Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের সংকিপ্ত সারাংশ | Summary of gora by rabindranath tagore in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 14, 2020 at 8:11 am

      সারাংশ: ‘গোরা’ (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ থেকে ১৯১০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঊনিবংশ শতাব্দীর শেষভাগের ধর্মান্দোলন, স্বদেশপ্রেম এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই আখ্যান গড়ে উঠেছে। এই উপন্যাসের নায়ক গোরা সিপাহিRead more

     

    সারাংশ:

    ‘গোরা’ (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ থেকে ১৯১০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

    ঊনিবংশ শতাব্দীর শেষভাগের ধর্মান্দোলন, স্বদেশপ্রেম এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই আখ্যান গড়ে উঠেছে। এই উপন্যাসের নায়ক গোরা সিপাহি বিপ্লবের সময় নিহত এক আইরিশ দম্পত্তির সন্তান। কিন্তু সে বড় হয় হিন্দু ব্রাহ্মণ কৃষ্ণদয়াল ও আনন্দময়ীর ঘরে। গোরা নিজের জন্মবিবরণ ও প্রকৃত পরিচয় সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। দম্পতি কৃষ্ণদয়াল ও আনন্দময়ী না চাইলেও গোরা হিন্দুধর্মের অন্ধ সমর্থক হয়ে ওঠে। ধীরে ধীরে ঘটনার ঘাত-প্রতিঘাত বিশেষত এক নারীর ভালোবাসা কিভাবে তাকে অন্ধতা ও সংকীর্ণতা থেকে পৌঁছে দিল এক মহাভারতবর্ষের আদর্শের দিকে, নির্দিষ্ট ধর্ম থেকে মানবতার মধ্যে, তারই কাহিনি ‘গোরা’।

    এই উপন্যঅসের উল্লেখযোগ্য চরিত্র : গোরা, পরেশবাবু, সুচরিতা, পানুবাবু, ললিতা, বিনয়, বরদাসুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী প্রমুখ। ‘গোরা’য় ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয় চিত্রিত হয়েছে।

     

    See less
      • 0
  • 1
  • 11,533
  • 0
Answer
In: সাহিত্য

সোনার তরী কবিতার সারাংশ ও মূলভাব | Sonar tori poem summary in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 14, 2020 at 7:30 am
    This answer was edited.

    আলোচনায় থাকবে : সারাংশ ও মূলভাব কবিতা বিভিন্ন লাইনের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রাসঙ্গিক আলােচনা এবং কবিতা বিশ্লেষণ ও ব্যাখ্যা   সারাংশ - মেঘাচ্ছন্ন আকাশ, অবিরাম বর্ষণ থেকে ক্ষণিক ক্ষান্তির মুহূর্ত। এরই মধ্যে এক কৃষক নদীর ধারে একাকী বসে আছে, কোনাে ভরসা নেই। জলভরা খরস্রোতা নদী, দুর্বার বেগে বহমান। তারRead more

    আলোচনায় থাকবে :

    • সারাংশ ও মূলভাব
    • কবিতা
    • বিভিন্ন লাইনের সংক্ষিপ্ত ব্যাখ্যা
    • প্রাসঙ্গিক আলােচনা এবং কবিতা বিশ্লেষণ ও ব্যাখ্যা

     

    সারাংশ –

    মেঘাচ্ছন্ন আকাশ, অবিরাম বর্ষণ থেকে ক্ষণিক ক্ষান্তির মুহূর্ত। এরই মধ্যে এক কৃষক নদীর ধারে একাকী বসে আছে, কোনাে ভরসা নেই। জলভরা খরস্রোতা নদী, দুর্বার বেগে বহমান। তার চারিদিকে রাশি রাশি বােঝাই কাটা ধান।ছােটো খেতের ধারে একলা বসে, তখন পরপারের তরুচ্ছায়াচ্ছন্ন গ্রামটি আঁকা ছবির মতাে দেখাচ্ছিল। দূর থেকে গান গাইতে গাইতে কে যেন আসছে, দেখে মনে হল সে যেন চেনা। কোনাে দিকে না তাকিয়ে সে পালতােলা নৌকায় ঢেউ তুলে কোথায় চলেছে।
    কৃষক মাঝিকে কাতর কণ্ঠে কূলে নৌকা ভেরাবার জন্য অনুরােধ করল। তার কেটে রাখা সােনার ধান তলে নিয়ে তারপর সে যেখানে ইচ্ছা যাক—এটাই একান্ত ইচ্ছা।অনুরােধ মত নৌকায় সমস্ত তুলে দিয়ে তাকে করুণা করে নিয়ে যাওয়ার কথা বলায় উত্তরে ঠাঁই নেই’ বলে সােনার ফসল নিয়ে গেলেও, কৃষক প্রবহমান নদীর তীরে নিঃসঙ্গ ও অচল হয়ে বসে রইল।

    ________________________________________________________________

    সোনার তরী

    গগনে গরজে মেঘ, ঘন বরষা।
    কূলে একা বসে আছি, নাহি ভরসা।
    রাশি রাশি ভারা ভারা
    ধান কাটা হল সারা,
    ভরা নদী ক্ষুরধারা
    খরপরশা।
    কাটিতে কাটিতে ধান এল বরষা।

    একখানি ছোটো খেত, আমি একেলা,
    চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
    পরপারে দেখি আঁকা
    তরুছায়ামসীমাখা
    গ্রামখানি মেঘে ঢাকা
    প্রভাতবেলা–
    এ পারেতে ছোটো খেত, আমি একেলা।

    গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
    দেখে যেন মনে হয় চিনি উহারে।
    ভরা-পালে চলে যায়,
    কোনো দিকে নাহি চায়,
    ঢেউগুলি নিরুপায়
    ভাঙে দু-ধারে–
    দেখে যেন মনে হয় চিনি উহারে।

    ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
    বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
    যেয়ো যেথা যেতে চাও,
    যারে খুশি তারে দাও,
    শুধু তুমি নিয়ে যাও
    ক্ষণিক হেসে
    আমার সোনার ধান কূলেতে এসে।

    যত চাও তত লও তরণী-‘পরে।
    আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
    এতকাল নদীকূলে
    যাহা লয়ে ছিনু ভুলে
    সকলি দিলাম তুলে
    থরে বিথরে–
    এখন আমারে লহ করুণা করে।

    ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
    আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
    শ্রাবণগগন ঘিরে
    ঘন মেঘ ঘুরে ফিরে,
    শূন্য নদীর তীরে
    রহিনু পড়ি–
    যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

    _________________________________________________________________

    সংক্ষিপ্ত ব্যাখ্যা :

    ভরা নদী ক্ষুরধারা – বর্ষায় নদীজল ক্ষুরের মতাে ধারালাে অর্থাৎ খরস্রোতা বােঝানাে হয়েছে।

    তরু ছায়া মসীমাখা (কালিমাখা) – আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গাছের ছায়ায় ঘেরা গ্রাম অন্ধকারাচ্ছন্ন বলে মনে হচ্ছে।

    বাঁকা জল করিছে খেলা – বাঁকা শব্দটি দুটি অর্থে ব্যবহার করা যায়। একটি অর্থে নদী বেঁকে বেষ্টন করে আছে, অপর ব্যঞ্জনগর্ভ অর্থ ‘কুটিল বা প্রতিকূল’।

    কে আসে পারে – ‘কে’ এই শব্দটি ব্যবহার করে অনির্দিষ্ট ব্যক্তিকে বােঝান হয়েছে।

    দেখে যেন মনে হয় চিনি উহারে – বর্ষা সমাগমে কাটা ফসল নিয়ে তরীর অপেক্ষায় যখন আছেন এমনি সময় দূর থেকে দেখে কোন চেনা চেনা নেয়েকে যেন দেখা যাচ্ছে – এমনি সাধারণ অর্থ হলেও উদ্ধৃতিটি ব্যঞ্জনা সমৃদ্ধ। যাকে দেখে মনে হয় চিনি উহারে’ সে যে কবির হৃদয়গত অন্তর্যামী। রবীন্দ্রনাথ তাঁর কাব্যভাবনায় ব্যক্তি আমির অতিরিক্ত পৃথক এক অন্তঃপ্রেরণা বা অন্তৰ্শক্তি যাকে অনেকে অন্তর্দেৰ্বতা বা জীবনদেবতা বলেন তার কল্পনা করেছেন। সােনার তরী’ কবিতায় এরা আভাস, চিত্রা’য় তার পরিণতি। ইনিই কবির প্রেরণা, তাঁর কাব্যাধিষ্ঠাত্রী দেবী। কোন বিদেশে — এখানে বলতে কোনাে অজানা জগতে।

    শুধু তুমি নিয়ে যাও— সৃষ্টির যে শ্রেষ্ঠ সম্ভার, মহাকালের তরণীতে তুলে দেওয়ার মধ্যেই স্রষ্টার সার্থকতা। কিন্তু কালের মাঝি কোনােদিকে দৃকপাত না করে নিতান্ত নিরাসক্ত চিত্তে এগিয়ে যাচ্ছে দেখে স্রষ্টার একান্ত অনুরােধ সে জীবনের যা কিছু অর্জিত ফল তাকে যেন নিয়ে যায়।

    এখন আমারে লহাে করুণা করে – একলা জনবেষ্টিত ছােটো খেতে বসে আছি। করুণা করে তােমার তরীতে তুলে নাও। এর আধ্যাত্মিক অর্থ হতে পারে, আমাকে সকল কর্মবন্দি থেকে মুক্ত করাে। অথবা আমার শিল্পের সঙ্গে আমারও অস্তিত্বকে যুক্ত করাে।

    যাহা ছিল নিয়ে গেল সােনার তরী –আজীবন সতি সােনার ফসল, সংসার তরণীতে তুলে নিয়েছেন অর্থাৎ কবির সৃষ্টি সমাদৃত হওয়ায় তিনি আনন্দিত। কিন্তু সেখানে তাঁর স্থান না হওয়ায় — শূন্য নদীর তীরে রহিনু পড়ি – তিনি একাকিত্বের বেদনায় বিষন্ন।

     

    প্রাসঙ্গিক আলােচনা এবং কবিতা বিশ্লেষণ ও ব্যাখ্যা :

    ‘সােনার তরী’ কাব্যগ্রন্থের নামক কবিতা সােনার তরীর রচনা স্থান শিলাইদহ, কাল-ফাল্গুন ১২৯৮, ইং ফেব্রুয়ারি ৪ মার্চ ১৮৯২। কবিতাটির নামকরণ সবিশেষ তাৎপর্যপূর্ণ। সােনার তরী’ সােনায় তৈরি তরী অর্থে ব্যবহৃত হয়নি। এটি ব্যঞ্জনাগর্ভ। জীবনের সাধনায় যে স্বর্ণসম্ভার, তাই তাে ফসল, সেই ফসল বহ করে যে তরী তা-ই সােনার তরী।
    কবিতার এই নামকরণটি আক্ষরিক-অর্থ-অতিরিক্ত অন্যতর অর্থে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। সংসার-তরণীতে কবি তাঁর সৃষ্টির সমস্ত সম্পদ তুলে দিলেও, সংসার কবিকে গ্রহণ করল না। মহাকালরূপী নেয়ে ইতিহাসরূপ সােনারতরী নিয়ে সােনার ধান রূপ জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিকে তুলে নিলেও, স্রষ্টাকে গ্রহণ করে না।

    ইতিহাসের পৃষ্ঠায় মানুষের শিল্প, তার শ্রেষ্ঠ সৃষ্টি সঞ্চিত থাকে। জগৎ স্রষ্টাকে চায় না, তার শিল্পকে সৃষ্টিকে চায়, এটাই চিরন্তন সত্য। মানবজীবনের এই চিরন্তন সত্যটি আলােচ্য কবিতায় ধ্বনিত হয়েছে বলে কবি কবিতাটির নামকরণ করেছেন ‘সােনার তরী’। সােনার তরী মানব সংসারের তরী যাতে কবি বিশ্বমানবের উদ্দেশ্যে নিজের সৃষ্টি সম্ভারকে তুলে দিলেও “ঠাই নাই, ঠাই নাই—ছােট সে তরী”—তাই কবি স্বয়ং নির্জনতায় নির্বাসিতা। এ সব বিচারে কবিতার নামকরণ তাই সার্থক ও সুন্দর।

    এ পর্বে কবি আত্মস্থ, তাঁর প্রতিভার পূর্ণ প্রকাশ—রবি-রশ্মির মধ্যাহ্নদীপ্তি বিচ্ছুরিত। প্রকৃতি ও মানুষ সম্পর্কে কবির দৃষ্টি কল্পলােকের আলােকচ্ছটা থেকে বাস্তব জগতের উদার আকাশ-বাতাসে স্থাপিত। এ সময় কবির সৌন্দর্যানুভূতি ও বিশ্বানুভূতি প্রবলভাবে প্রকাশিত। কবি-কল্পনায় কবিত্বে প্রকাশ-ভঙ্গির চমৎকারিত্বে, ভাষার ঐশ্বর্যে ও ছন্দের বৈচিত্র্যে কবিতাগুলির দীপ্যমান। সােনার তরী তার ব্যতিক্রম নয়। এখানে যুক্ত হয়েছে, একটি তত্ত্ব যার ব্যাখ্যা নানা কবিতায় রূপে ভিন্ন, স্বরূপে এক।

    কবিতাটি রচনার সময় কবি জমিদারি দেখাশােনার কাজে কখনাে শিলাইদহ, সাজাদপুর, কালিগ্রাম, পতিসরে বাস করেছেন। বাংলার পল্লীপ্রকৃতি সমস্ত সৌন্দর্য ও বৈশিষ্ট্য নিয়ে তাঁর অনুভবে, রঙে, রূপে কল্পনায়, নিত্য নতুন হয়ে প্রতিভাত হচ্ছে। পল্লীর নরনারীর সুখ-দুঃখ, হাসিকান্নার সঙ্গে পরিচয় নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। এই পরিচয় সূত্রেই ‘সােনার তরী’ কাব্য।‘সােনার তরী’ কবিতা এই অনুভবের সৃষ্টি। এখানেও প্রকৃতি ও মানুষ, কবির অন্তদৃষ্টিতে বিশ্বপ্রকৃতি ও মানবলােকের সঙ্গে একাকার হয়ে গেছে। একে বলা যেতে পারে বিশ্বানুভূতি—এটি সম্ভব কবির সৃষ্টিপ্রেরণা বা অন্তর্দেৰ্বতার অন্তঃপ্রেরণায়, সম্ভবত কবির এই অন্তর্দেৰ্বতাই সােনারতরী কবিতার ‘নেয়ে। অন্তর্দেৰ্বতা কোনাে অলৌকিক শক্তিধর নন, কবির প্রকাশপ্রেরণা, যিনি কবির মনের মধ্যে বসে সমগ্র জগৎকে সাহিত্যে রূপদান করছেন। প্রকৃতি—সােনার তরী কবিতার উৎস, চলমান নদীস্রোত, যার মধ্যে কবি জন্ম জন্মান্তরের সম্পর্ক উপলব্ধি করেছেন, তাকে এখানে দেখেছেন সাংকেতিকতায়, রহস্যময়, রূপকের ব্যবহারে ব্যঞ্জনাশ্রয়ী রূপে।

    ‘সােনার তরী’ কাব্যে কবি নদীমাতৃক বাংলাদেশের রূপ, পদ্মার প্রবহমানতা, বিচিত্র খণ্ড খণ্ড রূপকল্প ও চিত্রকল্পের ভিতর দিয়ে, কখনও সাঙ্কেতিক রহস্যময়তায়, কখনাে বর্ষা প্রকৃতির বিষাদ উজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। সােনার তরী’ কবিতাটিও এরকমই এক ঘন বর্ষায় আবৃত নদীচরের নিসর্গচিত্র। কবির ভাষায় পল্লীপ্রকৃতির সঙ্গে তাঁর একটি মানসিক ঘরকন্নার সম্পর্ক, সেটি এ কবিতায় ফুটে উঠেছে।

    See less
      • 0
  • 1
  • 46,909
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা – কেউ কথা রাখেনি (সুনীল গঙ্গোপাধ্যায়) Keu kotha rakheni poem lyrics in Bengali and English

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 16, 2020 at 1:13 am

    কেউ কথা রাখেনি (সুনীল গঙ্গোপাধ্যায়) কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি । ছেলেবেলায় এক বোষ্টুমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরা টুকু শুনিয়ে যাবে । তারপর কত চন্দ্রভুকক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বোষ্টুমী আর এলো না । পঁচিশ বছর প্রতীক্ষায় আছি । মামা বাডRead more

    কেউ কথা রাখেনি (সুনীল গঙ্গোপাধ্যায়)

    কেউ কথা রাখেনি,
    তেত্রিশ বছর কাটলো,
    কেউ কথা রাখেনি ।

    ছেলেবেলায় এক বোষ্টুমী,
    তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
    শুক্লা দ্বাদশীর দিন অন্তরা টুকু শুনিয়ে যাবে ।
    তারপর কত চন্দ্রভুকক অমাবস্যা চলে গেল,
    কিন্তু সেই বোষ্টুমী আর এলো না ।
    পঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।

    মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল,
    বড় হও দাদাঠাকুর ।
    তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো ।
    সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে ।

    নাদের আলী, আমি আর কত বড় হবো?!
    আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে,
    তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে?

    একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো ।
    লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ।
    ভিখারীর মতোন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি,
    ভিতরে রাস উৎসব ।
    অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা ।
    কত রকম আমোদে হেসেছে ।
    আমার দিকে তারা ফিরেও চায়নি ।
    বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
    দেখিস একদিন আমরাও…

    বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই ।
    সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব ।
    আমায় কেউ ফিরিয়ে দেবেনা ।

    বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
    যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে,
    সেদিন আমার বুকেও এই রকম আতরের গন্ধ হবে ।
    ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি ।
    দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় ।
    বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টা নীল পদ্ম ।
    তবু কথা রাখেনি বরুণা ।
    এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ ।
    এখনো সে যে কোনো নারী ।

    কেউ কথা রাখেনি,
    তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনা ।

    English Translation:

    No one keeps promises
    Thirty years has passed
    No one keeps promises

    In my childhood someone
    Stops his music and told me
    Will you sing two lines on the day of Shukla Dadoshi .
    How many decades has passed after that,
    But he has not returned again.

    Nader Ali the water-man of my uncle house told me
    When you grew up
    I will take you to the lake
    Where snake and butterflies play at the top of lilies

    Nader Ali, how much I have to grow?
    When my head will touch the sky,
    Than you will take me to the lake?

    See less
      • 0
  • 1
  • 15,462
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা – আমাদের গ্রাম (বন্দে আলী মিঞা) bangla kobita amader gram

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 9, 2020 at 1:30 am
    This answer was edited.

    আমাদের গ্রাম- বন্দে আলী মিঞা আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোটো গ্রামে মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠভরা ধান আর জলভরা দিRead more

    আমাদের গ্রাম- বন্দে আলী মিঞা

    আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
    থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
    পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
    একসাথে খেলি আর পাঠশালে যাই।
    হিংসা ও মারামারি কভু নাহি করি,
    পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।

    আমাদের ছোটো গ্রামে মায়ের সমান,
    আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
    মাঠভরা ধান আর জলভরা দিঘি,
    চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
    আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
    মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
    সকালে সোনার রবি পূব দিকে ওঠে
    পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

     

    About the poem :

    The poem as the title suggests, is about a village. The harmonious and beautiful character of a Bengal village has been portrayed in these lines. Here the villagers lives in harmony, they support each other. And moreover the village is fully blessed with natural delight. it seems that even the plants and trees lives in harmony. To conclude it could be said that Bande Ali miyan the poet tried to portray a beautiful and harmonious image of Bengal village.

    English translation
    There are small small houses at our small village
    We live together, where no one is ‘others’
    All boys here treat each other like brothers
    We play and go to school together.
    We don’t hate we don’t fight
    We obey our parents and teachers

    Our small village is like our mother
    Saves our life by light and air.
    Fields are full of paddy, Lakes are full of water
    get shine with moonlight
    Here even Mango, berry and bamboo
    are lives like relatives
    Every morning the golden sun rises in the east
    Birds sing, air flows and flowers get bloom.

    https://www.youtube.com/watch?v=J468uCt-3vI

    See less
      • 0
  • 3
  • 9,024
  • 0
Answer
In: সাহিত্য

বন্ধে মায়া লাগাইছে (শাহ আবদুল করিম) Bonde maya lagaise lyrics in Bengali and English

  1. শান্ত
    শান্ত
    Added an answer on April 9, 2020 at 1:05 am
    This answer was edited.

    ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কী যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। (২) . বসে ভাবি নিরালায়, আগে তো জানি নাই বন্দের পিরিতের জ্বালা, হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা আগুন লাগাইছে, হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে. দেওয়ানা বানাইছে, কী যাদু করRead more

    ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে,
    বন্দে মায়া লাগাইছে,
    পিরিতি শিখাইছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। (২)
    .
    বসে ভাবি নিরালায়,
    আগে তো জানি নাই বন্দের পিরিতের জ্বালা,
    হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা
    আগুন লাগাইছে,
    হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা
    আগুন জ্বালাইছে.
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। (২)
    .
    বাউল আব্দুল করিম গায়,
    ভূলিতে পারি না আমার মনে যারে চায়,
    হয়রে কূলনাশা পিরীতের নেশায়
    কূলমান গেছে,
    হায়রে কূলনাশা পিরীতের নেশায়
    কূলমান গেছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। (২)
    .
    ও বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,
    আমায় মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।

    See less
      • 0
  • 1
  • 3,699
  • 0
Answer
In: সাহিত্য

বিভিন্ন কবির লেখা একগুচ্ছ হাসির কবিতা | bangla mojar kobita in bengali script

  1. kishore1634
    kishore1634
    Added an answer on July 4, 2022 at 6:06 pm

    ওকে  

    ওকে

     

    See less
      • 0
  • 1
  • 2,481
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা – বাঁশ বাগানের মাথার উপর (যতীন্দ্রমোহন বাগচী) Bash baganer mathar opor chand utheche oi lyrics in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 8, 2020 at 2:43 am

    কাজলা দিদি  (যতীন্দ্রমোহন বাগচী) বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে, নেবুর গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই; মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই ? (Bash baganer mathar upor chad uteche oi Mago, amar shulok-bola kajla didi koi? Pukur dhare, Nebur gondhe ghRead more

    কাজলা দিদি  (যতীন্দ্রমোহন বাগচী)

    বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
    মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই?
    পুকুর ধারে, নেবুর গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
    মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই ?

    (Bash baganer mathar upor chad uteche oi
    Mago, amar shulok-bola kajla didi koi?
    Pukur dhare, Nebur gondhe ghum aashe na, ekla jege roi
    Mago, amar shulok-bola kajla didi koi?)

    সেদিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো,
    দিদির কথায় আচঁল দিয়ে মুখটি কেন ঢাকো ?

    (shedin hote didike aar kenoi ba dake
    Didir kothay aachol diye mukhti keno dhake?)

    খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন
    ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
    আমি ডাকি, – তুমি কেন চূপটি করে থাকো ?
    বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে ?
    কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে !
    দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে –
    তুমি তখন একলা ঘরে কেমন করে রবে ?
    আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে !

    (Khabar khete aashi jokhon didi bole daki, tokhon
    O ghor theke keno ma didi aar aashe nako
    Ami daki tumi keno chupti kore thako
    Bolo ma didi kuthay gese aashbe abar kobe?
    Kal je amar natun ghore putul biye hobe
    Didir moto faki diye ami jodi lukoi giye
    Tumi tokhon ekla ghore kemon ko0re robe?
    Amio nai didi o nai kemon moja hobe!)

    ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
    মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল;
    ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
    দিস না তারে উড়িয়ে মা গো , ছিঁড়তে গিয়ে ফল;
    দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল!

    (bhuichapate bhore gese shuili gacher tol,
    madash ne maa pukur theke aanbe jokhon jol
    Dalim gacher daler fake bulbuliti lukhiye thake,
    Dish na tare uriye mago, chirte giye fol;
    Didi eshe shunbe jokhon, bolbe ki ma bol!)

    বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
    এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই ?
    বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে-ঝাড়ে;
    নেবুর গন্ধে ঘুম আসে না -তাইতো জেগে রই;
    রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই ?

    (Bash baganer mathar upor chad uteche oi
    Emon shomoy mago, amar kajla didi koi?
    bedar dare, pukhur pare jhi jhi dake jhope-jhade
    Nebur gondhe ghum aashe na, taito jege roi
    Raat holo je, mago, amar kajla didi koi?)

    English Translation :

    The moon has risen above the Bamboo garden
    Mother, Where is my kajla sister who read poetry to me
    lemon smells from the side of pond, make me insomaniac
    Mother, Where is my Kajla sister?

    See less
      • 0
  • 1
  • 22,697
  • 0
Answer
In: সাহিত্য

লিরিক্স – ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন | Oi ujjala din full song lyrics in bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 5, 2020 at 4:27 am

    ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন (সুবীর সেন ) ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন ওই যে তুলেছে তান - শোন ওই আহ্বান . তারি সুরে সুরে বাজে গুরু গুরু হোক গানে গানে পথ চলা শুরু আজ অন্তর অন্তরে প্রান্ত প্রান্তরে কন্ঠে ছড়াবো এই গান ছুটে আয় রে ... আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটেRead more

    ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন (সুবীর সেন )

    ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন
    ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন
    ওই যে তুলেছে তান – শোন ওই আহ্বান .

    তারি সুরে সুরে বাজে গুরু গুরু
    হোক গানে গানে পথ চলা শুরু
    আজ অন্তর অন্তরে প্রান্ত প্রান্তরে
    কন্ঠে ছড়াবো এই গান
    ছুটে আয় রে …

    আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি
    মুক্ত আলোর বন্যা
    আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই
    এই শ্যামলী ধরনী হবে ধন্যা

    ঐ আকাশে বাতাসে দোলা লাগলো
    আজ জীবনে জোয়ার বুঝি জাগলো
    নব উচ্ছ্বল উচ্ছাসে, উদ্দম উল্লাসে
    ছন্দে জাগাব এই গান
    ছুটে আয় রে .

    Bangla phonetic

    Oi ujjwalo din
    Dake swapno rangeen
    chute aay re lagan boye jay re milon bin
    oi to tuleche taan
    shono oi aahoban

    tari shure shure baje guru guru
    hok gane gane poth chola shuru
    aaj ontar ontare praan prantore
    konthe charbo ei gaan
    chute aaye re …

    aaye aaye re chute, aay badhon tite aani
    mukto aalor bonnya
    aay supti vangai, aay shanti jagaai
    ei shyamali dharani habe dhonna

    oi aakashe batashe dola laaglo
    aaj jibone juwar bujhi jaaglo
    naba uchchhala uchhashe, uddama ullashe
    chonde jagabo ei gaan
    chuTe aaye re…

    See less
      • 0
  • 2
  • 34,764
  • 0
Answer
In: সাহিত্য

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ -আমার ভিতর বাহিরে | Amar bhitoro bahire lyrics in bengali font

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 5, 2020 at 4:11 am

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরনে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে। ভালো আছি,Read more

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে।

    ঢেকে রাখে যেমন কুসুম,
    পাপড়ির আবডালে ফসলের ঘুম
    তেমনি তোমার নিবিড় চলা
    মরমের মূল পথ ধরে।

    পুষে রাখে যেমন ঝিনুক,
    খোলসের আবরনে মুক্তোর সুখ
    তেমনি তোমার গভীর ছোঁয়া
    ভিতরের নীল বন্দরে।

    ভালো আছি, ভালো থেকো,
    আকাশের ঠিকানায় চিঠি লিখো
    দিও তোমার মালাখানি,
    বাউলের এই মনটা রে।

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে ।

    Bangla Phonetic

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Dheke rakhe jemon kusum
    Paprir abdaale phosholer ghum
    Temni tomar nibir chola
    Moromer mul poth dhore.

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Pushe rakhe jemon jhinuk
    Kholosher aborone muktor sukh
    Temni tomar gobhir chhowa
    Bheetorer neel bondore

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Bhalo achhi, Bhalo theko
    Akasher thikanay chithi likho
    Dio tomar mala-khani
    Baul er ei mon ta re…

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Translation

    In my whole being, inside & outside
    deep in my heart entirely, you reside.

    As hides the flower
    in petals,its grain’s stupor;

    similarly you take a tender stroll
    along the highway of the soul.

    The way preserves the oyster
    the joys of pearl in its shell cover;

    similarly your deep touch sensitizes
    harbors of the blues of insides

    I’m fine, wish you to be better,
    addressing the skies, do write your letter.

    Do offer your garlands
    with the hymns of vagabonds.

    In my whole being, inside & outside
    deep in my heart entirely, you reside.

    See less
      • 0
  • 1
  • 901
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : প্রাক্তন (জয় গোস্বামী) Joy goswami prakton kobita in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 3, 2020 at 1:20 am
    This answer was edited.

    কবিতা : প্রাক্তন (জয় গোস্বামী) ঠিক সময়ে অফিসে যায়? ঠিক মতো খায় সকালবেলা? টিফিনবাক্স সঙ্গে নেয় কি? না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগগার মা ক’টায় আসে? আমায় ভোরে উঠতে হত সেই শার্টটা পরে এখন? ক্যাটকেটে সেই নীল রঙ টা? নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্Read more

    কবিতা : প্রাক্তন (জয় গোস্বামী)

    ঠিক সময়ে অফিসে যায়?
    ঠিক মতো খায় সকালবেলা?
    টিফিনবাক্স সঙ্গে নেয় কি?
    না ক্যান্টিনেই টিফিন করে?
    জামা কাপড় কে কেচে দেয়?
    চা করে কে আগের মতো?
    দুগগার মা ক’টায় আসে?
    আমায় ভোরে উঠতে হত
    সেই শার্টটা পরে এখন?
    ক্যাটকেটে সেই নীল রঙ টা?
    নিজের তো সব ওই পছন্দ
    আমি অলিভ দিয়েছিলাম
    কোন রাস্তায় বাড়ি ফেরে?
    দোকানঘরের বাঁ পাশ দিয়ে
    শিবমন্দির, জানলা থেকে
    দেখতে পেতাম রিক্সা থামল
    অফিস থেকে বাড়িই আসে?
    নাকি সোজা আড্ডাতে যায়?
    তাসের বন্ধু, ছাইপাঁশেরও
    বন্ধুরা সব আসে এখন?
    টেবিলঢাকা মেঝের ওপর
    সমস্ত ঘর ছাই ছড়ানো
    গেলাস গড়ায় বোতল গড়ায়
    টলতে টলতে শুতে যাচ্ছে
    কিন্তু বোতল ভেঙ্গে আবার
    পায়ে ঢুকলে রক্তারক্তি
    তখন তো আর হুঁশ থাকে না
    রাতবিরেতে কে আর দেখবে।
    কেন, ওই যে সেই মেয়েটা।
    যার সঙ্গে ঘুরত তখন।
    কোন মেয়েটা? সেই মেয়েটা?
    সে তো কবেই সরে এসেছে!
    বেশ হয়েছে, উচিত শাস্তি
    অত কান্ড সামলাবে কে!
    মেয়েটা যে গণ্ডগোলের
    প্রথম থেকেই বুঝেছিলাম
    কে তাহলে সঙ্গে আছে?
    দাদা বৌদি? মা ভাইবোন!
    তিন কূলে তো কেউ ছিল না
    এক্কেবারে একলা এখন।
    কে তাহলে ভাত বেড়ে দেয়?
    কে ডেকে দেয় সকাল সকাল?
    রাত্তিরে কে দরজা খোলে?
    ঝক্কি পোহায় হাজার রকম?
    কার বিছানায় ঘুমোয় তবে
    কার গায়ে হাত তোলে এখন
    কার গায়ে হাত তোলে এখন?

     

    In Bengali Phonetic

     

    Thik shomoye office jay?

    thik moto khay shokalbela?

    Tifin baksho shonge neye ki?

    Na canteen e tiffin kore?

    jama kapod ke keche de?

    Cha kore ke ager moto?

    Durgar ma kotay aashe?

    Amay vore uthte hoto

    shei shirt ta pore ekhon?

    katkete shei nil rongta?

    Nijer to shob oi pochondo

    Ami olive diyechilam

    Kun rastay bari fere?

    Dukan ghorer ba pash diye

    Shibmondir, dekhte petam riksha thamlo

    Office theke bari aashe?

    na ki shuja adday jai?

    Tader bandhu, chaipashero

    bandura shob aashe ekhon?

    table dhaka mejer upar

    Shomosto ghor chai chorano

    Gelas goday bottle goday

    dolte dolte shute jacche

    Kintu bottle venge abar

    paye dhukle roktarokti.

    Tokhon to r hush trhake na

    rat birate ke ar dekhbe.

    Keno oi je meyeta

    jar shonge gurto tokhon.

    kun meyeta? Shei meyeta?

    She to kobe e shore esheche

    Besh hoyeche, uchit shasti

    Eto kando shamlabe ke

    Meyeta je gondoguler

    Prothom theke bujechilam

    Ke tahole shonge aache?

    dada boudi? Ma bhai bon!

    Tin kule to keu chilo na

    Ekebare ekhla ekhon

    Ke tahole bhat bede de?

    Ke deke de shokal shokal?

    rattire ke darja khule?

    Jhokki puhay hazar rokom?

    kar bichanay ghumay tobe

    Kar gaye hat tule ekhon

    Kar gaye hat tule ekhon?

     

    See less
      • 0
  • 1
  • 6,890
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • আফ্রিকা কবিতার ব্যাখ্যা এবং সারাংশ | Africa poem summary in bengali
  • সোনার তরী কবিতার সারাংশ ও মূলভাব | Sonar tori poem summary in Bengali
  • বাংলায় অর্থসহ ব্যাখ্যা | Asleep in The Valley Poem Bengali Meaning?
  • বাংলা অর্থসহ ব্যখ্যা | The Snail Poem Bengali Meaning?
  • বাংলায় অর্থসহ ব্যাখ্যা | The North Ship Poem Meaning in Bengali?
  • বাংলায় অর্থসহ ব্যাখ্যা | On Killing a Tree Poem Bengali Meaning?
  • বাংলায় অর্থসহ ব্যাখ্যা | The Poetry of Earth Bengali Meaning?
  • হে মোর দুর্ভাগা দেশ (রবীন্দ্রনাথ ঠাকুর ) He mor durbhaga desh kobita?
  • কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া সংগীত| kotobaro vebechinu lyrics?
  • আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি রবীন্দ্রনাথ ঠাকুর | amar hiyar majhe lukiye chile lyrics by Rabindra nath tagore
  • Kotobaro Bhebechinu Lyrics in Bengali | কতবার ভেবেছিনু- রবীন্দ্রসংগীত?
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
  • কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : নিষ্কৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর) Nishkriti by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : ক্যামেলিয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Camellia Poem by Rabindranath Tagore in Bengali lyrics?
  • কবিতা : দেবতার বিদায় (রবীন্দ্রনাথ ঠাকুর) Debotar Biday by Rabindranath Tagore?
  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • মা গো আমায় ছুটি (প্রশ্ন ) Mago Amay Chuti Dite Bol Kobita in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add