Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতা : মৃত্যুঞ্জয় | Mrityunjay Poem by Rabindranath Tagore Lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 6, 2021 at 2:53 am

    মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ - পরিশেষ দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রূকুটিভঙ্Read more

    মৃত্যুঞ্জয়

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ – পরিশেষ

    দূর হতে ভেবেছিনু মনে
    দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে।
    তুমি বিভীষিকা,
    দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা।
    দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে,
    সেথা হতে বজ্র টেনে আনে।
    ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে
    তোমার সম্মুখে
    তোমার ভ্রূকুটিভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, —
    নামিল আঘাত।
    পাঁজর উঠিল কেঁপে,
    বক্ষে হাত চেপে
    শুধালেম, “আরো কিছু আছে নাকি,
    আছে বাকি
    শেষ বজ্রপাত?’
    নামিল আঘাত।
    এইমাত্র? আর কিছু নয়?
    ভেঙে গেল ভয়।
    যখন উদ্যত ছিল তোমার অশনি
    তোমারে আমার চেয়ে বড়ো ব’লে নিয়েছিনু গনি।
    তোমার আঘাত-সাথে নেমে এলে তুমি
    যেথা মোর আপনার ভূমি।
    ছোটো হয়ে গেছ আজ।
    আমার টুটিল সব লাজ।
    যত বড়ো হও,
    তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও।
    আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে
    যাব আমি চলে।

    In English:

    Poem – Mrityunjay
    By – Rabindranath Tagore

    Dur hote bhebechinu mone
    Durjoy nirdoy tumi, kape prithibi tomar shasone
    Tumi Bhivishika,
    Dukhir bidirno bokkhe jole tobo lelihan shikha
    Dokkhin hater shel uteche jhorer megh pane,
    Setha hote bojro tane aane

    Bhoye bhoye esechinu duruduru buke
    tomar shommukhe
    Tomar bhurukutibhonge tarangilo aashonno utpat
    Namilo aghat.
    Pajor uthilo kepe
    Bokke hath chepe
    Sudhalem, “Aro kichu aache naki”
    Ache baki
    Sesh bojropat
    Namilo Aghat
    Eimatro? aar kichu noy?
    Bhenge gelo bhoy
    Jakhan uddoto chilo tomar oshoni
    Tomare amar cheye boro bole niyechilu goni.
    Tomar aghat sathe neme ele tumi
    Jetha mor aponar bhumi
    Choto hoye gecho aj
    Amar tutilo shb laj
    Joto boro how
    Tumi to mrityur cheye boro now.
    Ami mrityu cheye ei sesh kotha bole
    jabo Ami chole

    See less
      • 0
  • 1
  • 12,719
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : অনন্ত প্রেম | Unending Love by Rabindranath Tagore in Bengali?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 5, 2021 at 1:29 am

    অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : মানসী তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা,Read more

    অনন্ত প্রেম

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ : মানসী

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে যুগে যুগে অনিবার।
    যত শুনি সেই অতীত কাহিনী,
    প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
    তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
    আমরা দুজনে ভাসিয়া এসেছি
    যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
    কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
    মিলনমধুর লাজে–
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
    আজি সেই চিরদিবসের প্রেম
    অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
    নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
    সকল প্রেমের স্মৃতি–
    সকল কালের সকল কবির গীতি।

    Unending Love by Rabindranath Tagore Recitation:

    Unending Love by Rabindranath Tagore in Bengali

    Tomarei jeno bhalobashiyachi
    shata rupe shata bar
    janame janame, juge juge anibar
    Chirokaldhore mugdho hridoy
    gathiyache Geetohar
    kata rup dhore porecho golay
    Niyecho shey upohar
    janame janame, juge juge anibar
    jata shuni Shei atit kahini
    Prachin premer byatha
    Ati puratan biraha milonkotha
    Ashim atite chahite chahite
    Dekha jay abasheshe
    kaler timir rajani bhediya
    tomari murti eshe
    chirosritimoyi dhrubotarar beshe
    Amra dujone bhashiya eshechi
    Jugal premer srote
    Anadikaler hridoy utsho hote
    Amra dujone koriyachi khela
    Koti premiker majhe
    Birohobidhur nayanshile
    Milon madhur laje
    Puratan prem nityo natun shaje
    Aaji shei chirodibosher prem
    Abashan lobhiyache
    rashi rashi hoye tomar payer kache
    Nikhiler sukh nikhiler dukh
    Nikhil praner priti
    Ekti premer majhare misheche
    Shokol premer sriti
    Shokol kaler shokol kobir geeti

    See less
      • 0
  • 2
  • 8,068
  • 0
Answer
In: সারাংশ ও সারমর্ম, সাহিত্য

সারাংশ – গুপ্তধন রবীন্দ্রনাথ ঠাকুর | Guptodhon Rabindranath Tagore Summary

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on October 5, 2020 at 12:19 am

    গুপ্তধন ‘গুপ্তধন’ কথাটির অর্থ লুকোনাে সম্পদ, যে সম্পদ মানুষের দৃষ্টির বাইরে থাকে, তাকেই ‘গুপ্তধন’ বলে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই গুপ্তধন কখনই মানুষের কাছে মঙ্গলকর নয়, এর মধ্যেই লুক্কায়িত থাকে মৃত্যুর অমােঘ হাতছানি। রবীন্দ্রনাথ এভাবে ধন প্রাপ্তিতে শ্রদ্ধাশীল ছিলেন না। যে ধন থাকে মনুষ্যচক্ষুর অন্Read more

    গুপ্তধন

    ‘গুপ্তধন’ কথাটির অর্থ লুকোনাে সম্পদ, যে সম্পদ মানুষের দৃষ্টির বাইরে থাকে, তাকেই ‘গুপ্তধন’ বলে।
    রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই গুপ্তধন কখনই মানুষের কাছে মঙ্গলকর নয়, এর মধ্যেই লুক্কায়িত থাকে মৃত্যুর অমােঘ হাতছানি। রবীন্দ্রনাথ এভাবে ধন প্রাপ্তিতে শ্রদ্ধাশীল ছিলেন না। যে ধন থাকে মনুষ্যচক্ষুর অন্তরালে সে ধনকে তিনি বলেছেন ‘মরা ধন’। এই ধনের প্রতি আকর্ষণ তিনি সহ্য করতে পারেন নি। এর প্রতি আকর্ষণ কীভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তারই ছবি ‘গুপ্তধন’ গল্পে লেখক অঙ্কন করার চেষ্টা করেছেন।

    গুপ্তধন গল্পটির শুরুতেই একটি চমক আর সেই চমকের মাধ্যমেই মৃত্যুঞ্জয়ের মানসিকতার উন্মােচন একটা পরিচয়কে প্রতিষ্ঠা করেছে। মৃত্যুঞ্জয় নিষ্ঠাবান, সদাচারী ও নিতান্ত সাধারণ কিন্তু লােভ লালসার উর্ধ্বে নয়। বিত্তের স্বাভাবিক লােভের কারণে অনন্যমনা অধ্যবসায়ী, ফলে গুপ্তধনের আবিষ্কারে মনপ্রাণ সমর্পণ করেছে। সেই আবিষ্কারের মূল সূত্রটিই যখন রহস্যজনকভাবে উধাও হয়, লেখক সেই মানসিক পরিস্থিতি অত্যন্ত জীবন্ত করে তুলেছেন এবং একই সঙ্গে পাঠকমনও মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে রহস্য উদঘাটনে সঙ্গী হয়েছে। নামকরণে থাকে বিষয়বস্তুর ইঙ্গিত, গল্প শুরু হয় প্রথম পঙক্তি থেকেই। গুপ্তধন গল্পও এর ব্যতিক্রম নয়।

    আসলে এই গল্পের নামকরণের মধ্য দিয়ে মানুষের অন্তরের সুপ্ত এক সম্পদের কথাই বলা হয়েছে, ইন্দ্রিয়ের তাড়নায় ও বাসনায় মােহজালে আবদ্ধ হয়ে যা ঘুমন্ত অবস্থায় থাকে। এক্ষেত্রে শংকর ও মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্য এক – গুপ্তধনের সন্ধান। অবশ্য একসময়ে তার সন্ধান পেয়েও তারা তা গ্রহণ করেনি। সন্ন্যাসী শংকর একসময় স্বরূপানন্দ স্বামীর মাধ্যমে মৃত্যুঞ্জয় সম্পদের লােভে তাঁকে হত্যার চেষ্টা করল। আবার এই শংকরই মৃত্যুঞ্জয়ের গুপ্তধনের মােহমুক্তি ঘটালেন, আলাে বাতাসে ছড়িয়ে থাকা প্রকৃত সম্পদকে চেনালেন।

    রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন, “সুখের উপায় বাহিরে নাই, তাহা অন্তরেই আছে, তাহা উপকরণজালের বিপুল জটিলতার মধ্যে নাই, তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যে জটিলতার মধ্যে নাই, তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যে বিরাজমান।” এই দৃষ্টিভঙ্গী থেকেই বিশ্বব্যপী অক্ষয় সম্পদের সন্ধান পেলেন মৃত্যুঞ্জয়, ত্যাগ করলেন গুপ্তধনের বিপুল সম্পদ, যা এতদিন অন্তদৃষ্টির বন্ধনে আবদ্ধ ছিল আজ তা আলাে বাতাসে ছড়িয়ে পড়ল – শংকর আর মৃত্যুঞ্জয়ের প্রকৃত গুপ্তধন অর্থাৎ মনের ঐশ্বর্যের সন্ধান মিলল। আর এই তাৎপর্যই গুপ্তধন গল্পটি ব্যঞ্জনা বা ইঙ্গিতবহ হয়ে উঠেছে

    See less
      • 0
  • 1
  • 5,103
  • 0
Answer
In: শিক্ষা

সুখ পাওয়া যায় অনেকখানি কবির মতে সুখ লাভের উপায়টি কী?

  1. Nibedita Paul
    Best Answer
    Nibedita Paul
    Added an answer on August 12, 2020 at 2:39 am

    তেমন করে হাত বাড়ালে, সুখ পাওয়া যায় অনেকখানি।’ উল্লিখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত। কবি এখানে বলতে চাইছেন যে, আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ, বন্ধুসুলভ আচার-আচরণ রাখি তাহলে সেই বিষয়টি অনেক সুখের। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাRead more

    তেমন করে হাত বাড়ালে,

    সুখ পাওয়া যায় অনেকখানি।’

    উল্লিখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত।
    কবি এখানে বলতে চাইছেন যে, আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ, বন্ধুসুলভ আচার-আচরণ রাখি তাহলে সেই বিষয়টি অনেক সুখের। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে মানুষের মধ্যে মনোমালিন্য, ভেদাভেদ থাকাটা স্বাভাবিক কিন্তু তা নিয়ে অযথা বাড়াবাড়ি ঠিক নয়। বরং মতভেদ, ঈর্ষা, হিংসা ইত্যাদি ছেড়ে দিয়ে শ্রদ্ধার সহিত একে অপরের সহিত মিলেমিশে থাকাই উত্তম। তাতে করে মনে শান্তি আসে এবং অনেক সুখ পাওয়া যায়।

    See less
      • 0
  • 1
  • 8,505
  • 0
Answer
In: শিক্ষা

সেইটা সবার চেয়ে শ্রেয় কবির মতে সবার চেয়ে শ্রেয় কি

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 20, 2020 at 2:13 pm

    তেমন করে হাত বাড়ালে, সুখ পাওয়া যায় অনেকখানি।’ উল্লিখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত। কবি এখানে বলতে চাইছেন যে, আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ, বন্ধুসুলভ আচার-আচরণ রাখি তাহলে সেই বিষয়টি অনেক সুখের। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যRead more

    তেমন করে হাত বাড়ালে,

    সুখ পাওয়া যায় অনেকখানি।’

    উল্লিখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত।
    কবি এখানে বলতে চাইছেন যে, আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ, বন্ধুসুলভ আচার-আচরণ রাখি তাহলে সেই বিষয়টি অনেক সুখের। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে মানুষের মধ্যে মনোমালিন্য, ভেদাভেদ থাকাটা স্বাভাবিক কিন্তু তা নিয়ে অযথা বাড়াবাড়ি ঠিক নয়। বরং মতভেদ, ঈর্ষা, হিংসা ইত্যাদি ছেড়ে দিয়ে শ্রদ্ধার সহিত একে অপরের সহিত মিলেমিশে থাকাই উত্তম। তাতে করে মনে শান্তি আসে এবং অনেক সুখ পাওয়া যায়।

    See less
      • 0
  • 1
  • 1,345
  • 0
Answer
In: শিক্ষা

সেইটে সবার চেয়ে শ্রেয় কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? (বোঝাপড়া- রবীন্দ্রনাথ ঠাকুর)

  1. Hridoy
    Hridoy
    Added an answer on July 26, 2020 at 4:32 pm
    This answer was edited.

    বোঝাপড়া- রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নে উল্লেখিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি কবিতায় উল্লেখ করেছেন যে- ভেসে থাকতে পারাে যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি 'ভেসে থাকাRead more

    বোঝাপড়া- রবীন্দ্রনাথ ঠাকুর

    প্রশ্নে উল্লেখিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে।

    কবি কবিতায় উল্লেখ করেছেন যে- ভেসে থাকতে পারাে যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ‘ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন। আর সেই কাজটিই কবি সবচেয়ে শ্রেয় অর্থাৎ ভালাে এমন দাবি জানিয়েছেন।

    বোঝাপড়া কবিতার অন্যান্য প্রশ্ন উত্তর এই লিংকে 

    See less
      • 1
  • 1
  • 4,852
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : আমি (রবীন্দ্রনাথ ঠাকুর) Ami kobita by Rabindranath Tagore Lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 12, 2020 at 9:30 pm

    আমি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ- শ্যামলী স্থান - শান্তিনিকেতন, ২৯ মে, ১৯৩৬ আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে । আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে । গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর' , সুন্দর হল সে । তুমি বলবে এ যে তত্ত্বকথা , এ কবির বাণী নয় । আমি বলব, এ সত্য , তাইRead more

    আমি

    রবীন্দ্রনাথ ঠাকুর

    কাব্যগ্রন্থ- শ্যামলী

    স্থান – শান্তিনিকেতন, ২৯ মে, ১৯৩৬

    আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,
    চুনি উঠল রাঙা হয়ে ।
    আমি চোখ মেললুম আকাশে,
    জ্বলে উঠল আলো
    পুবে পশ্চিমে ।
    গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’ ,
    সুন্দর হল সে ।

    তুমি বলবে এ যে তত্ত্বকথা , এ কবির বাণী নয় ।
    আমি বলব, এ সত্য ,
    তাই এ কাব্য ।
    এ আমার অহংকার ,
    অহংকার সমস্ত মানুষের হয়ে ।
    মানুষের অহংকার – পটেই
    বিশ্বকর্মার বিশ্বশিল্প ।

    তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে–
    না, না, না—
    না-পান্না, না-চুনি, না-আলো,না-গোলাপ ,
    না-আমি, না-তুমি ।
    ও দিকে, অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা
    মানুষের সীমানায়,
    তাকেই বলে ‘আমি’ ।

    সেই আমি’র গহনে আলো – আঁধারের ঘটল সংগম,
    দেখা দিল রূপ, জেগে উঠল রস ;
    ‘না’ কখন ফুটে উঠে হল ‘হাঁ’ মায়ার মন্ত্রে ,
    রেখায় রঙে, সুখে দুঃখে ।।

    একে বোলো না তত্ত্ব–
    আমার মন হয়েছে পুলকিত
    বিশ্ব-আমির রচনার আসরে
    হাতে নিয়ে তুলি , পাত্রে নিয়ে রঙ ।।
    পণ্ডিত বলছেন—
    বুড়ো চন্দ্রটা , নিষ্ঠুর চতুর হাসি তার ,
    মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে
    পৃথিবীর পাঁজরের কাছে ।
    একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে ;
    মর্তলোকে মহাকালের নূতন খাতায়
    পাতা জুড়ে নামবে একটা শূন্য ,
    গিলে ফেলবে দিনরাতের জমাখরচ ;
    মানুষের কীর্তি হারাবে অমরতার ভান ,
    তার ইতিহাসে লেপে দেবে
    অনন্ত রাত্রির কালি ।

    মানুষের যাবার দিনের চোখ
    বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ ,
    মানুষের যাবার দিনের মন
    ছানিয়ে নেবে রস ।
    শক্তির কম্পন চলবে আকাশে আকাশে ,
    জ্বলবে না কোথাও আলো ।
    বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে ,
    বাজবে না সুর ।
    সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে
    নীলিমাহীন আকাশে
    ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।
    তখন বিরাট বিশ্বভুবনে,
    দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
    এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই -—
    ‘তুমি সুন্দর’ ,
    ‘আমি ভালোবাসি’ ।
    বিধাতা কি আবার বসবেন সাধনা করতে
    যুগযুগান্তর ধ’রে–
    প্রলয়সন্ধ্যায় জপ করবেন
    কথা কও, কথা কও’,
    বলবেন ‘বলো , তুমি সুন্দর’,
    বলবেন ‘বলো , আমি ভালোবাসি’?

     

    English Transliteration:

    Ami
    Rabindranath Tagore

    Aamari chetonar ronge panna holo shabuj
    Chuni uthlo ranga hoye.
    Ami chokh mellum aakashe,
    Jole uthlo aalo
    Pube poschime
    Golaper dike cheye bollum ‘sundor’
    Sundar holo se.

    Tumi bolbe e je tatwakotha, E kobir bani noy
    Ami bolbo, E shotto,
    Tai e kabbyo
    E amar ohongkar
    Ohongkaar somosto manusher hoye
    Manusher ohongkar- potei
    Bishwakormar biswashilpo

    Tatwagyani jop korechen nishashe proshashe
    Na, Na, Na-
    Na-Panna, Na-chuni, Na-alo, Na-golap
    Na-ami, Na-tumi
    O dike, Oshim jini tini shoyong korechen sadhona
    Manusher shimanay,
    Takei bole ami.

    Sei aamir gohone alo-Adharer ghotlo shongam
    Dekha dilo roop, Jege uthlo rosh;
    ‘Na’kokhon fute holo ‘ha’ mayar montre,
    Rekhar ronge, sukhe dukhe

    Eke bole na tatwa-
    Amar mon hoyeche pulokito
    Bishwa aamir rochonar aashore
    Hate niye tuli, patre niye rong
    Pondit bolechen-
    Buro chondrota, Nishtur hashi tar
    Mrityuduter moto guri mere aashche she
    Prithibir pajorer kache
    Ekdin debe chorom taan tar shagor porbote
    Motroloke mohakaler natun khatay

    Pata jure nambe ekta shunno
    File felbe din raater joma khoros
    Manusher Kirti harabe omorotar van
    Tar itihas lepe debe
    Ononto ratrir kali।

    Manushe r jabar diner chokh
    Bishwa theke nikiye debe rong
    Manusher jabar diner mon
    Chaniye nebe rosh
    Shaktir kompon cholbe akashe akashe
    Jolbe na kuthao aalo
    Binahin shovay jontrir aagun nachbe
    Bajbe na shur
    sedin kobittohin bidhata ek roben boshe
    Nilimahin akashe
    Baktitwa hara ostiter gonittatwa niye
    Takhan birat bishwabhubone,
    Dure Durante ananta oshongko loke lokantor e
    E bani dhonito hobe kunokhanei-
    Tumi sundor,
    Ami valobashi
    Bidhata ki abar aashben sadhona korte
    Jugjuganto dhore-
    Proloy sondhay jap korben
    Kotha ko, kotha ko;
    Bolben ‘bolo, tumi sundor’
    Bolben ‘bolo, ami valobashi’?

    See less
      • 1
  • 1
  • 46,062
  • 0
Answer

গল্প : বলাই (রবীন্দ্রনাথ ঠাকুর) Bolai Short story in Bengali by Rabindranath Tagore?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 23, 2020 at 3:52 pm

    বলাই - রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে, এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে-- আমাদের বাঘ-গোরRead more

    বলাই – রবীন্দ্রনাথ ঠাকুর

    মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে, এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে– আমাদের বাঘ-গোরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে, অহি-নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সা-রে-গা-মা-গুলোকে সংগীত করে তোলে, তার পর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু, সংগীতের ভিতরে এক-একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে– কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমলগান্ধার, কোনোটাতে পঞ্চম।

     

    আমার ভাইপো বলাই– তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে-চড়ে বেড়ানো নয়। পুবদিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ-অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে; ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল-বেলাকার রোদ্‌দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়; সমস্ত আকাশ থেকে যেন কী একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে; ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর-প্রকৃতিটা চার দিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রঙ লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা-কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতাড়া দিয়ে; অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি, বেঙ্গমা বেঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা-ড্যাবা-চোখ-মেলে-সর্বদা-তাকিয়ে-থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না। তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেবে গিয়েছে, সেইটে দেখে আর ওর মন ভারি খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না; ওর বোধ হয়, যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে-চলা খেলা, কেবলই গড়াচ্ছে; প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াত– সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত– গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগত আর ও খিলখিল করে হেসে উঠত।

     

    রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনারঙের রোদ্‌দুর দেবদারুবনের উপরে এসে পড়ে– ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, গা ছমছম করে– এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা-সব যেন অনেক কালের দাদামশায়, ‘এক যে ছিল রাজা’দের আমলের।

     

    ওর ভাবে-ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়, অনেক সময় দেখেছি, ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কী খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, ‘তার পরে? তার পরে? তার পরে?’ তারা ওর চির-অসমাপ্ত গল্প। সদ্য গজিয়ে-ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কী যে একটা বয়স্যভাব তা ও কেমন করে প্রকাশ করবে? তারাও ওকে কী একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকুপাঁকু করে। হয়তো বলে, ‘তোমার নাম কী।’ হয়তো বলে, ‘তোমার মা কোথায় গেল।’ বলাই মনে মনে উত্তর করে, ‘আমার মা তো নেই।’

     

    কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড়ো বাজে। আর-কারও কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এইজন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পাড়ে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দু পাশের গাছগুলোকে মারতে মারতে চলে, ফস্‌ ক’রে বকুলগাছের একটা ডাল ভেঙে নেয়– ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সব-চেয়ে বিপদের দিন, যেদিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসে। কেননা, ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেড়িয়েছে– এতটুকু-টুকু লতা, বেগনি হল্‌দে নামহারা ফুল, অতি ছোটো ছোটো; মাঝে মাঝে কন্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা; বেড়ার কাছে কাছে কোথাও-বা কালমেঘের লতা, কোথাও-বা অনন্তমূল; পাখিতে-খাওয়া নিমফলের বিচি পড়ে ছোটো ছোটো চারা বেরিয়েছে, কী সুন্দর তার পাতা– সমস্তই নিষ্ঠুর নিড়নি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই।

     

    এক-একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ‘ওই ঘাসিয়ারাকে বলো-না, আমার ওই গাছগুলো যেন না কাটে।’

     

    কাকি বলে, ‘বলাই, কী যে পাগলের মতো বকিস। ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন।’

     

    বলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল, কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই– ওর চার দিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই।

     

    এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন-জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে– সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চার দিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ, সূর্যের দিকে জোড় হাত তুলে বলেছে, ‘আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশতীর্থে যাত্রা করব রৌদ্রে-বাদলে, দিনে-রাত্রে।’ গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বত প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, ‘আমি থাকব, আমি থাকব।’ বিশ্বপ্রাণের মূক ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দ্যুলোককে দোহন করে; পৃথিবীর অমৃতভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে; আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে, ‘আমি থাকব।’ সেই বিশ্বপ্রাণের বাণী কেমন-এক-রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম।

     

    একদিন সকালে একমনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, ‘কাকা, এ গাছটা কী।’

     

    দেখলুম একটা শিমুলগাছের চারা বাগানের খোওয়া-দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে।

     

    হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তার পর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে, সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুলগাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে তখন ওর পত্রসমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ, শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবামাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু। বলাই ভাবলে, আমাকেও চমৎকৃত করে দেবে।

     

    আমি বললুম, ‘মালীকে বলতে হবে, এটা উপড়ে ফেলে দেবে।’

     

    বলাই চমকে উঠল। এ কী দারুণ কথা! বললে, ‘না, কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না।’

     

    আমি বললুম, ‘কী যে বলিস তার ঠিক নেই। একেবারে রাস্তার মাঝখানে উঠেছে। বড়ো হলে চার দিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে।’

     

    আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে, ‘কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন।’

     

    উপায়টা ঠিক ঠাওরেছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ‘ওগো, শুনছ। আহা, ওর গাছটা রেখে দাও।’

     

    রেখে দিলুম। গোড়ায় বলাই না যদি দেখাত তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হত না। কিন্তু, এখন রোজই চোখে পড়ে। বছরখানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হল, এই গাছটার ‘পরেই তার সব-চেয়ে স্নেহ।

     

    গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে। যে দেখে সেই ভাবে, এটা এখানে কী করতে! আরও দু-চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব।

     

    বললেম, ‘নিতান্তই শিমুলগাছই যদি তোমার পছন্দ, তবে আর-একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে।’

     

    কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে, আর ওর কাকি বলে, ‘আহা, এমনিই কী খারাপ দেখতে হয়েছে!’

     

    আমার বউদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তাঁর কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল, তিনি বিলেতে এঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলেয়– তার পরে বিলেত নিয়ে যাবার কথা।

     

    কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল, আমাদের ঘর হল শূন্য।

     

    তার পরে দু বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একপাটি জুতো, তার রবারের ফাটা গোলা, আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন-চাড়েন; এতদিনে এই-সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড়ো হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন।

     

    কোনো এক সময়ে দেখলুম, লক্ষ্মীছাড়া শিমুলগাছটার বড়ো বাড় বেড়েছে– এতদূর অসংগত হয়ে উঠেছে যে, আর প্রশ্রয় দেওয়া চলে না। এক সময়ে দিলুম তাকে কেটে।

     

    এমন সময়ে সিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, ‘কাকি, আমার সেই শিমুলগাছের একটা ফোটোগ্রাফ পাঠিয়ে দাও।’

     

    বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হল না। তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে।

     

    তার কাকি আমাকে ডেকে বললেন, ‘ওগো শুনছ, একজন ফোটোগ্রাফওয়ালা ডেকে আনো।’

     

    জিজ্ঞাসা করলুম, ‘কেন।’

     

    বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন।

     

    আমি বললেম, ‘সে গাছ তো কাটা হয়ে গেছে।’

     

    বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেকদিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কন নি। বলাইয়ের বাবা ওকে তাঁর কোল থেকে নিয়ে গেল, সে যেন ওঁর নাড়ী ছিঁড়ে; আর ওর কাকা তাঁর বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে, তাতেও ওঁর যেন সমস্ত সংসারকে বাজল, তাঁর বুকের মধ্যে ক্ষত করে দিলে।

     

    ঐ গাছ যে ছিল তাঁর বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।

    See less
      • 0
  • 1
  • 9,244
  • 0
Answer
In: সাহিত্য

রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 30, 2020 at 4:32 am

    তুমি কোন কাননের ফুল রবীন্দ্রনাথ ঠাকুর রাগ: মিশ্র পিলু-বারোয়াঁ তাল: দাদরা রচনাকাল (খৃষ্টাব্দ): 1886 স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তুমি কোন কাননের ফুল কোন গগণের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া কবে তুমি গেয়েছিলে আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি.. শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারাRead more

    তুমি কোন কাননের ফুল

    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাগ: মিশ্র পিলু-বারোয়াঁ
    তাল: দাদরা
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
    স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

    তুমি কোন কাননের ফুল
    কোন গগণের তারা
    তোমায় কোথায় দেখেছি
    যেন কোন স্বপনের পাড়া

    কবে তুমি গেয়েছিলে
    আঁখির পানে চেয়েছিলে
    ভুলে গিয়েছি..
    শুধু মনের মধ্যে জেগে আছে
    ওই নয়নের তারা..
    তুমি কোন কাননের ফুল
    কোন গগণের তারা।

    তুমি কথা কয়ো না
    তুমি চেয়ে চলে যাও
    ওই চাঁদের আলোতে
    তুমি হেসে গলে যাও
    আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
    চেয়ে থাকি মধুর প্রানে…
    তোমার আঁখির মতন দুটি তারা
    ঢালুক কিরণধারা…

    তুমি কোন কাননের ফুল
    কোন গগনের তারা
    তোমায় কোথায় দেখেছি
    যেন কোন স্বপনের পাড়া..
    তুমি কোন কাননের ফুল
    কোন গগণের তারা।

    →কানন- বাগান
    →গগন- আকাশ
    →আঁখি- চক্ষু
    →পানে – দিকে
    →নয়ন- চক্ষু
    →কিরণ- আলো, রশ্মি

    English Translation:

    Rabindranath Tagore

    Which garden do you belong O’ flower?
    Which sky do you belong O’ star?
    Where did I saw you!
    May be in my world of fantasy.

    When did you sing last
    Staring at my eyes,
    I don’t remember .
    Only thing left in my heart
    Is the sparkle of your eyes .

    You don’t speak at all
    Just offer a glimpse on your passage .
    You melt away in this moonlight
    while smiling.
    I gaze at the moon
    And keep wondering while sleeping .
    Let two stars, resembling your eyes
    May downpour streams of rays.

    Which garden do you belong O’ flower?
    Which sky do you belong O’ star?
    Where did I saw you!
    May be in my world of fantasy.
    Which garden do you belong O’ flower?
    Which sky do you belong O’ star?

     

    English Transliteration:

    Tumi Kon kanoner ful
    Kon Gogoner tara
    tomay kuthay dekeschi
    Jeno kuno shopner para

    Kobe tumi Geyechile
    Aakir pane cheyechile
    Bhule giyechi
    Shudu moner moddhe jege aache
    Oi nayaner tara
    Tumi Kon kanoner ful
    Kon Gogoner tara

    Tumi Kotha Koyo na
    tumi cheye chole jao
    oi chader aalote
    tumi heshe gole jao
    Ami ghomer ghure chader pane
    cheye thaki madhur prane
    Tumar aakhir moton duti tara
    Daluk kirondhara

    Tumi Kon kanoner ful
    Kon Gogoner tara
    tomay kuthay dekeschi
    Deno kuno shopner para
    Tumi Kon kanoner ful
    Kon Gogoner tara

     

    See less
      • 0
  • 1
  • 5,148
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 30, 2020 at 11:05 pm

    পরশ-পাথর রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : সোনার তরী খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর। মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে। দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত-হেন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে। নাহি যারRead more

    পরশ-পাথর

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ : সোনার তরী

    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা,
    মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর।
    ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি
    রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে।
    দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত-হেন
    উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে।
    নাহি যার চালচুলা গায়ে মাখে ছাইধুলা
    কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন,
    ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে
    পথের ভিখারি হতে আরো দীনহীন,
    তার এত অভিমান, সোনারুপা তুচ্ছজ্ঞান,
    রাজসম্পদের লাগি নহে সে কাতর,
    দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়
    একেবারে পেতে চায় পরশপাথর!

    সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার।
    তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হল কুটিকুটি
    সৃষ্টিছাড়া পাগলের দেখিয়া ব্যাপার।
    আকাশ রয়েছে চাহি, নয়নে নিমেষ নাহি,
    হু হু করে সমীরণ ছুটেছে অবাধ।
    সূর্য ওঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে,
    সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ।
    জলরাশি অবিরল করিতেছে কলকল,
    অতল রহস্য যেন চাহে বলিবারে।
    কাম্য ধন আছে কোথা জানে যেন সব কথা,
    সে-ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে।
    কিছুতে ভ্রূক্ষেপ নাহি, মহা গাথা গান গাহি
    সমুদ্র আপনি শুনে আপনার স্বর।
    কেহ যায়, কেহ আসে, কেহ কাঁদে, কেহ হাসে,
    খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ-পাথর

    একদিন, বহুপূর্বে, আছে ইতিহাস–
    নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা–
    আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ।
    মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর
    এসেছিল পা টিপিয়া এই সিন্ধুতীরে।
    অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি
    নীরবে দাঁড়ায়ে ছিল স্থির নতশিরে।
    বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি
    এই মহাসমুদ্রের গীতি চিরন্তন;
    তার পরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে
    করেছিল এ অনন্ত রহস্য মন্থন।
    বহুকাল দুঃখ সেবি নিরখিল, লক্ষ্মীদেবী
    উদিলা জগৎ-মাঝে অতুল সুন্দর।
    সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চীরে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।

    এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ।
    খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু,
    আশা গেছে, যায় নাই খোঁজার অভ্যাস।
    বিরহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরুশাখে,
    যারে ডাকে তার দেখা পায় না অভাগা।
    তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন,
    একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা।
    আর-সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি
    সমুদ্র না জানি কারে চাহে অবিরত।
    যত করে হায় হায় কোনোকালে নাহি পায়,
    তবু শূন্যে তোলে বাহু, ওই তার ব্রত।
    কারে চাহি ব্যোমতলে গ্রহতারা লয়ে চলে,
    অনন্ত সাধনা করে বিশ্বচরাচর।
    সেইমতো সিন্ধুতটে ধূলিমাথা দীর্ঘজটে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।

    একদা শুধাল তারে গ্রামবাসী ছেলে,
    “সন্ন্যাসীঠাকুর, এ কী, কাঁকালে ও কী ও দেখি,
    সোনার শিকল তুমি কোথা হতে পেলে।’
    সন্ন্যাসী চমকি ওঠে শিকল সোনার বটে,
    লোহা সে হয়েছে সোনা জানে না কখন।
    একি কাণ্ড চমৎকার, তুলে দেখে বার বার,
    আঁখি কচালিয়া দেখে এ নহে স্বপন।
    কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি-‘পর,
    নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা;
    পাগলের মতো চায়– কোথা গেল, হায় হায়,
    ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা।
    কেবল অভ্যাসমত নুড়ি কুড়াইত কত,
    ঠন্ ক’রে ঠেকাইত শিকলের ‘পর,
    চেয়ে দেখিত না, নুড়ি দূরে ফেলে দিত ছুঁড়ি,
    কখন ফেলেছে ছুঁড়ে পরশ-পাথর।
    তখন যেতেছে অস্তে মলিন তপন।
    আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ,
    পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন।
    সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে
    খুঁজিতে নূতন ক’রে হারানো রতন।
    সে শকতি নাহি আর নুয়ে পড়ে দেহভার
    অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
    পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ
    হেথা হতে কত দূর নাহি তার শেষ।
    দিক হতে দিগন্তরে মরুবালি ধূ ধূ করে,
    আসন্ন রজনী-ছায়ে ম্লান সর্বদেশ।
    অর্ধেক জীবন খুঁজি কোন্ ক্ষণে চক্ষু বুজি
    স্পর্শ লভেছিল যার এক পল ভর,
    বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান
    ফিরিয়া খুঁজিতে সেই পরশ-পাথর

    English Transliteration: 

    Porosh pathor
    Rabindranath Tagore

    Khapa khuje khuje fire porosh pathor
    Mathay brihot jota dhulay kaday kota,
    Molin chayar moto khin kolebor.
    Oshte Odhorete chapi ontorer daar jhapi
    Ratridin tibro jala jele rakhe chokhe.
    Duto netro shoda jeno nishar khodyet heno
    Ure Ure khoje kare nijer aloke
    Nahi njar chalchula gaye makhe chaidhula
    Kotite jorano sudhu dushor koupin
    deke kotha koy tare keho nai ei sonshare
    Pother vikhari hote aaro dinhin,
    Tar eto oviman, sonarupa tucchogyan,
    Rajshompoder lagi nohe she kator,
    Dosha dekhe hashi pay aar kichu nahi chay
    Ekebare pete chay poroshpathar
    Shommukhe goroje shindhu ogadh opar.
    tarange taranga uthi heshe holo kutikuti
    Sristichara pagoler dekia byapar.

    Akashe royeche chahi, nayane nimesh nahi,
    Hu Hu kore shomiron chutche obad.
    Surja uthe pratohkale purba gogoner bhale,
    Shondhya bela dhire dhire uthe aashe chada.
    jolrashi obirol Koriteche kolkol,
    Otol rohoshyo jeno chahe bolibare.
    kammyo dhan aache kutha jane jeno shob kotha
    She bhasha je buje shei khuje nite pare
    Kichute bhrukkhep nahi, Moha gatha gaan gahi
    Shamudra aaponi shune aapnar shor.
    Keho jay, keho aashe, keho kade, keho hashe
    Khapa khuje khuje fire porosh pathor
    Ekdin bahupurbe, aache itihash-
    Nikoshe shonar rekha shobe jeno dilo dekha-
    Akashe prothom sristi pailo prokash.
    Mili jata shura shur koutohole bharpur
    Eshechilo pa tipiya ei shindutire.
    Otoler pane chahi nayane nimesh nahi
    Nirobe darayechilo stir natoshire.
    Bahukal shabdo thaki shunechilo mude aakhi
    Ei mohashamudrer giti chironton
    tar pore koutuhole japaye ogad jole
    Korechilo e ononto rahoshyo monthon.
    bahukal dukkho shebi Nirokhilo, lakkhidebi
    Udila jagath-majhe otul sundar.
    Shei shamudrer tire shirno dehe jirno chire
    Khapa khuje khuje fire porosh pathor
    Etodine bujhi tar guche geche aasha.
    Khuje khuje fire tobo bisram na jane kabhu
    Asha geche jay nai khujar obhyash
    Birohi bihongo dake shara nishi tarushakhe,
    Jare dake tar deka pay na ovaga.
    tabu dake sharadin aashahin srantihin
    Ekmatro kaj tar deke deke jaga
    Aar shob kaj bhuli akashe taranga tuli
    Shamudra na jani kare chahe obiroto
    Jata kore hay hay konokale nahi pay,
    Tabu shunnen tule bahu, oi tar broto.
    kare chahi byomtole grohotara loye chole
    Ononto shadona kore bisshochorachor
    Sheimoto shindutote dhulimakha dhirgojote
    Khapa khuje khuje fire porosh pathor
    Ekoda shudalo tare grambashi chele,
    Shonnashithakur, E ki, kakale o ki o deki,
    Sonar shikol tumi kutha hote pele.
    Shonnashi chomki othe shikol sonar bote,
    Loha she hoyeche sona jane na kakhan.
    Eki kando chomotkar, tule dekhe bar bar,
    Aakhi kochaliya dekhe e nohe shopon.
    Kopale hania kor boshe pore bhumi por,
    nijer korite chahe nirdoy lanchona;
    pagoler moto chay- kotha gelo, hay hay,
    Dhora diye polailo shofol banchona.
    kebol obhyashmoto nuri kuraito koto,
    Than kore thekaito shikoloer por,
    Cheye dekito na, nuri dure fele dito churi,
    kakhan feleche chure porosh pathar
    Takhan jeteche oste molin tapan.
    Akash sonar borno, samudra golito shorno,
    poshim digdu sonar shopon.
    Shonnashi abar dhire purbapothe jay fire
    Khujite natun kore harano ratan.
    She shokti nahi aar nuye pore deho bhar
    Antar lutay chinno tarur moton
    puratan dhirgo poth pore aaache mritobot
    Hetha hote koto dur nahi tar shesh.
    Dik hote digontore marubali dhu dhu kore,
    Aashonno rajani-chaye mlan sorbodesh.
    Ordek jibon khuji kon khone chakkhu buji
    sparsho lovechilo jar ek pal bhar
    baki ordho vogno pran abar koriche daan
    Firiya khujite shei porosh pathar.

    See less
      • 0
  • 1
  • 14,100
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • হোরিখেলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Hori Khela Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : বিজ্ঞ (রবীন্দ্রনাথ ঠাকুর) Biggo by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সবলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sobola by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সুখ দুঃখ (রবীন্দ্রনাথ ঠাকুর) Sukh Dukkho by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : দুঃসময় (রবীন্দ্রনাথ ঠাকুর) Dussamay By Rabindranath Tagore Lyrics
  • কবিতা : রবিবার (রবীন্দ্রনাথ ঠাকুর) Robibar Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : ইচ্ছামতী (রবীন্দ্রনাথ ঠাকুর) Ichamati Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : বাঁশি (রবীন্দ্রনাথ ঠাকুর) Banshi Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : অঞ্জলি (রবীন্দ্রনাথ ঠাকুর) Anjali Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : মাকাল (রবীন্দ্রনাথ ঠাকুর) Makal Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : হারিয়ে-যাওয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Hariye Jaoa Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : পরিচয় (রবীন্দ্রনাথ ঠাকুর) Porichoy Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : হঠাৎ দেখা | Hothat Dekha Poem by Rabindranath Tagore lyrics
  • কবিতা : সামান্য ক্ষতি | Rabindranath Tagore Poem Samanya Khati
  • এসো হে বৈশাখ | Noboborsho Kobita Rabindranath Tagore
  • কবিতা : নববর্ষে | Noboborsho Poem by Rabindranath Tagore
  • কবিতা : প্রার্থনা | Prarthana Poem by Rabindranath Tagore in Bengali
  • কবিতা : শাহজাহান | Shahjahan Poem by Rabindranath Tagore in Bengali
  • কবিতা : মুক্তি | Mukti Poem Rabindranath Tagore Lyrics in Bengali
  • কবিতা : ব্রাহ্মণ | Brahman Poem by Rabindranath Tagore Lyrics in Bengali
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us