Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতাঃ মুক্ত গণতন্ত্র (শঙ্খ ঘোষ ) Bengali poem Mukta Gantantra Sankha Ghosh

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on April 21, 2020 at 8:43 am

    মুক্ত গণতন্ত্র - শঙ্খ ঘোষ সবাই শুধু মিথ্যে রটায় পথগুলি সব দেদার খোলা যার খুশি আয় বিরুদ্ধতায় যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি দেখ খুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন সবাই আমায় কর তোয়া ছড়িয়ে যাবে দিগ্বিদিকে মুক্ত গণতন্ত্র আজ।   English transliteratiRead more

    মুক্ত গণতন্ত্র – শঙ্খ ঘোষ

    সবাই শুধু মিথ্যে রটায়
    পথগুলি সব দেদার খোলা
    যার খুশি আয় বিরুদ্ধতায়

    যথার্থ এই বীরভূমি
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি

    দেখ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন

    সবাই আমায় কর তোয়া
    ছড়িয়ে যাবে দিগ্বিদিকে
    মুক্ত গণতন্ত্র আজ।

     

    English transliteration:

    Mukta Gantantra

    Shobai shudu mithya rotai
    pothguli shob dedar khola
    Jar khushi aay biruddotay

    Jothartho ei birbhumi
    Utthal dheu periye eshe
    Peyechi shesh tirbhumi

    Dekh khule tor tin nayan
    rasta jure khargo hate
    dariye aache unnoyon

    Shobai amay kor toya
    choriye jabe dikbidike
    mukto ganatantra aaj

    See less
      • 0
  • 1
  • 4,489
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ আড়ালে (শঙ্খ ঘোষ) Bengali poem Arale Sankha Ghosh

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on April 21, 2020 at 8:19 am

    আড়ালে (শঙ্খ ঘোষ দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে- তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে । যখন যা চাই তখুনি তা চাই । তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে, আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে- তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবন ছাই! মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালRead more

    আড়ালে (শঙ্খ ঘোষ

    দুপুরে রুক্ষ গাছের পাতার
    কোমলতাগুলি হারালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে ।
    যখন যা চাই তখুনি তা চাই ।
    তা যদি না হবে তাহলে বাঁচাই
    মিথ্যে, আমার সকল আশায়
    নিয়মেরা যদি নিয়ম শাসায়
    দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে-
    তাহলে শুকনো জীবনের মূলে
    বিশ্বাস নেই, সে জীবন ছাই!
    মেঘের কোমল করুণ দুপুর
    সূর্যে আঙুল বাড়ালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে ।।

    English Transliteration:

    Dupure rukko gacher patar
    komolotaguli harale
    tomake bokbo, vishon bokbo
    aarale.
    Jokhon ja chai takhon e ta chai
    ta jodi na hobe tahole bachai
    mitthe, Amar shokol aashay
    Niyomera jodi niyom shashay
    Dogdo hawar kripon aangule
    tahole shukno jiboner mule
    bishash nei, she jibon cai.
    Megher komol karun dupur
    Shurje aangul barale
    tomake bokbo, vishon bokbo
    aarale

    See less
      • 0
  • 1
  • 3,523
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা‎ – সঙ্গিনী (শঙ্খ ঘোষ) Sangini by Sankha Ghosh Poem in Bengali

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on April 21, 2020 at 8:00 am
    This answer was edited.

    সঙ্গিনী - শঙ্খ ঘোষ হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় | পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, এই মদের কাছে সবাই ঋণী –-- ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে হাঁ-করা ওই গঙ্গাতীরের চণ্ডালিনী | সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা তুমিRead more

    সঙ্গিনী – শঙ্খ ঘোষ

    হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
    সারা জীবন বইতে পারা সহজ নয়
    এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
    সহজ কথা ঠিক ততটা সহজ নয় |

    পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে
    মাতাল, এই মদের কাছে সবাই ঋণী ––
    ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে
    হাঁ-করা ওই গঙ্গাতীরের চণ্ডালিনী |

    সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা
    তুমিই আমার সব সময়ের সঙ্গিনী না ?
    তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়
    তুমি আমায় দুঃখ দেবে সহজ নয় |

    English Transliteration:

    Hater upore haat rakha khub shohoj noy
    Shara jibon boite para shohoj noy
    E kotha khub shohoj, Kintu ke na jane
    Shohoj kotha thik totota shohoj noy.

    payer vitor matal, amar payer niche
    matal, Ei moder kache shobai rini
    Jholmole ghur dupur bela o shonge thake
    Ha kora oi ganga tirer chondalini.

    Shei shonaton bhoroshahin osruhina
    tumi e amar shob shomoyer shongi na?
    Tumi amay shukh debe ta shohoj noy
    Tumi amay dukkho debe shohoj noy.

    See less
      • 0
  • 1
  • 21,533
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ মেঘ (শঙ্খ ঘোষ) Megh by Shankha Ghosh lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 21, 2020 at 5:06 am
    This answer was edited.

    মেঘ (শঙ্খ ঘোষ) ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! এতো যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ছুটছে নোনা কিছু কি তাই মান না। দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই পদ্দায় জল , ভরাতে যেই মেঘনা। সেই ধারা কোথায় গেলো তRead more

    মেঘ (শঙ্খ ঘোষ)

    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    এতো যে রাত্র দিনে
    ডাকছি সবাই মিলে।
    চোখে জল ছুটছে নোনা
    কিছু কি তাই মান না।
    দিয়ে যাও এক ঘটি জল
    আমাদের শুকনো বিলে
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    ও আমার মেঘলা আকাশ
    তুমি কি সেই মেঘলা
    ঝরাতে সেই পদ্দায় জল ,
    ভরাতে যেই মেঘনা।
    সেই ধারা কোথায় গেলো
    তুমি কি অন্ধ হলে
    আমাদের ত্যাগ করেছো
    আমরা মন্দ হলে ,
    ভালো আর হই কি করে
    দু ফুটা জল না পেলে।
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে

     

    See less
      • 0
  • 1
  • 26,931
  • 0
Answer
In: সাহিত্য

মিথ্যে কথা (শঙ্খ ঘোষ) Mithye Katha by Shankha Ghosh lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 21, 2020 at 4:09 am

    মিথ্যে কথা - শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে। “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি মা বকে দেয় , “বড্ড তোমার বRead more

    মিথ্যে কথা – শঙ্খ ঘোষ

    লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই
    দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।
    ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন
    মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।

    হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
    এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।
    “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি
    মা বকে দেয় , “বড্ড তোমার বেড়েছে ফাজলামি।”

    চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোর
    আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।
    ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
    ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ?

    ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
    “জানিস ? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে !”
    শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন “শোন ,
    এসব কথা আবার যেন না শুনি কখনো।”

    বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
    কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-
    আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
    শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।

     

    English transliteration:

    Loke Amay valoi bole dibbi cholonshoi
    Dosher moddhe ektu naki mithye kotha koi
    Ghatshilate jawar pothe train chutche jokhon
    Mayer kache babar kache korchi bokom bokom

    hothath deki mather moddhe cholonto shob gache
    Ek rokom vongi fute ek rokom nache
    O maa, dekho nrityo nattyo- jei bolechio aami
    Ma boke de, “boddo tumare bereche fajlami”.

    Chiriyakhanar naam jano to amar shejmeshor
    Aador kore dekiye diler pashu rajer keshor
    Kodin pore chun koshano dewal jude e ki
    thik obicall shei rokom murti jeno deki?

    Classer moddhe jei bolechi suronjonar kache
    Janish? Amar ghorer moddhe shingho badha aache
    shunte peye didimoni omni bolen “shon,
    Eshob kotha amay jeno na shuni khokhono”.

    Boli na tai she shob kotha shamle thaki khub
    kintu shedin hoyeche ki emni beyakub
    akashpare abar o chok giyeche aatke
    Shorot meghe dekte pelam rabindranathke.

    See less
      • 0
  • 1
  • 19,807
  • 0
Answer
In: সাহিত্য

বাবরের প্রার্থনা (শঙ্খ ঘোষ) Babarer Prarthana by Sankha Ghosh lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 21, 2020 at 3:29 am

    বাবরের প্রার্থনা – শঙ্খ ঘোষ এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত— ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। . কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুরে খায় গোপন ক্ষয়! চোখের কোণে এই সমূহ পরাভব বিষায় ফুসফুস ধমনী শিরা! . জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান ; পাথর করেRead more

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

    English Transliteration:

    Ei to janu pete boshechi, poshim
    aaj boshonter shonno haat
    Dhongsho kore dao aamake jode chao
    Amar shontoti shopne thak

    Kuthay gelo or shoccho joubon
    Kuthay kure khay gupon khoy
    Choker kune ei shamuho poravoho
    bishay fushfush dhomoni shira

    Jagao shohorer pranthe pranthore
    Dhushar shonner ajan gaan
    Pathor kore dao amake nishol
    Amar shontoti shopne thak

    Na ki e shorirer bijanute
    Kunoi tran nei bhovisher?
    Amar borbor joyer ullashe
    Mrittu deke aani nijer ghore?

    Na ki e prashader aalor jolshani
    pudiye deye shob hridoy had
    Ebong shorirer vitore bhasha gode
    Lokkho nirbod potonger?

    Amaroi hate eto diyecho shombhar
    jirno kore oke kuthay nebe?
    Dhongsho kore dao amake isshar
    Amar shontoti shopne thak

    See less
      • 0
  • 1
  • 11,374
  • 0
Answer
In: সাহিত্য

শঙ্খ ঘোষের নির্বাচিত কয়েকটি কবিতা | A collection of best Shankha Ghosh poems in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 21, 2020 at 2:55 am
    This answer was edited.

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শূন্যের ভিতরে ঢেঊ ছুটি সবিনয় নিবেদন বাবরের প্রার্থনা যমুনাবতী জন্মদিন   মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে - শঙ্খ ঘোষ কলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বRead more

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো।

    1. মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    2. শূন্যের ভিতরে ঢেঊ
    3. ছুটি
    4. সবিনয় নিবেদন
    5. বাবরের প্রার্থনা
    6. যমুনাবতী
    7. জন্মদিন

     

    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    – শঙ্খ ঘোষ

    কলা হয়ে দাঁড়িয়ে আছি
    তোমার জন্য গলির কোণে
    ভাবি আমার মুখ দেখাব
    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

    একটা দুটো সহজ কথা
    বলব ভাবি চোখের আড়ে
    জৌলুশে তা ঝলসে ওঠে
    বিজ্ঞাপনে, রংবাহারে।

    কে কাকে ঠিক কেমন দেখে
    বুঝতে পারা শক্ত খুবই
    হা রে আমার বাড়িয়ে বলা
    হা রে আমার জন্মভূমি!

    বিকিয়ে গেছে চোখের চাওয়া
    তোমার সঙ্গে ওতপ্রোত
    নিওন আলোয় পণ্য হলো
    যা-কিছু আজ ব্যক্তিগত।

    মুখের কথা একলা হয়ে
    রইল পড়ে গলির কোণে
    ক্লান্ত আমার মুখোশ শুধু
    ঝুলতে থাকে বিজ্ঞাপনে।

     

    শূন্যের ভিতরে ঢেঊ
    – শঙ্খ ঘোষ

    বলিনি কখনো?
    আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
    এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
    সেই এক বলা
    কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
    কোনো ভাষা নেই
    কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
    যতদূর মুছে নিতে জানে
    দীর্ঘ চরাচর
    তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
    কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
    সকলেই চেয়েছে আশ্রয়
    সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
    জলের কিনারে নিচু জবা?
    শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
    সেকথা জানো না?

     

    ছুটি

    – শঙ্খ ঘোষ

    হয়তো এসেছিল | কিন্তু আমি দেখিনি |
    এখন কি সে অনেক দূরে চ’লে গেছে?
    যাব | যাব | যাব |

    সব তো ঠিক করাই আছে | এখন কেবল বিদায় নেওয়া,
    সবার দিকে চোখ,
    যাবার বেলায় প্রণাম, প্রণাম!

    কী নাম?
    আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি,
    দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে—

     

    সবিনয় নিবেদন
    – শঙ্খ ঘোষ

    আমি তো আমার শপথ রেখেছি
    অক্ষরে অক্ষরে
    যারা প্রতিবাদী তাদের জীবন
    দিয়েছি নরক করে |
    দাপিয়ে বেড়াবে আমাদের দল
    অন্যে কবে না কথা
    বজ্র কঠিন রাজ্যশাসনে
    সেটাই স্বাভাবিকতা |
    গুলির জন্য সমস্ত রাত
    সমস্ত দিন খোলা
    বজ্র কঠিন রাজ্যে এটাই
    শান্তি শৃঙ্খলা |
    যে মরে মরুক, অথবা জীবন
    কেটে যাক শোক করে—
    আমি আজ জয়ী, সবার জীবন
    দিয়েছি নরক করে |

     

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

     

    যমুনাবতী

    – শঙ্খ ঘোষ

    ONE MORE UNFORTUNATE
    WEARY OF BREATH
    RASHLY IMPORTUNATE
    GONE TO HER DEATH. – THOMAS HOOD

    নিভন্ত এই চুল্লীতে মা
    একটু আগুন দে
    আরেকটু কাল বেঁচেই থাকি
    বাঁচার আনন্দে।
    নোটন নোটন পায়রাগুলি
    খাঁচাতে বন্দী
    দু’এক মুঠো ভাত পেলে তা
    ওড়াতে মন দি’।

    হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায়
    হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়

    নিভন্ত এই চুল্লী তবে
    একটু আগুন দে –
    হাড়ের শিরায় শিখার মাতন
    মরার আনন্দে।
    দু’পারে দুই রুই কাৎলার
    মারণী ফন্দী
    বাঁচার আশায় হাত-হাতিয়ার
    মৃত্যুতে মন দি’।

    বর্গী না টর্গী না, যমকে কে সামলায়!
    ধার-চকচকে থাবা দেখছ না হামলায়?
    যাস্ নে ও-হামলায়, যাস্ নে।।

    কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না-
    মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না-
    চলল মেয়ে রণে চলল।
    বাজে না ডম্বরু, অস্ত্র ঝন্ ঝন্ করে না, জানল না কেউ তা
    চলল মেয়ে রণে চলল।
    পেশীর দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে
    চলল মেয়ে রণে চলল।

    নেকড়ে-ওজর মৃত্যু এল
    মৃত্যুরই গান গা-
    মায়ের চোখে বাপের চোখে
    দু-তিনটে গঙ্গা।
    দূর্বাতে তার রক্ত লেগে
    সহস্র সঙ্গী
    জাগে ধক্ ধক্, যজ্ঞে ঢালে
    সহস্র মণ ঘি।

    যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে
    বিষের টোপর নিয়ে।
    যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে
    দিয়েছে পথ, গিয়ে।

    নিভন্ত এই চুল্লীতে বোন আগুন ফলেছে।

     

    জন্মদিন

    – শঙ্খ ঘোষ

    মার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
    আবার আমাদের দেখা হবে কখনো
    দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
    দেখা হবে সুপুরি বনের কিনারে
    আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
    গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
    কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
    ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
    হাত তুলে নিয়ে বলব, এই তো, এইরকমই, শুধু
    দু-একটা ব্যথা বাকি রয়ে গেল আজও
    যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
    বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক
    যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর
    মৃত্যু নেই দিগন্ত অবধি
    তোমার জন্মদিনে কী আর দেবো শুধু এই কথাটুকু ছাড়া যে
    কাল থেকে রোজই আমার জন্মদিন।

    See less
      • 0
  • 1
  • 21,425
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : আমি একটা তুই চাই | Ami ekta tui chai kobita lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 18, 2020 at 7:41 am
    This answer was edited.

    কবিতা : আমি একটা তুই চাই আমি একটা 'তুই' চাই... একটা সত্যিকারের 'তুই' চাই। যে জানবে আমার পুরো ভিতরটা... জানবে আমার লুকানো সব দোষ... আমার বদমাইশি, আমার নোংরামি... আমার কলঙ্ক... যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে... আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়... আমি এমন একটি 'তুই' চRead more

    কবিতা : আমি একটা তুই চাই

    আমি একটা ‘তুই’ চাই…
    একটা সত্যিকারের ‘তুই’ চাই।
    যে জানবে আমার পুরো ভিতরটা…
    জানবে আমার লুকানো সব দোষ…
    আমার বদমাইশি, আমার নোংরামি…
    আমার কলঙ্ক…
    যে নিজে থেকে আমার ভুলগুলোর
    অংশীদার হবে…
    আমার পাপগুলোকে অর্ধেক
    করে লিখে নেবে নিজের খাতার
    প্রথম পাতায়…
    আমি এমন একটি ‘তুই’ চাই…
    যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
    আমার সব অনিয়ম…
    আমার অপারগতা… আমার বদভ্যাস…
    আমার উশৃঙ্খলতা…
    আমি পিঠ চাপড়ে তার
    কাঁধে তুলে দেব আমার
    অসহায়ত্বের ঝুলি…
    আমার একাকীত্ব, আমার
    নিঃসঙ্গতার কষ্ট, আমার
    দুশ্চিন্তা, আমার হতাশা…
    সবগুলো ঝাড়ুদারের
    মতো কুড়িয়ে নিয়ে সে বাধবে মস্ত
    বড় এক বস্তা…
    তারপর কুলির মতো মাথায়
    করে বয়ে নিয়ে যাবে সেইসব
    অভিশাপ…
    আর হাসতে হাসতে বলবে–
    “ভীষণ ভারী রে… কি করে এতদিন
    বইলি এই বোঝা??”
    তারপর
    ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম
    সমুদ্র পর্যন্ত…
    সাগর পাড়ে এসে প্রচন্ড
    শক্তিতে ছুড়ে ফেলে দেবে সেই
    বোঝা…
    ঠিক সাগরের
    মাঝখানে হারিয়ে যাবে আমার সব
    অভিশাপের ঝুলি…
    আমি ঠিক এরকম একটা ‘তুই’ চাই…
    যে কোনদিন “তুমি” বা “আপনি”গুলোর
    মাঝে হারিয়ে যাবে না…

    English Translation:

    I need someone like you
    I really need someone like you
    One who will know my whole core
    One who will know my every fault
    My wickedness, my dirtiness,
    My scandals.
    One who willingly take responsibility of my faults
    Who will divide my sins equally with her
    And will right in the first page of her diary.
    I need someone
    Whom can I gift, Without any worry
    all my indiscipline
    all my incapability, my bad habits
    my madness.

    I will burden her shoulder
    With my bag of helplessness,
    my loneliness, the pain of my loneliness
    my worries, my stress.
    Like a dustman
    She will collect all those trashes
    and prepare a huge bag.
    Than Like a coolie
    Carry out all those
    Curse..
    And will say with a smile
    “It’s too heavy”. How you carried
    This burden till now?
    Than
    She will walk without any destination
    until the sea appears..
    And from the shore of the sea
    she will through out this burden
    with all her power.
    And all my curses will sink
    at the middle of the sea
    I need exactly someone like you.
    Who will not lose in
    social hierarchy.

    See less
      • 0
  • 1
  • 15,282
  • 0
Answer
In: সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 18, 2020 at 12:45 am

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক - বৈকুন্ঠের খাতা নাটকের পাত্রগণ বৈকুণ্ঠ অবিনাশ বৈকুণ্ঠের কনিষ্ঠ ভ্রাতা ঈশান বৈকুণ্ঠের ভৃত্য কেদার অবিনাশের সহপাঠী তিনকড়ি কেদারের সহচর বিপিন

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক – বৈকুন্ঠের খাতা

    নাটকের পাত্রগণ

    বৈকুণ্ঠ

    অবিনাশ বৈকুণ্ঠের কনিষ্ঠ ভ্রাতা

    ঈশান বৈকুণ্ঠের ভৃত্য

    কেদার অবিনাশের সহপাঠী

    তিনকড়ি কেদারের সহচর

    বিপিন

    See less
      • 0
  • 2
  • 1,449
  • 0
Answer
In: সাহিত্য

আফ্রিকা কবিতার ব্যাখ্যা এবং সারাংশ | Africa poem summary in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 15, 2020 at 3:45 am
    This answer was edited.

    আলোচনার সূচী : সারাংশ কবিতা বিশ্লেষণ ও ব্যাখ্যা বিশেষ লাইনের প্রাসঙ্গিক ব্যাখ্যা   সারাংশ: সভ্যতার সেই আদিমযুগে বিশ্বের প্রাচ্য ভূভাগ থেকে আফ্রিকা নানা প্রাকৃতিক বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে, অন্ধকার গভীর অরণ্যানীতে সে সমাচ্ছন্ন হয়। সেখানকার দুর্গম তমসাময় প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু সমস্ত শঙ্কRead more

    আলোচনার সূচী :

    1. সারাংশ
    2. কবিতা
    3. বিশ্লেষণ ও ব্যাখ্যা
    4. বিশেষ লাইনের প্রাসঙ্গিক ব্যাখ্যা

     

    সারাংশ:

    সভ্যতার সেই আদিমযুগে বিশ্বের প্রাচ্য ভূভাগ থেকে আফ্রিকা নানা প্রাকৃতিক বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে, অন্ধকার গভীর অরণ্যানীতে সে সমাচ্ছন্ন হয়। সেখানকার দুর্গম তমসাময় প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু সমস্ত শঙ্কাকে হার মানাতে চাইছিল। ছায়াবৃতা আফ্রিকার মানবরূপ বাইরের পৃথিবীর উপেক্ষায় অবজ্ঞায় অজ্ঞাত থেকে গেছে। এমনই সময় (ইউরােপের) সভ্যতাভিমানী বর্বর নেকড়ের দল নির্লজ্জভাবে আফ্রিকাকে শৃঙ্খলিত করবার জন্য এগিয়ে এল। ফলে দস্যুদের আক্রমণে বীভৎস অত্যাচারে রক্তে-অশুতে মিশে গেল আফ্রিকার মানবতা। ওদিকে (ইউরােপের) পাড়ায় পাড়ায় চলল উৎসব সমারােহ।আজ সেই পশ্চিমাকাশে সেই পশু শক্তিই আবার নতুন করে যখন বেরিয়ে এসেছে, তখন মানহারা এই মানবীর (আফ্রিকার) পাশে দাঁড়িয়ে হিংস্র প্রলাপের মধ্যেও মানবতাবাদী কবি ক্ষমার আহ্বান জানাচ্ছেন। এটিই হােক সভ্যতার শেষ বাণী।

    __________________________

    আফ্রিকা

    উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
    স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে
    নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত,
    তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা-নাড়ার দিনে
    রুদ্র সমুদ্রের বাহু
    প্রাচী ধরিত্রীর বুকের থেকে
    ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা,
    বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়
    কৃপণ আলোর অন্তঃপুরে।
    সেখানে নিভৃত অবকাশে তুমি
    সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য,
    চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত,
    প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু
    মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে।
    বিদ্রূপ করছিলে ভীষণকে
    বিরূপের ছদ্মবেশে,
    শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে
    আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়
    তাণ্ডবের দুন্দুভিনিনাদে।
    হায় ছায়াবৃতা,
    কালো ঘোমটার নীচে
    অপরিচিত ছিল তোমার মানবরূপ
    উপেক্ষার আবিল দৃষ্টিতে।
    এল ওরা লোহার হাতকড়ি নিয়ে
    নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে,
    এল মানুষ-ধরার দল
    গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।
    সভ্যের বর্বর লোভ
    নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।
    তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে
    পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে;
    দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়
    বীভৎস কাদার পিণ্ড
    চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।
    সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়
    মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা
    সকালে সন্ধ্যায়, দয়াময় দেবতার নামে;
    শিশুরা খেলছিল মায়ের কোলে;
    কবির সংগীতে বেজে উঠছিল

    সুন্দরের আরাধনা।
    আজ যখন পশ্চিমদিগন্তে
    প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস,
    যখন গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এল,
    অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,
    এসো যুগান্তরের কবি,
    আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
    দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে,
    বলো “ক্ষমা করো’–
    হিংস্র প্রলাপের মধ্যে
    সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।

    __________________________

    বিশ্লেষণ ও ব্যাখ্যা:

    পত্রপুট (১৯৩৬) কাব্য-এ ষােলাে সংখ্যক কবিতা – ‘উদ্ভান্ত সেই আদিম যুগে’ (নাম আফ্রিকা) কবি অমিয় চক্রবর্তী লিখে পাঠাবার জন্য অনুরােধ করায় ২৮ শে মাঘ ১৩৪৩, ইং ১২ ফ্রেব্রুয়ারি ১৯৩৬ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেন।

    কবিতাটি প্রথমে প্রবাসী (চৈত্র ১৩৪৩) ও পরে কবিতাটির পত্রপুটের দ্বিতীয় সংস্করণে (১৩৪৫) প্রকাশিত হয়। ৩রা অক্টোবর, ১৯৩৫ ফ্যাসিস্ত মুসােলিনির নির্দেশে ইতালীয় আক্রমণকারী সৈন্যদল অ্যাবিসিনিয়ায় (ইথিওপিয়া) আক্রমণ করে। রবীন্দ্রনাথ এখানে তার প্রতিবাদ করে আফ্রিকা, ‘ছায়াচ্ছন্ন আফ্রিকার সকল বন লাঞ্ছনার রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করে এক অনবদ্য কাব্য রূপ দিয়েছেন। বেদনায় ভারাক্রান্ত চিত্তে একান্ত মমতায় এক লাঞ্ছিত কৃয়া মানবীর রূপ এই কবিতায় তিনি নির্মাণ করেছেন। আবেদন রেখেছেন “দাঁড়াও ঐ মান-হারা মানবীর দ্বারে।”

    কবির জীবনীকার প্রভাতকুমার মুখােপাধ্যায় লিখেছেন আফ্রিকার ইতিহাস কবি ভালােকরেই জানতেন। মােরেল (E.D. Morel) প্রভৃতির বই তাঁর পড়া ছিল। পৃথিবীর অসহায় কৃষ্ণুকায় মানুষদের প্রতি তথাকথিত সভ্য শ্বেতকায় মানুষের অত্যাচারে সুবিদিত। তিনি আরও জানিয়েছেন যে, অমিয় চক্রবর্তী কবিকে এক চিঠিতে লিখেছেন, ‘আফ্রিকার ইংরেজি তর্জমা তিনি বিলাতে নির্বাসিত ইথিওপীয় সম্রাট হাইলে সেলেসীর হাতে দেন এবং সেটি পড়ে তিনি শান্তি পান। এছাড়াও উগান্ডার রাজকুমার নিয়াবঙ্গো কবিতাটির বান্টু ও সােয়াহিলি ভাষী আফ্রিকানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করেন।

    এই সংক্ষিপ্ত পরিচয় থেকে বােঝা যায় ‘পত্রপুট’-এর অন্যান্য কবিতা লেখা যখন চলছে পূজাবকাশে (অক্টোবর নভেম্বর ১৯৩৫ অর্থাৎ আশ্বিন-কার্তিক, ১৩৪৩-এ), তখন কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণ ও গান লেখায় ব্যস্ত। অকস্মাৎ অমিয় চক্রবর্তীর অনুরােধ ‘হাইলে সেলসি ও নিয়াবঙ্গার’ প্রতিক্রিয়া আফ্রিকার সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বের প্রতি তাঁকে মনােযােগী করে তােলে।

    মুসােলিনির ইতালি যখন অ্যাবিসিনিয়ায় (ইথিওপিয়া) স্বাধীনতা গ্রাস করবার জন্য সামরিক অভিযান চালায় তখন নানা দিক থেকে দেশটি ছিল অনগ্রসর, কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। শ্বেতাঙ্গ বিদেশিরা আফ্রিকাকে নানা ভাগে ভাগ করে যখন বসতি স্থাপন করে তখন অ্যাবিসিনিয়া ছিল স্বাধীন। এই আক্রমণের বিরুদ্ধে সম্রাট হাইলে সেলাসির পক্ষে সােভিয়েতের সমর্থনে বিশ্বজনমত গড়ে ওঠে। সাধারণভাবে রবীন্দ্রনাথ উপনিবেশবাদের বিরুদ্ধ মত পােষণ করতেন। শ্বেতাঙ্গরা সেখানকার মানুষদের উপর বর্বর অত্যাচার ও নিষ্ঠুর অপমান করেছে, এ সংবাদ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। আফ্রিকার সেই অত্যাচার ও পৃথিবীব্যাপী শােষণের বিরুদ্ধে কবির প্রতিবাদ। নৈবেদ্যে-র ‘শতাব্দীর সূর্য আজি’র মতাে এবারও তার কণ্ঠে প্রতিবাদের ভাষা জেগে উঠেছে। শক্তিমদমত্ত তথাকথিত সভ্য, অত্যাচারী উপনিবেশবাসীদের প্রতি তাঁর পুঞ্জীভূত ঘৃণা এখানে তীব্রভাবে প্রকাশিত হল। কবি বলেছেন, “সভ্যের বর্বর লােভনগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।”

     

     

    এভাবে কবি “বিশ্বমানবের দুঃখ আপনারই দুঃখ” রূপে গ্রহণ করেছেন। কোথাও ইথিওপিয়া, কোথায় স্পেন, কোথায় চীন – এ সবের জন্য কবির বেদনাবােধ আমাদের বিচলিত করে। কিন্তু এর মধ্যে কবি মানব ইতিহাসের মূলে যে কল্যাণের শক্তি কাজ করছে সে কথা মনে রেখে কল্যাণের পক্ষে সমস্ত কর্মকে, চেষ্টাকে প্রয়ােগ করতে বলেছেন। সর্বজীবে মঙ্গলচিন্তা ভারতবর্ষের ঐতিহ্য। তাই আহ্বান জানিয়েছে, “এসাে যুগান্তরের কবি | আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে | দাঁড়াও মানহারা মানবীর দ্বারে / বলাে, ক্ষমা করাে — / হিংস্র প্রলাপের মধ্যে । সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” । – এই মঙ্গল চিন্তাই কবির মতে ভারতবর্ষকে সর্বজাতির শ্রদ্ধার আসনে বসিয়েছে।
    তথাপি বার বার দেখা গেছে, পৃথিবীর যেখানেই স্বাধীনতা বিপন্ন হয়েছে বা মানবতার অপমান ঘটেছে, সমস্ত ঘটনাই কবি-আত্মাকে সমভাবে মর্মাহত করেছে। রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের কাব্যে এ বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। ১৯২৯-১৯৩৩ বিশ্বব্যাপী মন্দা শিল্পে বাণিজ্যে য়ুরােপে যখন হতাশা, সেই সময় সাম্রাজ্যবাদী শক্তি উপনিবেশগুলির প্রতি প্রথমে থাবা বসায়। কিন্তু প্রত্যেকের ক্ষুদ্র স্বার্থ এতে চরিতার্থ না হওয়ায় শেষপর্যন্ত সাম্রাজ্যবাদী যুদ্ধের সূচনা। এ পর্যায়ের কবিতাতেও রবীন্দ্রনাথকে স্থিতধী চিত্তে ঘটনাগুলির মূল্যায়ন করতে দেখা গেছে। সেখানে যেমন একদিকে ছিল প্রশান্তি ও গাম্ভীর্য, অন্যদিকে তদানীন্তন রাজনৈতিক ঘটনার প্রতিক্রিয়া।
    ‘পুনশ্চ-শেষসপ্তক-পত্রপুট’ ও ‘শ্যামলীর রচনাভঙ্গির ছন্দ-অলংকার ভাষারীতি ও চিত্রাঙ্কন বিশিষ্টতার দাবি রাখে। প্রবল প্রাণােচ্ছ্বাস এ পর্বে প্রায় নেই। তার পরিবর্তে শান্ত, সংযত গদ্যবদ্ধ বাভঙ্গিতে গভীর কথা সহজভাবে প্রকাশ করেছেন। উপমা প্রয়ােগ, ছন্দরচনায় গদ্যভঙ্গির অনায়াস ব্যবহার এবং অনলংকৃত বাগবিন্যাস এ পর্যায়ের কাব্যের বৈশিষ্ট্য হিসেবে দেখা দিয়েছে।
    ____________________

    প্রাসঙ্গিক ব্যাখ্যা:

    “উদ্ৰান্ত সেই আদিম যুগে… অসন্তোষে – সূর্যের অগ্নিবলয়”, সমুদ্রের অনন্ত জলরাশি নানা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্রমশ স্থলভূমি ও প্রাণের প্রকাশ ঘটে। কোটি কোটি বৎসরের সেই সুপ্রাচীন ইতিহাস বৈজ্ঞানিক গবেষণার বিষয়। পরে প্রাগৈতিহাসিক কালে ভূত্বকের নানা বিপর্যয়ে বিশ্ব প্রকৃতিতে নানা ঘটনা ঘটেছে, তারই ইঙ্গিত এখানে আছে।

    “রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর… আফ্রিকা” প্রাগৈতিহাসিক যুগে ইউরােপের সঙ্গে জিব্রাল্টার টিউনিস সিসিলি ও ইতালি যুক্ত ছিল। তখন ভূমধ্যসাগর দুটি হ্রদের মতাে মনে হত। ভূত্বকের নানা বিপর্যয়ে কালক্রমে ইউরােপ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়। পূর্ব গােলার্ধের এই মহাদেশ এক সময় এশিয়ার ও ইউরােপের সঙ্গে যুক্ত ছিল। অপর দিকে আফ্রিকা পূর্বে সাইনাই উপদ্বীপ দিয়ে এশিয়ার সঙ্গে যুক্ত ছিল। সুয়েজ খাল কাটার পর এশিয়ার সঙ্গে বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছিন্ন অংশ বর্তমানে মিশরের অন্তর্গত।

    “এল ওরা লােহার হাতকড়ি নিয়ে” য়ুরােপের সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের উপনিবেশ গড়ে আফ্রিকাকে পদানত ও শৃঙ্খলিত করেছে, এই পরাধীনতার নিগড়কে এখানে বােঝানাে হয়েছে লােহার হাতকড়ি’ ব্যঞ্জনায়।

    “সভ্যের বর্বর লােভ” আফ্রিকার মতাে বিচ্ছিন্ন একটি মহাদেশ গভীর অরণ্যসঙ্কুল। সংখ্যাতীত জাতি ও উপজাতিকে বিভক্ত সে দেশে আধুনিক সভ্যতার আলাে তখনও প্রবেশ করেনি। উপজাতি গােষ্ঠীশাসিত সেই আদিম সমাজের সামাজিক অর্থনৈতিক বিকাশ না ঘটলেও দেশটি ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। সভ্যতাভিমানী য়ুরােপের দেশগুলি তাদের ব্যক্তিগত ও রাষ্ট্রিক স্বার্থ ও সমৃদ্ধির প্রয়ােজনে, সীমাহীন লােভের তাড়নায় এ দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে এবং দেশের জনগােষ্ঠীর শ্রমকে ব্যবহার করে সম্পদের পাহাড় তৈরি করতে অমানবিক হিংস্রতার আশ্রয় নেয়।

    “মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা…. দেবতার নামে” আফ্রিকার জনগণ যখন হিংস্র নগ্ন আক্রমণে রক্তাক্ত, বিধ্বস্ত ও বিপর্যস্ত, সেই সময় সমুদ্রের অপর পারে ইয়ােরােপের সাম্রাজ্যবাদী দেশগুলিতে সম্পদের প্রাচুর্যে, আনন্দ-উৎসবে দেবতার কাছে কল্যাণ ভিক্ষা চলছে। এই বিপরীত চিত্রটি তুলে ধরে কবি আফ্রিকার শােষিত অসহায় মানুষের প্রতি সমবেদনায়, সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তির্যক বাণ নিক্ষেপ করেছেন।

    ‘আফ্রিকা’ কবিতাটি বিশেষ দেশকালের কথা হলেও, আজও যখন সাম্রাজ্যবাদী শক্তির হিংস্র নখর দেশ দেশান্তরে মানুষকে বিপন্ন করছে দেখতে পাওয়া যায়, তখন স্পষ্টতই উপলব্ধি করা যায় এ কবিতার গুরুত্ব। এভাবে কবিতাটি দেশকাল নিরপেক্ষ একটি অসাধারণ কাব্যশিল্প বলে মানা।

    See less
      • 0
  • 1
  • 42,631
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতাঃ মুক্ত গণতন্ত্র (শঙ্খ ঘোষ ) Shankha ghosh poem Unnayan in Bengali
  • কবিতাঃ আড়ালে (শঙ্খ ঘোষ) Bengali poem Arale Sankha Ghosh
  • কবিতা‎ – সঙ্গিনী (শঙ্খ ঘোষ) Sangini by Sankha Ghosh Poem in Bengali
  • কবিতাঃ মেঘ (শঙ্খ ঘোষ) Megh by Shankha Ghosh lyrics
  • মিথ্যে কথা (শঙ্খ ঘোষ) Mithye Katha by Shankha Ghosh lyrics
  • বাবরের প্রার্থনা (শঙ্খ ঘোষ) Babarer Prarthana by Sankha Ghosh lyrics
  • শঙ্খ ঘোষের নির্বাচিত কয়েকটি কবিতা | A collection of best Shankha Ghosh poems in Bengali
  • কবিতাঃ শাড়ি (সুবোধ সরকার) Sari Kobita lyrics in Bengali
  • কবিতাঃ বাংলা টাংলা ( অপূর্ব দত্ত ) Bangla Tangla Poem by Apurba Dutta in Bangali
  • ছন্নছাড়া (অচিন্ত্য কুমার সেনগুপ্ত) Chonnochara Kobita lyrics in Bengali
  • আফ্রিকা কবিতার ব্যাখ্যা এবং সারাংশ | Africa poem summary in bengali
  • রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের সংকিপ্ত সারাংশ | Summary of gora by rabindranath tagore in bengali
  • সোনার তরী কবিতার সারাংশ ও মূলভাব | Sonar tori poem summary in Bengali
  • হে মোর দুর্ভাগা দেশ (রবীন্দ্রনাথ ঠাকুর ) He mor durbhaga desh kobita?
  • কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া সংগীত| kotobaro vebechinu lyrics?
  • আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি রবীন্দ্রনাথ ঠাকুর | amar hiyar majhe lukiye chile lyrics by Rabindra nath tagore
  • majhe majhe tobo lyrics ta ki? মাঝে মাঝে তব দেখা পাই
  • কবিতা : আফ্রিকা (রবীন্দ্রনাথ ঠাকুর ) africa poem by rabindranath tagore in bengali script?
  • হে নূতন দেখা দিক ( রবীন্দ্রসঙ্গীত ) He nutan dekha dik arbar lyrics?
  • Kotobaro Bhebechinu Lyrics in Bengali | কতবার ভেবেছিনু- রবীন্দ্রসংগীত?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add