড়েছে কাজলকালো পশ্চাতে
একেই দু- দিন হয় না, শক্ত, তার ওপরে চোটের রক্ত–
খুব লেগেছে। কিন্তু আমি, বস, তাতে
রাগ করিনি। ক্ষমাই ধর্ম শঙ্খ ঘোষের ‘কবির বর্ম’।
গায়ে চাপিয়ে ঘুরে মরছি কলকাতায়
ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি ….হাত- পা দিয়ে ঘুম তাড়াচ্ছি…
বেঁচে ফিরছি, সেটাই তো আসল কথা।
.
টাকা খুঁজছি নোংরা হাতে, ঠান্ডাঘরে, কারখানাতে
তুমি হতাশ,আমিও শালা বিরক্ত
দেয়াল দেখে খিস্তি করি… কোলবালিশ জড়িয়ে ধরি…..
কান্না আসে। এ কোনদেশি বীরত্ব?
.
বাড়ির লোকের উত্তেজনা– ‘কেন কিছু একটা করছ না’?
যেন আজো বেকার আছি শখ করে।
তবু এমন দেশপ্রেম,যে এমপ্লয়মেন্ট- এক্সচেঞ্জে
নাম লিখেছি সোনাবরণ অক্ষরে।
.
তুমি বরং সেটল করো– গঙ্গারামকে পাত্র ধরো
ফরেন কাটো। দুঃখ পাব, সামান্যই….
আমায় নিয়ে খেলছে সবাই, সুযোগ পেলেই মুরগি জবাই
তুমি তোমার। আমি তো আর আমার নই।
.
ঢপের আকাশ,সূর্য, তারা…. স্বপ্নগুলো বাস্তুহারা
এবার থেকে নৌকো বুঝে পাল তুলো
আজ এটুকুই। সামলে থেকো, আমায় ছাড়াই বাঁচতে শেখো-
আদর নিও–
.
ইতি
তোমার,
ফালতু লোক।।।
In English Font:
Ranjini k Lekha Amar Chithi
Srijat
Ranju Shona
Tomar Email pori na ar. Ei oshime
Hopta pichu dosh taka jay thyak theke
English baad. Bangla chalu. Shohore shob rasta chalu
Gorai, abar fire aashi ek theke
Akash bhora surjo tara, haway takhan ki askara
Bujhini, tao egiye gechichokh buje
Thekte Thekte ekhon jani, dudh ka ka dudh -pani ka pani
Jibone shob step nite hoy lok bujhe
Ke kun cholay ghapti mere kar coffine dukche perek
Ke kar ghare nol rekeche banduker
Tabu to prem shorbonashi, pujor chada tilte aashi
Sahosh pete shonge rakhi bandhuke.
Oshim kaler je hillole tomar baba dorja khule
dekhei amar pran ube jay, ronjini
Bikel kore ghurte beroi, Stimer chepe gonga peroi
Ami…Tumi..dashcabin ar monjinish
Bekar chele prem kore r podyo lekhe hajar hajar
See lessEmon probad hebbi prachin oronno
Kintu tar araler khabar? Jabardakhal? dakhaljabar?
Hajarbar morar aage moron nei.