Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

Kotobaro Bhebechinu Lyrics in Bengali | কতবার ভেবেছিনু- রবীন্দ্রসংগীত?

  1. tipu
    tipu
    Added an answer on August 21, 2019 at 11:18 pm

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/ কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিবRead more

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

    তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

    চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

    গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।

    ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,

    কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

    ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

    চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–

    কেহ জানিবে না মোর গভীর প্রণয়,

    কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

    আপনি আজিকে যবে শুধাইছ আসি,

    কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥

     

    Kotobar bhebechinu apona bhuliya

    Tomar chorone dibo hridoy khuliya

    Chorone dhoriya tobo kohibo prokashi

    Gopone tomare, shokha, koto bhalobashi|

    Bhebechinu kotha tumi swarger debota,

    Kemone tomare kobo pronoyer katha|

    Bhebechinu mone mone duure duure thaki

    Chirojonmo shongopone puujibo ekaki –

    Keho janibe na mor gobhir pronoy,

    Keho dekhibe na mor ashrubarichoy|

    Aponi ajike jobe shudhaicho ashi,

    Kemone prokashi kobo koto bhalobashi||

    See less
      • 0
  • 2
  • 3,313
  • 0
Answer
In: সাহিত্য

amader choto nodi lyrics

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:50 pm

    রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর-পারে আমবন তালবন চলে, গাঁRead more

    রবীন্দ্রনাথ ঠাকুর

    আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
    বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
    পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
    দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

    চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
    একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
    কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
    রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

    আর-পারে আমবন তালবন চলে,
    গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
    তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
    গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

    সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
    আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
    বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
    বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

    আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
    মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
    মহাবেগে কলকল কোলাহল ওঠে,
    ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
    দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
    বরষার উৎসব জেগে ওঠে পাড়া।।

    See less
      • 0
  • 1
  • 909
  • 0
Answer
In: সাহিত্য

মেঘবালিকা কবিতা | Meghbalika kobita lyrics in Bengali

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:52 pm
    This answer was edited.

    মেঘবালিকার জন্য রুপকথা কবি: জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে এক দিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে “এই ছেলেটা .        নাম কী রে তোর ?” আমি বললাম, .        “ফুসমন্তর!” মেঘবালিকা রেগেই আগুন, “মিথ্যে কথা । নাম কি অমন হয় কখনো ?” .        আমি বললাম, “নিশচয়ই হয়। আগে আমার গল্প শোনো।”Read more

    মেঘবালিকার জন্য রুপকথা

    কবি: জয় গোস্বামী

    আমি যখন ছোট ছিলাম
    খেলতে যেতাম মেঘের দলে
    এক দিন এক মেঘবালিকা
    প্রশ্ন করল কৌতূহলে

    “এই ছেলেটা
    .        নাম কী রে তোর ?”
    আমি বললাম,
    .        “ফুসমন্তর!”

    মেঘবালিকা রেগেই আগুন,
    “মিথ্যে কথা । নাম কি অমন
    হয় কখনো ?”

    .        আমি বললাম,
    “নিশচয়ই হয়। আগে আমার
    গল্প শোনো।”
    সে বলল, “শুনব না, যা—
    সেই তো রানি, সেই তো রাজা
    সেই তো একই ঢালতলোয়ার
    সেই তো একই রাজার কুমার
    পক্ষিরাজে—
    শুনব না আর।
    .        ওসব বাজে।”

    আমি বললাম “তোমার জন্যে
    নতুন ক’রে লিখব তবে।”

    সে বলল, “সত্যি লিখবি ?
    বেশ তা হলে
    মস্ত করে লিখতে হবে।
    মনে থাকবে ?
    লিখেই কিন্তু আমায় দিবি।”
    আমি বললাম, “তোমার জন্যে
    লিখতে পারি এক পৃথিবী।”

    লিখতে লিখতে লেখা যখন
    সবে মাত্র দু-চার পাতা
    হঠাৎ তখন ভূত চাপল
    আমার মাথায়—

    খুঁজতে খুঁজতে চলে গেলাম
    ছোটবেলার মেঘের মাঠে
    গিয়েই দেখি চেনা মুখ তো
    একটিও নেই এ-তল্লাটে

    একজনকো মনে হল
    ওরই মধ্যে অন্যরকম
    এগিয়ে গিয়ে বলি তাকেই!
    “তুমিই কি সেই ? মেঘবালিকা
    তুমি কি সেই ?”

    সে বলেছে, “মনে তো নেই
    আমার ও সব মনে তো নেই।”
    আমি বললাম, “তুমি আমায়
    লেখার কথা বলেছিলে—”
    সে বলল, “সঙ্গে আছে ?
    ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে!
    আর হ্যাঁ, শোনো—এখন আমি
    মেঘ নেই আর, সবাই এখন
    বৃষ্টি বলে ডাকে আমায়।”
    বলেই হঠাৎ এক পশলায়—
    চুল থেকে নখ—আমায় পুরো
    ভিজিয়ে দিয়ে—
    .                অন্য অন্য
    বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে
    মিলিয়ে গেল খরস্রোতায়
    মিলিয়ে গেল দূরে কোথায়

    দূরে দূরে . . .

    “বৃষ্টি বলে ডাকে আমায়
    বৃষ্টি বলে ডাকে আমায়—”
    আপন মনে বলতে বলতে
    আমি কেবল বসে রইলাম
    ভিজে একশা কাপড়জামায়
    গাছের তলায়
    .                বসে রইলাম
    বৃষ্টি নাকি মেঘের জন্য

    এমন সময়
    অন্য একটি বৃষ্টি আমায়
    চিনতে পেরে বলল, “তাতে
    মন খারাপের কী হয়েছে!
    যাও ফিরে যাও—লেখো আবার।
    এখন পুরো বর্ষা চলছে
    তাই আমরা সবাই এখন
    নানান দেশে ভীষণ ব্যস্ত।
    তুমিও যাও, মন দাও গে
    তোমার কাজে—
    বর্ষা থেকে ফিরে আমরা
    নিজেই যাব তোমার কাছে।”

    এক পৃথিবী লিখব আমি
    এক পৃথিবী লিখব বলে
    ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম
    ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম
    গহন বনে
    সঙ্গী শুধু কাগজ কলম

    একাই থাকব। একাই দুটো
    ফুটিয়ে খাব—
    .                দু-এক মুঠো
    ধুলো বালি—যখন যারা
    আসবে মনে
    .                তাদের লিখব
    লিখেই যাব!

    এক পৃথিবীর একশোরকম
    স্বপ্ন দেখার
    সাধ্য থাকবে যে-রূপকথার—
    সে-রূপকথা আমার একার।

    ঘাড় গুঁজে দিন
    .                লিখতে লিখতে
    ঘাড় গুঁজে রাত
    .                লিখতে লিখতে
    মুছেছে দিন—মুছেছে রাত
    যখন আমার লেখবার হাত
    অসাড় হল,
    .                মনে পড়ল
    সাল কি তারিখ, বছর কি মাস
    সেসব হিসেব
    .                আর ধরিনি
    লেখার দিকে তাকিয়ে দেখি
    এক পৃথিবী লিখব বলে
    একটা খাতাও
    .                শেষ করিনি।

    সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে
    বৃষ্টি এল খাতার উপর
    আজীবনের লেখার উপর
    বৃষ্টি এল এই অরণ্যে
    বাইরে তখন গাছের নীচে
    নাচছে ময়ূর আনন্দিত
    এ-গাছ ও-গাছ উড়ছে পাখি
    বলছে পাখি, “এই অরণ্যে
    কবির জন্য আমরা থাকি।”
    বলছে ওরা, “ কবির জন্যে
    আমরা কোথাও আমরা কোথাও
    আমরা কোথাও হার মানিনি—”

    কবি তখন কুটির থেকে
    তাকিয়ে আছে অনেক দূরে
    বনের পরে মাঠের পরে
    নদীর পরে
    সেই যেখানে সারাজীবন
    বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
    সেই যেখানে কেউ যায় যায়নি
    কেউ যায় না কোনোদিনই—
    আজ সে কবি দেখতে পাচ্ছে
    সেই দেশে সেই ঝরনাতলায়
    এদিক-ওদিক ছুটে বেড়ায়
    সোনায় মোড়া মেঘহরিণী—
    কিশোরবেলার সেই হরিণী!

    See less
      • 0
  • 2
  • 96,183
  • 0
Answer
In: শিক্ষা

জাতের নামে বজ্জাতি (নজরুল ইসলাম) Jater name bajjati lyrics?

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 3:06 pm
    This answer was edited.

    জাতের নামে বজ্জাতি সব নজরুল ইসলাম জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।।হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান,তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।এখন দেখিস ভারত জোড়া পঁচে আছিস বাসি মড়া,মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়Read more

    জাতের নামে বজ্জাতি সব

    নজরুল ইসলাম

    জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
    ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।।
    হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান,
    তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।
    এখন দেখিস ভারত জোড়া পঁচে আছিস বাসি মড়া,
    মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।।
    জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল,
    তাকে কি ভাই ভাঙ্‌তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল!
    যে জাত-ধর্ম ঠুন্‌কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত,
    যাক্‌ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।।
    বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন সে জাত?
    কোন্‌ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
    ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই?
    ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।।  

    Jater Name Bajjati Poem Recitation:

    See less
      • 0
  • 1
  • 20,551
  • 0
Answer

Sidebar

আরও দেখুন

  • হে মোর দুর্ভাগা দেশ (রবীন্দ্রনাথ ঠাকুর ) He mor durbhaga desh kobita?
  • কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া সংগীত| kotobaro vebechinu lyrics?
  • আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি রবীন্দ্রনাথ ঠাকুর | amar hiyar majhe lukiye chile lyrics by Rabindra nath tagore
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
  • কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : নিষ্কৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর) Nishkriti by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : ক্যামেলিয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Camellia Poem by Rabindranath Tagore in Bengali lyrics?
  • কবিতা : দেবতার বিদায় (রবীন্দ্রনাথ ঠাকুর) Debotar Biday by Rabindranath Tagore?
  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
  • কবিতা : পূজারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর) Pujarini Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : অভিসার (রবীন্দ্রনাথ ঠাকুর) Abhisar Poem lyrics in Bengali?
  • কবিতাঃ শঙ্খ (রবীন্দ্রনাথ ঠাকুর) Sankha by Rabindranath Tagore in Bengali?
  • কবিতাঃ পৃথিবী (রবীন্দ্রনাথ ঠাকুর) Prithibi Poem by Rabindranath Tagore lyrics?
  • কবিতাঃ দুষ্টু (রবীন্দ্রনাথ ঠাকুর) Dustu Poem By Rabindranath Tagore lyrics?
  • লুকোচুরি (রবীন্দ্রনাথ ঠাকুর) Poem Lukochuri Rabindranath Tagore Bengali Script?
  • কবিতাঃ সাগরিকা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sagarika Poem by Rabindranath in Bengali?
  • দুরন্ত আশা (রবীন্দ্রনাথ ঠাকুর) Duranta Asha Poem in Bengali lyrics?
  • ওরা কাজ করে কবিতার সারাংশ ও মূলভাব | Ora Kaj Kore Poem Summary in Bengali?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us