Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতা : প্রেম (তসলিমা নাসরিন) Prem by Taslima Nasrin Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on November 9, 2020 at 12:18 am

    প্রেম তসলিমা নাসরিন যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য , চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেমRead more

    প্রেম

    তসলিমা নাসরিন

    যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
    চুলে মুখে রং মাখতে হয়,
    গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
    সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
    শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
    যদি তলপেটের মেদ,
    যদি গলার বা চোখের কিনারের ভাঁজ
    কায়দা করে লুকোতে হয়,
    তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

    প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
    যা কিছু খুঁত,যা কিছুই ভুলভাল অসুন্দর থাক,
    সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।

    কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
    এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক
    তো দেখি না!

     

    Poem- Prem
    Taslima Nasrin

    Jodi amake kajol porte hoy tomar jonno,
    Chule mukhe rong makhte hoy,
    Gaye sugandhi chitote hoy,
    Sobcheye valo sarita jodi porte hoy,
    Sudhu tumi dekhbe bole malata churita pore sajte hoy,
    Jodi talpeter med,
    Jodi golar ba chokher kinarer vaj kayda kore lukate hoy,
    Tobe tomar songe onnokichu, prem amar noy.
    Prem hole amar ja kichu elomelo
    Ja kichu khut, ja ja kichu vulbal, osundoroi thak,
    Samne darabo, tumi valobashbe
    Ke boleche prem khub sahaj, chailei hoy
    Eto je purush charidike, koi,
    Premik to dekhina

    See less
      • 0
  • 1
  • 15,063
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ কারার ঐ লৌহ-কপাট | Karar oi louho kopat Lyrics

  1. Subhankar Roy
    Subhankar Roy
    Added an answer on November 4, 2020 at 1:35 pm

    কারার ঐ লৌহ-কপাট ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত-জমাট শিকল-পূজার পাষাণ-বেদী! ওরে ও তরুণ ঈশান! বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি’।। গাজনের বাজনা বাজা! কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্য কে রে? হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী- শিখায় এ হRead more

    কারার ঐ লৌহ-কপাট
    ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত-জমাট
    শিকল-পূজার পাষাণ-বেদী!
    ওরে ও তরুণ ঈশান!
    বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান
    উঠুক প্রাচীর প্রাচীর ভেদি’।।
    গাজনের বাজনা বাজা!
    কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
    মুক্ত-স্বাধীন সত্য কে রে?
    হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী-
    শিখায় এ হীন্‌ তথ্য কে রে?
    ওরে ও পাগ্‌লা ভোলা, দেরে দে প্রলয়-দোলা গারদগুলা
    জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।
    মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
    মৃত্যুকে ডাক জীবন-পানে।।
    নাচে ঐ কাল-বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
    দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
    লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী-শালায়-
    আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।

    If anyone wants the lyrics in english form ,wAPP ME @

    See less
      • 0
  • 2
  • 4,980
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : বোধ (জীবনানন্দ দাশ) Bodh poem lyrics by Jibanananda Das

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 13, 2021 at 1:04 am

    বোধ জীবনানন্দ দাশ আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে ! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়, সব চিন্তা – প্রার্থনায় সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয় ! সহজ লোকের মতো কে চলRead more

    বোধ

    জীবনানন্দ দাশ

    আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে
    স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে !
    স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে;
    সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়,
    সব চিন্তা – প্রার্থনায় সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয় !

    সহজ লোকের মতো কে চলিতে পারে!
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো !তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর!- কোনো নিশয়তা
    কে জানিতে পারে আর? – শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর?- প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার!
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই!- ফসলের আকাঙ্ক্ষায় থেকে ,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর’পরে ?
    স্বপ্ন নয়,- শান্তি নয়,- কোন এক বোধ কাজ করে
    মাথার ভিতরে!

    পথে চ’লে পারে- পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে!
    তবু সে চোখের চারিপাশে!
    তবু সে বুকের চারিপাশে !
    আমি চলি, সাথে সাথে সেও চলে আসে !
    আমি থামি,-
    সে-ও থেমে যায় ;

    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধাঁ ?
    আমার পথেই শুধু বাধা?
    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হয়ে,-
    সন্তানের জন্ম দিতে দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজক্ষেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে-জন্ম দেবে ব’লে
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি?- তাহাদের মন
    আমার মনের মতো না কি ?-
    তবু কেন এমন একাকী ?
    তবু আমি এমন একাকী !

    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল ?
    বালটিতে টানিনি কি জল ?
    কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে ?
    মেছোদের মতো আমি কত নদী ঘাটে
    ঘুরিয়াছি ;
    পুকুরের পানা শ্যালা- আঁশটে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে ;
    -এইসব স্বাদ ;
    -এসব পেয়েছি আমি; – বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন ,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    একদিন;
    এইসব সাধ
    জানিয়াছি একদিন ,- অবাধ- অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে ;-
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে ,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে ,
    ঘৃণা ক’রে দেখিয়াছে মেয়েমানুষেরে ;

    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে ,
    উপেক্ষা সে করেছে আমারে ,
    ঘৃণা ক’রে চ’লে গেছে- যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে ;
    তবুও সাধনা ছিল একদিন ,-এই ভালোবাসা ;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি ; যে নক্ষত্র – নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
    আমি তা ভুলিয়া গেছি ;
    তবু এই ভালোবাসা – ধুলো আর কাদা – ।

    মাথার ভিতরে
    স্বপ্ন নয় – প্রেম নয় – কোনো এক বোধ কাজ করে ।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি ,
    বলি আমি এই হৃদয়েরে :
    সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় !
    অবসাদ নাই তার ? নাই তার শান্তির সময় ?
    কোনোদিন ঘুমাবে না ? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি ? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!

    এই বোধ – শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ – অগাধ !
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে ? – করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ ?
    দেখিবে সে মানুষীর মুখ ?
    দেখিবে সে শিশুদের মুখ ?
    চোখে কালোশিরার অসুখ ,
    কানে যেঁই বধিরতা আছে ,
    যে কুজ – গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা – পচা চালকুমড়ার ছাঁচে ,
    যে সব হৃদয় ফলিয়াছে
    -সেই সব ।

    Bodh

    Jibananda Das

    Alo-ondhokare jai-mathar vitore
    Shopno noy, Kono ek bodh kaj kore
    Shonp noy- Shanti noy-bhalobasha noy,
    Hridoyer maje ek bodh jonmo loy
    Ami tare pari na erate
    Se amar khe hath
    sob kaj tuccho hoy, poshu mone hoy,
    Sob chinta-prarthonar shokol shomoy
    shunyo mone hoy
    shunyo mone hoy

    Sohoj loker moto ke cholite pare
    Ke thamite pare ei alor adhare
    Sohoj loker moto! tader moton bhasha kotha
    Ke bolite pare ar! Kono nishchoyota
    Ke janite pare ar? Sorirer shad
    Ke bujite chay ar? praner allad
    Sokol loker moto ke pabe abar
    Sokol loker moto bij bune ar
    Shad koi! fosholer akankay theke
    Sorire matir gondho mekhe
    Sorire joler jondho mekhe
    Utsaho alor dike cheye
    Chashar moton pran peye
    Ke ar rohibe jege prithibir pore?
    Shonp noy- Shanti noy, kono ek bodh kaj kore
    Mathr vitore.

    Pothe chole pare- parapare
    Upekkha korite chai tare
    Morar khulir moto dhore
    Achar marite chai, Jibonto mathar moto ghore
    Tabu she mathar charipashe!
    Tabu she chokher charipashe!
    Tabu she buker charipashe!
    Ami choli, sathe sathe she o chole ashe!
    Ami thami,
    She o theme jay;

     

     

    See less
      • 0
  • 1
  • 5,624
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ আমাদের দেখা হোক মহামারী শেষে | Amader Dekha Hok Poem Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on November 4, 2020 at 3:01 am
    This answer was edited.

    করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে। * উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এRead more

    করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে।

    * উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এই কবিতাটি লিখেছেন বলে দাবি করেন। পরে কবি সায়ন দাস নিজে ফেইসবুক লাইভ এ এসে কবিতাটি নিয়ে খুলাসা করেন।

    কবি- সায়ন দাস

    আমাদের দেখা হোক মহামারী শেষে,
    আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
    আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
    আমাদের দেখা হোক সবুজ সকালে।
    আমাদের দেখা হোক কান্নার ওপারে,
    আমাদের দেখা হোক সুখের শহরে।

    আমাদের দেখা হোক হাতের তালুতে,
    আমাদের দেখা হোক ভোরের আলোতে।
    আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
    আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
    আমাদের দেখা হোক আগের মত করে।
    আমাদের দেখা হোক সুস্থ শহরে.

    মহামারি নিয়ে আরও কবিতা :
    এ যাত্রায় বেঁচে গেলে – সহস্র সুমন
    করোনা নামের মহামারি তুমি যাও – নচিকেতা

    Amader dekha hok mohamari seshe poem lyrics:

    Poet – Sayan Das

    Amader dekha hok mohamari seshe
    Amader dekha hok jite fire eshe.
    Amader dekha hok jibanu ghumale,
    Amader dekha hok sabuj shokale
    Amader dekha hok kannar opare
    Amader dekha hok sukher sohore

    Amader dekha hok hater talute
    Amader dekha hok bhorer alote.
    Amader dekha hok bigyan jitle,
    Amader dekha hok mrityu here gele
    Amader dekha hok ager moto kore
    Amader dekha hok susto sohore.

     

    See less
      • -1
  • 1
  • 15,502
  • 0
Answer

Sidebar

আরও দেখুন

  • আমি বলছি না ভালোবাসতেই হবে | Ami bolchi na valobastei hobe kobita lyrics
  • শুধু তোমার জন্য (নির্মলেন্দু গুণ) Sudhu tomar jonno kobita lyrics
  • কবিতা : অসমাপ্ত | Osomapto Kobita Nirmalendu Goon
  • কবিতা : আমার কিছু স্বপ্ন ছিল | Amar kichu shopno chilo poem
  • আমি আজ কারো রক্ত চাইতে আসিনি | Ami aj karo rokto chaite ashini poem lyrics
  • বাংলাটা ঠিক আসে না | Bangla ta thik asena Kobita lyrics
  • কবিতা : জন্মান্তর (রবীন্দ্রনাথ ঠাকুর) Jonmantor Poem Lyrics in Bengali
  • কবিতা : রঞ্জিনীকে লেখা আমার চিঠি | Ranjini k Lekha Amar Chithi Lyrics
  • কবিতা : টিউটোরিয়াল | Tutorial Kobita by Joy Goswami Lyrics
  • কবিতা : কলকাতা প্রিয় কলকাতা | Kolkata Priyo Kolkata Kobita Lyrics
  • কবিতাঃ কারার ঐ লৌহ-কপাট | Karar oi louho kopat Lyrics
  • কবিতা : বোধ (জীবনানন্দ দাশ) Bodh poem lyrics by Jibanananda Das
  • কবিতাঃ আমাদের দেখা হোক মহামারী শেষে | Amader Dekha Hok Poem Lyrics
  • কবিতা : নিঃস্বার্থ (সুকুমার রায়) Bangla Kobita Nisarto Sukumar Roy
  • হোরিখেলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Hori Khela Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : একুশে আইন | Ekushe Ain Poem By Sukumar Roy
  • কবিতা : ঠিকানা | Thikana Poem By Sukumar Roy
  • কবিতা : জীবনের হিসাব | Jiboner Hisab Sukumar Roy Kobita
  • কবিতা : বোম্বাগড়ের রাজা | Bombagorer Raja Sukumar Roy Kobita
  • কবিতা : ভয় পেয়োনা (সুকুমার রায়) Bhoy Peona Sukumar Roy Kobita
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add