Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতা : রানার | Runner Chuteche Lyrics in Bengali

  1. Hridoy
    Hridoy
    Added an answer on November 1, 2020 at 2:38 am

    রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে, রানার ! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার । দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার । রানার ! রানার ! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছেRead more

    রানার

    সুকান্ত ভট্টাচার্য

    রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে
    রানার চলেছে খবরের বোঝা হাতে,
    রানার চলেছে, রানার !
    রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
    দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
    কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

    রানার ! রানার !
    জানা-অজানার
    বোঝা আজ তার কাঁধে,
    বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
    রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
    আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয় ।
    তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
    আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও – পূর্ব কোণ ।
    অবাক রাতের তারারা, আকাশে মিট্‌মিট্ করে চায়;
    কেমন ক’রে এ রানার সবেগে হরিণের মতো যায় !
    কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –
    শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
    হাতে লন্ঠন করে ঠন্‌ঠন্, জোনাকিরা দেয় আলো
    মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

    এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
    পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’ ।
    ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
    জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।
    অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
    ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।

    রানার ! রানার !
    এ বোঝা টানার দিন কবে শেষ হবে ?

    রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ?
    ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
    পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
    রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
    দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।
    কত চিঠি লেখে লোকে –
    কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
    এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
    এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
    এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
    এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে ।
    দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –
    এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –
    রানার ! রানার ! কি হবে এ বোঝা ব’য়ে ?
    কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে ?
    রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
    আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল ?

    রানার ! গ্রামের রানার !
    সময় হয়েছে নতুন খবর আনার;
    শপথের চিঠি নিয়ে চলো আজ
    ভীরুতা পিছনে ফেলে –
    পৌঁছে দাও এ নতুন খবর,
    অগ্রগতির ‘মেলে’,
    দেখা দেবে বুঝি প্রভাত এখুনি –
    নেই, দেরি নেই আর,
    ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
    দুর্দম, হে রানার ॥

    Runner Chuteche Lyrics in Bengali

    Poem- Runner

    Poet- Sukanta Bhattacharya

    Ranar chuṭeche ta’i jhumjhum ghanṭa bajche rate
    Ranar choleche khoborer boja hate,
    Ranar choleche, Ranar!
    Ratrir pathe pathe chole kono nisedh jane na manar.
    Diganta theke digante choṭe ranar-
    Kaj niyeche se natun khobor anar.

    Ranar! Ranar!
    Jana-Ajanar
    Boja aj tar kadhe,
    Bojha’i jahaj ranar choleche chiti ar sangbade;
    Ranar choleche, bujhi bhor hoy hoy,
    Aro jore, aro jore he ranar durbar durjay.
    Tar jibaner shopner moto piche sore jay ban,
    Aro path, aro path – bujhi lal hoy o– pūrba koṇ.
    Obak rater tarara, akashe mitmit kare chay;
    Kemon kore-e ranar sobege hariṇer moto jay!
    Koto gram, koto path jay sa’re sa’re –
    Sahore ranar jabe’i pauche bhore;
    Hate lanṭhan kore ṭhanṭhan, jonakira dey alo
    Mabhaiḥ ranar! Ekhano rater kalo.

    Emani kore’i jibaner bahu bacharke pichu fele,
    Pr̥ithibir boja khudhita ranar pauche diyeche ‘mele’.
    Klantashash chuyeche akash, maṭi bhije geche ghame
    Jibaner sab ratrike ora kineche olpo dame.
    Onek duḥkhe, bahu bedonay, abhimane, onurage,
    Ghore tara priya eka sajjay binidra rat jage.

    Ranar! Ranar!
    E boja ṭanar din kobe sesh hobe?

    Rata sesh hoye sūrja uṭhbe kobe?
    Ghorete obhab; pr̥ithibiṭa ta’i mone hoy kalo dhowa,
    Piṭhete ṭakar boja, tabu e’i ṭakake jabe na chowa,
    Rata nirjan, pathe kata bhoy, tabu’o ranar choṭe,
    Dasyur bhoy, taro cheẏe bhoy kokhan surya oṭhe.
    Koto ciṭhi lekhe loke –
    koto sukhe, preme, abege, smr̥itite, koto duḥkhe o sukhe.
    Er duḥkher ciṭhi paṛbe na jani ke’u kono din’o,
    Er jiboner dukko kebol janbe pother tr̥iṇa,
    Er dukker kotha janbe na ke’u Sahare o grame,
    Er kotha ḍhaka poṛe thakabe’i kalo ratrir khame.
    Darade tarar chokh kape miṭimiṭi, –
    E-ke je bhorer akash paṭhabe sohanubhutir ciṭhi –
    Ranar! Ranar! Ki hobe e boja boye?
    Ki hobe khudhar klantite khaye khaye?
    Ranar! Ranara! Bhor to hoẏeche – akash hoyeche lal
    Alor sparshe kobe keṭe jabe e’i duḥkher kal?

    Ranar! Gramer ranar!
    Samay hoyeche natun khabar anar;
    Sapather ciṭhi niye cholo aj
    Bhiruta pichone fele –
    Pauche da’o e natun khobar,
    Agragatir ‘mele’,
    Dekha debe bujhi prabhat ekhuni –
    Ne’i, deri ne’i ar,
    Chuṭe cholo, chuṭe cholo aro bege
    Durdam, he ranar.

    See less
      • 0
  • 1
  • 18,426
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : আসলে কেউ বড়ো হয় না | Asole Keu Boro Hoy Na Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 31, 2020 at 2:36 am

    আসলে কেউ বড়ো হয় না শক্তি চট্টোপাধ্যায় আসলে কেউ বড়ো হয় না, বড়োর মত দেখায়, নকলে আর আসলে তাকে বড়োর মত দেখায় গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো, সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধূলিমুঠো। ভালবাসার দীঘিতে কত করেছো অবগাহন পেয়েছ সুখ দু:খ আর ছলে ভোলানো দাহ পুড়েছো বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে যতক্ষণ স্মৃতি আড়াRead more

    আসলে কেউ বড়ো হয় না

    শক্তি চট্টোপাধ্যায়

    আসলে কেউ বড়ো হয় না, বড়োর মত দেখায়,
    নকলে আর আসলে তাকে বড়োর মত দেখায়
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো,
    সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধূলিমুঠো।

    ভালবাসার দীঘিতে কত করেছো অবগাহন
    পেয়েছ সুখ দু:খ আর ছলে ভোলানো দাহ
    পুড়েছো বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে
    যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে।

    আসলে তুমি ক্ষুদ্র ছোটো, ফুলের মতো বাগানে ফোটো
    বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতো দেখায়!
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো।

     

    Asole Keu Boro Hoy Na

    Shakti Chattopadhyay

    Asole keu boro hoy na, boror moto dekhay
    Nakale ar asole take boror moto dekhay
    Gacher kache giye darao, dekhbe koto choto
    Sonar tal tangre dhore peyecho dhulimutho

    Valobashar dighite koto korcho abogahon
    Peyecho shukh dukh ar chole bhulano daho
    Purecho bone malar moto, jaoni tabu chere
    Jatakkhon sriti aral niyecho take kere

    Asole tumi khudra chuto, Fuler moto bagane futo
    Birohe jadi dariye utho, bhuter moto dekhay
    Gacher kache giye darao, dekhbe koto choto

     

     

    See less
      • 0
  • 1
  • 8,423
  • 0
Answer
In: সাহিত্য

(দাঁড়াও) মানুষ বড় কাঁদছে কবিতা | Manush Boro kadche Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 23, 2020 at 7:36 am

    দাঁড়াও (শক্তি চট্টোপাধ্যায়) মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও,Read more

    দাঁড়াও (শক্তি চট্টোপাধ্যায়)

    মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও
    মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও
    মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

    তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে
    সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে
    মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

    এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালবেসে দাঁড়াও
    মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও
    মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

     

    Manush Boro kadche Lyrics

    Poem- Darao
    Poet- Shakti Chattopadhyay

    Manush boro kadche tumi manush hoye pashe darao
    manush-e fad patche, tumi pakhir moto pashe darao
    Manush boro ekla, tumi tahar pashe eshe darao

    Tumake sei sokal theke Tumar moto mone porche
    Shondhe hole mone porche, rater bela mone porche
    Manush boro ekla, tumi tahar pashe eshe darao

    Eshe darao, Veshe darao ebong valobeshe darao
    Manush boro kadche tumi manush hoye pashe darao
    Manush boro ekla, tumi tahar pashe eshe darao

     

     

    See less
      • 0
  • 1
  • 10,728
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : ছেলেটা | Cheleta by Shakti Chattopadhyay Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 23, 2020 at 7:10 am

    ছেলেটা (শক্তি চট্টোপাধ্যায়) ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো । অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায় পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ । মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুRead more

    ছেলেটা (শক্তি চট্টোপাধ্যায়)

    ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
    মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
    অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
    পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ ।
    মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত
    নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু
    ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
    মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো।
    পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
    মানুষ বড় শস্তা , কেটে, ছড়িয়ে দিলে পারতো ।

     

    Cheleta by Shakti Chattopadhyay

    Poem- Cheleta
    Poet- Shakti Chattopadhyay

    Cheleta khub vul koreche shakta pathor venge
    Manush chilo naram, kete, choriye dile parto
    Ondho chele, bandho chele, jibon aache janalay
    Pathor kete poth banano, tai hoyeche bertho
    mathay kara. oder fera jotoi thak rapta
    Nijer gola duhate tipe baran kora mrityu
    Cheleta khub vul koreche shakta pathor venge
    Manush chilo naram, kete, choriye dile parto
    pother hadish nei poth-e jane, Moner kotha motto
    Manush boro shosta,Kete, choriye dile parto

     

    See less
      • 0
  • 1
  • 9,753
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : যেতে পারি কিন্তু | Jete Pari Kintu Keno Jabo Poem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 22, 2020 at 5:16 pm

    যেতে পারি, কিন্তু কেন যাবো? কবি - শক্তি চট্টোপাধ্যায় ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো। এতো কালো মেখেছি দু হাতে এতোকাল ধরে! কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে চাঁদ ডাকে : আয় আয় আয় এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে : আয় আয় যেতে পারি যে-কোন দিকেই আমি চলে যেতে পারি কিন্তRead more

    যেতে পারি, কিন্তু কেন যাবো?

    কবি – শক্তি চট্টোপাধ্যায়

    ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।

    এতো কালো মেখেছি দু হাতে
    এতোকাল ধরে!
    কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।

    এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
    চাঁদ ডাকে : আয় আয় আয়
    এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
    চিতাকাঠ ডাকে : আয় আয়

    যেতে পারি
    যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
    কিন্তু, কেন যাবো?

    সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো

    যাবো
    কিন্তু, এখনি যাবো না
    একাকী যাবো না অসময়ে।।

     

    English transliteration:

    Jete Pari Kintu Keno Jabo

    Poet- Shakti Chattopadhyay

    Bhabchi, ghure daranoi bhalo

    Eto kalo mekechi du hate
    Etokal dhore!
    Kokhono tumar kore, Tomake bhabini.

    Ekhon khoder pashe rastay darale
    Chand dake : Aay aay aay
    Ekhon gangar tire ghumonto darale
    Chitakath dake : Aay aay aay

    Jete pari
    Je kuno dikei ami chole jete pari
    Kintu, keno jabo?

    Shontaner mukh dhore ekti chumu khabo

    jabo
    Kintu, Ekhoni jabo na
    Ekaki Jabo na oshomoye

     

     

     

    See less
      • 0
  • 1
  • 3,174
  • 0
Answer
In: সাহিত্য

নইলে কিন্তু আড়ি (অপূর্ব দত্ত) Noile Kintu Ari Apurba Dutta Poem

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 16, 2020 at 2:24 am

    নইলে কিন্তু আড়ি কবি - অপূর্ব দত্ত সকাল বেলা ঘুম ভেঙেছে মা বললো শুনো, বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো। নয়টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ, কেলিডোস্কুপ লেখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি ছোটন আবার প্রথম বলেই আউটRead more

    নইলে কিন্তু আড়ি

    কবি – অপূর্ব দত্ত

    সকাল বেলা ঘুম ভেঙেছে
    মা বললো শুনো,
    বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো।

    নয়টা নাগাদ খেলতে যাব,
    বাবা ডাকলো বুবাই
    আবুধাবির রাজধানী কি
    মাস্কাট না দুবাই?

    স্কুলে গেছি
    ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ,
    কেলিডোস্কুপ লেখতে গেলে কে লাগে না কিউ?

    খেলতে গেছি
    ছোটন আবার প্রথম বলেই আউট
    আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট।

    সন্ধ্যাবেলা সে কি লড়াই
    গদ্য এবং পদ্যে
    এমন কপাল,
    লোডশেডিং হয় না মাঝেমধ্যে।

    এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি
    ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আড়ি।

    See less
      • -1
  • 1
  • 7,729
  • 0
Answer
In: সাহিত্য

রুমির চিঠি অপূর্ব দত্ত | Rumir Chithi by Apurba Dutta Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on October 11, 2020 at 4:57 pm

    রুমির চিঠি অপূর্ব দত্ত মাগো, আমার মা তোমার সঙ্গে আড়ি, আর একটা কথাও বলব না গেলবছর পুজোর সময় সেই যে আমায় ফেলে, দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে ! তখন থেকে তোমার জন্য বসে আছি মা, এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না, যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জRead more

    রুমির চিঠি

    অপূর্ব দত্ত

    মাগো, আমার মা
    তোমার সঙ্গে আড়ি, আর একটা কথাও বলব না
    গেলবছর পুজোর সময় সেই যে আমায় ফেলে,
    দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে !
    তখন থেকে তোমার জন্য বসে আছি মা,
    এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না।
    বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না,
    যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না।
    আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি।
    গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি।
    পিন্টু মামা চুমকি মাসি খেলনা দিল কত !
    আমি কি আর যত্ন করে রাখতে পারি অত।
    আসার সময় ঝুমঝুমিটা ভেঙ্গেই গেল পড়ে
    সত্যি বলছি, আমি না মা ভাঙ্গিনি ইচ্ছে করে।
    ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে,
    ময়নাটা না পালিয়ে গেছে, পরশু খাঁছা খুলে।
    আর আমাদের দক্ষিণ দিকে পলাবতী গাছ ,
    দুটি হলুদ ফুল ও ফুটে আছে।
    পরে আবার লিখব, মা যাই।
    অংক কষা বাকি.
    না হলে তুমি যে বলবে পড়াতে দিস ফাঁকি।
    আসার সময় এন একটা নতুন ঝুমঝুমি ।
    তুমি আমার প্রণাম নিও।
    ইতি , তোমার রুমি।

    See less
      • 0
  • 1
  • 6,400
  • 0
Answer
In: সাহিত্য

ভারতবর্ষ কবিতা (শমীন্দ্র ভৌমিক) Shamindra Bhowmick Poem Bharatbarsha

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 16, 2020 at 3:53 pm

    ভারতবর্ষ শমীন্দ্র ভৌমিক এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঢেউ। এই তল্লাটে তারা ছাড়া আর মনিষ্যি নেই কেউ। হরে রে রে রে রে চিৎকার শুনে সবাই পগারপার। কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয়Read more

    ভারতবর্ষ

    শমীন্দ্র ভৌমিক

    এখানে তিনটে ওখানে তিনটে
    সেখানে তিনটে ঢেউ।
    এই তল্লাটে তারা ছাড়া আর
    মনিষ্যি নেই কেউ।
    হরে রে রে রে রে চিৎকার শুনে
    সবাই পগারপার।
    কেবল একটা হাবাগোবা ছেলে
    নাম ভুলে গেছে তার।
    তার দু চোখের দৃষ্টি কেমন
    স্বপ্নের মতো নীল।
    আমির খানের মুখের সঙ্গে
    একটু রয়েছে মিল।
    সবাই ধরল, মারল, বলল
    বল জয় সিয়ারাম।
    ছেলেটা বলল, রবীন্দ্রনাথ
    নজরুল ইসলাম।
    আরো একদল বলল, বল তো
    আল্লাহ আকবর,
    ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর।
    সবাই ধরল মারল বলল
    কোনখানে তোর ঘর?
    ছেলেটা বলল : ভারতবর্ষ।
    সরবমতির চর।

     

    Shamindra Bhowmick Poem Bharatbarsha:

    Bharatbarsha
    Shamindra Bhaumick

    Ekhane tinte Okhane tinte
    Sekhane tinte deu
    Ei tollate tara chara aar
    Monishiyi nei keu
    Hore re re re re chitkar shune
    Sobai pogarpaar
    Kebol ekta habaguba chele
    Naam bhule geche tar
    Tar duchoker dristi kemon
    Shopner moto nil
    Aamir khaner mukher songe
    Ektu royeche mil
    Sobai dhorlo, marlo, bollo
    Bol joy siyaram
    Cheleta bollo, Rabindranath
    Nazrul Islam
    Aro ekdol bollo, bol to
    Allahu Akbar
    Cheleta bollo, Dirijio ar Otish Dipankar
    Sobai dhorlo, marlo, bollo
    Kunkhane tor ghor?
    Cheleta bollo: Bharatbarsha
    Sarabmatir char

     

    See less
      • 0
  • 1
  • 10,388
  • 0
Answer
In: সাহিত্য

কবিতা : মানচিত্র (দেবেশ ঠাকুর) Kobita Manchitra by Debesh Thakur

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 16, 2020 at 1:56 am

    মানচিত্র দেবেশ ঠাকুর ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেড পেনসিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকবো কি! লেড পেনসিলের শিস হাতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয় মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেনসিল বাবার জ্যাঠাইমা ছিRead more

    মানচিত্র
    দেবেশ ঠাকুর

    ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম
    প্রথম দিন একটা ধারালো লেড পেনসিল হাতে ধরিয়ে
    তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন
    আঁকবো কি!
    লেড পেনসিলের শিস হাতে ফুটে একেবারে রক্তারক্তি
    সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়
    আরও ভয় মানচিত্রে
    মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেনসিল

    বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপারের মেয়ে
    তাঁর একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত
    ‘ত’গো মানচিত্র বুঝি না মণি,
    রংপুর – কুষ্ঠিয়ারে ত রা কইস বিদেশ!
    আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে’?

    ঠাকুমার কাছে চোখ বুজে
    আব্বাসউদ্দিনের সেই পাখির গল্প শুনতাম,
    বগাকে দেখে বগী কাঁদে বগীকে দেখে বগা
    -আয় পাখি আমরা দুজনে
    গলা ধরাধরি করি কাঁদি লো নীরবে
    ঠাকুমা শুনিয়ে যেতেন
    নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক-ঝুনুক নূপুরের গান
    স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে
    বাড়ির পাশে আরশিনগরে যার বসত

    স্বদেশবাবু ভূগোল শিক্ষক,
    তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেনসিল দিয়ে
    একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে
    একটা রেখা চিরে গেল লালন – আব্বাসউদ্দিনের বুক,
    অন্য রেখাটা টানলাম গোলাম আলি, নসরৎ ফতে আলির
    হৃৎপিন্ডের পাশ দিয়ে

    আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী,
    তিনি তালিবান ছিলেন না , তবু ছিল চোখে পট্টি বাঁধা,
    আমরাও এখন বালুচ – পাখতুনদের কাছে
    পট্টি কিনে সযত্নে ঢেকে রেখেছি চোখ

    স্বদেশ স্যার,
    সবরমতির ঘরের দাওয়ায় কারা গায় রামধূন?
    গুজরাত আজ শমীবৃক্ষ কি!লুকোনো কালের তূণ?
    কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে
    একটা দশ বাই দশের বস্তি কি খুব বেশি!

    এখন আমরা স্বদেশ আঁকি তারকাঁটাতে
    আঁকতে আঁকতে হাতে আমার রক্তক্ষত
    স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেনসিল
    স্বদেশ মানে রক্তঝরা অবিরত!

    Manchitra by Debesh Thakur in English font:

    Mancitra
    Debesh Thakur

    Choṭobelay swadesababur kache bhugol partam
    Prtham din ekṭa dharalo leḍ pencil hate dhariye
    Tini amay bharatabarṣa aakte balechilen
    Aakbo ki!
    Leḍ pensiler sis hate phuṭe ekebare raktarakti
    se’i theke bhugole amar bhiṣhan bhoy
    Ar’o bhoy mancitre
    Manacitra mane’i amar kache dharalo leḍ pencil

    Babar jeṭha’ima chilen padmaparer meye
    Tar ekta nijashwa bhugol chilo tetallish theke aparibartita
    ‘ta’go manacitra bujhi na moṇi,
    Rangpur – kuṣṭhiyare tora kois bidesh!
    Amago baper baṛi bidesh hoy kemne’?

    Ṭhakumar kache chokh buje
    Abbas uddiner se’i pakhir golpa suntam,
    Bagake dekhe bagi kade bagike dekhe baga
    -aye pakhi amar dujane
    Gola dharadhari kori kadi lo nirabe
    Thakuma suniye jeten
    Nirmalendur se’i chand badani meyer runuk-jhunuk nupurer gaan
    Shopne khuje beṛatam se’i paṛsike
    Baṛir pashe arasinagare jaa basat

    Sbadesababu bhugol shikkok
    Tini sikhiyechilen sukko dharalo leḍ pencil diye
    Ekta nikhut Bharatabarṣa aakte
    Ekṭa rekha chire gelo Lalon – Abbas uddiner buke,
    onnyo rekhaṭa ṭanlam Gulam Ali, Nasaraṯ Fate alir
    Hr̥iṯpinḍer pash diye

    Afganistaner meye chilen Gandhari,
    Tini Taliban chilen na, tabu chil cokhe paṭṭi badha,
    Amara’o ekhan baluch – Phaktunder kache
    Paṭṭi kine sajatne ḍheke rekhechi chokh

    Swadesh Sir,
    Sabarmatir gharer daway kara gaay Ramdhanu?
    Gujarata aj Samibr̥ikka ki! Lukono kaler tuṇ?
    Kashmir theke kan’yakumarir bistirṇa e’i maṭite
    Ekṭa dash ba’i dasher basti ki khub beshi!

    Ekhan amar swadesh aaki tarkaṭate
    Aakte aakte hate amar raktakhata
    Swadesh mane katar beṛa leḍ pencil
    Swadesh mane raktajhora abiroto!

    See less
      • 0
  • 1
  • 4,779
  • 0
Answer

দুই বাংলা – অপূর্ব দত্ত | Dui Bangla Apurba Dutta Lyrics

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 16, 2020 at 4:37 pm

    দুই বাংলা অপূর্ব দত্ত আমাদের ছিল ধুলো-কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী লিচু আর কালোজাম। আমাদের ছিল একখানা নদী তার পাশে ইসকুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্টিতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়। কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ, এRead more

    দুই বাংলা

    অপূর্ব দত্ত

    আমাদের ছিল ধুলো-কাদা মাখা
    একখানা ছোট গ্রাম,
    আমাদের ছিল কালবৈশাখী
    লিচু আর কালোজাম।

    আমাদের ছিল একখানা নদী
    তার পাশে ইসকুল,
    বৈশাখে ছিল রবীন্দ্রনাথ
    জ্যোষ্টিতে নজরুল।

    রবীন্দ্রনাথ পৃথিবীর কবি
    নেই তাতে সংশয়,
    নজরুল নিয়ে তবু কেন আজও
    এত বিভ্রম হয়।

    কেউ বলে তিনি এপারের কবি
    ওপারের বলে কেউ,
    এপার-ওপার তাঁর কাছে এক
    ফেরান না কাউকেও।

    কেউ বলে তিনি বিদ্রোহী কবি
    কেউ বলে কবি ধর্মের,
    সাম্যবাদের পুরোহিত তিনি
    মানুষের যত কর্মের।

    পদ্মার বুকে ঢেউ যদি জাগে
    গঙ্গায় লাগে দোলা,
    মন্দিরই বল মসজিদই বল
    তাঁর কাছে সবই খোলা।

    এপারেও তিনি ওপারেও তিনি
    মাঝখানে তারকাঁটা,
    একসাথে তাঁকে প্রণাম জানাতে
    বাড়িয়ে রয়েছি পাটা।

    বিভেদের গাছ কেউ যদি পোঁতে
    টান মারো তার মূলে,
    দুই বাংলাকে এক করে দাও
    রবীন্দ্র-নজরুলে।

     

    Dui Bangla Apurba Dutta Lyrics:

    Du’i Bangla
    Apurba Datta

    Amader chilo dhulo-kada makha
    Ekakhana choto gram,
    Amader chilo kalbaisakhi
    licu ar kalojam.

    Amader chilo ekakhana nadi
    Tara pashe school,
    Baisakhe chilo Rabindranath
    Jyostite Nazrul

    Rabindranath prrithibir kobi
    Ne’i tate sangshoy,
    Nazrul niye tabu kena ajo
    eto bibhram hoy.

    Ke’u bole tini eparer kobi
    Oparer bole ke’u,
    Epar-opar tar kache ek
    Feran na ka’uke’o.

    Ke’u bole tini bidrohi kobi
    ke’u bole kabi dharmer,
    Shammyabader purohit tini
    Manusher jata karmer.

    Padmar buke ḍhe’u jodi jage
    Gangay lage dola,
    Mandir’i bolo Masajid’i bolo
    Tar kache sab’i khola.

    Epare’o tini opare’o tini
    Majhkhane tar kata,
    Ekasathe take praṇam janate
    Baṛiye royechi pata.

    Bibheder gach ke’u jodi pote
    Tan maro tar mule,
    du’i banglake ek kore da’o
    Rabindra-Nazrul-e.

    See less
      • 0
  • 1
  • 14,131
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : দেশলাই কাঠি (সুকান্ত ভট্টাচার্য) Deshlai kathi poem in Bengali?
  • কবিতা – আগামী (সুকান্ত ভহট্টাচার্য) sukanta bhattacharya poem agami
  • কবিতা – বোধন (সুকান্ত ভট্টাচার্য) bodhon poem lyrics
  • পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত) Palki Chole Poem by Satyendranath Dutta?
  • লোহার ব্যাথা (যতীন্দ্রনাথ সেনগুপ্ত) Lohar Batha Bengali Poem Lyrics?
  • বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কবিতা | Bankim Chandra Chatterjee Poems in Bengali?
  • বন্দে মাতরম (বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়) Vande Mataram lyrics in Bengali?
  • কবিতা : আমরা (বাঙালি) সত্যেন্দ্রনাথ দত্ত | Amra Bangali by Satyendranath Dutta?
  • বাংলাদেশ কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত সারাংশ | Bangladesh Poem by Satyendranath Dutta Summary in Bengali?
  • কবিতা : সাগর তর্পণ (সত্যেন্দ্র নাথ দত্ত) Sagar Tarpan Poem by Satyendranath Dutta in Bengali ?
  • কবিতা : হাট ( দূরে দূরে গ্রাম দশ বারোখানি) Dure Dure Gram Dash Baro Kahani Poem ?
  • কবিতা : কোন্ দেশে (সত্যেন্দ্রনাথ দত্ত) Kon Deshe Poem by Satyendranath Dutta?
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
  • কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : নিষ্কৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর) Nishkriti by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : ক্যামেলিয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Camellia Poem by Rabindranath Tagore in Bengali lyrics?
  • কবিতা : দেবতার বিদায় (রবীন্দ্রনাথ ঠাকুর) Debotar Biday by Rabindranath Tagore?
  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add