Sign Up

Continue with Google
or use


Have an account? Sign In Now

Sign In

Continue with Google
or use


Forgot Password?

Don't have account, Sign Up Here

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.


Have an account? Sign In Now

Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.

Continue with Google
or use


Forgot Password?

Need An Account, Sign Up Here

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Bengali Forum Logo Bengali Forum Logo
Sign InSign Up

Bengali Forum

Bengali Forum Navigation

  • বিষয়
  • ব্লগ
  • হযবরল
Search
Ask A Question

Mobile menu

Close
Ask A Question
  • বাংলা অভিধান
  • সাহিত্য
  • শিক্ষা
  • রচনা
  • সাধারণ জ্ঞান
  • ইংলিশ টু বাংলা
  • বিজ্ঞান
  • বাংলা কুইজ
  • ধৰ্ম ও সংস্কৃতি
  • ইতিহাস
  • মতামত

Bengali Forum Latest Questions

In: সাহিত্য

কবিতাঃ দুষ্টু (রবীন্দ্রনাথ ঠাকুর) Dustu Poem By Rabindranath Tagore lyrics?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on August 13, 2020 at 1:19 pm

    দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ-শিশু ভোলানাথ তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নিলু ভারি ঠাণ্ডা ক-ভাই! যতীশ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বল ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ– গেটে তাদের কুকুর বাঁধা কর্তেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষRead more

    দুষ্টু

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ-শিশু ভোলানাথ

    তোমার কাছে আমিই দুষ্টু
    ভালো যে আর সবাই।
    মিত্তিরদের কালু নিলু
    ভারি ঠাণ্ডা ক-ভাই!
    যতীশ ভালো, সতীশ ভালো,
    ন্যাড়া নবীন ভালো,
    তুমি বল ওরাই কেমন
    ঘর করে রয় আলো।
    মাখন বাবুর দুটি ছেলে
    দুষ্টু তো নয় কেউ–
    গেটে তাদের কুকুর বাঁধা
    কর্তেছে ঘেউ ঘেউ।
    পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে,
    দত্তপাড়ার গবাই,
    তোমার কাছে আমিই দুষ্টু
    ভালো যে আর সবাই।
    তোমার কথা আমি যেন
    শুনি নে কক্খনোই,
    জামাকাপড় যেন আমার
    সাফ থাকে না কোনোই!
    খেলা করতে বেলা করি,
    বৃষ্টিতে যাই ভিজে,
    দুষ্টুপনা আরো আছে
    অমনি কত কী যে!
    বাবা আমার চেয়ে ভালো?
    সত্যি বলো তুমি,
    তোমার কাছে করেন নি কি
    একটুও দুষ্টুমি?
    যা বল সব শোনেন তিনি,
    কিচ্ছু ভোলেন নাকো?
    খেলা ছেড়ে আসেন চলে
    যেমনি তুমি ডাক?

     

    Dustu Poem By Rabindranath Tagore lyrics:

    Dustu
    Rabindranath Tagore

    Tumar kache ami e dustu
    valo je ar shobai
    Mittirider kalu nilo
    Bhari thanda k-bhai
    Jatish valo, Satish valo
    Nara nabin valo
    Tumi bolo orai kemon
    Ghar kore roy alo
    Makhon babur duti chele
    Dustu to noy keu
    gate tader kukur badha
    Korteche gheu, gheu
    Pachkori gosh lokkhi chele
    Dattaparar gobai,
    Tumar kache ami e dustu
    valo je ar shobai
    Tumar kotha ami jeno
    Shuni ni kokhono e
    Jamakapor jeno amar
    Saf tahke na kuno e
    Khela korte bela kori
    Briostite jai vije
    dustupona aro aache
    Amni koto ki je!
    Baba amar cheye valo?
    Shotti bolo tumi,
    Tumar kache koren ni ki
    ektuku dustumi
    Ja bolo shob shunen tini
    Kicchu bhulen nako?
    Khela chere aashen chole
    Jemni tumi dako?

    See less
      • 1
  • 1
  • 13,776
  • 0
Answer
In: সাহিত্য

লুকোচুরি (রবীন্দ্রনাথ ঠাকুর) Poem Lukochuri Rabindranath Tagore Bengali Script?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 27, 2020 at 11:07 pm

    লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি ক’রে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো, ডালের ‘পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাক, “খোকা কোথায় ওরে।’ আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁRead more

    লুকোচুরি

    রবীন্দ্রনাথ ঠাকুর

    আমি যদি দুষ্টুমি ক’রে
    চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
    ভোরের বেলা মা গো, ডালের ‘পরে
    কচি পাতায় করি লুটোপুটি,
    তবে তুমি আমার কাছে হারো,
    তখন কি মা চিনতে আমায় পারো।
    তুমি ডাক, “খোকা কোথায় ওরে।’
    আমি শুধু হাসি চুপটি করে।

    যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
    সবই আমি দেখব নয়ন মেলে।
    স্নানটি করে চাঁপার তলা দিয়ে
    আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
    এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
    দূরের থেকে ফুলের গন্ধ পাবে —
    তখন তুমি বুঝতে পারবে না সে
    তোমার খোকার গায়ের গন্ধ আসে।

    দুপুর বেলা মহাভারত-হাতে
    বসবে তুমি সবার খাওয়া হলে,
    গাছের ছায়া ঘরের জানালাতে
    পড়বে এসে তোমার পিঠে কোলে,
    আমি আমার ছোট্ট ছায়াখানি
    দোলাব তোর বইয়ের ‘পরে আনি —
    তখন তুমি বুঝতে পারবে না সে
    তোমার চোখে খোকার ছায়া ভাসে।

    সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
    যখন তুমি যাবে গোয়ালঘরে
    তখন আমি ফুলের খেলা খেলে
    টুপ্ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
    আবার আমি তোমার খোকা হব,
    “গল্প বলো’ তোমায় গিয়ে কব।
    তুমি বলবে, “দুষ্টু, ছিলি কোথা।’
    আমি বলব, “বলব না সে কথা ।

    আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ

    In English Script:

    Lukkochuri
    Rabindranath Tagore

    Ami jodi dushtomi kore
    Chapar gache chapa hoye futi
    Bhorer bela ma go, daler pore
    Kochi patay kori lotoputi,
    Tobe tumi amar kache haro,
    Takhan ki maa chinte amay paro
    Tumi dako, ‘kokha kothay ore.’
    Ami shudhu hashi chupti kore.

    Jakhan tumi thakbe je kaj niye
    Shoboi ami dekhbo nayan mele
    snanti kore chapar tola diye
    Ashbe tumi pithe te chul fele
    Ekhan diye pujar ghore jabe
    Durer theke fuler gando pabe
    Takhan tumi bujte parbe na she
    Tumar khukar gayer gandha aashe .

    Dupur bela mohabharat hate
    Boshbe tumi shobar khawa hole,
    Gacher chaya ghorer janalate
    Porbe eshe tumar pithe kule,
    Ami amar chutto chayaklhani
    Dolabo tor boiyer “pore ani-
    Takhan tumi bujhte parbe na she
    Tumar khukar gayer gandha aashe.

    Shondhabelay prodikhani jele
    Jakhan tumi jabe guwalghore
    Takhan ami fuler khela khele
    Tup kore maa, porbo bhuye jhore
    Abar ami tumar khokha hobo,
    ‘Golpo bolo’ Tumay giye kobo.
    Tumi bolbe, ‘Dustu chele kotha.’
    Ami bolbo, ‘bolbo na she kotha.’

    See less
      • 0
  • 1
  • 8,184
  • 0
Answer
In: সাহিত্য

আমার কৈফিয়ৎ (কাজী নজরুল ইসলাম) Kazi Nazrul Islam Kobita Amar Kaifiyat?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on December 14, 2020 at 8:09 pm

    আমার কৈফিয়ৎ কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে! যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’ দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়Read more

    আমার কৈফিয়ৎ

    কাজী নজরুল ইসলাম

    বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
    কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
    কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
    ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
    যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
    দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

    কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে!
    বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’।
    পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা।
    কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা।
    কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে!
    কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে!

    গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা!
    প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা!’
    আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!’
    অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
    সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা!’
    যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা!

    মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্‌-লা’রা ক’ন হাত নেড়ে’,
    ‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
    ফতোয়া দিলাম- কাফের কাজী ও,
    যদিও শহীদ হইতে রাজী ও!
    ‘আমপারা’-পড়া হাম-বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে!
    হিন্দুরা ভাবে,‘ পার্শী-শব্দে কবিতা লেখে, ও পা’ত-নেড়ে!’

    আনকোরা যত নন্‌ভায়োলেন্ট নন্‌-কো’র দলও নন্‌ খুশী।
    ‘ভায়োরেন্সের ভায়োলিন্‌’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি!
    ‘এটা অহিংস’, বিপ্লবী ভাবে,
    ‘নয় চর্‌কার গান কেন গা’বে?’
    গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্‌ফুসি!
    স্বরাজীরা ভাবে নারাজী, নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি!

    নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী-বিদ্বেষী!
    ‘বিলেত ফেরনি?’ প্রবাসী-বন্ধু ক’ন, ‘ এই তব বিদ্যে, ছি!’
    ভক্তরা বলে, ‘নবযুগ-রবি!’-
    যুগের না হই, হজুগের কবি
    বটি ত রে দাদা, আমি মনে ভাবি, আর ক’ষে কষি হৃদ্‌-পেশী,
    দু’কানে চশ্‌মা আঁটিয়া ঘুমানু, দিব্যি হ’তেছে নিদ্‌ বেশী!

    কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
    হাত উঁচু আর হ’ল না ত ভাই, তাই লিখি ক’রে ঘাড় নীচু!
    বন্ধু! তোমরা দিলে না ক’ দাম,
    রাজ-সরকার রেখেছেন মান!
    যাহা কিছু লিখি অমূল্য ব’লে অ-মূল্যে নেন! আর কিছু
    শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?

    বন্ধু! তুমি ত দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
    হাড় কালি হ’ল শাসাতে নারিনু তবু পোড়া মন-বন্দীরে!
    যতবার বাঁধি ছেঁড়ে সে শিকল,
    মেরে মেরে তা’রে করিনু বিকল,
    তবু যদি কথা শোনে সে পাগল! মানিল না ররি-গান্ধীরে।
    হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বন চিরে’!

    আমি বলি, ওরে কথা শোন্‌ ক্ষ্যাপা, দিব্যি আছিস্‌ খোশ্‌-হালে!
    প্রায় ‘হাফ’-নেতা হ’য়ে উঠেছিস্‌, এবার এ দাঁও ফস্‌কালে
    ‘ফুল’-নেতা আর হবিনে যে হায়!
    বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
    গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা! সেই তালে
    নিস্‌ তোর ফুটো ঘরটাও ছেয়ে, নয় পস্তাবি শেষকালে।

    বোঝে না ক’ যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে,
    গান শুন সবে ভাবে, ভাবনা কি! দিন যাবে এবে পান খেয়ে!
    রবে না ক’ ম্যালেরিয়া মহামারী,
    স্বরাজ আসিছে চ’ড়ে জুড়ি-গাড়ী,
    চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে-মেয়ে।
    মাতা কয়, ওরে চুপ্‌ হতভাগা, স্বরাজ আসে যে, দেখ্‌ চেয়ে!

    ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন,
    বেলা ব’য়ে যায়, খায়নি ক’ বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
    কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
    স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
    কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছে কি? কালি ও চুন
    কেন ওঠে না ক’ তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?

    আমরা ত জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!
    কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস
    এল কোটি টাকা, এল না স্বরাজ!
    টাকা দিতে নারে ভুখারি সমাজ।
    মা’র বুক হ’তে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস!
    হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!

    বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
    দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
    রক্ত ঝরাতে পারি না ত একা,
    তাই লিখে যাই এ রক্ত-লেখা,
    বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!
    অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!

    পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
    মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
    প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
    যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

    See less
      • 0
  • 1
  • 16,733
  • 0
Answer
In: সাহিত্য

লিরিক্সঃ আমি বাংলায় গান গাই (English Translation) Ami Banglai Gaan Gai lyrics in English and Bengali?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 19, 2020 at 4:19 am

    হৃদয় জুড়ানো অসম্বব সুন্দর একটি বাংলা গান। গানের কথাগুলি এতো অমায়িক, শুনলে যেন হৃদয় নাড়া দিয়ে উঠে । বাংলা এবং বাংলা ভাষার প্রতি টান, ভালোবাসা প্রতিটি শব্দে ভেসে উঠেছে এই গানে।দেশপ্রেম আর দেশাত্ববাদকে এক নতুন মাত্রা দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায় এই গানের মাধ্যমে। গানঃ আমি বাংলায় গান গাই লেখকঃ প্রতুল মুখোRead more

    হৃদয় জুড়ানো অসম্বব সুন্দর একটি বাংলা গান। গানের কথাগুলি এতো অমায়িক, শুনলে যেন হৃদয় নাড়া দিয়ে উঠে ।
    বাংলা এবং বাংলা ভাষার প্রতি টান, ভালোবাসা প্রতিটি শব্দে ভেসে উঠেছে এই গানে।দেশপ্রেম আর দেশাত্ববাদকে এক নতুন মাত্রা দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায় এই গানের মাধ্যমে।

    গানঃ আমি বাংলায় গান গাই
    লেখকঃ প্রতুল মুখোপাধ্যায়

    আমি বাংলায় গান গাই,
    আমি বাংলার গান গাই,
    আমি আমার আমিকে চিরদিন
    এই বাংলায় খুঁজে পাই।

    (I sing in Bengali
    I sing for Bengali
    I find myself  every time
    In this very Bengal)

    আমি বাংলায় দেখি স্বপ্ন,
    আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়াভরা পথে
    হেঁটেছি এতটা দূর।

    (I dream in Bengali
    I tied up myself with Bengali
    On the tender path of this Bengal
    I have walked so far)

    বাংলা আমার জীবনানন্দ
    বাংলা প্রাণের সুখ,
    আমি একবার দেখি, বারবার দেখি,
    দেখি বাংলার মুখ। আহা হাহা ..

    (Bengali is my joy of life.
    Bengali is happiness
    I see it once, I see it again and again
    This very face of Bengal..Aaa..ha)

    আমি বাংলায় কথা কই,
    আমি বাংলার কথা কই
    আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
    বাংলায় জেগে রই।

    (I speak in Bengali
    I speak of Bengal.
    I float in joy , I laugh,
    I remain alive in Bengali)

    আমি বাংলায় মাতি উল্লাসে
    করি বাংলায় হাহাকার,
    আমি সব দেখে শুনে খেপে গিয়ে
    করি বাংলায় চিৎকার।

    (I speak in Bengali with joy
    I wail in Bengali.
    After observing all disruption, I get angry
    and scream in Bengali)

    বাংলা আমার দৃপ্ত স্লোগান
    ক্ষিপ্ত তীর ধনুক,
    আমি একবার দেখি, বারবার দেখি,
    দেখি বাংলার মুখ। আহা হাহা ..

    (Bengali is my noble slogan
    my insane bow and arrow,
    I see it once, I see it again and again
    This very face of Bengal..Aaa..ha)

    আমি বাংলায় ভালবাসি,
    আমি বাংলাকে ভালোবাসি
    আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
    মানুষের কাছে আসি।

    (I love in Bengali
    I love my Bengal
    I identified with the world
    through Bengali.)

    আমি যা কিছু মহান বরণ করেছি
    বিনম্র শ্রদ্ধায়
    মেশে তেরো নদী সাত সাগরের জল
    গঙ্গায়, পদ্মায়।

    (I have accepted each great thing
    with respect and honour
    Thirteen rives and seven sea mix
    In Ganga and padma)

    বাংলা আমার তৃষ্ণার জল
    তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি, বারবার দেখি,
    দেখি বাংলার মুখ। আহা হাহা

    (Bengali is the water of my thirst
    the last satisfactory sip.
    I see it once, I see it again and again
    This very face of Bengal..Aaa..ha)

    In English Font:

    Ami Banglai Gaan Gai
    Ami Banglar Gaan Gai
    Ami Amar Amike Chirodin
    Ei Banglai Khuje Pai

    Ami banglai dekhi shopno
    Ami banglai badhi shur
    Ami ei banglar maya bhora pothe,
    hetechi eto ta dur

    Bangla amar jibonananda
    Bangla praner sukh
    Ami ekbar dekhi baar baar dekhi
    Dekhi banglar mukh

    Ami Banglai Kotha Koi
    Ami Banglar Kotha Koi
    Ami Banglay Bhashi
    Banglai Hashi, Banglay Jege Roi

    Ami banglai mati ullashe
    Kori Banglai Hahakaar,
    Ami shob dekhe shune khepe giye
    Kori Banglai chitkar.

    bangla amar dipto slogan
    Khipto tir dhanuk
    Ami ekbar dekhi baar baar dekhi
    Dekhi banglar mukh

    Ami banglai bhalobashi
    Ami Banglake bhalobashi
    Ami tari haath dhore shara prithibir
    Manusher kache aashi.

    Ami ja kichu mohan boron korechi
    Binamro sroddhay
    Meshe tero nodi shath shagorer jol
    Gongay, Podmay

    Bangla amar Trishnar jol
    Tripto shesh chumuk
    Ami ekbar dekhi baar baar dekhi
    Dekhi banglar mukh

    See less
      • 0
  • 1
  • 5,713
  • 0
Answer
In: সাহিত্য

কবিতাঃ সাগরিকা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sagarika Poem by Rabindranath in Bengali?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 17, 2020 at 9:53 pm

    সাগরিকা রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ-মহুয়া সাগরজলে সিনান করি সজল এলোচুলে বসিয়াছিল উপল-উপকূলে। শিথিল পীতবাস মাটির 'পরে কুটিলরেখা লুটিল চারি পাশ। নিরাবরণ বক্ষে তব, নিরাভরণ দেহে চিকন সোনা-লিখন উষা আঁকিয়া দিল স্নেহে। মকরচূড় মুকুটখানি পরি ললাট-'পরে ধনুকবাণ ধরি দখিন করে, দাঁড়ানু রাজবেশী-- কহিনু, "আমি এসেRead more

    সাগরিকা

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ-মহুয়া

    সাগরজলে সিনান করি সজল এলোচুলে
    বসিয়াছিল উপল-উপকূলে।
    শিথিল পীতবাস
    মাটির ‘পরে কুটিলরেখা লুটিল চারি পাশ।
    নিরাবরণ বক্ষে তব, নিরাভরণ দেহে
    চিকন সোনা-লিখন উষা আঁকিয়া দিল স্নেহে।
    মকরচূড় মুকুটখানি পরি ললাট-‘পরে
    ধনুকবাণ ধরি দখিন করে,
    দাঁড়ানু রাজবেশী–
    কহিনু, “আমি এসেছি পরদেশী।’
    চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা-আসন ফেলে,
    শুধালে, “কেন এলে।’
    কহিনু আমি, “রেখো না ভয় মনে,
    পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুলবনে।’
    চলিলে সাথে হাসিলে অনুকূল,
    তুলিনু যূথী, তুলিনু জাতী, তুলিনু চাঁপাফুল।
    দুজনে মিলি সাজায়ে ডালি বসিনু একাসনে,
    নটরাজেরে পূজিনু একমনে।
    কুহেলি গেল, আকাশে আলো দিল-যে পরকাশি
    ধূর্জটির মুখের পানে পার্বতীর হাসি।
    সন্ধ্যাতারা উঠিল যবে গিরিশিখর-‘পরে
    একেলা ছিলে ঘরে।
    কটিতে ছিল নীল দুকূল, মালতীমালা মাথে,
    কাঁকন দুটি ছিল দুখানি হাতে।
    চলিতে পথে বাজায় দিনু বাঁশি,
    “অতিথি আমি’, কহিনু দ্বারে আসি।
    তরাসভরে চকিতকরে প্রদীপখানি জ্বেলে
    চাহিলে মুখে, কহিলে, “কেন এলে।’
    কহিনু আমি, “রেখো না ভয় মনে,
    তনু দেহটি সাজাব তব আমার আভরণে।’
    চাহিলে হাসিমুখে,
    আধোচাঁদের কনকমালা দোলানু তব বুকে।
    মকরচূড় মুকুটখানি কবরী তব ঘিরে
    পরায়ে দিনু শিরে।
    জ্বালায়ে বাতি মাতিল সখীদল,
    তোমার দেহে রতনসাজ করিল ঝলমল।
    মধুর হল বিধুর হল মাধবী নিশীথিনী,
    আমার তালে আমার নাচে মিলিল রিনিঝিনি।
    পূর্ণচাঁদ হাসে আকাশ-কোলে,
    আলোকছায়া শিবশিবানী সাগরজলে দোলে।
    ফুরাল দিন কখন নাহি জানি,
    সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরীখানি।
    সহসা বায়ু বহিল প্রতিকূলে,
    প্রলয় এল সাগরতলে দারুণ ঢেউ তুলে।
    লবণজলে ভরি
    আঁধার রাতে ডুবাল মোর রতনভরা তরী।
    আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানু দ্বারে এসে
    ভূষণহীন মলিন দীন বেশে।
    দেখিনু আমি নটরাজের দেউলদ্বার খুলি
    তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি।
    হেরিনু রাতে, উতল উৎসবে
    তরল কলরবে
    আলোর নাচ নাচায় চাঁদ সাগরজলে যবে,
    নীরব তব নম্র নত মুখে
    আমারি আঁকা পত্রলেখা, আমারি মালা বুকে।
    দেখিনু চুপে চুপে
    আমারি বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে
    অঙ্গে তব হিল্লোলিয়া দোলে
    ললিতগীতকলিত কল্লোলে।
    মিনতি মম শুন হে সুন্দরী,
    আরেক বার সমুখে এসো প্রদীপখানি ধরি।
    এবার মোর মকরচূড় মুকুট নাহি মাথে,
    ধনুকবাণ নাহি আমার হাতে;
    এবার আমি আনি নি ডালি দখিন সমীরণে
    সাগরকূলে তোমরা ফুলবনে।
    এনেছি শুধু বীণা,
    দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পার কি না।

    Shagarika
    Rabindranath Tagore

    Shagarjole sinan kori shojol elochule
    Boshiachilo upol-upokule
    Shithil pitobash
    Matir pore kutilrekha lutilo chari pash
    Nibaran bokke tobo, Nivaran dehe
    Chikon Shona-likhon usha aakia dilo snehe
    Makarchur mukutkhani pori lolat pore
    Dhanukban dhari dokin kore,
    Daranu rajbeshi-
    Kahinu, “ami eshechi podeshi”
    Chomki trashe darale uthi shila-aashon fele,
    Shudhale, “keno elo”
    Kahinu ami, “rekho na bhoy mone,
    Pujar ful tulite chahi tumar fulbono’
    Cholile sathe hashile onukul
    Tulinu jyoti, Tulinu jati, Tulinu chapaful.
    Dujone mili sajaye dali boshinu ekashone,
    natarajer pujinu ekmone.
    Kuhilo gelo, akashe alo dilo-je porkashi
    dhurjotir mukher pane parbotir hashi.
    Shondatara uthilo jobe girishikhor-pore
    Ekela chile ghore.
    Kotite chilo nil dukul, Malotimala mathe,
    Kakon duti chilo dukhani hate
    Cholite pothe bajay dinu bashi,
    “othiti aami, Kohinu dare aashi
    Torasovore chokikore prodipkhani jele
    Chahile mukhe, kohile, “keno elo”
    Kahinu ami, “rekho na bhoy mone,
    Tanu dehoti sajabo tabo amar aavorone”
    Chahile hashimukhe,
    Aadhochader konokmala dulanu tabo buke.
    Makarchur mukutkhani kobori taba ghire
    Poraye dinu shire.
    Jalaye bati matilo shokhidol,
    Tomar dehe ratanshaj korilo jholmol
    madhur holo bidhur holo madhobi nishithini,
    Amar tale amar nache mililo rinijhini
    Purnachad hashe akash-kole,
    Alokchaya shibshibani sagarjole dole.
    Furalo din kakhan nahi jani,
    Shondabela vashilo jole abar tarikhana.
    Sohosha bayu bohilo protikule,
    Proloy elo sagartole darun deu tule.
    Labanjole bhori
    Aadhar rate dubalo mor ratanbhora tori.
    Abar bhanga vagyo niye daranu dare eshe
    Bhushanhin molin din beshe.
    Dekinu ami natarajer deuldar khuli
    Temoni kore royeche bhore dalite fulguli.
    Herinu rate, utal uthshobe
    Taral Kolorobe
    Alor nach nachay chad sagartole jobe,
    Nirob taba namro nata mukhe
    Amari aaka potrolekha, amari mala buke.
    Dekinu chupe chupe
    Amari badha mridonger chanda rupe rupe
    Onge taba hillolia dole
    Lolitgeetkolito kollole
    Minoti Momo shuno he shundori
    Aarek bar shamukhe esho prodipkhani dhori.
    Ebar mor makarchur mukut nahi mathe,
    Dhanukban nahi amar hate;
    Ebar ami aani ni dali dokin shomirone
    shagarkule tomora fulbone.
    Enechi sudhu bina,
    Dekho to cheye amare tumi chinite paro ki na.

    See less
      • 0
  • 1
  • 9,537
  • 0
Answer

লিরিক্সঃ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে | Amar Bhitoro Bahire Ontore Ontore Lyrics in Bengali and English?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 17, 2020 at 11:35 pm

    গানঃ ভাল আছি ভালো থেকো গায়কঃ কবির সুমন এবং সাবিনা ইয়াসমিন লেখকঃ রুদ্র মোহাম্মাদ শাহিদুল্লাহ (English translation of this song  is at last) ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কRead more

    গানঃ ভাল আছি ভালো থেকো
    গায়কঃ কবির সুমন এবং সাবিনা ইয়াসমিন
    লেখকঃ রুদ্র মোহাম্মাদ শাহিদুল্লাহ

    (English translation of this song  is at last)

    ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে
    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে

    ঢেকে রাখে যেমন কুসুম
    পাপড়ির আবডালে ফসলের ঘুম
    ঢেকে রাখে যেমন কুসুম
    পাপড়ির আবডালে ফসলের ঘুম
    তেমনি তোমার নিবিড় চলা
    মরমের মূল পথ ধরে

    ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে
    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে

    পুষে রাখে যেমন ঝিনুক
    খোলসের আবরনে মুক্তর সুখ
    পুষে রাখে যেমন ঝিনুক
    খোলসের আবরনে মুক্তর সুখ
    তেমনি তোমার গভীর ছোঁয়া
    ভিতরের নীল বন্দরে

    ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে
    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে

    ভাল আছি, ভালো থেকো
    আকাশের ঠিকানায় চিঠি লিখো
    ভাল আছি, ভালো থেকো
    আকাশের ঠিকানায় চিঠি লিখো
    দিও তোমার মালাখানি
    বাউলের এই মনটা রে

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে
    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে

    English Translation:

    Song : Bhalo Achi Bhalo Theko
    Artist: Kabir Sumon and Sabina Yasmin
    Lyricist : Rudra Mohammad Shahidullah

    This song is written by Rudra Muhammad Shahidullah adressing his beloved Taslima Nasrin (the famous writer from Bangladesh) After the marriage of Rudra and Taslima their conjugal life didn’t run smooth and eventually they broke up. later this event affect Rudra badly and he became alcoholic. This poem or has been found later when Rudra had died. This is profoundly a meaningful piece , a genuine artistic love song that admires thousands of Literature lover. Perhaps it could be said that this is one of the best love song in Bengali ever. Here my small effort to translate this though its impossible to translate the same feelings and essence that has been portrayed in this very song.

    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.
    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.

    As the flower hides
    behind the petals, its sweet fruits
    As the flower hides
    behind the petals, its sweet fruits
    Likewise your gentle strolling
    Along the main path of love.

    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.
    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.

    As the oyster protect
    the ample joys of pearl inside its shell cover.
    As the oyster protect
    the ample joys of pearl inside its shell cover.
    Likewise your profound touch
    insides the harbors of the blues.

    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.
    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.

    I am well, wish you be better
    Write letter addressing the sky
    I am well, wish you be better
    Write letter addressing the sky
    Do adorn with the garland of love
    The heart of this vagabond
    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.
    You have occupied my whole being from inside to outside
    Your presence is everywhere in my heart.

    See less
      • 0
  • 2
  • 5,078
  • 0
Answer
In: সাহিত্য

উলঙ্গ রাজা (নীরেন্দ্রনাথ চক্রবর্তী) Ulanga Raja Poem in Bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on May 17, 2020 at 2:57 pm

    উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে, রাজা উলঙ্গ,তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে শাবাস, শাবাস। কারো মনে সংস্কার, কারও ভয়- কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক; কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়Read more

    উলঙ্গ রাজা
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    সবাই দেখছে যে, রাজা উলঙ্গ,তবুও
    সবাই হাততালি দিচ্ছে।
    সবাই চেঁচিয়ে বলছে শাবাস, শাবাস।
    কারো মনে সংস্কার, কারও ভয়-
    কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে
    কেউ বা পরান্নভোজী, কেউ
    কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
    কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম,
    চোখে পড়ছে না যদিও, তবুও আছে
    অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।

    গল্পটা সবাই জানে।
    কিন্তু সেই গল্পের ভিতরে
    শুধুই প্রশস্তি বাক্য-উচ্চারক কিছু
    আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নিবোর্ধ স্তাবকই ছিল না
    একটি শিশুও ছিল-
    সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।
    নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়-
    আবার হাততালি উঠছে মুহুর্মুহু
    জমে উঠছে স্তাবক- বৃন্দের ভিড়।
    কিন্তু সেই শিশুটিকে আমি
    ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না।
    শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোন
    পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে?
    নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
    ঘুমিয়ে পড়েছে কোন নির্জন নদীর ধারে কিংবা
    প্রান্তরের গাছের ছায়ায়

    যাও, তাকে যেমন করেই হোক খুজেঁ আনো।
    সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক।
    সে এসে হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক;
    রাজা, তোর কাপড় কোথায়?

    In English Font:

    Ulongo Raja
    Nirandronath Chakraborty

    Sobai dekheche je, raja ulongo, tobuo
    Sobai hattali dichey
    Sobai chechiye bolche sabas, sabas
    Karo mone songskar, karo’o voy-
    Keu ba nijer buddi onno manuser kache bondhok deyeche
    Keu ba porannovuji, keu kripaprarti, umadar, probonchok;
    Keu vavche, rajbostro sotti’i otibo sukko
    Chokhe poreche na jodio, tobuo aache
    Onthoto thakata kichu oshomvov noy

    Golpo sobai jane
    Kintu sei golper vitore
    Suduei prososti vithu, fondibaz othoba niboddo shabok’i chilo na
    Akti sishu chilo-
    Sottobadi, sorol, sahosi akti sishu
    Nameche golper raja bastober prokasho rastay-
    Abar hattali uteche muhurmuhu
    Jome uteche stabok-brinder bhir
    Kintu sei sishutike ami
    Bhirer vitor aaj’o kota’o dekhchi na
    Sishuti kutay gelo? Keu ki kuta’o take kuno
    Paharer gupon guhay lukiye rekeche?
    Na-ki se pator-gaas-mati niye khelte khelte
    gumiye poreche kuno nirjon nodir dhare
    kinba pranther gacher chayay

    Jaw, take jemon kore’ei houk khuje aano
    Se ashe akbar ei ulongo rajar samne nirvoye dhadrak
    Se ashe hattali urdhe gola tule jiggasha koruk;
    Raja, tor kapor kuthay?

    See less
      • 1
  • 1
  • 12,590
  • 0
Answer
In: শিক্ষা, সারাংশ ও সারমর্ম

আঠারো বছর বয়স কবিতার সারমর্ম | Atharo Bochor Boyosh Poem Summary in Bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on May 16, 2020 at 12:59 am

    সারমর্ম: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের ‘আঠারাে বছর বয়স’ কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য ‘আঠারাে’কে কৈশাের ও যৌবনের বয়ঃসন্ধির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। পরাধীন, যুদ্ধ-দাঙ্গা-দুর্ভিক্ষ পীড়িত বঙ্গ তথা ভারতীয় সমাজে আঠারাে এক প্রথা ভাঙ্গা বিস্ময়। কবি আঠারাের চরিত্র ব্যাখ্যা ও বিশ্লেষণে আঠারাে বছর বয়েসেরRead more

    সারমর্ম:

    ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের ‘আঠারাে বছর বয়স’ কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য ‘আঠারাে’কে কৈশাের ও যৌবনের বয়ঃসন্ধির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। পরাধীন, যুদ্ধ-দাঙ্গা-দুর্ভিক্ষ পীড়িত বঙ্গ তথা ভারতীয় সমাজে আঠারাে এক প্রথা ভাঙ্গা বিস্ময়। কবি আঠারাের চরিত্র ব্যাখ্যা ও বিশ্লেষণে আঠারাে বছর বয়েসের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলাে খুঁজে পেয়েছেন –
    ১) আঠারাে বছর বয়স দুঃসহ, ২) মাথা তােলার ঝুঁকি নেবার স্পর্ধাদীপ্ত, ৩) দুঃসাহসী, ৪) নির্ভীক, ৫) অসম্ভবকে সম্ভব করতে চায়, ৬) তীব্র আত্মমর্যাদা সম্পন্ন, ৭) ভেঙে পড়তে জানে না, ৮) জীবনের সঙ্গে জীবনকে মেলাতে জানে, ৯) অন্তরশক্তিতে বলীয়ান, ১০) দেশের সমাজের কল্যানে আত্মােৎসর্গ করতে বা অন্যায়কারীকে বধ করতে সদা প্রস্তুত, ১১) অপ্রতিরােধ্য, সমস্ত প্রতিবন্ধতাকে চূর্ণ করে দিতে চায়, ১২) প্রতিকূলতায় নত হয় না, ১৩) বিপদের মুখে এগিয়ে যায়, ১৪) নতুনের পন্থী, ১৫) সংশয়, দ্বিধাহীন প্রাণে সর্বদা এগিয়ে চলার বাসনা।

    পরাধীন ভারতের দ্বন্দ্ব-দাঙ্গা-হতাশা-অবক্ষয় পীড়িত সময়ে কবি কিশাের সুকান্ত আঠারাের মধ্যে খুঁজে পেয়েছেন নতুন জীবনস্পন্দ। কৈশােরের কোমল, স্বপ্নময়তা আর যৌবনের উদ্দাম, নির্ভীক, দুঃসাহসীপনার সংযােগ আঠারাে। যৌবরাজ্যে অভিষেকের আনন্দে সে মাথা তােলার ঝুঁকি নেয়, অসম্ভবকে সম্ভব করতে ব্রতী হয়, আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়ায়। কান্না তার কাছে অগৌরবের প্রতীক হয়ে ওঠে। সুগভীর প্রাণশক্তি তাকে বৃহত্তর জীবনের সঙ্গে যুক্ত করে।

    কাজ করতে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ আঠারাে দেশ-সমাজমানুষের কল্যানমঙ্গলহিত সাধনে আত্মােৎসর্গ করতে যেমন পিছপা হয় না, তেমনই প্রয়ােজনে অপকারীর বিনাশেও সে দ্বিধাহীন।আঠারােই আগামী তাই আঠারাের কানে কতশত মন্ত্রণা আসে। আত্মকে সনাক্ত না করতে পারার যন্ত্রণাদীর্ণ আঠারাে অপ্রতিরােধ্য। সময়ের বুকে সে তােলে পরিবর্তনের ঝড়। কিন্তু অনভিজ্ঞতা অন্তরায় হয়। ফলে প্রতিকূলতায় সে ক্ষতবিক্ষত হয়, হয় লক্ষ্যচ্যুত। যৌবনের উদ্দামতা তাকে এগিয়ে নিয়েছিলাে অন্তরের কৈশাের কোমলতা এই ব্যর্থতায় বেদনাগ্রস্ত করতে থাকে তাকে। সাময়িকভাবে হতাশাচ্ছন্নও হয় সে।

    এই কঠোর-কোমলের সমন্বয়ই আঠারাে। আঠারাের হতাশা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা বেদনাতুর হওয়া স্বত্তেও আঠারাের জয়ধ্বনি শােনেন কবি। পরাধীন ভারতের দুঃসহ পটভূমিতে আঠারােই তাে ত্রাণ । কেননা আঠারাে প্রতিকূলতায় বিনষ্ট হয় না, বিপদে বুক বেঁধে এগােয়। সর্বদা নতুনের পন্থী আঠারাে লক্ষ্যপথে এগােতে ভয় পায় না। সবচেয়ে বড়াে কথা তারা যা করে যতটুকু করে নির্ভয়ে, সাহসের সঙ্গে, সংশয়হীনভাবে করে। তাই আত্মসংকটদীর্ণ, বহুধাবিভক্ত পরাধীন ভারতবাসীর মধ্যে কবি সুকান্ত আঠারাের বৈশিষ্ট্যগুলাে অনাবিল, স্বতঃস্ফূর্ত বিকাশ পাওয়ার কামনা করেছেন।

    See less
      • 1
  • 1
  • 8,777
  • 0
Answer
In: সাহিত্য

না পাঠানো চিঠি (সুনীল গঙ্গোপাধ্যায়) Sunil Gangopadhyay Kobita Na Pathano Chithi lyrics?

  1. Nibedita Paul
    Nibedita Paul
    Added an answer on May 21, 2020 at 4:06 am

    না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা, তুমি কেমন আছ? আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে? সে রাত্তিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? তুলি কে আমার ডুরে শাড়িটা পর়তে বোলো। আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলি কে কত মেরেছি! আর কোনদিন মারবো না। আমি ভাRead more

    না পাঠানো চিঠি
    সুনীল গঙ্গোপাধ্যায়

    মা, তুমি কেমন আছ?
    আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে?
    সে রাত্তিরে কার পাশে শোয়?
    দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়।
    মা, ঝিঙে মাচায় ফুল এসেছে?
    তুলি কে আমার ডুরে শাড়িটা পর়তে বোলো।
    আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়।
    তুলি কে কত মেরেছি! আর কোনদিন মারবো না।

    আমি ভালো আছি। আমার জন্য চিন্তা কোরো না
    মা, তোমাদের ঘরের চালে নতুন খর দিয়েছো?
    এবারে বৃষ্টি হয়েছে খুব
    তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে?
    কালু-ভুলুরা মাছ পেয়েছে কিছু?
    একবার মেঘের ডাক শুনে কৈ মাছ উঠে এসেছিল ডাঙায়
    আমি আম গাছ তলায় দুটো কৈ মাছ ধরেছিলাম
    তোমার মনে আছে, মা?
    মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকোল?
    চুরি করে আনিনি! মাটিতে পড়েছিল, কেউ দেখেনি
    নারকোল বড়ার সে স্বাদ এখনো মুখে লেগে আছে।

    আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো।
    বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে
    পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ,
    কেউ আদর করলে আমি না বলতে পারি?
    আমার পিঠে এখনো সে দাগ আছে।
    আলি সাহেবদের বাগানে আর কোনদিন যাইনি।
    আমি আর কোনো বাগানেই যাই না
    সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে।
    বাবার জন্য আমার খুব কষ্ট হয়
    আমি ভালো আছি, খুব ভালো আছি
    বাবা যেনো আমার জন্য একটুও না ভাবে।

    তুলি কি এখনো ভুতের ভয় পায়, মা?
    তুলি আর আমি পুকুর ধারে কলাবউ দেখেছিলাম
    সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো
    দাদা সেই কলা গাছটা কেটে ফেললো
    আমি কিন্তু ভয় পাই নি, তুলি কে কত খেপিয়েছি……
    আমার আবার মাঝরাত্রে
    সেই কলা বউ দেখতে ইচ্ছে করে।

    হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে?
    নকুলবাবু যে বলেছিল, বহরমপুরে নিয়ে যাবে
    দাদাকে বোলো আমি ওর উপরে রাগ করিনি
    রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট
    আমার শরীরে আর রাগ নেই,
    আমি আর এক ফোঁটাও কাঁদি না
    মা, আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই
    হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না|
    পুকুর পাড় থেকে তুলি আর আমি
    তুলে আনতাম কলমি শাক
    কি ভালো, কি ভালো, বিনা পয়সায়
    কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না|
    জোর হাওয়া দিলে তাল গাছের পাতা শরশর করে
    ঠিক বৃষ্টির মত শব্দ হয়।
    এই ভাদ্দর মাসে তাল পাকে ডিব ডিব করে তাল পড়ে।
    বাড়ির তাল গাছ দুটো আছে তো?
    কালু তালের বড়া বড় ভালবাসে, একদিন বানিয়ে দিও
    তেলের খুব দাম জানি! তবু একদিন দিও

    আমাকে বিক্রি করে দিয়ে ছ-হাজার টাকা পেয়েছিলে
    তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো?
    সেই গরুটা ভালো দুধ দেয়?
    আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো
    গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়
    গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়!

    বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা!
    দু’বেলা ভাত দাও রে, শাড়ি দাও রে,
    বিয়ের জোগাড় করো রে|
    হাবলু, মিজান, শ্রীধর দের থাবা থেকে
    মেয়েকে বাঁচাও রে।
    আমি কি বুঝি না? সব বুঝি|

    কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি
    সে জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই।
    আমি তো ভালোই আছি, খেয়ে পরে আছি।
    তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক।
    কালু-ভুলু কে ইস্কুলে পাঠিও|
    তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও।
    তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি
    দাদার একটা ঘড়ির সখ, তা কি ও টাকায় কুলোবে?

    আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি।
    একদিন কি হলো জানো মা?
    আকাশে খুব মেঘ জমে ছিল,
    দিনের বেলায় ঘুরঘুট্টি অন্ধকার।
    মনটা হঠাত কেমন কেমন করে উঠলো|
    দুপুরবেলা চুপি চুপি বের়িয়ে ট্রেনে চেপে বসলাম
    স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্শা!
    খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি।
    রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো-
    কে যায়? কে যায়?
    দেখি যে হাবুল-শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা
    আমাকে বললো, হারামজাদী, কেন ফিরে এসেছিস?
    আমি ভয় পেয়ে বললাম,
    ফিরে আসিনি গো, থাকতেও আসিনি
    একবার শুধু দেখতে এসেছি
    হাবুল বলল, এটা একটা বেবুশ্যে মাগী
    কী করে জানলো বলো তো
    তা কি আমার গায়ে লেখা আছে?
    আর একটা ছেলে, চিনি না,
    বললো, ছি ছি ছি, গাঁয়ের বদনাম!
    হাবুল রিকশাওয়ালা কে চোখ রাঙিয়ে বললো, ফিরে যা
    আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য ক’টা টাকা এনেছি
    আর তুলির জন্য…
    দাদা টেনে একটা চড় কষালো আমার গালে।
    আমাকে বিক্রির টাকা হকের টাকা
    আর আমার রোজগারের টাকা নোংরা টাকা
    দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর
    আমাকে ও দূর দূর করে তাড়িয়ে দিল।

    আমি তবু দাদার ওপর রাগ করিনি
    দাদা তো ঠিকই করেছে,
    আমি তো আর দাদার বোন নই,
    তোমার মেয়ে নই, তুলির দিদি নই
    আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে
    না, না আমি চাই তোমরা সবাই ভালো থাকো
    গরুটা ভালো থাকুক, তালগাছ দুটো ভালো থাকুক
    পুকুরে মাছ হোক, ক্ষেতে ধান হোক,
    ঝিঙে মাচায় ফুল ফুটুক
    আর কোনোদিন ঐ গ্রাম অপবিত্র করতে যাবো না

    আমি খাট-বিছানায় শুই, নীল রঙের মশারি,
    দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি
    আলমারি ভর্তি কাচের গেলাস।
    বনবন করে পাখা ঘোরে। সাবান মেখে রোজ চান করি
    এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে
    তাহলেই বুঝছো, কেমন আরামে আছি আমি?

    আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা
    তোমার আরও ছেলেমেয়ে আছে
    আমি আর মা পাবো কোথায়?
    সেইজন্যই তোমাকে চিঠি লিখছি, মা
    তোমার কাছে একটা খুব অনুরোধ আছে
    তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল।
    যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা…
    তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো,
    তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়
    যেমন করে হোক, তুলির একটা বিয়ে দিও|
    ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ।
    আর যদি কোনোরকমই ওর বিয়ে দিতে না পারো?
    ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে
    মরলে ও বেঁচে যাবে

    In English Font:

    Na Patano Chiti
    Sunil Gangopadhyay

    Maa tumi kmn aacho?
    Amar pusha beral khunchu se kamon aache?
    Se ratrire kar pashe shoy?
    Dupore jen ali sahebder bagane na jaay
    Maa, jinge machay fhul asache?
    Tuli k amr dure sarita porte bolo
    Aacholer fusata jeno selai kore nay
    Tuli k koto mereche! Aar kunodin marbo na

    Ami valo achi. Amar jonno cinta koro na
    Maa, tumader ghorer chale nuton khor deyecho?
    Ebare bristi hoyeche khub
    Torofdar babuder pukorta ki beshe geche?
    Kalu-vulura mach peyeche kichu?
    Ekbar meger dak sune koi mach ute ashechilo dagaay
    Ami aam gach tolay duto koi mach dorechil tumar mone aache?
    Mone aache ali saheber bagane sei narikel?
    Churi kore anini! Matithe porechilo, keu dekhne

    narikel bodar se saad ekono mukhe lege aache
    Ami saheber bhai Mijan amake khub ador kortho,
    Baba ekdin dekhte peye chela kaat deye
    pitiyechilo amake. Amr ki dush keu ador korle ami na bolte pari?
    Amr pithe ekon o se daag aache.
    Ami saheber baganei ar kunodin jai-ni.
    Ami ar kuno baganei jai na
    Sei daagta hath buliye babar kotha mone pore.
    Babar jonno amar khub kosto hoy
    Ami valo aachi, khub valo Aachi
    Baba jeno amr jonno ektuo na vave.

    Tuli ki ekon o bhuter voy pay, maa?
    Tuli ar ami pukur dare kolabou dekhechilam
    Sei teke tulir fhiter beyaram suru holo
    Dada sei kola gachta kete fello
    Ami kintu voy paini, tuli k koto khepiyechi..
    Amr abr maz-ratre
    Sei kola bou dekhte ichhe kore

    Haa, valo kotha, dada kuno kaah peyeche?
    Nokulbabu je bolechilo, bohrompur niye jabe
    Dada-k bolo ami or upor raag korini
    Raag pushe rakhle manuser boro kosto
    Amr sorire ar raag nei,
    Ami ar ek puta’o kadi na
    Maa, ami ruj dukaner khabar khai, potol baja’o khai
    Hotel’e kintu kokhono shak ranna hoy na.
    Pukur paar theke tuli ar ami
    Tule antam komli sak
    Ki valo, ki valo, bina poysay
    Kunodin ar komli sak amr baigge jutbe na.
    Joor hawa dele taal gacher pata sor-sor kore thik bristir moto sobdo hoy.
    Ei baddoor mashe taal paake dib dib kore taal pore.
    Barir taal gach duto aache tho?
    Kalu taaler bora boro valobashe, ekdin baniye dio
    Teler khub daami jani! Tobou ekdin dio…

    Amake bikri kore dye 6000 taka peyechilo
    Ta deye ekta goru kena hoyeche tho?
    Sei goruta valo dud de?
    Amr moton meyer cheye goru-o oonek valo
    Gorur dud bikri kore songsar hoy
    Gorur basur hoy, ta’teo koto anondo hoy!

    Barite konna sontan thakle koto jala!
    Du’bela baat daw re, sari daw re,
    Biyer jugar koro re.
    Habul, mijan, Sridhor der thaba teke meyeke bachaw re.
    Ami ki buji na? Sob buji.

    Keno amy bikri kore dele ta’o buji
    Se jonno to amr kuno raag nei, abhiman nei.
    Ami to valo’i aachi, kheye pore aachi.
    Tumra oi takay bari ghor sariye nio thik-thak.
    Kalu-volu k school’e patio.
    Tulike brozen daktarer ousod khai’o.
    Tumi ekta saari kino, babar jonno ekta duti dadar ekta ghorir shok, ta o ki takay kulabe?
    Ami kichu taka jomiyechi, sunar dul goriyechi .
    Ekdin ki holo jano maa?
    Akashe khub meg jome chilo,
    diner belay gurgutti ondhokar.
    Monta hothat kemon kemon kore uthlo.
    Dupurbela chupi chupi beriye trene chepe boslam.
    Statione neme dekhi ekta matro cycle riksha!
    Khub icche holo ekbar barita dekhe ashi.
    Rothtolar more ashtei jeno chechiye utlo-
    ke jay? Ke jay?
    Dekhi je Habul-Sridharder songe asha tash khelche dada.
    Amake bollo, haramjadi, keno fire eshechis?
    Ami bhoy peye bollam,
    fire ashini go, thakteo ashini
    ekbar shudu dekhte eshichi.
    Habul bollo, eta ekta bebusshe magi
    ki kore janlo bolo to ta ki amar gaye lekha ache?
    Ar ekta chele, chini na,
    bollo, chi chi chi, gayer bodnam!
    Habul riksha-walake chokh rangiye bollo, fire jaa
    ami bollam, dada, ami mayer jonno kota taka enechi ar
    Tulir jonno….
    Dada tene ekta chor koshalo amar gale.
    Amake bikrir taka hoker taka
    ar amar rojgarer taka nongra taka.
    dada sei paper taka chobe na, chiniye nilo Sridhar.
    Amake o dur dur kore tariye dilo.
    Ami tobu dadar upor rag korini.
    dada to thik koreche,
    ami to ar dadar bon noi,
    tomar meye nei, Tulir didi noi
    amar taka nile tomader songsharer okolyan hobe
    na, na ami chai tomra sobai bhalo thako
    goruta bhalo thakuk,
    talgach duto bhalo thakuk pukure mach hok,
    khete dhan hok, jhinge machay ful futuk
    ar konodin oi grame opobitro korte jabo na.
    Ami khat- bichanay shui, nil ronger moshari,
    durgoray paposh ache, dewale ma durgar chobi
    almarir bhorti kacher glass.
    Bonbon kore pakha ghore. Saban mekhe roj chan kori,
    ekhankar kulurgulo sara rat gheu gheu kore
    taholei bujcho, kemon aramae achi ami?
    Ami ar tomar meye noi, tobu tumi amar maa
    Tomar aro chlel-meye ache ami r maa paho kothay?
    Sei jonno tomake chthi likchi, maa
    tomar lache ekta khub onurudh ache
    Tulike ektu jotno koro, o bechari boro durbol.
    Jotoi obhab hok, tobe Tulike tomra…
    tomar paye pori maa, tumi babake bujhiye bolo,
    Tulikeo jeno amar moton aramer jibone na pathay
    jemon kore hok, tulir ekta biye dio.
    Or ekta nijossho ghor songshar, ekjon nijer manush.
    Ar jodi kunorokom-e or biye dite na paro?
    Oke bolo golay dori diye morte
    morleo beche jabe.

    See less
      • 0
  • 1
  • 24,959
  • 0
Answer
In: শিক্ষা, সারাংশ ও সারমর্ম

অমলকান্তি কবিতার সারমর্ম বিষয়বস্তু | Amalkanti Poem Summary in Bengali?

  1. Hridoy
    Hridoy
    Added an answer on June 28, 2020 at 4:10 am
    This answer was edited.

    মূলভাব : অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যতম একটি কবিতা। সেই কবিতার মুখপাত্র 'অমলকান্তি' নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি করা একটি অমর চরিত্র। "অমলকান্তি" হচ্ছে প্রত্যেকটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা অপরিপূর্ণ কিছু আকাঙ্ক্ষার প্রতীক। "অমলকান্তি" গতানুগতিক জীবনের বিপরীত ধারায় চলার স্বপ্ন দেখা মানRead more

    মূলভাব : অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যতম একটি কবিতা। সেই কবিতার মুখপাত্র ‘অমলকান্তি’ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি করা একটি অমর চরিত্র। “অমলকান্তি” হচ্ছে প্রত্যেকটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা অপরিপূর্ণ কিছু আকাঙ্ক্ষার প্রতীক। “অমলকান্তি” গতানুগতিক জীবনের বিপরীত ধারায় চলার স্বপ্ন দেখা মানুষের প্রতীক।

    সারাংশ: কবিতায় কবি বলছেন যে, অমলকান্তি তার বন্ধু তার সহপাঠী। কিন্তু অমলকান্তি পড়াশুনায় খুবই কাঁচা, রোজ স্কুলে দেরি করে আসে, কিছু জিজ্ঞেস করলে জানালার দিকে চেয়ে থাকে। আর তার এই অন্যমনস্ক চিন্তা ও অস্বাভাবিক কর্ম কবি কে ভাবায় , দুঃখ দেয়।

    “অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।

    রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না,”

    সবাই পড়াশোনা করে কোন লক্ষ্য নিয়ে হয়তো কেউ ডাক্তার হতে চায়, কেউতো উকিল। সবাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু অমলকান্তি তার ব্যতিক্রমি, সে কোন কিছু হতে চায় না সে হতে চায় রোদ্দুর। সে হতে চায় কাক ডাকা বিকেলের লাজুক রোদ্দুর।

    “আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।

    অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল।”

    সবাই প্রতিষ্ঠিত হয়ে উঠলেও কমল কান্তি কিন্তু রোদ্দুর হয়ে উঠতে পারেনি, হয়নি পূরণ তার স্বপ্ন। বর্তমানে সে একটি অন্ধকার ছাপাখানায় কাজ করে তার অপরিপূর্ণ স্বপ্ন নিয়ে।

    “আমরা কেউ মাষ্টার হয়েছি। কেউ ডাক্তার, কেউ উকিল

    অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।”

    মানুষ চাইলে অনেক রকম ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার ইচ্ছা ও সাধনায় সে নিতে পারে যেকোনো একটি পেশা। এবং একই ভাবে সবাই প্রতিষ্ঠিত হতে পেরেছে কিন্তু কমলা কান্তি তা পেরে উঠেনি। তার রোদ্দুর হওয়ার স্বপ্ন অপ পরিপূর্ণ থেকেই গেল। “সকলেরই ইচ্ছে পূরণ হল, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারে নি।”

    অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? কারণ, ঘিঞ্জি বস্তিতে থাকার ফলে সে রোদ্দুর পায়না। সে জীবনের আনন্দ থেকে বঞ্চিত তাই রোদ্দুর খুঁজে এবং সে নিজে রোদ্দুর হয় যেতে চায়। অমলকান্তি ভিন্ন ধারায় জীবন চালিয়ে যেতে চায় কারণ টাকা পয়সা এবং প্রতিষ্ঠা জীবনে সব কিছু এনে দিতে পারে না।

    বাস্তবে কোন মানুষ রোদ বৃষ্টি হতে পারে না তাই রোদ্দুর এখানে জীবনের আলোর প্রতীক, আনন্দের প্রতীক। এবং শুধুমাত্র প্রতিষ্ঠিত হলে সুখী হওয়া যায় না, টাকা পয়সা হয়তো আমাদেরকে স্বাচ্ছন্দ এনে দে কিন্তু প্রকৃত আনন্দ আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে নেই। তাই অমলকান্তি রোদ্দুর হতে হয়ে যায়।

    See less
      • -1
  • 1
  • 25,912
  • 0
Answer
Load More Questions

Sidebar

আরও দেখুন

  • কবিতা : প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর) Proshno Kobita Rabindranath Tagore in Bengali?
  • অভিসার (সন্ন্যাসী উপগুপ্ত) রবীন্দ্রনাথ ঠাকুর | Upagupta Poem lyrics in Bengali and English?
  • কবিতা : মূল্যপ্রাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) Mulya Prapti Poem in Bengali?
  • কবিতা : পূজারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর) Pujarini Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : অভিসার (রবীন্দ্রনাথ ঠাকুর) Abhisar Poem lyrics in Bengali?
  • কবিতাঃ শঙ্খ (রবীন্দ্রনাথ ঠাকুর) Sankha by Rabindranath Tagore in Bengali?
  • কবিতাঃ পৃথিবী (রবীন্দ্রনাথ ঠাকুর) Prithibi Poem by Rabindranath Tagore lyrics?
  • লুকোচুরি (রবীন্দ্রনাথ ঠাকুর) Poem Lukochuri Rabindranath Tagore Bengali Script?
  • কবিতাঃ সাগরিকা (রবীন্দ্রনাথ ঠাকুর) Sagarika Poem by Rabindranath in Bengali?
  • দুরন্ত আশা (রবীন্দ্রনাথ ঠাকুর) Duranta Asha Poem in Bengali lyrics?
  • শেষ বসন্ত (রবীন্দ্রনাথ ঠাকুর) Sesh Basanta Bengali Poem lyrics?
  • কবিতাঃ জন্মদিন (রবীন্দ্রনাথ ঠাকুর ) Jonmodin Poem by Rabindranath Tagore in Bengali
  • হে মোর দুর্ভাগা দেশ (রবীন্দ্রনাথ ঠাকুর ) He mor durbhaga desh kobita?
  • রবীন্দ্রসংগীত : তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Phool lyrics in Bengali with English Translation?
  • কবিতা : পরশ পাথর (রবীন্দ্রনাথ ঠাকুর) Parash Pathar Poem by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : নিষ্কৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর) Nishkriti by Rabindranath Tagore in Bengali?
  • কবিতা : ক্যামেলিয়া (রবীন্দ্রনাথ ঠাকুর) Camellia Poem by Rabindranath Tagore in Bengali lyrics?
  • কবিতা : দেবতার বিদায় (রবীন্দ্রনাথ ঠাকুর) Debotar Biday by Rabindranath Tagore?
  • ওরা কাজ করে কবিতার সারাংশ ও মূলভাব | Ora Kaj Kore Poem Summary in Bengali?
  • কবিতা : চরম মূল্য (The last bargain) রবীন্দ্রনাথ ঠাকুর | the last bargain poem in bengali
Join us on Telegram
Join our FaceBook Group

বিষয়

All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby lyrics (3) bengali lyrics (82) Bengali Meaning (259) bengali poem (14) Bengali Poems (124) Bengali Poem Summary (21) Bengali Rachana (99) Bengali short story (7) bengali song lyrics (98) bengali song lyrics in bengali (98) Bengali synonyms (33) chandrabindu lyrics (2) English grammar in Bengali (6) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Essay (75) Full form (14) general knowledge bengali (7) indian history in bengali (9) Joy Goswami kobita (4) kazi nazrul islamer kobita (8) Kobita (143) lyrics (17) Myth (3) nirendranath chakraborty poem (5) Nirmalendu Goon Poems (6) Paragraph (20) Parts of speech in Bengali (6) Pod Poriborton (39) Poem (3) poem summary in bengali (21) rabindranath tagore poems (57) Rabindra Sangeet lyrics (5) shakti chattopadhyay poems (7) Social Science (6) Somarthok Shobdo (33) Somas Bangla Grammar (15) sukanta bhattacharya kobita (4) Sukumar Roy Poem (16) Summary (8) অনুচ্ছেদ (127) অপূর্ব দত্তের কবিতা (4) আধ্যাত্মিক (10) ইংরেজি অনুবাদ (6) ইংরেজি থেকে বাংলা (6) ইংলিশ বাংলা অনুবাদ (6) ইন্টারনেট (1) ইসলাম (18) ইসলাম ধর্মীয় প্রশ্ন উত্তর (18) ইসলামী নাত ও গজল (8) ইসলামী সংগীত লিরিক্স (8) কবিতা (26) কবিতার সারাংশ ও সারমর্ম (21) কাজী নজরুল ইসলাম (8) কুসংস্কার (3) গানের কথা (14) ঘুম পাড়ানি গান lyrics (3) ছোটগল্প (7) জয় গোস্বামী (4) জয় গোস্বামীর কবিতা (4) জেনারেল নলেজ (7) জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (39) নির্মলেন্দু গুণের কবিতা (6) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা (5) পদ পরিবর্তন (39) পূর্ণরূপ (14) প্রকৃতি (17) প্রক্রিতি (23) ফলমূল (28) ফুল ফর্ম (14) বাংলা general knowledge (52) বাংলা অর্থ (275) বাংলা আবেদন পত্র (11) বাংলা কবিতা (219) বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর (68) বাংলা গান লিরিক্স (97) বাংলা গানের লিরিক্স (98) বাংলা ছোট গল্প (7) বাংলা দরখাস্ত নমুনা (11) বাংলা প্রবন্ধ (97) বাংলা বাক্য রচনা (176) বাংলা বিপরীত শব্দ (40) বাংলা রচনা (127) বাউল গান লিরিক্স (6) বাক্য রচনা (176) বিজ্ঞান ও প্রযুক্তি (1) বিজ্ঞান শিক্ষা (17) বিপরীত শব্দ (40) বোঝাপড়া কবিতা (3) ব্যাখ্যা (8) ভক্তিভাজন (10) ভারতের ইতিহাস (9) ভূগোল (5) মধ্যযুগের ভারতের ইতিহাস (9) মূলভাব (8) রবীন্দ্রনাথ ঠাকুর (34) রবীন্দ্রসংগীত (1) রবীন্দ্র সংগীত লিরিক্স (5) লিরিক্স (17) শক্তি চট্টোপাধ্যায় kobita (7) শঙ্খ ঘোষ (8) শুভ দাশগুপ্ত (7) সত্যেন্দ্রনাথ দত্ত (5) সন্ধি বিচ্ছেদ (8) সন্ধি বিচ্ছেদ ব্যবহার (8) সমাজ বিজ্ঞান (6) সমার্থক শব্দ (33) সমাস (15) সারাংশ (8) সুকান্তের কবিতা (4) সুকুমার রায় (16)

Footer

© 2025 Bengali Forum · All rights reserved. Contact Us

Add Bengali Forum to your Homescreen!

Add