Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

প্রাণ ভরিয়ে তৃষা (রবীন্দ্রনাথ ঠাকুর ) Prano Bhoriye Lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 4, 2020 at 11:46 pm

            প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে   আরো আরো আরো দাও প্রাণ।           তব ভুবনে তব ভবনে মোরে   আরো আরো আরো দাও স্থান ॥           আরো আলো আরো আলো এই      নয়নে, প্রভু, ঢালো।           সুরে সুরে বাঁশি পুরে তুমি    আরো আরো আরো দাও তান ॥           আরো বেদনা আরো বেদনা, প্রভু,   দাও মোরে আরো চেতনা।        Read more

            প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

    মোরে   আরো আরো আরো দাও প্রাণ।

              তব ভুবনে তব ভবনে

    মোরে   আরো আরো আরো দাও স্থান ॥

              আরো আলো আরো আলো

    এই      নয়নে, প্রভু, ঢালো।

              সুরে সুরে বাঁশি পুরে

    তুমি    আরো আরো আরো দাও তান ॥

              আরো বেদনা আরো বেদনা,

    প্রভু,   দাও মোরে আরো চেতনা।

              দ্বার ছুটায়ে বাধা টুটায়ে

    মোরে   করো ত্রাণ মোরে করো ত্রাণ।

              আরো প্রেমে আরো প্রেমে

    মোর    আমি ডুবে যাক নেমে।

              সুধাধারে আপনারে

    তুমি    আরো আরো আরো করো দান ॥

    See less
      • 0
  • 1
  • 2,865
  • 0
Answer
In: সাহিত্য

রাঙিয়ে দিয়ে যাও (রবীন্দ্রনাথ ঠাকুর ) rangiye diye jao lyrics in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 4, 2020 at 11:24 pm

    Rangiye diye jao by Rabindranath Tagore রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে-- তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে, তোমার   তরুণ হাসির অরুণ রাগে অশ্রুজলের করুণ রাগে॥ রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে, সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥ যাবার আগে যাও গো আমায় জাগিয়েRead more

    Rangiye diye jao by Rabindranath Tagore

    রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে–

    তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে,

    তোমার   তরুণ হাসির অরুণ রাগে

    অশ্রুজলের করুণ রাগে॥

    রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে,

    সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥

    যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,

    রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।

     আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,

     পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,

     মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,

     বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,

    তেমনি আমায় দোল দিয়ে যাও   যাবার পথে আগিয়ে দিয়ে,

     কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥

    See less
      • 0
  • 2
  • 7,813
  • 0
Answer

আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা | amader chuti chuti lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 4, 2020 at 10:42 pm

    Amader chuti chuti by Sandhya Mukhopadhyay সন্ধ্যা মুখার্জী ওরে আয় ..... ওরে আয় ....আয় ...আয় আয় আয়, আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না । আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা, সারেগা রেগা রেগামা পা মাপা মাপাধানি ধানি ধানিসা গারেসা সারেগা..... গাপাRead more

    Amader chuti chuti by Sandhya Mukhopadhyay

    সন্ধ্যা মুখার্জী

    ওরে আয় ….. ওরে আয় ….আয় …আয় আয় আয়,
    আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা,
    সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না ।

    আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ
    ঝরনা,

    সারেগা রেগা রেগামা পা মাপা মাপাধানি ধানি ধানিসা গারেসা
    সারেগা….. গাপামাগা, রেগামা …. নিধাপামা , গামাপা ….সানিধাপা ,মাপাধা পাধানি ধানি, সা পা সা ।।
    আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা।
    ওই সাতরঙ্গা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে । ও ও ও ও সাতরঙ্গা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে
    ফুলে ফুলে স্বরলিপি লেখে
    গাপামা রেমাগা ধানিসা
    সারেগা রেগা রেগামাপা মাপা মাপাধানি ধানি ধানিসা গারেসা
    সারেগামাপা ( গাপা ) রেগামাপাধা( রেমা ) গামাপাধানি ( গাপা ) মাপাধানিসা ( সা……)।।
    আ আ আ আ আ আ

    আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা।
    আ আ আ আ …….আ আ আ আ আ আ
    ওই দূরে রাখালি সুরে যে বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ রে
    পাহাড়ে তুলেছে ঢেউ , উ উ উ উ

    নীল সবুজের কোলে ,দোলে দোদুল দোলে শিখে তা নে নারে কেউ
    পাহাড়ে তুলেছে ঢেউ ,বাঁশি রে পাহাড়ে তুলেছে ঢেউ …..
    ওই নীল পাখি মিল খুজে ফেরে গানে গানে তোর প্রানে যেরে ।ও ও ও ও নীল পাখি মিল খুঁজে ফেরে, গানে গানে তোর প্রানে যে রে
    দু চোখে আকাশ ভরে নে রে
    গাপামা রেমাগা ধানিসা
    সারেগা রেগা রেগামাপা মাপা মাপাধানি ধানি ধানিসা গারেসা
    সাগারে মাপানি , রেমাগা গাপাসা, গাপামা নিসারে ( নি …সা……)
    মাধাপা পানিধা ধানি সা ।।

    See less
      • 2
  • 1
  • 20,765
  • 0
Answer
In: সাহিত্য

ধনধান্য পুষ্প ভরা (দ্বিজেন্দ্রলাল রায়) dhono dhanne pushpe bhora lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 4, 2020 at 2:21 am

    দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারRead more

    দ্বিজেন্দ্রলাল রায়

    ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
    তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
    ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
    ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
    সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
    কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
    তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।
    এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
    কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
    এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।
    পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
    গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
    তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
    ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
    ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
    আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

    See less
      • 0
  • 1
  • 865
  • 0
Answer
In: সাহিত্য

ভারত তীর্থ – রবীন্দ্রনাথ ঠাকুর | bharat tirtha poem rabindranath tagore in bengali lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 4, 2020 at 1:49 am
    This answer was edited.

    ভারত তীর্থ হে মোর চিত্ত,পূণ্য তীর্থে জাগো রে ধীরে-- এই ভারতের মহামানবের সাগরতীরে। হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে নমি নর-দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান-গম্ভীর এই যে ভূধর, নদীজপমালাধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। কেহ নাহি জানে কার আহ্বাRead more

    ভারত তীর্থ

    হে মোর চিত্ত,পূণ্য তীর্থে
    জাগো রে ধীরে–
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে
    নমি নর-দেবতারে,
    উদার ছন্দে পরমানন্দে
    বন্দন করি তাঁরে।
    ধ্যান-গম্ভীর এই যে ভূধর,
    নদীজপমালাধৃত প্রান্তর,
    হেথায় নিত্য হেরো পবিত্র
    ধরিত্রীরে
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    কেহ নাহি জানে কার আহ্বানে
    কত মানুষের ধারা
    দুর্বার স্রোতে এল কোথা হতে
    সমুদ্রে হল হারা।
    হেথায় আর্য, হেথা অনার্য
    হেথায় দ্রাবিড়, চীন–
    শক-হুন-দল পাঠান মোগল
    এক দেহে হল লীন।
    পশ্চিম আজি খুলিয়াছে দ্বার,
    সেথা হতে সবে আনে উপহার,
    দিবে আর নিবে, মিলাবে মিলিবে
    যাবে না ফিরে,
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    রণধারা বাহি জয়গান গাহি
    উন্মাদ কলরবে
    ভেদি মরুপথ গিরিপর্বত
    যারা এসেছিল সবে,
    তারা মোর মাঝে সবাই বিরাজে
    কেহ নহে নহে দূর,
    আমার শোণিতে রয়েছে ধ্বনিতে
    তারি বিচিত্র সুর।
    হে রুদ্রবীণা, বাজো, বাজো, বাজো,
    ঘৃণা করি দূরে আছে যারা আজো,
    বন্ধ নাশিবে, তারাও আসিবে
    দাঁড়াবে ঘিরে
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    হেথা একদিন বিরামবিহীন
    মহা ওংকারধ্বনি,
    হৃদয়তন্ত্রে একের মন্ত্রে
    উঠেছিল রনরনি।
    তপস্যাবলে একের অনলে
    বহুরে আহুতি দিয়া
    বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল
    একটি বিরাট হিয়া।
    সেই সাধনার সে আরাধনার
    যজ্ঞশালায় খোলা আজি দ্বার,
    হেথায় সবারে হবে মিলিবারে
    আনতশিরে–
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    সেই হোমানলে হেরো আজি জ্বলে
    দুখের রক্ত শিখা,
    হবে তা সহিতে মর্মে দহিতে
    আছে সে ভাগ্যে লিখা।
    এ দুখ বহন করো মোর মন,
    শোনো রে একের ডাক।
    যত লাজ ভয় করো করো জয়
    অপমান দূরে থাক।
    দুঃসহ ব্যথা হয়ে অবসান
    জন্ম লভিবে কী বিশাল প্রাণ।
    পোহায় রজনী, জাগিছে জননী
    বিপুল নীড়ে,
    এই ভারতের মহামানবের
    সাগরতীরে।
    এসো হে আর্য, এসো অনার্য,
    হিন্দু মুসলমান।
    এসো এসো আজ তুমি ইংরাজ,
    এসো এসো খৃস্টান।
    এসো ব্রাহ্মণ শুচি করি মন
    ধরো হাত সবাকার,
    এসো হে পতিত করো অপনীত
    সব অপমানভার।
    মার অভিষেকে এসো এসো ত্বরা
    মঙ্গলঘট হয় নি যে ভরা,
    সবারে-পরশে-পবিত্র-করা
    তীর্থনীরে।
    আজি ভারতের মহামানবের
    সাগরতীরে।

     

    See less
      • 1
  • 2
  • 55,153
  • 0
Answer
In: সাহিত্য

হাল ছেড়ো না মাঝি কবিতা | haal cherona majhi lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on February 1, 2020 at 1:19 am

    Haal cherona majhi by Sanjiv Bandhapadhay হাল ছেড়ো না মাঝি (সঞ্জীব চন্দ্র চট্টোপ্যাধায়) প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বেই– প্রেম কি যাচিলে মিলে, আপনি উদয় হয় শুভযোগ পেলে; – এ সেই অর্ধকুম্ভ, পূর্ণচন্দ্রের মত, গ্রহে গ্রহে যোগ হবে তবেই হবে। আমিই সেই পিয়ন কোর্টের পেয়াদা, সমন আমি ধরাবই; চিঠRead more

    Haal cherona majhi by Sanjiv Bandhapadhay

    হাল ছেড়ো না মাঝি (সঞ্জীব চন্দ্র চট্টোপ্যাধায়)

    প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বেই–
    প্রেম কি যাচিলে মিলে, আপনি উদয় হয় শুভযোগ পেলে;
    – এ সেই অর্ধকুম্ভ, পূর্ণচন্দ্রের মত,
    গ্রহে গ্রহে যোগ হবে তবেই হবে।

    আমিই সেই পিয়ন কোর্টের পেয়াদা, সমন আমি ধরাবই;
    চিঠি আমি গুজবই!
    যখন বাড়ি ফিরছে, তখন হবে না; ধোলাইয়ের ভয় আছে!
    যখন পাড়া ছেড়ে যাচ্ছে, তখন পেছন পেছন যেতে হবে–
    বে-পাড়ায় গিয়ে নির্জনে কুটুস।

    এবার সুযোগ এসে গেল- সে চলছে, আমি চলছি-
    মাঝে হাত কুড়ির ব্যবধান-বেশ যাচ্ছিল!
    হটাৎ ঘুরে গেল! আবার বাড়ী মুখো;

    আমার পাশ দিয়ে হনহন করে হেঁটে বাড়ী চলল- –
    কিছু ভুলে-টুলে গেছে হয়তো!
    এরকম মেয়ে-ছেলে আমি লাইফে দেখিনি!
    -এসব মেয়ে-ছেলে সংসার করবে কি করে?
    যার কোন মতি-ই স্থির নেই’

    আমিও যদি হটাৎ ফিরি, তাহলে লোকে সন্দেহ করতে পারে
    তাই অকারণে বেশ কিছু-দূর সামনে হেঁটে গেলাম;

    প্রেমের ভীত আর বাড়ীর ভীত এই জাতের ব্যাপার-
    খেটে-খুঁটে তৈরী করতে হয়!
    রোদে পুড়ে, জলে ভিজে,

    বেকার একটা চক্কর মেরে
    আমি এলুম গোপীদা-র দোকানে, গোপীদার কচুরীর দোকান।

    গোপীদা বললে – কী হল? তুমি গেলে ও-দিকে,
    ও এলো এ-দিকে ধেড়িয়েছ নিশ্চয়ই! কেস-টা কি?

    –বললাম কেস আবার কি; নেঁজে খেলছে-
    মহা ধরিবাজ, আগেই বলেছিলুম;
    মেয়ে-ছেলে কি চিজ্-রে বাবা-

    শোন বসন্ত, তুমি একটা কাজ কর!
    ছোট-বেলা থেকে শুনে আসছি- বীর ভোগ্যা বসুন্ধরা;
    বসুন্ধরা মানে তো মেয়ে-
    তুমি- তুমি, তুমি বীর হও!

    বীর হও? বীর হব কি করে? যুদ্ধ করবো?

    আরে-শোন না; আমাদের পাঁড়ায় একটা বড় বদ-মেজাজী ষাঁড় আছে জানো- তো ?
    ওই ষাড়টার পিঠে তুমি চেপে বসে তুমি পাড়া-মহল্লা প্রদক্ষিণ কর।
    — প্রমাণ করো যে তুমি বীর।
    তোমার খুব নাম হবে, আর সেই নামের-টানে সে তোমার কাছে আসবে।
    আমি জানি এরকম রসিকতা আমায় অনেক সহ্য করতে হবে-

    গোপীদা বললে, শোন বসন্ত; আর একটা কাজ তুমি করতে পারো।
    তুমি এখন বেশ কিছুদিন শিবের মাথায় জল ঢালো-
    মেয়েরা যদি শিবের মাথায় জল ঢেলে বর পায় তাহলে তুমিও বউ পাবে।
    কিন্তু, বৌ পেলে খাওয়াবে কি? রোজগার-পাতি তো কিছু নেই,

    – নাহ্, লোকটার মাথায় কিস্সু নেই, সব গুলিয়ে ফেলেছে;
    প্রেম আর বিয়ে – সব গুলিয়ে ফেলেছে এক্কেবারে।
    সারাটা জীবন ট্যাটে বসে পয়সা আর পয়সা-
    আর ঢামার-মতো একটা ভূঁড়ি।

    না পড়েছে কবিতা, না পড়েছে উপন্যাস-
    আরে – প্রেম হচ্ছে- খুকখুক কাশি, রক্ত, সমাধি, আধুনিক গান-
    তোমার সমাধি ফুলে-ফুলে ঢাকা;
    প্রেম বলে নেই, তুমি নেই-

    প্রেমিক মরলে চিতায় পুড়ানো হয় না; সমাধি দেয়া হয়;
    আর তার পাশে থাকে শিউলি, বকুল—

    গোপীটার যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনতো-
    তাহলে অনেক কিছু বুঝতে পার-তো!
    আরে পড়তে হবে না, শুধু কান-টা গানের দিকে রাখা;
    এ গানটা প্রায়ই হয়- আমি জেনে-শুনে বিষ করেছি পান’
    গান-টা আমার একটু একটু আসে- জানালা খুললে যেমন উনুনের ধোঁয়া আসে অটোমেটিক আসে!

    বেশ ধরেছিলুম- জেনে-শুনে বিষ করেছি পান’- গলা পরিস্কার,
    সুর-টাও বেশ লেগেছিল – গোপে পাঠা বলল-
    এতো আত্মহত্যার কেস!

    বুঝে গেলুম- গোপী যে লেভেলের লোক তাতে
    ওর বাপের ক্ষমতা হবে না এ গানের মানে বোঝার!

    –আরে প্রেম যে একটা কত্ত বড় কাজ, কী দহণ, কী জ্বালা
    – গোপীর একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা
    পাওনাদারের কাছে তলব করার জ্বালা;
    একবোরে কোর্স ম্যাটেরিয়েল- কী আর করি!

    নিজেই আপন মনে গাইতে লাগলাম-
    “প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
    আমি জেনে শুনে বিষ করেছি পান
    যতই দেখি তারে ততই দহি-
    আপন-মন জ্বালা নিরবে সহি
    তবু পারিনে দুরে যেতে – মরিতে আসি
    লইগো বুক পেতে অনল বান- আমি জেনে-শুনে বিষ করেছি পান-

    রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ, কি বোধ, পারসেপশন, কনসেপশন, রিয়্যালাইজেশন-
    সকলের মনে ঢুকে বসে আছে- ই্শ্বরের মতো।
    – এই গান তো আমার জন্যই লেখা;

    প্রেমের একটা ব্যাপার লক্ষ করেছি শরীর-টাকে করে দেয় জলের ট্যাংক।
    কথায় কথায় জ্বল এসে যায় চোখে ।
    লংকা চিবোলে নাকের জল, আর প্রেমে পড়লে চোখের জল।
    –আর সংসারে ঢুকলে চোখের জল নাকের জল ‍দুটোই।

    See less
      • 0
  • 1
  • 12,051
  • 0
Answer
In: সাহিত্য

ভালবাসি, ভালবাসি (সুনীল গঙ্গোপাধ্যায়) valobashi valobashi lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 31, 2020 at 2:46 am

    Valobashi valobashi by Sunil Gongopadhay ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার টেবিলে বসে আছ, ঘুম আসছে না তোমার হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম- ভালবাস? তুমি কি রাগ করবে? নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালবাসি, ভালবাসি.. ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত.. খাওয়ার টেবিলRead more

    Valobashi valobashi by Sunil Gongopadhay

    ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার

    টেবিলে বসে আছ,

    ঘুম আসছে না তোমার

    হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-

    ভালবাস? তুমি কি রাগ করবে?

    নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,

    ভালবাসি, ভালবাসি..

    ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,

    ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..

    খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,

    রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার

    হাত ধরে যদি বলি- ভালবাস?

    তুমি কি বিরক্ত হবে?

    নাকি আমার হাতে আরেকটু

    চাপ দিয়ে বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,

    সবেমাত্র ঘুমিয়েছ তুমি

    দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত

    হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?

    তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?

    নাকি হেসে উঠে বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর

    তপ্ত রোদ,বাহন

    পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ

    রোধ করে যদি বলি-ভালবাস?

    তুমি কি হাত সরিয়ে দেবে?

    নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত

    দিয়ে বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,এমন সময়

    তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি-

    ভালবাস?

    তুমি কি বকা দেবে?

    নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার

    গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল

    গলায় বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়ে যায়,

    মুখে নেই রুচি, নেই কথা বলার

    অনুভুতি,

    এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার

    মুখের

    দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?

    তুমি কি চুপ করে থাকবে?নাকি তোমার গরম

    শ্বাস আমার

    শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..

    ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,প্রচন্ড

    যুদ্ধে তুমিও অঃশীদার,

    শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর

    এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়

    জিজ্ঞেস করলাম-

    ভালবাস? ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?

    নাকি চিন্তিত আমায় আশ্বাস

    দেবে,বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো দূরে কোথাও যাচ্ছ

    তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত

    বাধা দিয়ে বললাম-ভালবাস? কটাক্ষ করবে?

    নাকি সুটকেস ফেলে চুলে হাত

    বুলাতে বুলাতে বলবে

    ভালবাসি, ভালবাসি

    ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই

    বিধাতার দান এই

    পৃথিবীতে,বাস করছি দুজনে চিন্তিত তুমি

    এমন সময় তোমার

    বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?

    তুমি কি সরিয়ে দেবে?

    নাকি আমার মাথায় হাত রেখে বলবে

    ভালবাসি, ভালবাসি..

    ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,

    আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ

    হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?

    চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই

    আমাকে বলবে ভালবাসি, ভালবাসি..

    যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও দূর

    থেকে ধ্বনি তুলো

    ভালবাসি, ভালবাসি, ভালবাসি..

    দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,বুঝব

    তুমি আছ,তুমি আছ

    ভালবাসি, ভালবাসি….

    See less
      • 0
  • 1
  • 781
  • 0
Answer
In: সাহিত্য

ভালোবেসে সখী নিভৃতে যতনে | bhalobeshe shokhi lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 31, 2020 at 2:41 am

    Bhalobeshe shokhi by Rabindranath Tagore ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. ধরিয়া রাখিয়ো সRead more

    Bhalobeshe shokhi by Rabindranath Tagore

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    আমার পরানে যে গান বাজিছে
    তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
    আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
    মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
    আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    আমার লতার একটি মুকুল
    ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..

    আমার স্মরণ শুভ সিন্দুরে
    একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
    আমার মনের মোহের মাধুরী
    মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..

    আমার আকুল জীবনমরণ
    টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    See less
      • 0
  • 1
  • 3,829
  • 0
Answer
In: সাহিত্য

আবার এসেছে আষাঢ় | Abar eseche ashar lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on July 1, 2020 at 12:39 am

    আবার এসেছে আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥ এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। ‘এসেছে এসেছে’ এই কথা বলে প্রাণ, ‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান– নয়নে এসেছেRead more

    আবার এসেছে আষাঢ়

    রবীন্দ্রনাথ ঠাকুর

    আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
    আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥
    এই পুরাতন হৃদয় আমার আজি
    পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
    নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥
    রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে
    নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
    ‘এসেছে এসেছে’ এই কথা বলে প্রাণ,
    ‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান–
    নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥
    আবার এসেছে আষাঢ়

    In English Font:

    Abar Eseche Ashar

    -Rabindranath tagore

    Abar esheche Ashar akash cheye
    aashe bristir subash batash beye.
    ei puraton hridoy amar aaji
    Puloke duliya uthiche abar baji
    Natun megher ghonimar pane cheye
    Rahiya rahiya bipul mather pore
    Naba trinodole badoler chaya pore
    Eseche eseche ei kotha bole pran
    Eseche eseche uthiteche ei gaan
    Nayane eseche, Hridoye eseche dheye.

    See less
      • 0
  • 1
  • 9,561
  • 0
Answer
In: সাহিত্য

কাগজের নৌকা | kagojer nouka lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 31, 2020 at 2:32 am

    কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপ চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম নিজস্ব কথাটুকু বলে। সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি কার কথা আজো বাজে কানে! কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি জননী শব্দটার মানে। সেই ঘর সেই বাড়ি, দুষ্টুমি বাড়াবাড়ি— তাঁর কথা কখনো শুনিনি অবাধ্য ছেলেটাকে স্মৃRead more

    কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
    চুপ চাপ ভাসিয়েছে জলে।
    রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
    নিজস্ব কথাটুকু বলে।

    সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
    কার কথা আজো বাজে কানে!
    কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
    জননী শব্দটার মানে।

    সেই ঘর সেই বাড়ি,
    দুষ্টুমি বাড়াবাড়ি—
    তাঁর কথা কখনো শুনিনি
    অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
    ভালোবাসা মানেই জননী।

    পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
    দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
    রাতটা কাটে গানে গানে—
    রাতটা কাটুক গানে পানে…

    See less
      • 0
  • 1
  • 1,584
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
  • কবিতা : পূজারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর) Pujarini Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : অভিসার (রবীন্দ্রনাথ ঠাকুর) Abhisar Poem lyrics in Bengali?
  • কবিতাঃ শঙ্খ (রবীন্দ্রনাথ ঠাকুর) Sankha by Rabindranath Tagore in Bengali?
  • কবিতাঃ পৃথিবী (রবীন্দ্রনাথ ঠাকুর) Prithibi Poem by Rabindranath Tagore lyrics?
  • কবিতাঃ দুষ্টু (রবীন্দ্রনাথ ঠাকুর) Dustu Poem By Rabindranath Tagore lyrics?
  • লুকোচুরি (রবীন্দ্রনাথ ঠাকুর) Poem Lukochuri Rabindranath Tagore Bengali Script?
  • কবিতাঃ সাগরিকা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sagarika Poem by Rabindranath in Bengali?
  • দুরন্ত আশা (রবীন্দ্রনাথ ঠাকুর) Duranta Asha Poem in Bengali lyrics?
  • শেষ বসন্ত (রবীন্দ্রনাথ ঠাকুর) Sesh Basanta Bengali Poem lyrics?
  • কবিতাঃ জন্মদিন (রবীন্দ্রনাথ ঠাকুর ) Jonmodin Poem by Rabindranath Tagore in Bengali
  • কবিতা : চরম মূল্য (The last bargain) রবীন্দ্রনাথ ঠাকুর | the last bargain poem in bengali
  • কবিতা : (স্বপ্ন) একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু । রবীন্দ্রনাথ ঠাকুর | ekdin rate ami swapno dekhinu poem lyrics
  • একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু ((রবীন্দ্রনাথ ঠাকুর) kolikata choliyache norite norite lyrics
  • খেয়া কবিতার সারাংশ ও বিষয়বস্তু (রবীন্দ্রনাথ ঠাকুর) kheya poem summary in bengali
  • কবিতা : রথযাত্রা (রবীন্দ্রনাথ ঠাকুর) Rath Yatra Poem in Bengali
  • দুই বিঘা জমি (রবীন্দ্রনাথ ঠাকুর) Dui Bigha Jomi full Poem in Bengali
  • বোঝাপড়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Bojhapora Poem Lyrics
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us