Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

সাহিত্য

35 Followers
353 Answers
321 Questions
  • Recent Questions
  • No Answers

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

majhe majhe bengali song lyrics?

  1. tipu
    tipu
    Added an answer on August 21, 2019 at 11:27 pm

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ) ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতRead more

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
    ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
    অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
    ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
    ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
    হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
    ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
    ( আমার সাধ্য কিবা তোমারে–
    দয়া না করিলে কে পারে–
    তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
    আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
    ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
    ( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–
    দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন।

    See less
      • 0
  • 1
  • 374
  • 0
Answer
In: সাহিত্য

majhe majhe tobo dekha pai lyrics?

  1. tipu
    tipu
    Added an answer on August 21, 2019 at 11:23 pm

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ) ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতRead more

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
    ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
    অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
    ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
    ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
    হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
    ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
    ( আমার সাধ্য কিবা তোমারে–
    দয়া না করিলে কে পারে–
    তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
    আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
    ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
    ( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–
    দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন। )

    See less
      • 0
  • 1
  • 2,111
  • 0
Answer
In: সাহিত্য

Kotobaro Bhebechinu Lyrics in Bengali | কতবার ভেবেছিনু- রবীন্দ্রসংগীত?

  1. tipu
    tipu
    Added an answer on August 21, 2019 at 11:18 pm

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/ কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিবRead more

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

    তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

    চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

    গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।

    ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,

    কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

    ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

    চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–

    কেহ জানিবে না মোর গভীর প্রণয়,

    কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

    আপনি আজিকে যবে শুধাইছ আসি,

    কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥

     

    Kotobar bhebechinu apona bhuliya

    Tomar chorone dibo hridoy khuliya

    Chorone dhoriya tobo kohibo prokashi

    Gopone tomare, shokha, koto bhalobashi|

    Bhebechinu kotha tumi swarger debota,

    Kemone tomare kobo pronoyer katha|

    Bhebechinu mone mone duure duure thaki

    Chirojonmo shongopone puujibo ekaki –

    Keho janibe na mor gobhir pronoy,

    Keho dekhibe na mor ashrubarichoy|

    Aponi ajike jobe shudhaicho ashi,

    Kemone prokashi kobo koto bhalobashi||

    See less
      • 0
  • 2
  • 3,212
  • 0
Answer
In: সাহিত্য

amader choto nodi lyrics

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:50 pm

    রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর-পারে আমবন তালবন চলে, গাঁRead more

    রবীন্দ্রনাথ ঠাকুর

    আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
    বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
    পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
    দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

    চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
    একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
    কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
    রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

    আর-পারে আমবন তালবন চলে,
    গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
    তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
    গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

    সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
    আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
    বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
    বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

    আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
    মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
    মহাবেগে কলকল কোলাহল ওঠে,
    ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
    দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
    বরষার উৎসব জেগে ওঠে পাড়া।।

    See less
      • 0
  • 1
  • 896
  • 0
Answer
In: সাহিত্য

মেঘবালিকা কবিতা | Meghbalika kobita lyrics in Bengali

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:52 pm
    This answer was edited.

    মেঘবালিকার জন্য রুপকথা কবি: জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে এক দিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে “এই ছেলেটা .        নাম কী রে তোর ?” আমি বললাম, .        “ফুসমন্তর!” মেঘবালিকা রেগেই আগুন, “মিথ্যে কথা । নাম কি অমন হয় কখনো ?” .        আমি বললাম, “নিশচয়ই হয়। আগে আমার গল্প শোনো।”Read more

    মেঘবালিকার জন্য রুপকথা

    কবি: জয় গোস্বামী

    আমি যখন ছোট ছিলাম
    খেলতে যেতাম মেঘের দলে
    এক দিন এক মেঘবালিকা
    প্রশ্ন করল কৌতূহলে

    “এই ছেলেটা
    .        নাম কী রে তোর ?”
    আমি বললাম,
    .        “ফুসমন্তর!”

    মেঘবালিকা রেগেই আগুন,
    “মিথ্যে কথা । নাম কি অমন
    হয় কখনো ?”

    .        আমি বললাম,
    “নিশচয়ই হয়। আগে আমার
    গল্প শোনো।”
    সে বলল, “শুনব না, যা—
    সেই তো রানি, সেই তো রাজা
    সেই তো একই ঢালতলোয়ার
    সেই তো একই রাজার কুমার
    পক্ষিরাজে—
    শুনব না আর।
    .        ওসব বাজে।”

    আমি বললাম “তোমার জন্যে
    নতুন ক’রে লিখব তবে।”

    সে বলল, “সত্যি লিখবি ?
    বেশ তা হলে
    মস্ত করে লিখতে হবে।
    মনে থাকবে ?
    লিখেই কিন্তু আমায় দিবি।”
    আমি বললাম, “তোমার জন্যে
    লিখতে পারি এক পৃথিবী।”

    লিখতে লিখতে লেখা যখন
    সবে মাত্র দু-চার পাতা
    হঠাৎ তখন ভূত চাপল
    আমার মাথায়—

    খুঁজতে খুঁজতে চলে গেলাম
    ছোটবেলার মেঘের মাঠে
    গিয়েই দেখি চেনা মুখ তো
    একটিও নেই এ-তল্লাটে

    একজনকো মনে হল
    ওরই মধ্যে অন্যরকম
    এগিয়ে গিয়ে বলি তাকেই!
    “তুমিই কি সেই ? মেঘবালিকা
    তুমি কি সেই ?”

    সে বলেছে, “মনে তো নেই
    আমার ও সব মনে তো নেই।”
    আমি বললাম, “তুমি আমায়
    লেখার কথা বলেছিলে—”
    সে বলল, “সঙ্গে আছে ?
    ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে!
    আর হ্যাঁ, শোনো—এখন আমি
    মেঘ নেই আর, সবাই এখন
    বৃষ্টি বলে ডাকে আমায়।”
    বলেই হঠাৎ এক পশলায়—
    চুল থেকে নখ—আমায় পুরো
    ভিজিয়ে দিয়ে—
    .                অন্য অন্য
    বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে
    মিলিয়ে গেল খরস্রোতায়
    মিলিয়ে গেল দূরে কোথায়

    দূরে দূরে . . .

    “বৃষ্টি বলে ডাকে আমায়
    বৃষ্টি বলে ডাকে আমায়—”
    আপন মনে বলতে বলতে
    আমি কেবল বসে রইলাম
    ভিজে একশা কাপড়জামায়
    গাছের তলায়
    .                বসে রইলাম
    বৃষ্টি নাকি মেঘের জন্য

    এমন সময়
    অন্য একটি বৃষ্টি আমায়
    চিনতে পেরে বলল, “তাতে
    মন খারাপের কী হয়েছে!
    যাও ফিরে যাও—লেখো আবার।
    এখন পুরো বর্ষা চলছে
    তাই আমরা সবাই এখন
    নানান দেশে ভীষণ ব্যস্ত।
    তুমিও যাও, মন দাও গে
    তোমার কাজে—
    বর্ষা থেকে ফিরে আমরা
    নিজেই যাব তোমার কাছে।”

    এক পৃথিবী লিখব আমি
    এক পৃথিবী লিখব বলে
    ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম
    ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম
    গহন বনে
    সঙ্গী শুধু কাগজ কলম

    একাই থাকব। একাই দুটো
    ফুটিয়ে খাব—
    .                দু-এক মুঠো
    ধুলো বালি—যখন যারা
    আসবে মনে
    .                তাদের লিখব
    লিখেই যাব!

    এক পৃথিবীর একশোরকম
    স্বপ্ন দেখার
    সাধ্য থাকবে যে-রূপকথার—
    সে-রূপকথা আমার একার।

    ঘাড় গুঁজে দিন
    .                লিখতে লিখতে
    ঘাড় গুঁজে রাত
    .                লিখতে লিখতে
    মুছেছে দিন—মুছেছে রাত
    যখন আমার লেখবার হাত
    অসাড় হল,
    .                মনে পড়ল
    সাল কি তারিখ, বছর কি মাস
    সেসব হিসেব
    .                আর ধরিনি
    লেখার দিকে তাকিয়ে দেখি
    এক পৃথিবী লিখব বলে
    একটা খাতাও
    .                শেষ করিনি।

    সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে
    বৃষ্টি এল খাতার উপর
    আজীবনের লেখার উপর
    বৃষ্টি এল এই অরণ্যে
    বাইরে তখন গাছের নীচে
    নাচছে ময়ূর আনন্দিত
    এ-গাছ ও-গাছ উড়ছে পাখি
    বলছে পাখি, “এই অরণ্যে
    কবির জন্য আমরা থাকি।”
    বলছে ওরা, “ কবির জন্যে
    আমরা কোথাও আমরা কোথাও
    আমরা কোথাও হার মানিনি—”

    কবি তখন কুটির থেকে
    তাকিয়ে আছে অনেক দূরে
    বনের পরে মাঠের পরে
    নদীর পরে
    সেই যেখানে সারাজীবন
    বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
    সেই যেখানে কেউ যায় যায়নি
    কেউ যায় না কোনোদিনই—
    আজ সে কবি দেখতে পাচ্ছে
    সেই দেশে সেই ঝরনাতলায়
    এদিক-ওদিক ছুটে বেড়ায়
    সোনায় মোড়া মেঘহরিণী—
    কিশোরবেলার সেই হরিণী!

    See less
      • 0
  • 2
  • 91,921
  • 0
Answer
In: সাহিত্য

bangla biroho kobita text

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:54 pm

    বিরহ - রবীন্দ্রনাথ ঠাকুর | Biroho By RabindraNath Tagore আমি      নিশি - নিশি কত রচিব শয়ন                    আকুলনয়ন রে !      কত       নিতি - নিতি বনে করিব যতনে                    কুসুমচয়ন রে !      কত       শারদ যামিনী হইবে বিফল ,                    বসন্ত যাবে চলিয়া !      কত       উদিবে তপন আশারRead more

    বিরহ – রবীন্দ্রনাথ ঠাকুর | Biroho By RabindraNath Tagore

    আমি      নিশি – নিশি কত রচিব শয়ন
                       আকুলনয়ন রে !
         কত       নিতি – নিতি বনে করিব যতনে
                       কুসুমচয়ন রে !
         কত       শারদ যামিনী হইবে বিফল ,
                       বসন্ত যাবে চলিয়া !
         কত       উদিবে তপন আশার স্বপন ,
                        প্রভাতে যাইবে ছলিয়া !
         এই       যৌবন কত রাখিব বাঁধিয়া ,
                       মরিব কাঁদিয়া রে !
         সেই      চরণ পাইলে মরণ মাগিব
                       সাধিয়া সাধিয়া রে ।
         আমি      কার পথ চাহি এ জনম বাহি ,
                       কার দরশন যাচি রে !
         যেন      আসিবে বলিয়া কে গেছে চলিয়া ,
                       তাই আমি বসে আছি রে ।
         তাই      মালাটি   গাঁথিয়া পরেছি মাথায়
                       নীলবাসে তনু ঢাকিয়া ,
         তাই      বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে
                       একেলা রয়েছি জাগিয়া ।
         ওগো     তাই কত নিশি চাঁদ ওঠে হাসি ,
                       তাই কেঁদে যায় প্রভাতে ।
         ওগো     তাই ফুলবনে মধুসমীরণে
                       ফুটে ফুল কত শোভাতে !

         ওই       বাঁশিস্বর তার আসে বার বার ,
                       সেই   শুধু কেন আসে না !
         এই       হৃদয় – আসন শূন্য যে থাকে ,
                       কেঁদে মরে শুধু বাসনা ।
         মিছে     পরশিয়া কায় বায়ু বহে যায় ,
                       বহে যমুনার লহরী ,
         কেন      কুহু কুহু পিক কুহরিয়া ওঠে —
                        যামিনী যে ওঠে শিহরি ।
         ওগো     যদি নিশিশেষে আসে হেসে হেসে ,
                        মোর হাসি আর রবে কি !
         এই       জাগরণে ক্ষীণ বদন মলিন
                       আমারে হেরিয়া কবে কী !
         আমি      সারা রজনীর গাঁথা ফুলমালা
                       প্রভাতে চরণে ঝরিব ,
         ওগো     আছে সুশীতল যমুনার জল —
                       দেখে তারে আমি মরিব ।

    See less
      • 0
  • 1
  • 705
  • 0
Answer
In: সাহিত্য

স্বাধীনতা তুমি – শামসুর রাহমান | shadhinota tumi kobita text

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 2:57 pm
    This answer was edited.

    স্বাধীনতা তুমি – শামসুর রাহমান | shadhinota tumi স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা- স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালোRead more

    স্বাধীনতা তুমি – শামসুর রাহমান | shadhinota tumi

    স্বাধীনতা তুমি
    রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
    স্বাধীনতা তুমি
    কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
    মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
    স্বাধীনতা তুমি
    শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
    স্বাধীনতা তুমি
    পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
    স্বাধীনতা তুমি
    ফসলের মাঠে কৃষকের হাসি।
    স্বাধীনতা তুমি
    রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
    স্বাধীনতা তুমি
    মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
    স্বাধীনতা তুমি
    অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
    স্বাধীনতা তুমি
    বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
    শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
    স্বাধীনতা তুমি
    চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
    স্বাধীনতা তুমি
    কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
    স্বাধীনতা তুমি
    শ্রাবণে অকূল মেঘনার বুক
    স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
    স্বাধীনতা তুমি
    উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
    স্বাধীনতা তুমি
    বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
    স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
    স্বাধীনতা তুমি
    গৃহিণীর ঘন খোলা কালো চুল,
    হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
    স্বাধীনতা তুমি
    খোকার গায়ের রঙিন কোর্তা,
    খুকীর অমন তুলতুলে গালে
    রৌদ্রের খেলা।
    স্বাধীনতা তুমি
    বাগানের ঘর, কোকিলের গান,
    বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
    যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

    See less
      • 1
  • 2
  • 9,392
  • 0
Answer
In: সাহিত্য

nari niye kobita text

  1. Hridoy
    Hridoy
    Added an answer on January 7, 2020 at 11:02 pm

    নারী – সুনীল গঙ্গোপাধ্যায় নাস্তিকেরা তোমায় মানে না, নারী দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো ! এমনকি অদৃশ্য তুমি বহু চোখে কত লোক নামই শোনেনি যেমন জলের মধ্যে মিশে থাকে জল-রং-আলো— তারা চেনে প্রেমিকা বা সহোদরা জননী বা জায়া দুধের দোকানের মেয়ে, কিংবা যারা নাচে গায় রান্নাঘরে ঘামে শিশুকোRead more

    নারী – সুনীল গঙ্গোপাধ্যায়

    নাস্তিকেরা তোমায় মানে না, নারী
    দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে
    বিপ্লবের শত্রু হয়ে আছো !
    এমনকি অদৃশ্য তুমি বহু চোখে
    কত লোক নামই শোনেনি
    যেমন জলের মধ্যে মিশে থাকে
    জল-রং-আলো—

    তারা চেনে প্রেমিকা বা সহোদরা
    জননী বা জায়া
    দুধের দোকানের মেয়ে, কিংবা যারা
    নাচে গায়
    রান্নাঘরে ঘামে
    শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত
    ফ্রক কিংবা শাড়ি পরে দু:খের ইস্কুলে যায়
    মিস্তিরির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না
    কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে
    কৃষকের পান্তাভাত পৌছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে
    শিয়রের কাছে রেখে উপন্যাস
    দুপুরে ঘুমোয়
    এরা সব ঠিকঠাক আছে
    এদের সবাই চেনে শয়নে, শরীরে
    দু:খ বা সুখের দিনে
    অচির সঙ্গিনী

    কিন্তু নারী? সে কোথায়?
    চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল
    যাকে নিয়ে এমন মেতেছে

    সে কোথায়? সে কোথায়?
    দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে
    সে কোথায় দাঁড়িয়ে রয়েছে?

    এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি
    যেমন জলের মধ্যে মিশে থাকে
    জল-রং-আলো —

    See less
      • 0
  • 1
  • 601
  • 0
Answer
In: সাহিত্য

boishakh kobita bangla text

  1. Durba
    Durba
    Added an answer on August 18, 2019 at 3:03 pm

    Shubho Nabobarsho (Happy New Year) Poem এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসRead more

    Shubho Nabobarsho (Happy New Year) Poem

    এসো হে বৈশাখ
    এসো, এসো, এসো হে বৈশাখ।
    তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে,
    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
    যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি,
    অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
    অগ্নিস্নানে শুচি হোক ধরা।
    রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসি,
    আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
    মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥- রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি হতে সংগ্রহীত)

    (গানের ঢং এ কলিগুলো)
    এসো হে বৈশাখ, এসো এসো
    তাপস নিঃশ্বাস বায়ে
    মুমূর্ষুরে দাও উড়ায়ে
    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
    এসো এসো… যাক পুরাতন স্মৃতি
    যাক ভুলে যাওয়া গীতি
    যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
    যাক যাক
    এসো এসো… মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
    অগ্নি স্নানে শুচি হোক ধরা
    রসের আবেশ রাশি
    শুষ্ক করি দাও আসি
    আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
    মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
    এসো এসো…

    See less
      • 0
  • 1
  • 428
  • 0
Answer
In: সাহিত্য

Jana gana mana full lyrics ki?

  1. tipu
    tipu
    Added an answer on August 3, 2019 at 3:04 am

    জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্‍‌কল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয়গাথা। জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥ অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিRead more

    জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্‍‌কল বঙ্গ
    বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
    তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
    গাহে তব জয়গাথা।
    জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

    অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
    হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
    পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
    প্রেমহার হয় গাঁথা।
    জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

    পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
    হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
    দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
    সঙ্কটদুঃখত্রাতা।
    জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

    ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
    জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
    দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
    স্নেহময়ী তুমি মাতা।
    জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

    রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে—
    গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
    তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
    তব চরণে নত মাথা।
    জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

    See less
      • 0
  • 1
  • 1,288
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : রানার | Runner Chuteche Lyrics in Bengali
  • পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত) Palki Chole Poem by Satyendranath Dutta?
  • লোহার ব্যাথা (যতীন্দ্রনাথ সেনগুপ্ত) Lohar Batha Bengali Poem Lyrics?
  • বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কবিতা | Bankim Chandra Chatterjee Poems in Bengali?
  • বন্দে মাতরম (বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়) Vande Mataram lyrics in Bengali?
  • কবিতা : আমরা (বাঙালি) সত্যেন্দ্রনাথ দত্ত | Amra Bangali by Satyendranath Dutta?
  • বাংলাদেশ কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত সারাংশ | Bangladesh Poem by Satyendranath Dutta Summary in Bengali?
  • কবিতা : সাগর তর্পণ (সত্যেন্দ্র নাথ দত্ত) Sagar Tarpan Poem by Satyendranath Dutta in Bengali ?
  • কবিতা : হাট ( দূরে দূরে গ্রাম দশ বারোখানি) Dure Dure Gram Dash Baro Kahani Poem ?
  • কবিতা : কোন্ দেশে (সত্যেন্দ্রনাথ দত্ত) Kon Deshe Poem by Satyendranath Dutta?
  • কবিতা : দেশলাই কাঠি (সুকান্ত ভট্টাচার্য) Deshlai kathi poem in Bengali?
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
  • কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : নিষ্কৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর) Nishkriti by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : ক্যামেলিয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Camellia Poem by Rabindranath Tagore in Bengali lyrics?
  • কবিতা : দেবতার বিদায় (রবীন্দ্রনাথ ঠাকুর) Debotar Biday by Rabindranath Tagore?
  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
  • কবিতা : পূজারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর) Pujarini Poem by Rabindranath Tagore in Bengali?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add