Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতাঃ শারদীয় (শুভ দাশগুপ্ত ) Saradiya by Subho Dasgupta lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 24, 2020 at 7:12 am
    This answer was edited.

    শারদীয়া –শুভ দাশগুপ্ত গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলেখেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হত গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তRead more

    শারদীয়া –শুভ দাশগুপ্ত

    গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
    ছেলেবেলার ছেলেখেলার সেই আনন্দধাম।
    আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান,
    গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
    গেরুয়া নদীর পাড় ঘেষে সেই গ্রামের শেষ পাড়া,
    নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হত গড়া।
    সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর,
    নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর।
    এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো,
    সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো।
    স্কুল পালানো দুপুর ছিলো, ছিলো সঙ্গী সাথী,
    চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি।
    শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে,
    রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদলবলে।
    নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসিমুখে,
    নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে।
    হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা,
    দূর গাঁয়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা।
    সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন,
    বন্যা হলো ভীষণরকম ভাসলো যে জীবন।
    কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত,
    গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত।
    ধানের জমি পাটের ক্ষেতে জল থৈ থৈ বান,
    সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ।
    বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো,
    নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো।
    কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন,
    পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বীণ।
    নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া,
    গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সাড়া।
    আমরা যত কচিকাঁচা, আবার জড়ো হয়ে,
    ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে।
    সেবার মাত্র গুটিকয়েক ঠাকুর টালির ঘরে,
    পুজোর আয়োজন তো সেবার নমোনমো করে।
    তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোনে,
    নবীন কাকা ভাঙেন, গড়েন নিত্য আপন মনে।
    অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না,
    ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না।
    কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে,
    মহালয়ার দিন টি এলো পুজোর খুশির সাজে।
    আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে,
    পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে।
    অন্ধকারে চুপিসারে গুটিগুটি পায়ে,
    আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়।
    চুপ্টি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে,
    দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে।
    চোখ আঁকা যেই সাঙ্গ হল, নিথর নবীন কাকা,
    অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা।
    কাঁদছে শিল্পী, নিরব বিশ্ব, কুপির আলো ঘরে,
    নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে।
    রাত ফুরোনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো,
    মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল।
    কিন্তু একি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী?
    এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি।
    নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি,
    কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি।
    শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু,
    মারণব্যাধি এলো তখন বানের পিছু পিছু।
    ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যধি যে ধরল,
    মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রনাতে মরল।
    ঠাকুর গড়ি, দু হাত আমার অবশ হয়ে আসে,
    সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে।
    দ্যাখ্ না তোরা, দ্যাখ্ না সবাই, চোখ আঁকা শেষ হলো,
    দ্যাখ্ না এইতো মেয়ে আমার হাসছে ঝলোমলো।
    কোথায় গেলি মা রে আমার? কোথায় তোকে পাই?
    মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই।
    ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে,
    জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে?
    কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে,
    বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেয়ে?
    আমরা অবাক! মহালয়ায় ভোরের শিউলি ঝরে,
    কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে!

     

    See less
      • 0
  • 1
  • 43,523
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা – জন্মদিন ( শুভ দাশগুপ্ত ) Jonmodin Kobita by Subho Dasgupta lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 26, 2020 at 8:07 pm

    জন্মদিন ( শুভ দাশগুপ্ত ) আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনীর টালির ঘরে তোর ইস্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন- সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটRead more

    জন্মদিন ( শুভ দাশগুপ্ত )

    আজ পয়লা শ্রাবণ।
    খোকন, আজ তোর জন্মদিন।
    তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে
    নতুন গড়ে ওঠা কলোনীর টালির ঘরে
    তোর ইস্কুল মাস্টার বাবা
    সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই
    আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন
    তুই আসার পর। তোর নাম রেখেছিলেন- সুকল্যাণ।
    মানুষটার মনটা ছিল শিশুর মতন
    অভাবে অনটনে, বেঁচে থাকার নানা দুর্বিপাকেও
    ভেঙ্গে পড়তেন না কখনও। সকলের ভাল চাইতেন মন থেকে।
    বলতেন দেখো একদিন এই দেশের মানুষ
    ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি
    দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি…

    আজ পয়লা শ্রাবণ
    খোকন, আজ তোর জন্মদিন।
    ছোটবেলায়, তোর মনে আছে? আমাদের ভাঙ্গা মেঝেতে
    বাক্স থেকে বার করা মেজো-মাসীর হাতে তৈরি আসনটা
    পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা।
    তুই বসতিস বাবু হয়ে চুপটি করে।
    তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম।
    বাবা বলতেন বড় হও মানুষ হও।
    তোর বাবার সেই বন্ধু-ঘোষ কাকা তিনি বলতেন
    বেঁচে বর্তে থাকো।
    তুই জিগ্যেস করতিস-মা, বর্তে মানে কি মা?
    আমি শুধু তোর মাথায় ধান-দুব্বোই দিতাম।
    বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম
    ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো
    আমার খোকন যেন সত্যিই মানুষ হয়।
    ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর।
    অভাবের সংসারে ওই একটা দিন-পয়লা শ্রাবণ
    কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম।
    পায়েস রান্না করে দিতাম তোকে।
    তুই খুব ভালবাসতিস পায়েস খেতে।
    তোর বাবা বাসস্টান্ডের দোকান থেকে নিয়ে আসতেন
    তোর প্রিয় মিষ্টি ছানার গজা।
    সামান্য ইস্কুল মাস্টারিতে কীই বা আয় হত;
    ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু।
    দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগত না।
    তোর বাবার জামা সেলাই করতাম আর বার বার বলতাম
    আসছে মাসে একটা জামা বানিয়ে নিও।
    উনি হেসে উঠে বলতেন; বাদ দাও তো, খোকন বড় হচ্ছে।
    ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আধসের-
    দুধে শক্তি বাড়ে। বুদ্ধি বাড়ে। শক্তি আরে বুদ্ধি না হলে
    তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে?
    ভাবছি আরো দুটো টিউশনি নেব।
    ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন।
    বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা,
    আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর
    আমাদের কলোনীর ভাঙ্গাচূড়া বাড়িটাকে জীবন্ত করে রাখতো-
    তখন বলতেন আমায়; খাওয়া দাওয়া একটু করো- তোমার চেহারাটা
    বড় ভেঙ্গে পড়ছে দিন দিন… শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে-
    কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনব।
    আমি বলতাম-ধুর। সামনে খোকনের উঁচু ক্লাস-
    কত বই পত্তর কিনতে হবে- কত খরচ।
    উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন।
    জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত
    উঠনের আগাছার ঝোপে।
    আবহ সঙ্গীতের মত তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস।
    ইতিহাস, ভূগোল, গ্রামার।
    ঈশ্বর আমাদের নিরাশ করেননি।
    তুই কত বড় হলি।
    সব পরীক্ষায় কত ভাল ফল হল তোর।
    বাবা বললেন; আরও পড়। উচ্চ শিখাই উচ্চ সম্মানের
    এক মাত্র পথ। তুই আরও পড়লি।
    তারপর…
    তোর চাকরি হল কত বড় অফিসে
    মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়েই
    তুই কত কী কিনে এনেছিলি?
    তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে।
    দু’কামরার বেশ সাজানো ঘোচানো গোছানো বড় ফ্লাট।
    তোর অফিস থেকেই তো দিয়েছিল।
    সেই বাড়ি সেই ঘর সেই বেলকনি- কত স্মৃতি- কত ছবি!
    ঐ বাড়িতেই তো
    আশ্বিনের ঝড়ো বিকেলে- তোর মনে আছে খোকন?
    তোর বাবা যেদিনটাতে চলে গেলেন- মনে আছে?
    তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে
    সদ্য স্বামীহারা, আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে
    আরো বেশি করে ভেঙ্গে পড়েছিলাম।
    তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মত।
    বলেছিলাম-
    কাঁদিস না খোকা। আমিতো আছি।

    আজ পয়লা শ্রাবণ
    কলকাতা থেকে অনেক দুরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে
    আমি একেবারে একা, খোকন।
    তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে।
    তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে।
    তোরা এখন কত দুরে-
    সল্ট-লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে।
    আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে-
    তাই নারে খোকন? লোকজন, হৈচৈ, খাওয়া-দাওয়া।
    খুব ভাল, খুব ভাল।
    খোকন, আজ পয়লা শ্রাবণ
    আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙ্গা ঘরে রাত্রে
    তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে
    জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কী রে?
    আমি তো আছি। মা তো আছে খোকনের। যার মা থাকে
    তাকে কী ভুতে ধরে?
    তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে।
    তোর আধুনিক সংসারে
    এই বুড়িটার একটু ঠাই হল নারে?
    প্রতিমাও তো মা। ওরও তো আছে আমার খোকনেরই মত
    কোল আলো- করা এক চাঁদের টুকরো।
    কিন্তু সময়ের কী আশ্চর্য পরিবর্তন!
    খোকন!
    তুই বোধহয় আর এখন পায়েস খাস না- তাই নারে?

    তুই জানিস না খোকন
    আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ
    তোরই পাঠানো টাকায়।
    সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে।
    এখানে এই বৃদ্ধাশ্রমে
    আমার একলা ঘরে
    আর কেউ নেই।
    তুই একবার আসবি খোকন।
    একবার.. শুধু

    একবার।।

     

    English Transliteration:

    Aaj poyla Srabon.
    Khukhan, aaj tor jonmodin
    Tui jakhan jonmechili, amra takhan Jadabpur e
    Natun gore utha colony r talir ghore.
    Tor school master baba
    Shei Haricaner alo jola ghorei
    Aanonde ar khushite jhalmal hoye uthechilen
    Tui ashar par. Tor naam rekhechilen Sukalyan.
    manushtar monta chilo shishur moton
    obhabe onotane, beche thakar nana durbipakeo
    Venge porten na khokhono. Shokoler valo chaiten mon theke
    Bolten dekho ekdin ei desher manush
    Thik khuje pabe muktir poth. Shushan theke nukti
    Doridro theke mukti oshikkha theke mukti..

    Aaj poyla Srabon.
    Khukhan, aaj tor jonmodin
    Chotobelay tor mone aache? Amader bhanga mejete
    Bakso theke bar kora mejo mashir haate toiri aashonta
    pete ditam. Shamne rakhtam thakurer aashaner prodipkhana
    tui boshtis babu hoye chupti kore.
    toke amay eke eke dhan dubba mathay diye aashirbaad kortam
    Baba bolten boro ho manush ho.
    Tor baba shei bandhu-ghosh kaka tini bolten
    beche borte thako.
    Trui jeggesh kortish maa, Borte mane ki maa?
    Ami shudhu tor mathay dhan dobboi ditam
    Boltam na kichui. Shudhu mone mone boltam
    thakur, Amar khukhanke masta boro manush kore tulo.
    Amar khukhan jeno shotti manush hoy
    Or jeno kokhono kuno bipod na hoy thakur
    Obhaver shongshare oi ekta din poyla srabon
    kashter poyshar ektu barti dudh nitam.
    Payesh ranna kore ditam toke
    tui khub valo bhastish payesh khete.
    Tor baba bus stander dukan thekeniye aashten
    Tor priyo misti chanar goja.
    Shamanno school mastarite ki ba aay hoto;
    ghore boshiye chatro podiye aashto kichu
    dau dau obhaber aagune she rashad purte shomoy lagto na
    tor babar jama shelai kortam ar baar baar boltam
    Asshche mashe ekta jama baniye niyo
    Uni heshe bolten; Baad dao to, Khukhan boro hocche.
    Or jonno bhavchi dudh rakhte hobe aaro aadhsher
    Dudhe shakti bare. buddhi bare. Shakti aare briddi na hole
    tumar khukhan masta boro manush hoye uthbe ki kore?
    bhavchi aro duita tution nebo.
    chatro poriyr poriye manushta diner sheshe klanta hoye jeten.
    barandar dhar geshe jakhan raater ondhokare jonakir bestota
    aar ghore tor pora mukhasta korar ektana shur
    amader colony r bhanga chura baritake jibonta kore rakhto
    Takhan bolten aamay; khawa dawa ektu koro- tumar cheharata
    baro venge porche din din..Sharitao to dekhchi besh chireche-
    kal e ami ferar pathe ekta shari niye aashbo. dharei anbo
    Ami boltam dhur. shamne khokhaner uchu class-
    Koto boi pattar kinte hobe- koto kharach
    uni dirghosshash fele chup kore jeten.
    honakira nisshobda odrishyo aalpona aakto
    uthoner aagachar jhope.
    Aaboho shangiter moto tui bhetore boshe boshe pora mukasta kortish
    Itihash, Vugal, r
    grammar.

    Isshar amader nirash korenni
    Tui koto boro holi
    Shab porikkay koto valo fol holo tor
    baba bollen aaro por . uccho shikka e uccho shommaner
    Ek matro path. Tui aaro mporli.

    Tarpar
    Tor chakri holo koto boro office e
    Mone aache khoka? Prothom masher maine haate peye e
    tui koto ki kine enechili?
    takhan to Amra uthe eshechi Shyambazare
    Du kamrar besh shajano ghochano gochano boro flat.
    to office thekei to diyechilo.
    Shei bari shei ghar shei balkoni- koto smriti koto chobi
    Ei baritei to
    Aashiner jhoro bikele-tor mone aache khokon?
    tor baba jedinta te chole gelen-mone aache?
    tui babar buker upar pare jakhan kadchili hapush nayane
    shodyo shamihara, Ami shedin tor she oshohay mukh dekhe
    Aaro beshi kore venge porechilam
    toke buke tene niyechilam choto belar moto.
    Bolechilam
    Kadish na khoka amito aachi
    Aaj poyla srabon
    Kolkata theke onek dure mofossoler ei briddsrome
    Ami ekebare eka, khokon
    Toke dekhte boro icche korche re
    toke, boumake r chotto biltuke
    tora ekhon onek dure
    salt laker, marbel boshano jhakjhake barite.
    Aaj tor jonmodine nishoy khub boro party hocche.
    tai nare khokon? lokjon hoichoi, khawa dawa.
    khub valo, khub valo.

    Khokon, Ajj poyla srabon
    Amar boro mone porche jadabpurer bhanga ghore ratre
    Tui amar pashe shuye majhe modde hotath khub voy peye
    joriye dhortish amake. Ami boltam, voy ki re?
    Ami to aachi. Maa to aache khokoner. jar maa thake
    tate ki bhute dhore?
    tui nischinto ghumiye portish amar buk jure.
    tor aadhunik songshare
    ei buritar ektu thai holo nare?
    Pritimao to maa . oro to aache amar khokoner e moto
    Kol aalo kora ek chader tukro.
    Kintu shomoyer ki aashcharjo poribortan.
    Khokon!
    Tui budhoy ekhon r payesh khas na-tai na re?
    Tui janish na khokon
    Aaj ami shokale payesh ranna korechi. Hay
    Tor e pathano takai
    Sharadin shei payesher bati shamne niye boshe aacchi re
    Ekhane ei briddasrome
    Amar ekla ghore
    Aar keu nei
    Tui ekbaar aashbi khokon
    Ekbaar..shudhu
    Ekbaar.

    See less
      • 0
  • 1
  • 26,824
  • 0
Answer
In: সাহিত্য

কলকাতার যীশু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী | Kolkatar Jishu by Nirendranath Chakraborty

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 24, 2020 at 7:01 am

    কলকাতার যীশু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল; ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেমপো, বাঘমার্কা ডবল-ডেকার। ‘গেল গেল’ আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল- ঝাঁকামুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার- এখনRead more

    কলকাতার যীশু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    লালবাতির নিষেধ ছিল না,
    তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর
    অতর্কিতে থেমে গেল;
    ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল
    ট্যাক্সি ও প্রাইভেট, টেমপো, বাঘমার্কা ডবল-ডেকার।
    ‘গেল গেল’ আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা
    ছুটে এসেছিল-
    ঝাঁকামুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার-
    এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে
    লগ্ন হয়ে আছে।
    স্তব্ধ হয়ে সবাই দেখছে,
    টালমাটাল পায়ে
    রাস্তার এক-পার থেকে অন্য পারে হেঁটে চলে যায়
    সম্পূর্ণ উলঙ্গ এক শিশু।

    খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গিপাড়ায়।
    এখন রোদ্দুর ফের অতিদীর্ঘ বল্লমের মতো
    মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে
    নেমে আসছে;
    মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর।

    স্টেটবাসের জানালায় মুখ রেখে
    একবার আকাশ দেখি, একবার তোমাকে।
    ভিখারি-মায়ের শিশু,
    কলকাতার যিশু,
    সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ।
    জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষটানি,
    কিছুতে ভ্রুক্ষেপ নেই;
    দু’দিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে
    টলতে টলতে হেঁটে যাও।
    যেন মূর্ত মানবতা, সদ্য হাঁটতে শেখার আনন্দে
    সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও
    হাতের মুঠোয়। যেন তাই
    টাল্‌মাটাল পায়ে তুমি
    পৃথিবীর এক-কিনার থেকে অন্য-কিনারে চলেছ।

    English Transliteration:

    Lalbatir nished chilo na
    tabu o jharer bege dhabaman kolkata shahar
    Otarkite theme gelo;
    Voyongkar bhabe tal shamle niye dariye roilo
    Taxo O private, Tempo, Baghmarka double dekker
    ‘Gelo gelo’ aartanade rastar dudik theke jara
    chute eshechilo-
    Jhakamuthe, Feriwala, Dukanio khariddar-
    Ekhon tara o jeno stir chitrotir moto shilpir ejele lagna hoye aache
    Stabda hoye dekhche shobai,
    Talmatal paye
    rastar ek par theke onno pare hete chole jay
    shampurna ulanga ek shishu

    Khanik aagei bristi hoye geche chourangi paray.
    Ekhon ruddur otidirgo ballomer moto
    Megher ritpinda fure
    Neme aashche
    mayabi aaloy bhashche kolkata shahar

    State bus er janalay mukh rekhe
    Ekbaar aakash deki ekbaar tumake.
    Vikhari-mayer shishu
    Kalkatar jishu,
    Shamasta traffic tumi manthabale thamiye diyecho
    janatar aartonaad, oshohishnu driver er dater ghoshtani,
    kichute vrukkhep nei;
    Dudike uidyata mrityo, tumi tar majhkhan diye
    Talte talte hete jao.
    Jeno murta manobota, shodyo hatte shekhar aanande
    Shomogro bishooke tumi pete chao
    hater muthoy. Jeno tai
    talmatal paye tumi
    Prithibir ek kinara theke onno kinare cholecho

     

    See less
      • 0
  • 1
  • 7,403
  • 0
Answer
In: সাহিত্য

তেজ -দেবব্রত সিংহ | Tej Kobita lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 24, 2020 at 2:36 am

    তেজ -দেবব্রত সিংহ ‘আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’ কাগজওয়ালারা বইললেক, “উঁ অতটুকু বইললে হবেক কেনে? তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ। তোমাকে বইলতে হবেক আরো কিছু।” পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি- সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে। জামবনি ইস্কুলের হRead more

    তেজ -দেবব্রত সিংহ

    ‘আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’

    কাগজওয়ালারা বইললেক,
    “উঁ অতটুকু বইললে হবেক কেনে?
    তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ।
    তোমাকে বইলতে হবেক আরো কিছু।”

    পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি-
    সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে।

    জামবনি ইস্কুলের হেডমাস্টার
    কোন বিহান বেলায় টিনের আগর খুইলে,
    হেইকে, ডেইকে, ঘুম ভাঙাই- খবরটা যখন পথম শুনালেক
    তখন মাকে জড়াই শুয়ে ছিলুম আমি।
    কুঁড়াঘরের ঘুটঘুইটা আঁধারে হেডমাস্টার মশাইরে দেইখে
    চোখ কচালে মায়ের পারা আমিও হাঁ – হয়ে ভাইবে ছিলেম।
    -একি স্বপন দেখছি নাকি-
    স্যার বইলল, এটা স্বপুন লয়, স্বপুন লয়, সত্যি বইটে।
    কথাটো শুইনে কেঁইনদে ভাসায়েছিলুম আমরা মা বিটি।

    আজ বাপ বেঁইচে থাইকলে
    আমি মানুষটাকে দেখাইতে পাইত্থম। দেখাইতে পাইতত্থেম বহুত কিছু-
    আমার বুকের ভিতর
    যে তেজালো সইনঝা বাতিটা জ্বালায়ে ছিল মানুষটা।
    সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁইড়ে ঘরটাকে আলো কইরেছে।
    সেটো দেখাইতে পাইত্থম।

    আপনারা বইলছেন বটে
    “তুমাদের মতো মেইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে।”
    কথাটা খুবই সত্যি, কিন্তু
    উঠে আসার রাস্তাটা যে এখোন তৈয়ার হয় নাই।
    খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস।
    বহুত দম লাগে। বহুত ত্যাজ লাগে…

    আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি।
    যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুইনে আসছি
    “বিটি না মাটি’
    ঠাকুমা বইলথক্,
    পরের ঘরে হেঁইসেল ঠেইলবেক্ তার আবার লিখাপড়া’

    গাঁয়ের বাবুরা বইলথক্
    “দ্যাখ সাঁঝলি – মন খারাপ কইরলি তো হেইরে গেলি।
    শুন যে যা বইলছে বলুক্। সে সব কথা এক কানে সিধালে
    আর এক কানে বার কইরে দিবি।’

    তখ্যান বাবুপাড়ার দেঘইরা ঘরে কামিন খাইটতক মা।
    ক্ষয় রোগের তাড়সে-মায়ের গতরটা ভাঙে নাই অতোটা।
    মাঝে মইধ্যে জ্বরটর আইত বটে, জ্বর এলে মা
    চুপচাপ এঙনাতে তালাই পাইতে শুইয়ে থাইকতো।
    মনে আছে সে ছিল এক জাঁড় কালের সকাল।
    রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ।
    আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম
    ইতিহাস…
    কেলাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস।

    দে ঘরের গিন্নি লোক পাঠাইছিল বারকতক।
    মায়ের জ্বর সে তারা শুইনতে নাই চায়!
    আমাদের দিদি বুঢ়ি তখনো বাঁইচে।
    ছেঁড়া কম্বল মুড়হি দিয়ে বিড়ি ফুকছিল বুড়হি।
    শেষতক্ বুড়হি সেদিন পড়া থেকে উঠাই
    মায়ের কাইজ টুকুন কইরতে পাঠাই ছিল বাবু ঘরে।

    পুরানো ফটক ঘেরা উঠান-অতোবড়ো দরদালান- অতোবড়ো বারান্দা,
    সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চইলে,
    দেঘইরে গিন্নি নাই ছাইড়ল্যাক, একগাদা এটাকাটা-জুঠা বাসন
    আমার সামনে আইনে ধইরে দিলেক। বইল্লুম
    “আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো,”
    বাবু গিন্নির সেকি রাগ’-
    “কি বইল্লি তুই যতবড়ো মু লয় তত বড়ো কথা? জানিস,
    তর মা, তর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্কাল
    আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গ্যালো
    আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইরবি!”
    বল্লুম “হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো।
    তোমরা লোক দেখে লাওগা। আমি চইল্লোম”
    কথাটো বইলে গটগট গটগট কইরে বাবু গিন্নির মুখের সামনে
    আমি বেড়োই চইলে আইলম।”

    তা বাদে সে লিয়ে কি কাইন্ড। কি ঝাম্যালা।
    বেলা ডুবলে মাহাতোদের ধান কাট্টে বাপ ঘরে ফিরে আইলে
    দুপাতা লিখাপড়া করা লাত্নির ছোট মুখে বড়ো থুতির কথা
    সাতকাহন কইরে বইলেছিল বুড়হি দিদি।

    মা কুনো রা কাড়ে নাই।
    আঘর মাসের সইন্ ঝা বেলাই এঙ্গ্নাতে আগুন জ্বেইলে
    গা-হাত-পা সেঁকছিল মা।

    একমাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা
    ঝইলকে উঠেছিল আগুনের আঁচে।
    আমি বাপের অমুন চেহারা কুনোদিন দেখি লাই।
    বাপ সেদিন মা আর দিদি বুড়ির সমুখে আমাকে কাইছে ডেইকে
    মাথায় হাত বুলাই গম্ গইমা গলায় বইলেছিল –

    যা কইরেছিস্! বেশ্ কইরেছিস্।
    শুন্, তর মা, তর মায়ের মা, তার মায়ের মা- সবাই কইরেছে কামিনগিরি।
    বাবুঘরে গতর খাটাই খাইয়েছে। তাইতে হইছে টা কি।
    তাতে হইছে টা কি! ই-কথাটো মনে রাখবি সাঝ্লি,
    তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস লাই।
    যত বড় লাট সাহেবই হোক কেনে কারু কাছে মাথা নোয়াই
    নিজের ত্যাজ বিকাবি লাই।
    এই ত্যাজ টুকুর ল্যাইগে লিখাপড়া শিখাচ্ছি তুকে।
    না হলে আমাদের মতো হা-ভাতা মানুষের ঘরে আর আছে টা কি?”

    আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি,
    কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায়ে
    কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখুন কি যে বলি…

    তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুর লতার এঙ্গনাতে লুকে এখন লুকাকার।
    তার মাঝে বাঁশি বাজাই, জিপগাড়িতে চেইপে
    আগুপিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইল্যাক ছুটে।
    ‘কুথায় সাঁঝলি কুইরি কুথায়’, বইলতে বইলতে
    বন্দুকধারী পুলিশ লিয়ে সুজা আমাদের মাটির কুইড়ে ঘরে,

    হেডমাস্টার বইললে ‘পনাম কর, সাঁঝলি পনামকর’
    মন্ত্রী তখন পিঠ চাপড়াইল্যাক। পিঠ চাপরাই বইল্লেক,
    “তুমি কামিন খেইটে মাইধ্যমিকে পথম হইছ,
    তাই তুমারে দেইখতে আইলম্, সত্যিই বড় গরীব অবস্থা বটে।
    তুমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে
    তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার।
    – এই লাও, দশ হাজার টাকার চেকটা এখুন লাও।
    শুন আমরা তুমাকে আরো ফুল দিব, সম্মর্ধ্বনা দিব,
    আরো দ্যাদার টাকা তুলে দিব।–
    এই টিবির লোক, কাগুজের লোক, কারা আছেন, ই-দিকে আসেন।“

    তক্ষুনি ছোট বড় কতরকমের সব ঝইলকে উঠল ক্যামেরা,
    ঝইলকে উঠল মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, মন্ত্রী লয়,
    ঝইলকে উঠল আমার বাপের মুখ।
    গন্ গনা আগুনের পারা আগুন মানুষের মুখ।
    আমি তক্ষুনি বইলে উঠলম-
    “না না ই টাকা আমার নাই লাইগব্যাক। আর আপনারা
    যে আমায় ফুল দিব্যান, সম্মর্ধ্বনা দিব্যান বইলছেন তাও আমার নাই লাইগব্যাক।’

    মন্ত্রী তখন ঢোক গিলল্যাক।
    গাঁয়ের সেই দেঘইর‍্যা গিন্নির বড় ব্যাটা এখুন পাটির বড় ল্যাতা।
    ভিড় ঠেলে সে আইসে বইলল্যাক-
    “ ক্যানে, কি হইছেরে সাঁঝলি,
    তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি।
    বল তর কি কি লাইগব্যাক, বল, তর কি কি লাইগব্যাক খুলে বল খালি,”

    বইল্ লম –
    “ আমার পারা শয়ে শয়ে আর অনেক সাঁঝলি আছে।
    আর শিবু কুইরির বিটি আছে গাঁ গিরামে। তারা যদ্দিন
    অন্ধকারে পইড়ে থাইকবেক তারা যদ্দিন লিখ-পড়ার লাগে কাঁইদে বুলব্যাক্।
    তদ্দিন কুনো বাবুর দয়া আমার নাই লাইগব্যাক্। শুইনছ্যান আপনারা
    তদ্দিন কুনো বাবুর দয়া আমার নাই লাইগ্ ব্যাক।“

     

    English transliteration:

    Mu Jambanir kuiri parar shibu Kuirir biti Shajhli bote.

    Kagajwalara boillek
    Uuh ototuku bolole hobek kene?
    Tumi ebarkar maddyomik prothom hoiso.
    Tumake boilte hobek aaro kichu.

    Ponchayeter oni boudi, podhan, upapadhan, Eimele, MP
    Shob ekebare halmliye podlo amader matir kuireghore.

    Jamboni schooler headmaster
    Kono bihan belay tiner aagar khuile
    Heike, Deike, Ghum bhangai- khabarta jokhon prothom shunlek
    Takhan maake jorai shuye chilum aami.
    Kudaghorer ghutghuita aadhare deadmaster moshire deikhe
    Chokh kochale mayer para amio ha- hoye bhaibe chilem.
    -Eki shopon deksi naki-
    Sir boillo, Eta shpun loy, Shapun loy, Shottyi boite.
    KOthatu shuinle keinde bhashachilem amara ma beti

    Aj bap beiche thaikle
    Ami manushtake dekhaite paithum. Dekhaite paithem bahut kicu
    Amar buker vitor
    Je tejalo shoijha batita jalaye chilo manushta.
    Shei batita aajke kemon aamader kuire ghartake aalo koireche
    Sheto dekhaite paithum

    Apnara boilchen bote
    “Tumader moto meiyara jodi uth aashe tobe bharatborsho uthe aashe.
    Kothata khub e shotti kintu
    uthe aashar rasta je ekhono taiyyar hoy nai.
    khara pahare utha je ki jinish.
    bahut dam lage baht tej lage

    Ami Jambanir kuiri parar shibu Kuirir biti Shajhli.
    jakhan theke hush oise takhan theke shuine aashchi
    “biti na mati”
    Thakuma boiltak
    Parer ghare heichel theilbek tar abar likhapora’

    gayer babura boilthok
    deykh Shajhli- Mon kharap karli mto heiri geli.
    Shun je ja boilche baluk. She shob kotha ek kane shidhale
    Aar ek kane bar koira dibi.

    Takhan babuparar deghroiya ghaare kamin khaitak ma.
    Khay roger tadoshe -mayer gatarta venge nai otota.
    majhe moddhe jartor aaito bote, Jar ele maa
    Chupchap egnate talai paite shuiye thaikto.
    Mone aache she chilo ek jaro kaler shokal.
    Rod uthechichilo jhalmalani jinga ful rod
    Ami she rode pith diya ga dulai parchilam
    itihash…
    Kelas sevener shamanta rajader itihas

     

    See less
      • 0
  • 1
  • 18,971
  • 0
Answer
In: সাহিত্য

(আমি সেই মেয়ে) একই নামে দুটি কবিতা শুভ দাসগুপ্ত এবং কবিতা সিংহের এখানেই পড়ুন | Ami Sei Meye Poem Script in Bengali and English

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 23, 2020 at 5:21 am

    একই নামে দুটি কবিতা লেখা হয়েছে। দুটি কবিতায় নারীবাদী কবিতা যা পুরুষতান্ত্রিক সমাজের নারীর নিত্য দিনের শোষণ ও দুঃখের কথা উল্লেখ হয়েছে। আমি সেই মেয়ে - লিখেছেন শুভ দাসগুপ্ত আমি সেই মেয়েটি - কবিতা সিংহ   আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত) আমিই সেই মেয়ে। বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি, কRead more

    একই নামে দুটি কবিতা লেখা হয়েছে। দুটি কবিতায় নারীবাদী কবিতা যা পুরুষতান্ত্রিক সমাজের নারীর নিত্য দিনের শোষণ ও দুঃখের কথা উল্লেখ হয়েছে।
    আমি সেই মেয়ে – লিখেছেন শুভ দাসগুপ্ত
    আমি সেই মেয়েটি – কবিতা সিংহ

     

    আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত)

    আমিই সেই মেয়ে।
    বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
    যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি
    আপনি রোজ দেখেন।
    আর
    আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন।
    স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।
    আমিই সেই মেয়ে।

    বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো
    আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে
    তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি
    আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয়
    আপনার রাজকীয় লাম্পট্য
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- আসামের চাবাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে
    যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে
    ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান
    যার অনাবৃত শরীর
    আমি সেই মেয়ে।

    রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি
    পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইঁদারায়- আর কুড়ি মাইল
    হেঁটে কান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন
    চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা
    ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার
    চোখে আপনি একে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া
    সিগারেটের প্যাকেটের মত যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো
    গাড়ি শুভবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে-
    কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- এমন কি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার
    আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান
    আর চোখের জলে কুন্তী হয়ে নদীর জলে
    বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মজকে।
    আমিই সেই মেয়ে।

    সংসারে অসময়ের আমিই ভরসা।
    আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।
    আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।
    আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।
    কালো আকাশ মাথায় নিয়ে
    আমি ছাতা হয়ে থাকি।
    ছাতার নিচে সুখে বাঁচে সংসার।

    আপনি
    আপনারা
    আমার জন্য অনেক করেছেন।
    সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে
    মা বলে পুজো করেছেন।
    প্রকৃতি বলে আদিখ্যেতা করেছেন- আর
    শহর গঞ্জের কানাগলিতে
    ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন।
    হ্যা, আমিই সেই মেয়ে।
    একদিন হয়ত
    হয়ত একদিন- হয়ত অন্য কোন এক দিন
    আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে
    আমিই হয়ে উঠবো সেই অসামান্যা !
    খোলা চুল মেঘের মত ঢাকবে আমার খোলা পিঠ।
    দু চোখে জ্বলবে ভীষণ আগুন।
    কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি।
    হাতে ঝলসে উঠবে সেই খড়গ।
    দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি।
    নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ।
    দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন
    মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং
    কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভুষিতাং।

    বীভৎস দাবানলের মত
    আমি এগোতে থাকবো ! আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে
    মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে-
    সভ্যতার দেহ
    প্রগতির দেহ-
    উন্নতির দেহ-
    সমাজের দেহ

    হয়ত আমিই সেই মেয়ে ! হয়ত ! হয়ত বা।

    English Transliteration:

    Ami shei meye
    Bus e train rastay aapni jake roj dekhen
    Jar Shari, Kopaler tip kaner dul aar payer gorali
    aapni roj dekhen
    Aar
    Aar o onek kichu dekhte parar shopno dekhen
    Shopne jake icche moton dekhen.
    Ami shei meye
    Biharer protontyo grame diner aaloy jar chaya marano
    Apnar dhorme nishiddo, r rater ghovire jake basti theke
    tule aante paik barkondaz pathan aapni
    Aar shushojjito bichanay jar jonno opekkhay odhin hoy
    Apnar rajokiyo lampottyo
    Ami e shei meye
    Ami e shei meye- Assamer chabagane Jhupri kamin basti theke
    Jake aapne niye jete chan shahebi bangloy moddorate
    Fiar Placer jholshe utha aaloy modir chokhe dekhte chan
    Jar onabrito shorir
    Ami Shei meye.
    Rajastaner shukno uthon theke pipashar jol aante jake aapni
    Pathiye den dash mile dure shorkari idaray- Aar kuri mile
    Hete klanto biddasto je ramani ghora kake ghore firlei jake bashiye den
    Chulkar aaguner shamne apnar roti banate
    Ami e shei meye.
    Ami e shei meye- jake niye aaoni magna hote chan gangar dhare kingba
    Vitoriar shabuje kingba Cinema haller nil ondokarte, jar
    Chokhe aapni jhuta shopner kajol aar furiye jawa
    Cigarater packeter moto jake pather pashe chure kele aapnar ful shajano
    Gari shuvobibaho shushamponno korte chute jay shohorer pothe
    kone dekha aalor gudhulite Eka dariye thaka
    Ami e shei meye
    Ami e shei meye- Emon ki debotarao jake khoma koren na. Ahankar
    Aar shaktir dambhe jar garbe rekhe jan kumarir opman
    Aar chokher jole kunti hoye nadir jole
    bishorjon dite hoy karnake. Aattajke
    Ami e shei meye
    Shongshare oshomoyer aami e bhorosha.
    Amar chatro poranor takay mayer oshudh kena hoy.
    amar barti rojgaare bhai er boin kena hoy.
    Amar shomosto shorir bristite vijte thake
    Kalo aakash mathay niye
    Ami chata hoye thaki.
    chatar niche shukhe bache shongshar
    Aapni
    Apnara
    Amar jonno onek korechen
    Shahitte kabbe shastre lokachare amake
    Maa bole pujo korechen
    Prokriti bole aadikhetto korechen-Aar
    Shahar ganjer kanagalite
    Thote rang makhiye kupi haate dar koriyeo diyechen.
    Ha Ami shei meye.
    Ekdin hoyto- onno kono ek din
    Amar shomosto pushak chure fele diye
    Ami e hoye uthbo shei oshamanno!
    Khola chul megher moto dhakbe amar khula pith
    Du chokhe jolbe vishan aagun.
    Kopal-thikre berube voyonkar tejrashmi
    Haate jolshe uthbe shei khargo
    Du payer nupure beje uthbe randundavi
    Nrishansho ottohashite bhore uthbe aakash.
    Debotara o aatonke shabda hoye bolte thakben
    Mohameghprobang ghorang muktokeshing chaturbhujang
    kalikang dokkinang munndomala bhibushitang.
    bibhotsho dabanoler moto
    ami egote thakbo! Aar amar egiye jawar pather dupashe
    Munduhin oshonkhyo deho chotfot korte thakbe-
    Shovhotar deho
    Pragatir deho
    Unnatir deho
    Shomajer deho
    hoyto ami shei meye! hoyto! hoyto ba!

    See less
      • 0
  • 2
  • 6,710
  • 0
Answer
In: সাহিত্য

আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত) Subho Dasgupta Poem Ami Sei Meye lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 23, 2020 at 4:57 am

    আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত) আমিই সেই মেয়ে। বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমিই সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নRead more

    আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত)

    আমিই সেই মেয়ে।
    বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
    যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি
    আপনি রোজ দেখেন।
    আর
    আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন।
    স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।
    আমিই সেই মেয়ে।

    বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো
    আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে
    তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি
    আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয়
    আপনার রাজকীয় লাম্পট্য
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- আসামের চাবাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে
    যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে
    ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান
    যার অনাবৃত শরীর
    আমি সেই মেয়ে।

    রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি
    পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইঁদারায়- আর কুড়ি মাইল
    হেঁটে কান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন
    চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা
    ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার
    চোখে আপনি একে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া
    সিগারেটের প্যাকেটের মত যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো
    গাড়ি শুভবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে-
    কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা
    আমিই সেই মেয়ে।

    আমিই সেই মেয়ে- এমন কি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার
    আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান
    আর চোখের জলে কুন্তী হয়ে নদীর জলে
    বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মজকে।
    আমিই সেই মেয়ে।

    সংসারে অসময়ের আমিই ভরসা।
    আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।
    আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।
    আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।
    কালো আকাশ মাথায় নিয়ে
    আমি ছাতা হয়ে থাকি।
    ছাতার নিচে সুখে বাঁচে সংসার।

    আপনি
    আপনারা
    আমার জন্য অনেক করেছেন।
    সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে
    মা বলে পুজো করেছেন।
    প্রকৃতি বলে আদিখ্যেতা করেছেন- আর
    শহর গঞ্জের কানাগলিতে
    ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন।
    হ্যা, আমিই সেই মেয়ে।
    একদিন হয়ত
    হয়ত একদিন- হয়ত অন্য কোন এক দিন
    আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে
    আমিই হয়ে উঠবো সেই অসামান্যা !
    খোলা চুল মেঘের মত ঢাকবে আমার খোলা পিঠ।
    দু চোখে জ্বলবে ভীষণ আগুন।
    কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি।
    হাতে ঝলসে উঠবে সেই খড়গ।
    দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি।
    নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ।
    দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন
    মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং
    কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভুষিতাং।

    বীভৎস দাবানলের মত
    আমি এগোতে থাকবো ! আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে
    মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে-
    সভ্যতার দেহ
    প্রগতির দেহ-
    উন্নতির দেহ-
    সমাজের দেহ

    হয়ত আমিই সেই মেয়ে ! হয়ত ! হয়ত বা।

    English Transliteration:

    Ami shei meye
    Bus e train rastay aapni jake roj dekhen
    Jar Shari, Kopaler tip kaner dul aar payer gorali
    aapni roj dekhen
    Aar
    Aar o onek kichu dekhte parar shopno dekhen
    Shopne jake icche moton dekhen.
    Ami shei meye
    Biharer protontyo grame diner aaloy jar chaya marano
    Apnar dhorme nishiddo, r rater ghovire jake basti theke
    tule aante paik barkondaz pathan aapni
    Aar shushojjito bichanay jar jonno opekkhay odhin hoy
    Apnar rajokiyo lampottyo
    Ami e shei meye
    Ami e shei meye- Assamer chabagane Jhupri kamin basti theke
    Jake aapne niye jete chan shahebi bangloy moddorate
    Fiar Placer jholshe utha aaloy modir chokhe dekhte chan
    Jar onabrito shorir
    Ami Shei meye.
    Rajastaner shukno uthon theke pipashar jol aante jake aapni
    Pathiye den dash mile dure shorkari idaray- Aar kuri mile
    Hete klanto biddasto je ramani ghora kake ghore firlei jake bashiye den
    Chulkar aaguner shamne apnar roti banate
    Ami e shei meye.
    Ami e shei meye- jake niye aaoni magna hote chan gangar dhare kingba
    Vitoriar shabuje kingba Cinema haller nil ondokarte, jar
    Chokhe aapni jhuta shopner kajol aar furiye jawa
    Cigarater packeter moto jake pather pashe chure kele aapnar ful shajano
    Gari shuvobibaho shushamponno korte chute jay shohorer pothe
    kone dekha aalor gudhulite Eka dariye thaka
    Ami e shei meye
    Ami e shei meye- Emon ki debotarao jake khoma koren na. Ahankar
    Aar shaktir dambhe jar garbe rekhe jan kumarir opman
    Aar chokher jole kunti hoye nadir jole
    bishorjon dite hoy karnake. Aattajke
    Ami e shei meye
    Shongshare oshomoyer aami e bhorosha.
    Amar chatro poranor takay mayer oshudh kena hoy.
    amar barti rojgaare bhai er boin kena hoy.
    Amar shomosto shorir bristite vijte thake
    Kalo aakash mathay niye
    Ami chata hoye thaki.
    chatar niche shukhe bache shongshar
    Aapni
    Apnara
    Amar jonno onek korechen
    Shahitte kabbe shastre lokachare amake
    Maa bole pujo korechen
    Prokriti bole aadikhetto korechen-Aar
    Shahar ganjer kanagalite
    Thote rang makhiye kupi haate dar koriyeo diyechen.
    Ha Ami shei meye.
    Ekdin hoyto- onno kono ek din
    Amar shomosto pushak chure fele diye
    Ami e hoye uthbo shei oshamanno!
    Khola chul megher moto dhakbe amar khula pith
    Du chokhe jolbe vishan aagun.
    Kopal-thikre berube voyonkar tejrashmi
    Haate jolshe uthbe shei khargo
    Du payer nupure beje uthbe randundavi
    Nrishansho ottohashite bhore uthbe aakash.
    Debotara o aatonke shabda hoye bolte thakben
    Mohameghprobang ghorang muktokeshing chaturbhujang
    kalikang dokkinang munndomala bhibushitang.
    bibhotsho dabanoler moto
    ami egote thakbo! Aar amar egiye jawar pather dupashe
    Munduhin oshonkhyo deho chotfot korte thakbe-
    Shovhotar deho
    Pragatir deho
    Unnatir deho
    Shomajer deho
    hoyto ami shei meye! hoyto! hoyto ba!

    See less
      • 0
  • 1
  • 28,681
  • 0
Answer
In: সাহিত্য

বেহালার ছেলেটা (সুবোধ সরকার) Behalar Cheleta Poem lyrics in Bengali

  1. Durba
    Durba
    Added an answer on April 23, 2020 at 1:36 am

    বেহালার ছেলেটা - সুবোধ সরকার বেহালা কোনও গ্রাম নয়। বেহালা কোনও উপত্যকা নয়। বেহালা কোনও শহর নয়। বেহালা কোনও আঙুরখেত নয়। রাত সাড়ে দশটায় নক্ষত্রের আলোয় ট্রামভর্তি লোক। রাত এগারোটায় খিদিরপুরের দিক থেকে পাঁচখানা ৩৭ নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত বারোটায় ডায়মন্ডহারবার রোড চলতে শরু করল। ডায়মন্ডহারRead more

    বেহালার ছেলেটা – সুবোধ সরকার

    বেহালা কোনও গ্রাম নয়।
    বেহালা কোনও উপত্যকা নয়।
    বেহালা কোনও শহর নয়।
    বেহালা কোনও আঙুরখেত নয়।
    রাত সাড়ে দশটায় নক্ষত্রের আলোয় ট্রামভর্তি লোক।
    রাত এগারোটায় খিদিরপুরের দিক থেকে পাঁচখানা ৩৭ নম্বর
    ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে।
    রাত বারোটায় ডায়মন্ডহারবার রোড চলতে শরু করল।
    ডায়মন্ডহারবার রোড কীর্তিনাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে।
    কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন।
    শান্ত কিন্তু রাগী
    স্থির কিন্তু তেজী
    সমাহিত কিন্তু ছটফটে
    ‘মা, দেখ, কী সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে’।
    কে বলল কথাটা?
    আমি
    কে আমি? তারাতলায় থাকো।
    না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসতে থাকি
    আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কুচবিহার।
    রাত্রি সাড়ে বারোটা। আকাশ থমথমে। ভারতবর্ষের আকাশ
    চিরকালই থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ
    গরীবের ভারত, অভিজাতের ভারত, দলিত ভারত।

    একটা দুরন্ত ছয় মারল ছেলেটা।
    জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের জঙ্গলে,
    সেখানে তিনজন টেররিস্ট বসে আছে সাইনাইড খাবে বলে
    তিনজনই লাফিয়ে উঠল, আঃ মৃত্যু! দাঁড়াও!
    আর একটা ছয় দেখে যেতে চাই
    জ্যোৎস্না পার হয়ে, পার হয়ে, বল এসে পড়ল এবার
    বম্বের ধারাভিতে-এশিয়ার সবচেয়ে বড় বস্তি
    তিনজন মারামারি করছিল রুটি তরকা নিয়ে,
    থেমে গেল। জোয়ারের মত বেরিয়ে গেল গোটা ঝোপড়ি
    খেতে-না-পাওয়া জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ।
    জ্যোৎস্না পার হয়ে বল এসে পড়ল আহমেদাবাদে
    বল জিজ্ঞেস করল, তোমরা কাকে পুড়িয়ে মারছ?
    বল এসে পড়ল শ্রীনগরে,বল জিজ্ঞেস করল :
    কী হয়েছে তোমাদের, এত বছর ধরে
    একই ভুল করে চলেছ তোমরা?
    মা, দেখ কী সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে!
    কে? কে বলল কথাটা?
    আমি? আমি কে?
    আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি মেথর,
    আমি রাস্তা ঝাঁট দিই, আমি ইটভাটায় ইট তুলি
    আমি কলেজে পড়ি, আমি জেলখানায়
    আমি মাঠে, আমি বস্তিতে, আমি বারোতলায় …
    আমাকে চিনলে না ?
    আমি ভারতবর্ষ।

    ট্রামলাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে
    অনন্ত নক্ষত্রে ঘেরা ওটাই বেহালা, ওটাই ওর পাড়া
    বিদ্যুৎবেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে
    গ্যালারি নয়, গোটা ভারত বর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে
    ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে
    বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে।

     

     

    English transliteration:

     

    Behala kuno gram noy.
    Behala kuno upottoka noy.
    Behala kuno shohor noy.
    Behala kuno angurkhet noy.
    Raat share doshtay nokkhotrer aaloy tram bhorti lok
    Raat egarotay Khidirpurer dik theke pachkhana 37 number
    Chute aashche khidirpur niye.

    Raat batrotay Dimond harbour road cholte shuru korlo.
    Dimond harbour road kirtinashar moto choriye porlo bharatbarshe.
    Koyek hajar mile dure Behalar cheleta bat korche ekhon
    Shanto kintu raagi
    Stir kintu tyaji
    Shomahito kintu chotfote
    Maa, dekh, ki shundor dekhacche amader cheletake.
    Ke bollo kothata?
    aami
    Ke aami? taratolay thako.
    Na, ami rajarhaate thaki, ami barasat e thaki
    Ami Bohorampur, am i Balurghat, ami Coachbehar
    ratri share barota.Aakash thomthome.bharatborsher aakash
    chirokal e thomthome. Josnay bhore geche Bharatbarsha
    Goriber Bhartat, Obhijater Bharat, Dalit Bharat

    Ekta duronto choy marlo cheleta.
    Josna par hoye ballta giye porlo Assamer jongole,
    Shekhane tinjon terrorist boshe aasche signboard khabe bole
    tinjon lafiye uthlo, Aah mrittu| Darao!
    Aar ekta choy dekhe jete chai
    Josna par hoye, par hoye, ball eshe porlo ebar
    Bomber Dharavite-Asia r shobcheye boro basti
    tinjon maramari korchilo roti torka niye,
    theme gelo. jowarer moto beriye gelo guta jhopri
    Khete na pawa josnay thamke darano Bharatbarsha

    Josna par hoye ball eshe porlo ebar Ahmedabad e
    ball jiggesh karlo tumra kake puriya marcho?
    ball eshe porlo Srinagar e, ball jiggesh karlo:
    Ki hoyeche tumader eto bochor dhore
    Eki bhul kore cholecho tumara?

    Maa, dekh, ki shundor dekhacche amader cheletake.
    Ke? ke bollo kothata?
    aami? ami ke?
    Ami dharma, ami odharma, ami Brahman,ami Methor
    Ami rasta jhat di, Ami It vatai it tuli
    Ami cllege e pori, ami jailkhanay
    Ami mathe, ami bastite, ami barotolay
    Amake chinle na?
    Ami Bharatbarsha

    Tram line chole geche goriber ghar chuye
    ononto nokkhotre ghera otai behala, otai or para
    Bidyut bege ekta ball chute jacche boundarir baire
    Gallary noy, Guta Bharatbarsha uthe dariyeche eto raate
    dharma bhule, Jati bhule, danga bhule
    Ball ta kuthay giye porlo ektu dekhbe bole.

    See less
      • 0
  • 1
  • 9,756
  • 0
Answer
In: সাহিত্য

আমার নাম ভারতবর্ষ (অমিতাভ দাশগুপ্ত ) Amar Naam Bharatbarsha by Amitabha Dasgupta lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 22, 2020 at 7:11 am

    আমার নাম ভারতবর্ষ -অমিতাভ দাশগুপ্ত স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র— তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা-বাগিচায় কফি খেতে, কয়লা-খাদানে, পাহাড়ে-অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা— তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেট-এ খুনীর চেয়েও রুকRead more

    আমার নাম ভারতবর্ষ -অমিতাভ দাশগুপ্ত

    স্টেন গানের বুলেটে বুলেটে
    আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র—
    তার নাম ভারতবর্ষ।

    আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে
    চা-বাগিচায় কফি খেতে,
    কয়লা-খাদানে, পাহাড়ে-অরণ্যে
    লেখা হয়েছে যে ভালোবাসা—
    তার নাম ভারতবর্ষ।

    আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেট-এ
    খুনীর চেয়েও রুক্ষ কঠোর মাটিতে
    বোনা হয়েছে যে-অন্তহীন ধান ও গানের স্বপ্ন—
    তার নাম ভারতবর্ষ।

    আমার ঠাণ্ডা মুখের ওপর
    এখন গাঢ় হয়ে জমে আছে
    ভাক্ রা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া।
    ডিগবয়ের বুক থেকে
    মায়ের দুধের মত উঠে আসা তোলো ভেসে যাচ্ছে
    আমার সারা শরীর।

    কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে
    আমাকে বুকে ক’রে তুলে নিতে এসেছে
    আমেদাবাদের সুতোকলের জঙ্গী মজুর।
    আমার মৃতদেহের পাহারাদার আজ
    প্রতিটি হাল বহনকারী বলরাম।
    প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর
    শোক নয় ক্রোধের আগুনে
    দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা।

    ভরাট গর্ভের মত
    আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ।
    বৃষ্টি আসবে।
    ঘাতকের স্টেনগান আর আমার মাঝবরাবর
    ঝরে যাবে বরফ-গলা গঙ্গোত্রী।
    আর একটু পরেই প্রতিটি মরা খাল-বিল-পুকুর
    কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মত।
    প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুদ চুম্বনে।

    ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়
    সাঁওতালী মাদলে আর ভাঙরার আলোড়নে
    জেগে উঠবে তুমুল উৎসবের রাত।
    সেই রাতে
    সেই তারায় ফেটে পরা মেহফিলের রাতে
    তোমরা ভুলে যেও না আমাকে
    যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কল্ জে,
    ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম
    মাইল-মাইল অভিমান আর ভালোবাসার নাম
    .             স্বদেশ
    .                স্বাধীনতা
    .                   ভারতবর্ষ॥

     

    English Transliteration:

    Sten guner bullete bullete
    Amar jhajhra buker upor fute uthche je manchitro
    tar naam bharatbarsha

    Amar proto ti rokter futa diye
    Cha bagichar coffe khete,
    Koyla khadane pahare oronne
    Lekha hoyeche bhalobhasha
    tar naam bharatbarsha

    Amar osrur jolseche aar harer fosfet e
    Khunir cheye o rukkho kothur matite
    Bona hoyeche je-ontoheen dhan o ganeer shopno
    tar naam bharatbarsha

    Amar thanda mukher upor
    Ekhon garo hoye jome aache
    Bhak ra nangaler pathure badher gombir chaya
    Digboi er bukh theke
    mayer dudher moto uthe aasha tolo bheshe jacche
    amar shara shorir

    Kpal theke dangar rokto muche fele
    amake buke kore tule nite esheche
    Ahmedabader sutokoler jongi majur
    Amar mritodeher paharadar aaj
    Protiti haal bohonkari boloram
    protiti dorshita aadhibashi jubotir
    shok noy krudher aagune
    Dhau dhau jole jacche amar shesh shojjya

    Vorat gorter moto
    Akashe akashe kep utche megh
    bristi aashbe.
    Ghatoker sten gun ar amar majhborabar
    jhore jabe borof gola gongetri
    Ar ektu porei protiti mora khal-bill-pukhur
    kanay kanay bhore uthbe amar mayer chokher moto
    Proti ti pathor deke jabe udbider shabuj chumbone

    orishir chonde bharatnatyamer mudray
    Shaotali madole aar bhangbar aaloron
    Jege uthbe tumul utshober raat
    Shei raat e
    Shei taray fete pora mehfil er raat e
    Tumara bhule jeyo na amake
    jar chera haat,Fasha jothor, upre ana kolje
    Futa futa osru, rokto, gham
    Mile mile obhiman ar valobhashar naam

    shadesh
    shadinota
    bharatbarsha

    See less
      • 0
  • 2
  • 14,508
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ ভারতবর্ষ (দেবেশ ঠাকুর) Bharatbarsha Poem by Debesh Thakur in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on April 22, 2020 at 5:33 am

    ভারতবর্ষ - দেবেশ ঠাকুর ভারতবর্ষ মানে কোন আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্নাসাহেবেরRead more

    ভারতবর্ষ – দেবেশ ঠাকুর

    ভারতবর্ষ মানে কোন
    আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়
    ভারতবর্ষ মানে শুধু
    হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয়
    ভারতবর্ষ মানে
    বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয়
    ভারতবর্ষ মানে শুধু
    মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়
    ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি
    কিংবা জিন্নাসাহেবের অলিখিত শ্বেতপত্র নয়

    ভারতবর্ষ মানে এক ভালবাসা
    আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির
    আমাদের প্রাইমারি স্কুলে
    কলু খাঁ সাহেব
    সাদা দাড়ি মাথায় ফেজ
    ড্রিল করাতেন আমাদের – ডান বাঁ – ডান বাঁ-
    সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল
    পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল
    কলু খাঁ সাহেবের গোরের মাটিতে
    আজ ফেরেস্তার হাসি
    ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে

    বদ্রু মিঞার হাতের কর্ণিকে
    শিবমন্দিরের গায়ে কত ফুল কাটা
    আর তার জোগাড়ে হয়ে
    মশলা মাখছে ঈশান বাউরি
    নিয়ামত সেখ আর গোকুল মাহাতো
    এক পাটাতনে ধান ঝাড়ে
    সোনালি গোবিন্দভোগে
    খামারে ঠিকরে পরে সোনালি আলো

    পদন মাঝি দাঁড় টানতো যুবতী গঙ্গায়
    বৈঠা ধরত হোসেনুর মাঝি
    -সামলে চলো মাঝি,ছামুতে কাঁচা খাকির গাঙ
    চো্রাবালির চর আর
    ঘূর্ণিজলার ঘাট
    আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা
    ইমামের নির্দেশিকা নেই
    এখানে কোন সংহিতা – হাদিশ ছাড়াই
    কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ইদগা-র উপর
    আর রমজানী চাঁদ তুলসিমঞ্চের গায়ে
    পূর্ণ আলো দেয়

    আমার ভারতবর্ষ মানে
    রবি ঠাকুরের মধ্যে নজরুল
    রবিশঙ্কর আর আলি আকবের যুগলবন্দি
    গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি
    আমার ভারতবর্ষ মানে
    লালন ফকিরের গান
    আমার ভারতবর্ষে আমি শুনেছি
    মহম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট
    দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়
    খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি
    নঈমউদ্দিনের তদারকি চিৎকার-
    ‘বিজয়ন- আকিল- কুলজিৎ – বাইচুং-
    মাঠটাকে আরও বড়ো কর’ –

    মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে
    মাঠটাকে আরও বড়ো করা দরকার

    অনেক অনেক বড়ো…

    English Transliteration:

    Bharatbarsha mane kuno
    Art paper e aaka jolronger manchitro noy
    Bharatbarsha mane shudhu
    harshabordhon kingba babarer bijoybarta noy
    Bharatbarsha mane
    Bijoy shingher shinghol joyer fascist gaurav gatha noy
    Bharatbarsha mane shudhu
    Meenakhhimpur kingba jama masjid noy
    Bharatbarsha mane Nehrujir bongshanubritti
    Kingba Jinnah Shaheber olikhito Shetpatra noy

    Bharatbarsha mane ek Bhalobhasha
    Amar Tumar shobder songeeter jiboner akasher matir
    Amader primary school e
    Kul Kha Shaheb
    Shada dari mathay fej
    Drill koraten amader_Dan ba_Dan ba
    Shosnehe shotorko korten, bapa shokol
    Pa ar haat miliye fel
    Kul kha Shaheber gorer matite
    Aaj ferestar hashi
    Bharatbarsha cherag hoye jolche

     

     

    See less
      • -2
  • 1
  • 38,061
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ মুক্ত গণতন্ত্র (শঙ্খ ঘোষ ) Shankha ghosh poem Unnayan in Bengali

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on April 21, 2020 at 9:08 am

    মুক্ত গণতন্ত্র – শঙ্খ ঘোষ সবাই শুধু মিথ্যে রটায় পথগুলি সব দেদার খোলা যার খুশি আয় বিরুদ্ধতায় যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি দেখ খুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন সবাই আমায় কর তোয়া ছড়িয়ে যাবে দিগ্বিদিকে মুক্ত গণতন্ত্র আজ।   English transliteratiRead more

    মুক্ত গণতন্ত্র – শঙ্খ ঘোষ

    সবাই শুধু মিথ্যে রটায়
    পথগুলি সব দেদার খোলা
    যার খুশি আয় বিরুদ্ধতায়

    যথার্থ এই বীরভূমি
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি

    দেখ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন

    সবাই আমায় কর তোয়া
    ছড়িয়ে যাবে দিগ্বিদিকে
    মুক্ত গণতন্ত্র আজ।

     

    English transliteration:

    Mukta Gantantra

    Shobai shudu mithya rotai
    pothguli shob dedar khola
    Jar khushi aay biruddotay

    Jothartho ei birbhumi
    Utthal dheu periye eshe
    Peyechi shesh tirbhumi

    Dekh khule tor tin nayan
    rasta jure khargo hate
    dariye aache unnoyon

    Shobai amay kor toya
    choriye jabe dikbidike
    mukto ganatantra aaj

    See less
      • 0
  • 1
  • 5,056
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • দিদি – শুভ দাশগুপ্ত | Subho Dasgupta Kobita Didi lyrics in Bengali
  • কবিতাঃ শারদীয় (শুভ দাশগুপ্ত ) Subho Dasgupta Kobita Sharodiya
  • কবিতাঃ ব্রিলিয়ান্ট ছেলে (শুভ দাশগুপ্ত ) Brilliant Chele Kobita lyrics in Bengali
  • কবিতাঃ মা ( শুভ দাশগুপ্ত ) Subho dasgupta kobita maa lyrics
  • কবিতা – জন্মদিন ( শুভ দাশগুপ্ত ) Jonmodin Kobita by Subho Dasgupta lyrics
  • আমিই সেই মেয়ে (শুভ দাশগুপ্ত) Subho Dasgupta Poem Ami Sei Meye lyrics in Bengali
  • কবিতা : রানার | Runner Chuteche Lyrics in Bengali
  • পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত) Palki Chole Poem by Satyendranath Dutta?
  • লোহার ব্যাথা (যতীন্দ্রনাথ সেনগুপ্ত) Lohar Batha Bengali Poem Lyrics?
  • বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কবিতা | Bankim Chandra Chatterjee Poems in Bengali?
  • বন্দে মাতরম (বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়) Vande Mataram lyrics in Bengali?
  • কবিতা : আমরা (বাঙালি) সত্যেন্দ্রনাথ দত্ত | Amra Bangali by Satyendranath Dutta?
  • বাংলাদেশ কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত সারাংশ | Bangladesh Poem by Satyendranath Dutta Summary in Bengali?
  • কবিতা : সাগর তর্পণ (সত্যেন্দ্র নাথ দত্ত) Sagar Tarpan Poem by Satyendranath Dutta in Bengali ?
  • কবিতা : হাট ( দূরে দূরে গ্রাম দশ বারোখানি) Dure Dure Gram Dash Baro Kahani Poem ?
  • কবিতা : কোন্ দেশে (সত্যেন্দ্রনাথ দত্ত) Kon Deshe Poem by Satyendranath Dutta?
  • কবিতা : গোঁফ চুরি (সুকুমার রায়) Bangla Kobita Gof churi | Sukumar Roy?
  • সৎপাত্র (সুকুমার রায়) Satpatra Sukumar Roy Bangla Kobita?
  • কবিতা : দেশলাই কাঠি (সুকান্ত ভট্টাচার্য) Deshlai kathi poem in Bengali?
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add