Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতা : মৃত্যুঞ্জয় | Mrityunjay Poem by Rabindranath Tagore Lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 6, 2021 at 2:53 am

    মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ - পরিশেষ দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রূকুটিভঙ্Read more

    মৃত্যুঞ্জয়

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ – পরিশেষ

    দূর হতে ভেবেছিনু মনে
    দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে।
    তুমি বিভীষিকা,
    দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা।
    দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে,
    সেথা হতে বজ্র টেনে আনে।
    ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে
    তোমার সম্মুখে
    তোমার ভ্রূকুটিভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, —
    নামিল আঘাত।
    পাঁজর উঠিল কেঁপে,
    বক্ষে হাত চেপে
    শুধালেম, “আরো কিছু আছে নাকি,
    আছে বাকি
    শেষ বজ্রপাত?’
    নামিল আঘাত।
    এইমাত্র? আর কিছু নয়?
    ভেঙে গেল ভয়।
    যখন উদ্যত ছিল তোমার অশনি
    তোমারে আমার চেয়ে বড়ো ব’লে নিয়েছিনু গনি।
    তোমার আঘাত-সাথে নেমে এলে তুমি
    যেথা মোর আপনার ভূমি।
    ছোটো হয়ে গেছ আজ।
    আমার টুটিল সব লাজ।
    যত বড়ো হও,
    তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও।
    আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে
    যাব আমি চলে।

    In English:

    Poem – Mrityunjay
    By – Rabindranath Tagore

    Dur hote bhebechinu mone
    Durjoy nirdoy tumi, kape prithibi tomar shasone
    Tumi Bhivishika,
    Dukhir bidirno bokkhe jole tobo lelihan shikha
    Dokkhin hater shel uteche jhorer megh pane,
    Setha hote bojro tane aane

    Bhoye bhoye esechinu duruduru buke
    tomar shommukhe
    Tomar bhurukutibhonge tarangilo aashonno utpat
    Namilo aghat.
    Pajor uthilo kepe
    Bokke hath chepe
    Sudhalem, “Aro kichu aache naki”
    Ache baki
    Sesh bojropat
    Namilo Aghat
    Eimatro? aar kichu noy?
    Bhenge gelo bhoy
    Jakhan uddoto chilo tomar oshoni
    Tomare amar cheye boro bole niyechilu goni.
    Tomar aghat sathe neme ele tumi
    Jetha mor aponar bhumi
    Choto hoye gecho aj
    Amar tutilo shb laj
    Joto boro how
    Tumi to mrityur cheye boro now.
    Ami mrityu cheye ei sesh kotha bole
    jabo Ami chole

    See less
      • 0
  • 1
  • 11,766
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : অনন্ত প্রেম | Unending Love by Rabindranath Tagore in Bengali?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 5, 2021 at 1:29 am

    অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : মানসী তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা,Read more

    অনন্ত প্রেম

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ : মানসী

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে যুগে যুগে অনিবার।
    যত শুনি সেই অতীত কাহিনী,
    প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
    তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
    আমরা দুজনে ভাসিয়া এসেছি
    যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
    কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
    মিলনমধুর লাজে–
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
    আজি সেই চিরদিবসের প্রেম
    অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
    নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
    সকল প্রেমের স্মৃতি–
    সকল কালের সকল কবির গীতি।

    Unending Love by Rabindranath Tagore Recitation:

    Unending Love by Rabindranath Tagore in Bengali

    Tomarei jeno bhalobashiyachi
    shata rupe shata bar
    janame janame, juge juge anibar
    Chirokaldhore mugdho hridoy
    gathiyache Geetohar
    kata rup dhore porecho golay
    Niyecho shey upohar
    janame janame, juge juge anibar
    jata shuni Shei atit kahini
    Prachin premer byatha
    Ati puratan biraha milonkotha
    Ashim atite chahite chahite
    Dekha jay abasheshe
    kaler timir rajani bhediya
    tomari murti eshe
    chirosritimoyi dhrubotarar beshe
    Amra dujone bhashiya eshechi
    Jugal premer srote
    Anadikaler hridoy utsho hote
    Amra dujone koriyachi khela
    Koti premiker majhe
    Birohobidhur nayanshile
    Milon madhur laje
    Puratan prem nityo natun shaje
    Aaji shei chirodibosher prem
    Abashan lobhiyache
    rashi rashi hoye tomar payer kache
    Nikhiler sukh nikhiler dukh
    Nikhil praner priti
    Ekti premer majhare misheche
    Shokol premer sriti
    Shokol kaler shokol kobir geeti

    See less
      • 0
  • 2
  • 7,105
  • 0
Answer

লিরিক্সঃ নির্মলেন্দু গুণ (সোলস) Nirmalendu Goon By Souls Lyrics

  • 0
  • 258
  • 0
Answer
In: সাহিত্য

আমি বলছি না ভালোবাসতেই হবে | Ami bolchi na valobastei hobe kobita lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 13, 2021 at 1:50 am

    তোমার চোখ এত লাল কেন নির্মলেন্দু গুণ আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি নাRead more

    তোমার চোখ এত লাল কেন

    নির্মলেন্দু গুণ

    আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
    কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
    শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
    বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।

    আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
    কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
    কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
    আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
    নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।

    আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক:
    আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
    পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
    তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
    এঁটো বাসন গেজ্ঞি-রুমাল আমি নিজেই ধুতে পারি।

    আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
    কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
    খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
    কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
    জিজ্ঞেস করুক: ’তোমার চোখ এত লাল কেন?’

    Poem

    Tomar chokh eto lal keno

    Nirmalendu Goon

    Ami bolchi na valobashtei hobe, ami chai
    keu ekjon amar jonno opekkha karuk,
    Sudhu ghorer vitor theke dorja khule debar jonno
    Baire theke dorja khulte khulte ami ekhon klanto

    Ami bolchi na valobashtei hobe, ami chai
    Keu amake khete dik. ami hathpakha niye
    Kauke amar pashe thakte bolchi na,
    Ami jani, ei electric er jug
    Narike mukti diyeche shami sebar day theke

    Ami chai keu ekjon amake jiggesh koruk:
    Amar jol lagbe ki na, nun lagbe ki na.
    Patshak vajar shonge aro ekta
    Tele bhaja shukno morich lagbe ki na
    Eto bashon genji romal ami nijei dhute pari

    Ami bolchi na valobashtei hobe, ami chai
    Keu ekjon vitor theke amar ghorer dorja khule dik
    Keu amake kichu khete boluk
    Kam-bashonar shongi na houk, keu antoto amake
    Jiggesh koruk: Tomar chokh ato lal keno?

    See less
      • 0
  • 1
  • 8,944
  • 0
Answer
In: সাহিত্য

শুধু তোমার জন্য (নির্মলেন্দু গুণ) Sudhu tomar jonno kobita lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 13, 2021 at 1:23 am

    শুধু তোমার জন্য নির্মলেন্দু গুণ কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগRead more

    শুধু তোমার জন্য

    নির্মলেন্দু গুণ

    কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
    গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
    তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
    কতবার যে আমি সে কথা বলিনি
    সে কথা আমার ঈশ্বর জানেন।
    তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
    দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
    আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
    ‘এই ওঠো,
    আমি, আ…মি…।‘
    আর অমি এ-কী শুনলাম
    এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
    কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
    কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
    আমার চুল পেকেছে তোমার জন্য,
    আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
    আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
    তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
    আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

    Sudhu Tomar Jonno

    Nirmalendu Goon

    Kotobar je ami tomake sporsho korte giye
    Gutiye niyechi hath-se kotha isshor janen
    Tomake bhalobashar kotha bolte giyeo
    Kotobar je ami se kotha bolini
    Se kotha amar isshor janen
    Tumar hater mridu kora narar shobdo shune jege uthbar jonno
    Dorjar shonge chumboker moto ami gethe rekhechilam
    Amar kornojugol; tumi eshe amake deke bolbe:
    Ei utho,
    Ami Aa..mi..!
    Ar ami ki shunlam
    Emot ullashe nijeke nikkhep korbo tumar uddeshe
    Kotobar je erokom ekti drisher kotha ami mone mone
    kolpona koerchi, se kotha amar isshor janen
    Amar chul pekeche tumar jonno,
    Amar gaye jor eseche tumar jonno
    Amar isshor janen- Amar mrityo hobe tomar jonno
    Tarpor onekdin por ekdin tumi o janbe,
    Ami jonmechilam Tomar jonno. Sudhu tomar jonno

    See less
      • 0
  • 1
  • 4,604
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : অসমাপ্ত | Osomapto Kobita Nirmalendu Goon

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 13, 2021 at 12:22 am

    অসমাপ্ত নির্মলেন্দু গুন মাননীয় সভাপতি ….। সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ? সুভাষচন্দ্র বসু? হিটলার? মাও সে তুং? না, কেউ না, আমি কাউকে মানি না, আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধRead more

    অসমাপ্ত

    নির্মলেন্দু গুন

    মাননীয় সভাপতি ….। সভাপতি কে? কে সভাপতি?
    ক্ষমা করবেন সভাপতি সাহেব,
    আপনাকে আমি সভাপতি মানি না।
    তবে কি রবীন্দ্রনাথ? সুভাষচন্দ্র বসু? হিটলার?
    মাও সে তুং? না, কেউ না, আমি কাউকে মানি না,
    আমি নিজে সভাপতি এই মহতী সভার।
    মাউথপিস আমার হাতে এখন, আমি যা বলবো
    আপনারা তাই শুনবেন।

    উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা,
    (একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন)
    আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই।
    আপনারা জানেন, আমি কবি,
    রবীন্দ্রনাথ, শেক্সপীয়ার, এলিয়েটের মতোই
    আমিও কবিতা লিখি এবং মূলত কবি,
    কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের
    হিরুময় হাতিয়ার! আমি কবি, কবি এবগ কবিই।

    কিন্তু আমি আর কবিতা লিখবো না ।
    পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি,
    আমি আর কবিতা লিখবো না।
    তবে কি রাজনীতি করবো? কান্ট্রাক্টারঃ
    পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক?
    পত্রিকার সাব-এডিটর?
    নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা?
    বেশ্যার দালাল?
    ফ্রী স্কুল স্ট্রীটে তেল-নুন-ডালের দোকান?
    রাজমিস্ত্রি? মোটর ড্রাইভিং? স্মাগলিং?
    আন্ডারডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা?
    নাকি সবাইকে ব্যঙ্গ করে, বিনয়ের সব চিহ্ন-সূত্র
    ছিঁরে-খুঁড়ে প্রতিণ্ঠিত বুড়ো, বদ-কবিদের
    চোখ-নাকে-মুখে কিংস্টর্কের কড়া ধোঁয়া ছুঁড়ে দেব?
    -অর্থাৎ অপমান করবো বৃদ্ধদের?

    আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না,
    এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি,
    রসোন্মত্ত যৌবন অবধি-, একা-একা।
    আমার বক্তব্য স্পট, আমার বিপক্ষে গেলেই
    তথাকথিত রাজনীতিবিদ, গাড়ল বুদ্ধিজীবি,
    অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী-ব্যবসায়ী
    সাহিত্য-পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশে
    আমি ফুঁ দিয়ে তুলোর মতো উড়িয়ে দেবো।

    আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে
    সহযোগিতা করে, তেমনি সহযোগিতা করবেন,
    অন্যথায় আমি আমার ঘিরা পাঞ্জাবির গভীর পকেটে
    আমার প্রেমিকা এবং ‘আ মরি বাংলা ভাষা’ ছাড়া
    অনায়েসে পল্টনের ভরাট ময়দান তুলে নেবো।
    ভাইসব, চেয়ে দেখুন বাঙলার ভাগ্যাকাশে
    আজ দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল,
    একজন প্রেমিকার খোজে আবুল হাসান
    কী নিঃসঙ্গ ব্যাথায় কাঁপে রাত্রে, ভাঙে সূর্য,
    ইপিআরটিসি’র বাস, লেখক সংঘের জানালা
    প্রেসট্রাস্টের সিঁড়ি, রাজীয়ার বাল্যকালীন প্রেম।
    আপনারা কিছুই বোঝেন না, শুধু বিকেল তিনটা এলেই
    পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ,
    রক্ত চাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন,
    কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন।
    আমি শেষবারের মত বলছি
    আপনারা যার-যার ঘরে, পরনে ঢাকাই শাড়ি
    কপালে- সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতিস্থ
    পূর্ব বাঙলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন,
    ফুঁ দিয়ে নেভাবো আগুন, উন্মাদ শহর,
    আপনাদের অশ্লীল-গ্রাম্য-অসভ্য সমাবেশে,
    লালসালু ঘেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি,
    গল স্টেডিয়াম, এমসিসি’র খেলা,
    ফল অফ দি রোমান এ্যাম্পায়ারের নগ্ন পোষ্টার।
    এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন
    উত্তেজিত এবং উন্মাদ।

    শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক
    ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে
    মাধবীর সারা মাঠ খালি করে দেবেন।
    আমি বড় ইনসিকিওরড, যুবতী মাধবী নিয়ে
    ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে,
    ব্যক্তিগত গ্রামে, কাশবনে।

    আমি আপনাদের নির্বাচিত নেতা।
    আমার সঙ্গে অনেক টাকা, জিন্নাহর কোটি কোটি
    মাথা; আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস,
    রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো
    সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই,
    সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ
    -আমি কী করে হিসেব দেবো জনতাকে?
    স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাঁকন যাবে খোয়া,
    আপনার আমার সকলের ক্ষতি হবে,
    সোনার হাতে সোনার কাঁকন আর উঠবে না।

    আপনার ভাবেন, আমি খুব সেখেই আছি
    কিন্তু বিশ্বেস করুন, হে পল্টন,
    মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি
    কী ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুখের দাড়িতে,
    উষ্কখুক চুলে, মেরুদণ্ডের হাড়ে, নয়টি আঙুলে,
    কোমরে, তালুতে, পাজামার গিঁটে, চোখের সকেটে।

    দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা, প্রেমিকা ও গ্ণভোট
    হাতে পেয়ে গেল নির্জন হীরার আগুনে
    পুলিশের জীপ আর টায়ারের মতো পুড়ে-পুরে যাই,
    অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রসাদ,
    নদী, রাজমিস্ত্রী এবং গোলাপ।

    আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি।

    প্রেম এসে যাযাবর কন্ঠে চুমু খেলে মনে হয় বিরহের
    স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই।
    বাক-স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা
    ও জীবনের অশ্লীলতার কথা বলি।
    আমি কিছুতেই বুঝিনা, আপনারা তবু কোন বিশ্বাসে
    বাঙলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধ চাপিয়ে দিলেন।
    আপনারা কী চান?
    ডাল-ভাত-নুন?
    ঘর-জমি-বউ?
    রূপ-রস-ফুল?
    স্বাধীনতা?
    রেফ্রিজারেটর?
    ব্যাংক-বীমা-জুয়া?
    স্বায়ত্তশাসন?
    সমাজতন্ত্র?
    আমি কিছুই পারি না দিতে,আমি শুধু কবিতার
    অনেক স্তবক, অবাসস্ত অন্ন বস্ত্র বীমাহীন জীবন বুকে
    ফুক এনে দিতে পারি সকলের হাতে।
    আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুথু দিয়ে
    অস্বভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে
    কী করে কাটাতে হয় অরণ্যের ঝ্রের রাত্রিকে
    তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের
    সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি,
    কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম?
    জীবন কিংবা মৃত্যুর? প্রেম কিংবা যৌবনের?
    অসম্ভব, অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে।

    স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি
    সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত,
    পল্টনের মাঠে আর কোনোদিন সভাই হবে না,
    আজকেই শেষ সভা, শেষ সমাবেশে শেষ বক্তা আমি।
    এখনো বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে
    আপনারা এই মাঠ খালি করে দেবেন।
    এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া
    আর যেন কাউকে দেখি না কোনোদিন।
    এই সারা মাঠে আমি একা, একজন আমার প্রেমিকা

    Mananiya Sabhapati. Sabhapati ke? Ke Sabhapati?
    khoma Korben sabhapati Saheb,
    Ami Apnakei sabhapati mane na
    Toba ki Rabindranath? Subhash Chandra Bose? Hitler?
    Mau Se Tung? Na keu na, ami kauke mani na
    Ami nije Sabhapati ei mahati shovar
    Mouthpiece Amar Hate ekhon, Ami Ja Bolbo
    Aapnara tai Sunben.

    Upsthit shudhiibrindho amar sangrami bonera
    Ekjon oboshyo amar premika ekhane aachen
    Ami aaj apnader kache kichu bolte chai
    Apnara janen, ami kobi,
    Rabindranath, Shakespere, Eliot er motoi
    Amio kobita likhi ebong muloto kobi
    Kobita amar nesha, pesha, o protishod grohoner
    Hironmoy hatiyar! Ami kobi, kobi ebong kobi-e

    See less
      • 0
  • 1
  • 1,130
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : আমার কিছু স্বপ্ন ছিল | Amar kichu shopno chilo poem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 13, 2021 at 12:45 am

    আমার কিছু স্বপ্ন ছিল নির্মলেন্দু গুণ আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার। সামনে বাগান, উঠোন চাইনি, চেয়েছিলাম একজোড়া হাঁস, একজোড়া চোখ অপেক্ষমাণ এই তো আমি চেয়েছিলাম। স্বপ্ন ছিল স্বাধীনতার, আরRead more

    আমার কিছু স্বপ্ন ছিল

    নির্মলেন্দু গুণ

    আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল,
    একখানা ঘর সবার মতো আপন করে পাবার,
    একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে
    একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।

    সামনে বাগান, উঠোন চাইনি, চেয়েছিলাম
    একজোড়া হাঁস, একজোড়া চোখ অপেক্ষমাণ
    এই তো আমি চেয়েছিলাম।

    স্বপ্ন ছিল স্বাধীনতার, আর কিছু নয়,
    তোমায় শুধু অনঙ্গ বউ ডাকার।
    চেয়েছিলাম একখানি মুখ আলিঙ্গনে রাখার।

    অনঙ্গ বউ, অনঙ্গ বউ, এক জোড়া হাঁস,
    এক জোড়া চোখ, কোথায়? তুমি কোথায়?

    English Transliteration:

    Amar kichu shopno chilo

    Nirmalendu Goon

    Amar kichu shopno chilo, Amar kichu prapyo chilo
    Ekkhana ghar sobar moto apon kore pabar,
    Ekkhana ghar bibahito, shopno chilo roz sokale
    ekmutho bhat lonka mekhe khabar.

    Samne bagan, uthon chaini, cheyechilam
    ekjora hash, ekjora chokh opekkhoman
    Ei to ami cheyechilam

    Shopno chilo shadinotar, ar kichu noy
    tomay sudhu Anongo bou dakar
    Cheyechilam ekkhani mukh alingon rakhar

    Ananga bou, ananga bou, ekjora hash
    Ekjora chokh, kuthay? Tumi kuthay?

     

    See less
      • 0
  • 1
  • 1,693
  • 0
Answer
In: সাহিত্য

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি | Ami aj karo rokto chaite ashini poem lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 17, 2021 at 6:47 pm

    আমি আজ কারো রক্ত চাইতে আসিনি: নির্মলেন্দু গুণ সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজRead more

    আমি আজ কারো রক্ত চাইতে আসিনি:

    নির্মলেন্দু গুণ

    সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
    রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
    গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
    আমি তাঁর কথা বলতে এসেছি।

    শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
    আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
    আমি তাঁর কথা বলতে এসেছি।
    সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’
    পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
    আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
    আমি তাঁর কথা বলতে এসেছি।

    শাহবাগ এ্যভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝরনাটি আর্তস্বরে আমাকে বলেছে,
    আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
    আমি তাঁর কথা বলতে এসেছি।

    সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
    ভালোবাসা আছে_ শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
    আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
    আমি তাঁর কথা বলতে এসেছি।

    এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
    না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো কান পেতে শুনুক,
    আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক_
    আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে
    আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা
    রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম।

    আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
    আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।

     

    In English Font:

    Ami aj karo rokto chaite ashini

    Nirmalendu Goon

    Samabeto shokoler moto ami’o golap phul khub bhalobasi,
    Race course par hoye jete se’isob golaper ekaṭi golap
    Gotokal amake boleche, ami jeno kabitay seikh Mujiber kotha boli.
    Ami tar kotha bolte esechi.

    Shohid minar theke khose-poṛa ekṭi roktakto iṭ gotokal amake boleche,
    Ami jeno kabitay seikh Mujiber kotha boli.
    Ami tar kotha bolte esechi.
    Samabeto shokoler mato ami’o polash phul khub bhalobasi, ‘shomokal’
    Par hoye jete sadya phuṭa ekaṭi polash gotokal kane kane
    Amake boleche, ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
    Ami tar kotha bolte esechi.

    Sahbaga e avenue ghurṇayito joler jharnaṭi atmashare amake boleche,
    Ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
    Ami tar kotha bolte esechi.

    Samabeto shokoler moto amaro shopner prati pakṣapat ache,
    Bhalobasa ache_ seṣh rate dekha ekaṭ sahoshi shapno gotokal
    Amake boleche, ami ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
    Ami tar kotha bolte esechi.

    E’i basanter boṭomule samabeto byathito manuṣhgulo sakkhi thakuk,
    Na-phoṭa krishnochurar suknobhagna aprastut praṇer ei gopan manjorigulo kan pete shunuk,
    Ashanna shandhyar e’i kalo kokilṭi jene jak_
    Amar payer talay puṇya maṭi chuye
    Ami aj se’i golaper kotha rakhlam, aj se’i polaser kotha
    Rakhlam, aja se’i shopner kotha rakhlam.

    Ami aj karo rakta chaite asini,
    Ami amar bhalobasar kotha bolte esechilam

    See less
      • 0
  • 1
  • 1,878
  • 0
Answer
In: সাহিত্য

বাংলাটা ঠিক আসে না | Bangla ta thik asena Kobita lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on March 15, 2021 at 9:19 pm

    বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা। ইংলিশে ও ‘রাইমস’ বলে ‘ডিবেট’ করে, পড়াও চলে আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না। ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যRead more

    বাংলাটা ঠিক আসে না!

    ভবানীপ্রসাদ মজুমদার

    ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    ইংলিশে ও ‘রাইমস’ বলে
    ‘ডিবেট’ করে, পড়াও চলে
    আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

    ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
    হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
    কী লাভ বলুন বাংলা প’ড়ে?
    বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
    বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
    জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

    বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
    সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
    ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
    হিন্দি সুইট সায়েন্টিফিক
    বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

    বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
    শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
    কীসের গরব? কীসের আশা?
    আর চলে না বাংলা ভাষা
    কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

    ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
    বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
    এই ভাষাতে দিবানিশি
    হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
    এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

    বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
    বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
    মায়ের দুধের বড়ই অভাব
    কৌটোর দুধ খাওয়াই স্বভাব
    ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

    বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
    বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
    আজ ইংলিশ বিশ্বভাষা
    বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
    বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

    শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
    ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
    কাজী নজরুল- রবীন্দ্রনাথ
    ওদের কাছে তুচ্ছ নেহাত
    মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
    জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।

    English Transliteration: 

    Poem- Banglaṭa ṭhik asena

    Bhabani Prasad Majumdar

    Chele amar khub ‘serious’ kothay-kothay hase na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
    English o ‘rhymes’ bole
    ‘Debate’ kore, poṛa’o chole
    Amar chele khub ‘positive’ alik shopne bhase na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    ‘English’ or gule khawa, oṭa’i ‘first’ language
    Hindi second, satti bolchi, hindite or daruṇ tej.
    Ki labh boluna bangla poṛe?
    Biman cheṛe ṭhelay chore?
    Bengali ‘third language’ ta’i, teman bhalobase na
    Jane dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    Bangla abar bhaṣa naki, ne’i kuno ‘charm’ bengalite
    Sahaj-saral e’i kothaṭa lajja kiser mene nite?
    English very fantastic
    Hindi sweet scientific
    Bengali is glamor less, or ‘place’ eder pashe na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    Bangla jeno kemon-kemon, khub-e durbal panpane
    Shunle besi ga jole jay, ekgheye ar gangane.
    Kiser garob? Kiser asa?
    Ar chole na bangla bhaṣa
    kobe jeno hoya ‘bengali ḍay’, February mase na?
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    English besh bombastic shobde ṭhasa daruṇ bhaṣa
    Bengali is disgusting, disgusting sarbanasa.
    E’i bhaṣate dibanisi
    Hoy sudhu bha’i ‘Pi.Ean.Pi.Si’
    E’i bhaṣa ta’i holeo dishi, saba’i bhalobase na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    Bangla bhaṣa niye’ naki engla-pangla shobai mugdha
    Bangla jader matr̥ibhaṣa, bangla jader matr̥idugdha
    Mayer dudher boroi obhab
    Kauṭor dudh khawa’i sbobhab
    O’i dudhe tej-takat hoy na, Bangla’o ta’i hashe na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    Bideshe ki bangla chole? Ke’u bojhe na bangla kotha
    bangla niye borai korar cheye’o bhalo nirabata.
    Aj English bishobhaṣa
    bangla finish, nisḥwa asha
    bangla niye ajakal ke’u sukher shorge bhase na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

    Shakespeare, Wordsworth, Shelley ba Keats ba Byron
    bhaṣa oder ki boliṣṭha, sakta-sabal jeno iron
    Kazi Nazrul- Rabindranath
    Oder kache tuccho nehat
    Michel here Banglay phere, abege-ucchashe na
    Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.

     

    See less
      • 1
  • 2
  • 16,433
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : জন্মান্তর (রবীন্দ্রনাথ ঠাকুর) Jonmantor Poem Lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 7, 2021 at 3:48 am

    জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ - ক্ষণিকা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গ নব যুগের চালক। আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাই রে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবRead more

    জন্মান্তর

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ – ক্ষণিকা

    আমি ছেড়েই দিতে রাজি আছি
    সুসভ্যতার আলোক,
    আমি চাই না হতে নববঙ্গ
    নব যুগের চালক।
    আমি নাই বা গেলেম বিলাত,
    নাই বা পেলেম রাজার খিলাত,
    যদি পরজন্মে পাই রে হতে
    ব্রজের রাখাল বালক
    তবে নিবিয়ে দেব নিজের ঘরে
    সুসভ্যতার আলোক।

    আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ

    যারা নিত্য কেবল ধেনু চরায়
    বংশীবটের তলে,
    যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে
    পরে পরায় গলে,
    যারা বৃন্দাবনের বনে
    সদাই শ্যামের বাঁশি শোনে,
    যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে
    শীতল কালো জলে–
    যারা নিত্য কেবল ধেনু চরায়
    বংশীবটের তলে।

    “ওরে বিহান হল, জাগো রে ভাই’
    ডাকে পরস্পরে।
    ওরে ওই-যে দধি-মন্থ-ধ্বনি
    উঠল ঘরে ঘরে।
    হেরো মাঠের পথে ধেনু
    চলে উড়িয়ে গো-খুর-রেণু,
    হেরো আঙিনাতে ব্রজের বধূ
    দুগ্ধ দোহন করে।
    “ওরে বিহান হল, জাগো রে ভাই’
    ডাকে পরস্পরে।

    ওরে শাঙন-মেঘের ছায়া পড়ে
    কালো তমাল-মূলে,
    ওরে এপার ওপার আঁধার হল
    কালিন্দীরই কূলে।
    ঘাটে গোপাঙ্গনা ডরে
    কাঁপে খেয়া তরীর ‘পরে,
    হেরো কুঞ্জবনে নাচে ময়ূর
    কলাপখানি তুলে।
    ওরে শাঙন-মেঘের ছায়া পড়ে
    কালো তমাল-মূলে।
    মোরা নবনবীন ফাগুন-রাতে
    নীল নদীর তীরে
    কোথা যাব চলি অশোকবনে
    শিখিপুচ্ছ শিরে।
    যবে দোলার ফুলরশি
    দিবে নীপশাখায় কষি
    যবে দখিন-বায়ে বাঁশির ধ্বনি
    উঠবে আকাশ ঘিরে
    মোরা রাখাল মিলে করব মেলা
    নীল নদীর তীরে।

    আমি হব না ভাই নববঙ্গ
    নবযুগের চালক,
    আমি জ্বালাব না আঁধার দেশে
    সুসভ্যতার আলোক।
    যদি ননি-ছানার গাঁয়ে
    কোথাও অশোক-নীপের ছায়ে
    আমি কোনো জন্মে পারি হতে
    ব্রজের গোপবালক
    তবে চাই না হতে নববঙ্গ
    নবযুগের চালক।

     

    Jonmantor Poem lyrics in English

    Rabindranath Tagore

    Ami cherei dite raji aachi
    Su-shobbotar alok
    Ami chai na hote nababongo
    Naba juger chalok
    Ami naiba gelem bilat
    Naiba pelem rajar khilat
    Jodi porojonme pai re hote
    Brojer rakhal balok
    Tobe nibiye debo nijer ghore
    So-shobbotar alok

    Jara nityo kebol dhenu choray
    Bangshi boter tole
    Jara gunja fuler mala gethe
    Pore poray gole
    Jara brindaboner bone
    Sodai Shamer bashi shune
    Jara jamunate jhapiye pore
    Shitol kalo jole
    Jara nityo kebol dhenu choray
    Bangshi boter tole

    Ore bihag holo, jago re bhai
    Dake porospore
    Ore oi je dodhi montho dhoni
    Uthlo Ghore ghore
    Hero mather pothe dhenu
    Chole uriye go-khub-renu
    Hero anginate brojer badhu
    Dugdo dohon kore
    Ore bihag holo, jago re bhai
    Dake porospore

    Ore shaon-megher chaya pore
    Kao tomal mule
    Ore epar opar adhar holo
    Kolindiri kole
    Ghate gopangona dore
    Kape kheya torir pore
    Hero kunjobone nache muyur
    Kolapkhani tulo
    Ore shaon-megher chaya pore
    Kao tomal mule

    MOra nabanobin fagun rate
    nil nodir tire
    Kotha jabo choli oshokbone
    shikipuccho shire
    Jobe dolar fulrashi
    Dibe nipsakhay koshi
    Jobe dokhin baye bashir dhoni
    Uthbe aksh ghire
    Mora rakhal mile korbo mela
    Nil nodir tire

    Ami hobo na bhai nababongo
    Naba juger chalok
    Ami jalabo na adhar deshe
    Su shobbotar alok
    Jodi noni chanar gaye
    Kothao oshok niper chaye
    Ami kono jonme pari hote
    Brojer gopbalok
    Tobe chai na hote Nababongo
    Nabajuger chalok

    See less
      • 0
  • 1
  • 17,758
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • হোরিখেলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Hori Khela Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : বিজ্ঞ (রবীন্দ্রনাথ ঠাকুর) Biggo by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সবলা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sobola by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : সুখ দুঃখ (রবীন্দ্রনাথ ঠাকুর) Sukh Dukkho by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : দুঃসময় (রবীন্দ্রনাথ ঠাকুর) Dussamay By Rabindranath Tagore Lyrics
  • কবিতা : রবিবার (রবীন্দ্রনাথ ঠাকুর) Robibar Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : ইচ্ছামতী (রবীন্দ্রনাথ ঠাকুর) Ichamati Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : বাঁশি (রবীন্দ্রনাথ ঠাকুর) Banshi Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : অঞ্জলি (রবীন্দ্রনাথ ঠাকুর) Anjali Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : মাকাল (রবীন্দ্রনাথ ঠাকুর) Makal Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : হারিয়ে-যাওয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Hariye Jaoa Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : পরিচয় (রবীন্দ্রনাথ ঠাকুর) Porichoy Poem by Rabindranath Tagore Lyrics
  • কবিতা : হঠাৎ দেখা | Hothat Dekha Poem by Rabindranath Tagore lyrics
  • কবিতা : সামান্য ক্ষতি | Rabindranath Tagore Poem Samanya Khati
  • এসো হে বৈশাখ | Noboborsho Kobita Rabindranath Tagore
  • কবিতা : নববর্ষে | Noboborsho Poem by Rabindranath Tagore
  • কবিতা : প্রার্থনা | Prarthana Poem by Rabindranath Tagore in Bengali
  • কবিতা : শাহজাহান | Shahjahan Poem by Rabindranath Tagore in Bengali
  • কবিতা : মুক্তি | Mukti Poem Rabindranath Tagore Lyrics in Bengali
  • কবিতা : ব্রাহ্মণ | Brahman Poem by Rabindranath Tagore Lyrics in Bengali
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add